26/04/2026
✪ আঙুলে ছোট একটা ফোলা… শুধুই কি ফোলা? নাকি চুপচাপ বাড়তে থাকা একটি টিউমার?
✪ আঙুলে ছোট, শক্ত একটা ফোলা —ব্যথা নেই বলে অনেকেই মাসের পর মাস রেখে দেন।
কিন্তু বাস্তবে এটা হতে পারে Tendon Sheath Giant Cell Tumor (GCTTS)
✪ এটা আসলে কি?
• এটা tendon-এর চারপাশে থাকা synovial sheath-এর cell থেকে তৈরি হওয়া একটি ধীরে বড় হওয়া একটি টিউমার
• ক্যান্সার না—শরীরের অন্য জায়গায় ছড়ায় না
• কিন্তু যেখানে হয়, সেখানে আস্তে আস্তে বড় হয়
• বড় হলে আঙুল নড়াতে সমস্যা হতে পারে
✪ কিভাবে বুঝবেন?
• আঙুলে ধীরে ধীরে চাকা বড় হচ্ছে
• হাত দিলে শক্ত লাগে
• ব্যথা কম বা নেই
• আঙুল বাঁকাতে/সোজা করতে একটু সমস্যা হয়
✪ সমাধান কী?
এই ধরনের টিউমার সাধারণত ছোট একটি অপারেশনে পুরোটা তুলে ফেলা যায়।
• সময়মতো করলে অপারেশন সহজ
• পুরোটা উঠলে আবার হওয়ার সম্ভাবনা কম
✪ আজকের অপারেশনে সুন্দরভাবে পুরো টিউমারটি সফলভাবে তুলে ফেলা হয়েছে, আলহামদুলিল্লাহ।
দুঃখের বিষয়, রোগী আগে যাদের দেখিয়েছিলেন তারা সঠিকভাবে সমস্যা না বুঝেই দুইবার ইনজেকশন দিয়েছিলেন—যা এতে কোনো উপকার তো করেইনি, বরং ক্ষতির ঝুঁকিই বাড়াতে পারত।
✪ শেষ কথাঃ
সঠিক সময়ে সঠিক চিকিৎসাই সবচেয়ে বড় নিরাপত্তা। ছোট সমস্যাকেও অবহেলা না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
Dr. Samiul Islam
Orthopedic & Trauma Surgeon
📞 জরুরি পরামর্শ: 01707-755726