Dr. Popy Roy

Dr. Popy Roy ✈️ Travel | 🩺 Health & Lifestyle
(1)

05/04/2026

আমার স্বর্গ,,কতটা মিস করি, সেটা বুঝি শুধু সেখানে গিয়ে।
আমার বাসা—আমার শান্তির ঠিকানা, আমার নিজের একটা দুনিয়া।

এখানে আসলেই মনে হয়, সময় একটু ধীরে চলে…
চারপাশের বাতাসে যেন অন্যরকম একটা প্রশান্তি মিশে থাকে।
যে নিঃশ্বাসটা আমি এখানে পাই,
সেটা পৃথিবীর আর কোথাও পাই না—বিশুদ্ধ, গভীর, শান্ত।

এই জায়গাটা আমাকে নতুন করে বাঁচতে শেখায়,

এইখানেই আমি খুঁজে পাই আমার সত্যিকারের অক্সিজেন—

স্বাস্থ্য টিপস🙍‍♀️ হামকে অবহেলা নয় সচেতনতা জরুরিহাম কী?হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ,যা বিশেষ করে ৫ বছরের কম...
03/04/2026

স্বাস্থ্য টিপস🙍‍♀️
হামকে অবহেলা নয় সচেতনতা জরুরি
হাম কী?

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ,
যা বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশু এবং যাদের MMR টিকা দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে বেশি আক্রান্ত হয়।
তবে বড়রাও আক্রান্ত হতে পারে।

কারা বেশি ঝুঁকিতে?

🔸 যেসব শিশু হামের টিকা নেয়নি
🔸 যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
🔸 অপুষ্টিতে ভোগা শিশু
🔸 আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকা মানুষ

🦠 কীভাবে ছড়ায়?
হাঁচি,,কাশি এবং নিঃশ্বাস এর মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে একজন সুস্থ মানুষের শরীরে ছড়াতে পারে।

✍️কি কি লক্ষণ থাকতে পারে আক্রান্ত ব্যক্তির

উচ্চমাত্রায় কাপুনিসহ জ্বর, কাশি, চোখ দিয়ে পানি আসা,নাক দিয়ে পানি পড়া,শরীলে ‍র‍্যাশ এবং মুখের ভিতরেও (buccal mucosa) সাদা স্পট থাকতে পারে যেগুলোকে koplik spot বলে

📌📌টিকা নিলেও কি হাম হতে পারে? অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে-

✍️ হ্যাঁ টিকা নিলেও হাম হতে পারে কারন টিকা ১০০% না হলেও এটি শিশুদের বড় ধরনের জটিলতা থেকে রক্ষা করে।,,,
📌যাদের টিকা নেওয়ার পরও হাম হয়েছে তাদের ক্ষেত্রে টিকা নেওয়া রোগীদের আক্রান্ত হলেও -----
☝️রোগের তীব্রতা কম থাকে
☝️জটিলতা কম থাকে
☝️হাম হওয়ার ঝুঁকি অনেক কমে যায়
☝️আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে

📌সুতরাং, সব জ্বর সাধারণ জ্বর নয় এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুততম ডাক্তারের পরামর্শ নিন এবং বাচ্চাদের নিয়মিত টিকা দিন.....

ছবিটা পুরোনো, তখন কার্জন হলের সামনে দিয়ে গেলেই মনে হতো কতো কিছু কেনা বাকি,,কিন্তুতখন ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল—শুধু সামর্থ্য...
26/03/2026

ছবিটা পুরোনো, তখন কার্জন হলের সামনে দিয়ে গেলেই মনে হতো কতো কিছু কেনা বাকি,,কিন্তু
তখন ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল—শুধু সামর্থ্য ছিল না।
এখন ইচ্ছে আছে, স্বপ্ন আছে, সামর্থ্যও আছে ঈশ্বরের দয়ায়…
তবুও মনটা যেন কিছু এক টা অপূর্ণতায় আটকে আছে।
হয়তো এখনও আমি কিছু একটা খুঁজে চলেছি।🙂

আমি খুব একটা ঢং করে কিছু করতে পারি না হঠাৎ করে মাথায় আসলো একটা aesthetic ছবি তুলব, আলতা রাঙানো পা,লাল শাড়ি আর হাতের কা...
22/03/2026

আমি খুব একটা ঢং করে কিছু করতে পারি না হঠাৎ করে মাথায় আসলো একটা aesthetic ছবি তুলব, আলতা রাঙানো পা,লাল শাড়ি আর হাতের কাছে একটা মানি প্লান্ট গাছ ছিল আর ছিল ধূপকাঠি।ব্যাস, হয়ে গেল যেমন কর্ম তেমন ফল।
চেষ্টা করলাম😁




স্বাস্থ্য টিপস💁‍♀️ আপনি কি জানেন ছেলেদের চাইতে মেয়েদের মাথা ব্যথা বেশি হয় কেন?🤔
12/03/2026

স্বাস্থ্য টিপস💁‍♀️
আপনি কি জানেন ছেলেদের চাইতে মেয়েদের মাথা ব্যথা বেশি হয় কেন?🤔

স্বাস্থ্য টিপস: 💁‍♀️স্ট্রেসও উদ্বেগ শুধু মনকেই নয়, শরীরের ক্ষতি করে এর ফলে স্ট্রেস হরমোন (অ্যাড্রেনালিন ও কোর্টিসল) হঠা...
10/03/2026

স্বাস্থ্য টিপস: 💁‍♀️
স্ট্রেসও উদ্বেগ শুধু মনকেই নয়, শরীরের ক্ষতি করে এর ফলে স্ট্রেস হরমোন (অ্যাড্রেনালিন ও কোর্টিসল) হঠাৎ বেড়ে যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং হৃদযন্ত্রকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।

তাই নিয়মিত পুষ্টিকর খাদ্য, শারীরিক ব্যায়াম, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান।💁‍♀️

সামনে বর্ষা আসছে💭আকাশ জুড়ে জমবে কালো মেঘের দল।হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তেইভেসে আসবে ভেজা মাটির সেই চেনা গন্ধ।কার কার বর্ষা...
09/03/2026

সামনে বর্ষা আসছে💭
আকাশ জুড়ে জমবে কালো মেঘের দল।
হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তেই
ভেসে আসবে ভেজা মাটির সেই চেনা গন্ধ।
কার কার বর্ষাকাল পছন্দ?? 🤔🤔

স্বাস্থ্য টিপস 🙋‍♀️🙋মিথ:  বারবার মুখ ধুলে ত্বকে ব্রণ হয় না।সত্য:  অতিরিক্ত মুখ ধুলে ত্বকে শুষ্কতা বেড়ে যায় এর ফলে আরও...
08/03/2026

স্বাস্থ্য টিপস 🙋‍♀️🙋
মিথ: বারবার মুখ ধুলে ত্বকে ব্রণ হয় না।
সত্য: অতিরিক্ত মুখ ধুলে ত্বকে শুষ্কতা বেড়ে যায় এর ফলে আরও ব্রণ হতে পারে🤦‍♀️

মিথ: প্রাকৃতিক জিনিস মানেই ত্বকের জন্য নিরাপদ।
সত্য: অনেক প্রাকৃতিক উপাদানও অ্যালার্জি বা ত্বকের ক্ষতি করতে পারে।🤔

আজ ৮ মার্চ,,নারী দিবস মানেকাউকে প্রমাণ করা না।নারী দিবস মানেনিজেকে মনে করিয়ে দেওয়া—আমি যা ভালোবাসি না,সেটা করার জন্য আ...
08/03/2026

আজ ৮ মার্চ,,

নারী দিবস মানে
কাউকে প্রমাণ করা না।

নারী দিবস মানে
নিজেকে মনে করিয়ে দেওয়া—

আমি যা ভালোবাসি না,
সেটা করার জন্য আমি জন্মাইনি।

আমি বাঁচবো
আমার সম্মান, আমার ইচ্ছা
আর আমার স্বপ্ন নিয়ে।

Women’s Day is not about proving anything to anyone.

Women’s Day is about reminding myself—

I was not born to do things
that I do not love.

I will live my life
with my dignity, my choices,
and my dreams.

Happy Women's Day 🌸

স্বাস্থ্য টিপস 🙋‍♀️🙋‍রোজার সময় যেসব সমস্যায় অনেকেই ভোগেন—🙆‍♂️ডিহাইড্রেশন ও দুর্বলতা, জ্বালাপোড়া/এসিডিটি, প্রসাবে সমস্...
07/03/2026

স্বাস্থ্য টিপস 🙋‍♀️🙋‍

রোজার সময় যেসব সমস্যায় অনেকেই ভোগেন—🙆‍♂️
ডিহাইড্রেশন ও দুর্বলতা, জ্বালাপোড়া/এসিডিটি, প্রসাবে সমস্যা, মাথাব্যথা, ক্লান্তি এবং কোষ্ঠকাঠিন্য।

এগুলো নির্মূল করা যায় :
✍️পুষ্টিকর খাবার খাওয়া
✍️ পর্যাপ্ত পানি পান করা ও ভালো ঘুম
✍️হালকা ব্যায়াম বা হাঁটা

বিশেষ সতর্কতা: ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ। ☝️
ইনসুলিন ব্যবহারকারীরা অবশ্যই রোজা চলাকালীন ডোজ এবং সময়সূচি ডাক্তারের কাছ থেকে জেনে নিন।🙂

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Popy Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category