11/05/2026
আলহামদুলিল্লাহ 💚
আজ থেকে আমাদের Greencare Homes এ একজন ক্রিটিক্যাল পুরুষ পেশেন্ট আবাসিকভাবে সেবা গ্রহণ শুরু করেছেন। রোগীর সম্মানিত ছেলে আমাদের উপর আস্থা ও বিশ্বাস রেখে দূরবর্তী দিনাজপুর থেকে তাঁর প্রিয় বাবাকে আমাদের কাছে নিয়ে এসেছেন।
একজন অসুস্থ ও ক্রিটিক্যাল রোগীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, পর্যবেক্ষণযুক্ত এবং মানবিক পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা গভীরভাবে বুঝি। তাই প্রতিটি রেসিডেন্টের জন্য আমরা নিশ্চিত করার চেষ্টা করি নিয়মিত মেডিকেল মনিটরিং, সময়মতো ওষুধ প্রদান, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক যত্ন।
আমাদের কাছে প্রতিটি রোগী শুধু একজন ক্লায়েন্ট নন, বরং পরিবারের একজন সদস্যের মতো। পরিবারের এই বিশ্বাস ও ভালোবাসাই আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। দূর জেলা থেকে এসে আমাদের সেবার উপর আস্থা রাখার জন্য আমরা তাঁদের পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোয়া করি, মহান আল্লাহ যেন রোগীকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে শান্তি ও স্বস্তি দান করেন। 🤲💚
আপনার প্রিয়জনের জন্য নিরাপদ, পর্যবেক্ষণযুক্ত ও মানবিক আবাসিক সেবা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
📞 বিস্তারিত জানতে কল করুন: 01992-869025