Dr Abdullah Al Fahim

Dr Abdullah Al Fahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Abdullah Al Fahim, Doctor, National Institute of Diseases of the Chest & Hospital, Dhaka.

MBBS ( ShSMC)
BCS ( Health)
FCPS P-1 (Medicine)
MD Phase B Resident (Pulmonology),NIDCH
Medical Officer
Lohagara Upazilla Health Complex
My Health,My Concern ( সাস্হ্য আমার, ভাবনা আমার )

২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কুচকাওয়াজ কর্মসূচিতে লোহাগাড়া উ...
26/03/2026

২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কুচকাওয়াজ কর্মসূচিতে লোহাগাড়া উপজেলা ইউএনও স্যারের সাথে

আজ বৃহস্পতিবার ২৬ মার্চ  লোহাগাড়া মা-মনি হাসপাতালে বসছি বিকাল ৪টা -৭টা এবং চুনতি ওয়ান হেলথ ডায়াগনোস্টিক সেন্টারে সন্ধ্যা...
26/03/2026

আজ বৃহস্পতিবার ২৬ মার্চ লোহাগাড়া মা-মনি হাসপাতালে বসছি বিকাল ৪টা -৭টা এবং চুনতি ওয়ান হেলথ ডায়াগনোস্টিক সেন্টারে সন্ধ্যা ৭টা -৯.৩০ টা।

চিকিৎসা সেবা সমূহঃ

-অ্যাজমা (হাঁপানি),COPD,দীর্ঘমেয়াদী কাশি
-সর্দি, কাশি, জ্বর, গলা ব্যাথা ( শিশু রোগী সহ)
-ঘন ঘন শ্বাস ও শ্বাসকষ্ট
-শ্বাসের সাথে বুকে শব্দ হওয়া
-প্রেসার,ডায়বেটিস
-পেট ব্যাথা,আলসার
-বাত ব্যাথা,স্নায়ুরোগ
-যক্ষা (টিবি), নিউমোনিয়া
-ফুসফুস ক্যান্সার
-ফুসফুস সংক্রান্ত সকল রোগ

23/03/2026

সাস্হ্য সচেতনতা ১:

COPD ( দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগী) রোগীদের করনীয়:

১. ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন
COPD রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
Active + Passive smoking—দুটাই এড়িয়ে চলতে হবে
প্রয়োজনে Ni****ne replacement

২. নিয়মিত ইনহেলার সঠিকভাবে ব্যবহার
Metered dose inhaler (MDI) বা DPI সঠিক টেকনিক খুব গুরুত্বপূর্ণ
ভুল টেকনিকে ওষুধ কাজ করবে না
Spacer ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়

৩. নিয়মিত ওষুধ চালিয়ে যান
Long-acting bronchodilator (LABA / LAMA) নিয়মিত নিতে হবে
প্রয়োজন অনুযায়ী ICS
নিজে নিজে ওষুধ বন্ধ করা যাবে না

৪. Vaccination অত্যন্ত জরুরি
Influenza vaccine (প্রতি বছর)
Pneumococcal vaccine
👉 এতে exacerbation কমে

৫. শ্বাসের ব্যায়াম (Pulmonary Rehabilitation)
Ex- Breathing
exercise
এতে dyspnea কমে

৬. দূষণ ও ট্রিগার এড়িয়ে চলুন
ধুলাবালি, ধোঁয়া, কেমিক্যাল, ঠান্ডা বাতাস
রান্নার ধোঁয়া (biomass fuel) এড়িয়ে চলা

৭. সঠিক পুষ্টি বজায় রাখা
Malnutrition থাকলে শ্বাসকষ্ট বাড়ে
Balanced diet

(রিগুলার আপডেট পেতে নিজে পেজে কানেক্ট থাকুন পাশাপাশি আপনার বন্ধু বান্ধব,পরিবার পরিজনদের এড/ ইনভাইট করুন পেজে)

ঈদ মোবারক!!ঈদের দ্বিতীয় দিন ফ্রি মেডিকেল ক্যাম্পে  নিজ গ্রামের মানুষদের সেবা দিতে পারার আনন্দ একটু আলাদাই ছিল
23/03/2026

ঈদ মোবারক!!

ঈদের দ্বিতীয় দিন ফ্রি মেডিকেল ক্যাম্পে নিজ গ্রামের মানুষদের সেবা দিতে পারার আনন্দ একটু আলাদাই ছিল

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সময় বড়হাতিয়া + লোহাগাড়ার কিছু মানুষকে সাহায্য করার সুযোগ হয়েছিল। এরপ...
11/03/2026

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সময় বড়হাতিয়া + লোহাগাড়ার কিছু মানুষকে সাহায্য করার সুযোগ হয়েছিল। এরপর এমডি কোর্সে থাকাকালীন মহাখালীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে বেশ কিছু এলাকার রেফার্ড রোগীকে সাপোর্ট দেওয়ার সুযোগ হয়েছিল। পাশাপাশি ফোনকলে রিগুলার কিছু চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার সুযোগ হয়েছিল। যতটুকু সুযোগ ছিল করেছি। কিন্তু দূরত্বের কারনে সরাসরি চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ হয়নি।
আলহামদুলিল্লাহ সম্প্রতি লোহাগাড়া উপজেলা সাস্হ্য কমপ্লেক্স এ পোস্টিং হওয়ার পর থেকে নিজ উপজেলার মানুষকে সরাসরি পরামর্শ দিতে পারছি। এছাড়া এ সেবাকে সম্প্রসারনে নিজ এলাকায় সন্ধ্যাকালীন চেম্বার শুরু করতে যাচ্ছি।

চিকিৎসা সেবার পাশাপাশি সাস্হ্য সচেতনতা ও হেলথি লাইফস্টাইল খুবই জরুরী। বিশেষ করে বক্ষব্যাধির রোগগুলোতে সচেতনতা এবং নিয়ম মেনে নিয়ন্ত্রনে না রাখলে খুব ছোট সমস্যা অনেক বড় হয়ে যায়।

তাই চিকিৎসার পাশপাশি একটি বিষয়কে সামনে রেখে আমি কাজ করতে চাই। সেটা হল-
"My Health , My Concern"
সাস্হ্য আমার,ভাবনা আমার

গল্প করতে চলে আসতে পারেন।।।

যে কোন নেশা অধিকাংশ ক্ষেত্রে সিগারেট দিয়ে শুরু হয়।সিগারেট হল গেইটওয়ে। তাই এটা তরুন সমাজের জন্য সবচেয়ে বড় শত্রু ৷ সিক্স স...
01/01/2026

যে কোন নেশা অধিকাংশ ক্ষেত্রে সিগারেট দিয়ে শুরু হয়।সিগারেট হল গেইটওয়ে। তাই এটা তরুন সমাজের জন্য সবচেয়ে বড় শত্রু ৷ সিক্স সেভেনের ছেলেরা পর্যন্ত সিগারেট খাচ্ছে। আল্লাহ হেদায়াত দিক। জানিনা বাবা মায়েরা এসব জানে কিনা?? তারা কি আসলেই বুঝতে পারছে যে কত বড় ক্ষতি তারা নিজেদের করছে? ধর্মীয় অনুভুতি দিয়ে বললে অধিকাংশ আলেমের মতে এটা স্পষ্ট হারাম। এটা ছাড়াও ধর্মীয় শিক্ষা বাদে দুনিয়াবী কোন শিক্ষা বলেনা এটা শরীরের জন্য ভাল।

প্রিয় ছোট Gen / Z ভাই বোন, কিছু প্রশ্ন--

১) সিগারেট ১০০% ক্ষতিকর। এর কোন ভাল দিক নাই আলটিমেটলি।। আছে কি?
২) যে বন্ধু তোমাকে জীবনে প্রথমবার বা যে কোন সমসয় সিগারেট অফার করে সে সর্বনিকৃষ্ট শত্রু নাকি বন্ধু? ( সামগ্রিকতা বিবেচনায়)
৩) এতকষ্ট করে তোমার পরিবার বা তুমি পরিবারের জন্য / নিজের জন্য উপার্জন করছ সেগুলো এই জঘন্য ক্ষতিকর জিনিসের পিছনে কেন ব্যয় করবা?? কেমন হয়ে গেলনা। তার মানে এত পরিশ্রম করছ জীবনে ধুকে ধুকে মরার জন্য??
৪)খাওয়ার সাথে সাথে এর ক্ষতিটা চোখে দেখছিনা তাই বলে এতটুকু জ্ঞান দিয়ে ত বুঝতে পার এটার পরিনতি খারাপ। COPD, Lung Cancer, Oral,Oesophageal ,kidney, Bladder ক্যান্সার সহ শত রোগের ডিরেক্ট/ ইনডিরেক্ট কারন এই ধূমপান। একমাত্র মানসিক ভারসাম্যহীন / বিকৃত চিন্তা ছাড়া কেউ কি নিজের এরকম প্রকাশ্য ক্ষতি কেউ করে জেনে বুঝে??

সরকার ভাল সিদ্ধান্ত নিয়েছে প্রকাশ্য ধূমপানে জরিমানা করে। এটার প্রয়োগ হওয়া জরুরী কেননা আইন আগেও হয়েছিল।

নিজেকে প্রশ্ন করতে পার-

"আমার এই সুন্দর জীবন কেন মাত্র ৮ সেমি ধোয়ার লাঠির কাছে সপে দিব/ হেরে যাব। আমি কি এতই দূর্বল মানসিকতার লোক"

04/12/2025

#ধূমপান::

ধূমপান ক্যান্সারের একটি অন্যতম প্রধান কারণ, বিশেষ করে ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে। সিগারেটের ধোঁয়ায় থাকা কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ফুসফুসের কোষকে ক্ষতিগ্রস্ত করে। প্রায় ৮০% ফুসফুসের ক্যান্সারের মৃত্যুর জন্য ধূমপানকে দায়ী করা হয় এবং পরোক্ষ ধূমপানও একটি বড় ঝুঁকি। ধূমপান মুখ, গলা, মূত্রাশয়, অগ্ন্যাশয়, কিডনী, পাকস্হলী, যকৃত সহ আরোও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

ঝুঁকি কমানোর উপায় :
ধূমপান ত্যাগ করা ক্যান্সারের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

Address

National Institute Of Diseases Of The Chest & Hospital
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Abdullah Al Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share