Dr. Syeda Rawnak Jahan- Child & Adolescent Psychiatrist

Dr. Syeda Rawnak Jahan- Child & Adolescent Psychiatrist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Syeda Rawnak Jahan- Child & Adolescent Psychiatrist, Medical and health, Shahbag, Dhaka.

পরপর এই ঘটনাই প্রমান করে কতটা স্ট্রেসফুল লাইফ লিড করে ডাক্তার রা।আমি শুধু একটা কথাই বলবো, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন ...
04/05/2026

পরপর এই ঘটনাই প্রমান করে কতটা স্ট্রেসফুল লাইফ লিড করে ডাক্তার রা।
আমি শুধু একটা কথাই বলবো, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিজের জন্য হলেও নিন। কোনো সাহায্য লাগলে জানান। যতটা সম্ভব আল্লাহ তোফিক দিয়েছেন চেষ্টা করে যাবো ইন শাহ আল্লাহ।

04/05/2026

Toxic marriages can harm your health more than smoking or drinking.
Divorce isn’t a failure if it helps you stop betraying yourself.
Sometimes, walking away is the first step toward healing

কি মনে হচ্ছে না, খুব হেলদি খাচ্ছি আমি!!!! এসব আমি খেয়েছি আর ছবি তুলেছি ফেইসবুক এর জন্য। কিন্তু আমি সাথে সিংগারা,সমুচা সব...
27/04/2026

কি মনে হচ্ছে না, খুব হেলদি খাচ্ছি আমি!!!! এসব আমি খেয়েছি আর ছবি তুলেছি ফেইসবুক এর জন্য। কিন্তু আমি সাথে সিংগারা,সমুচা সব খাইছি।
এবং আমার পেট ও জ্বলতেছে।তার পিক দেখাচ্ছি না।

এর অর্থ কি জানেন? আমরা যা দেখাই তা অনেক সময় সত্য কিন্তু এর বাইরেও অনেক কিছু থাকে যা আমরা দেখিনা,জানিনা।
তাই কেউ যদি হঠাৎ দেখি যে অনাকাঙ্ক্ষিত আচরন করছে আমাদের উচিৎ কি জানেন তাকে জিজ্ঞেস করা, কি ব্যাপার? কোথাও কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতে পারেন।হয়তো সে সেদিন ভয়ংকর কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, যা বলতেও পারছেনা।

আজকাল আমাদের যান্ত্রিক জীবনে মানুষ নিয়ে ভাবার সময় খুব কম। তাও চেষ্টা করতে চাই আমি নিজেও
তাই নিজেকেও মনে করাই,সাথে আপনাদের ও।

25/04/2026
09/04/2026

গুছিয়ে কাজ করলেই কি OCD?
আসুন,জানার চেষ্টা করি।

Dr. Syeda Rawnak jahan
Consultant psychiatrist
Lifespring 🌿
Banani Branch.

17/03/2026

অনেক মানুষ আছেন যারা বাইরে থেকে স্বাভাবিক জীবন চালিয়ে যান।

প্রতিদিন কাজে যান, পরিবারের দায়িত্ব পালন করেন, ক্যারিয়ারে ভালো করেন।

কিন্তু ভেতরে ভেতরে গভীর মানসিক কষ্ট বয়ে বেড়ান।
এই অবস্থাকে অনেক সময় বলা হয় “masking”,
যেখানে একজন মানুষ নিজের কষ্ট লুকিয়ে রাখে,
অনেক সময় anxiety-এর কারণে,
অথবা প্রিয় মানুষদের কাছে বোঝা হতে না চাওয়ার ইচ্ছা থেকে।

আপনি হয়তো সবার জন্য সবকিছু করছেন,
কিন্তু নিজের জন্য দাঁড়াতে পারছেন না।

তাই আমাদের বুঝতে হবে—
মানসিক সংকট সবসময় বাইরে থেকে বোঝা যায় না।

আরেকটু ভেতরে যদি যাই “High-functioning suicidal ideation” —মানে এমন মানুষ, যারা সবকিছু ঠিকঠাক সামলাচ্ছেন বলে মনে হয়,কিন্তু ভেতরে ভেতরে আত্মহানির চিন্তার সাথে লড়াই করছেন। আর এটা বুঝতে পারাটাই সুস্থ হওয়ার প্রথম ধাপ।
তাই,
আপনি বা আপনার পরিচিত কেউ যদি এইভাবে “mask” পরে দিন কাটান, মনে রাখবেন,

"আপনি একা নন"
"সাহায্য পাওয়া যায়"
"সবকিছু একা বহন করার প্রয়োজন নেই"

Suicidal thoughts are a symptom,  not a ' 'Debate' topic.Shouting at a suicidal patient or giving philosophical জ্ঞাণ li...
08/03/2026

Suicidal thoughts are a symptom, not a ' 'Debate' topic.

Shouting at a suicidal patient or giving philosophical জ্ঞাণ like " জাহান্নামি-জাহান্নামি" won’t cure depression.

একজন মানসিক রোগী যখন তীব্র গরমে সোয়েটার পড়ে রাস্তায় হাটে তখন কি আমরা ভাবি যে সে কেন মানানসই পোষাক পড়ে নাই? ভাবি না কারণ আমরা বুঝি সে তার বিচারবুদ্ধির ক্ষমতায় নেই।

ডিপ্রেশনের চুড়াণ্ত পর্যায়ে ও একজন মানুষ বুঝতে পারেনা সে নিজেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

তাই জাজমেন্ট ও ধর্মীয় মনস্তাত্ত্বিক বিষয় সব খানে চলে না।

It needs urgent psychiatric evaluation and proper treatment.

Dr. Rawnak Nishu
09/03/26

Address

Shahbag
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Syeda Rawnak Jahan- Child & Adolescent Psychiatrist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share