L.F.S HOME

L.F.S  HOME বৃত্ত, বনিয়াদ, বিলাস
জগতে এই তিন পাগলের বাস।

01/04/2026

মৃত্যু চেতনাকে বাদ দিয়ে জীবন চেতনা কখনো পূর্ণতা পেতে পারে না। জীবনের সমগ্রতাকে পেতে গেলে মৃত্যুকে বাদ দিতে পারি না।

31/03/2026

মনোজগৎ ও সাহিত্যের সম্পর্ক

আমাদের অনুভূতি, স্মৃতি, ভয়, আকাঙ্ক্ষা, গোপন ক্ষত, এবং অনাবিষ্কৃত আলো-অন্ধকারের সমন্বয়ে যে মানসিক ভুবন তৈরি হয় তাকেই আমরা বলতে পারি মনোজগৎ। আর সাহিত্য এই মনোজগতের ভাষা। গল্প বা কবিতা কিংবা উপন্যাস যখন কোনো চরিত্রকে সামনে আনে তখন সেইসব চরিত্রের আড়ালে থাকে মনস্তাত্ত্বিক প্রবাহ,অবচেতন টানাপোড়েন ও মানসিক প্রতীক বিন্যাস। একজন লেখকের মনের গভীরে যা কিছু স্পন্দিত হয় - তা চরিত্র, কাহিনী, বর্ণনা ও রূপকের মাধ্যমে রূপ নেয় লেখায়। সাহিত্য আসলে মনোজগতের নীরব স্রোতকে শব্দের স্রোতস্বিনীতে রূপান্তরিত করে। সম্পূর্ণ জীবনকে প্রতিবিম্বিত করে। মনোজগৎ ও সাহিত্যের সম্পর্ক তাই বহিরঙ্গ নয়, অন্তর্গত আন্তরিক মহামিলনের।

30/03/2026

সত্যিই যখন শুনেছিলুম কেউ একজন আমার চটকদার পোশাক বানাবে তখন বিভ্রান্ত হয়েছিলুম। সত্যিই জামাটার যে রং নির্বাচন করা হয়েছে, যে নকশা কাটা হয়েছে তা আমাকে মুগ্ধ করেছে। এই জামাটা আমি বহুবার পরবো এবং এর সাযুজ্য উপভোগ করবো অনেককাল।

16/03/2026

অযৌক্তিক জবাব অনুচিত। কিন্তু ভুল কিছুর, ঔদ্ধত্য কিছুর, মানুষের অহমিকার স্তুপের বিপরীতে কোন কোন সময় যৌক্তিক কথা বিনিময়ের মধ্য দিয়ে সঠিক প্রতিবাদ করা দরকার।

সে গত হয়েছিল ’২৫-এর এক ঘন তমিস্র গোধূলি-লগ্নে। যেন অস্তগামী সূর্যের শেষ রক্তিম আভাটুকু নিজের অন্তিম স্বাক্ষর রেখে গিয়েছি...
26/02/2026

সে গত হয়েছিল ’২৫-এর এক ঘন তমিস্র গোধূলি-লগ্নে। যেন অস্তগামী সূর্যের শেষ রক্তিম আভাটুকু নিজের অন্তিম স্বাক্ষর রেখে গিয়েছিল তার প্রস্থানপথে। সেদিন সে মহাকালের অবিরাম ভোগ, ক্ষণস্থায়ী আশা, মায়াবী ভালোবাসা আর অসংখ্য প্রাঞ্জল মুখের আকুল আহ্বান অতিক্রম করে নিঃশব্দ, অনিবার্য মৃত্যুকেই আলিঙ্গন করেছিল। কিন্তু কেন সেদিন তাঁর সকল স্পর্ধা, সকল প্রতিজ্ঞা, সকল অদম্য উচ্চারণ হঠাৎ খণ্ড-বিখণ্ড হয়ে ঝরে পড়েছিল সময়ের পাষাণ প্রান্তরে? তবে কি মৃত্যুই ছিল চূড়ান্ত মুক্তি? নাকি ছিল মহাকালের এক অনিবার্য আহ্বান? যেখানে প্রতিটি প্রাণ একদিন নতজানু হয় অনন্তের দ্বারে।

তাঁর পবিত্র স্মৃতিটুকু স্বীয় প্রাণের অন্তঃস্থলে দীপশিখার মতো জ্বালিয়ে রেখে ২০২৬-এর অমর একুশে বইমেলায় প্রকাশিত আমার দ্বিতীয় গ্রন্থখানি
নিবেদন করলুম তাঁকে।
সে অনুপস্থিত হয়েও
আমার প্রতিটি শব্দের নীরব সহযাত্রী।

পাঠ হোক উন্মুক্ত প্রকাশ হোক প্রান্তজনের
26/02/2026

পাঠ হোক উন্মুক্ত
প্রকাশ হোক প্রান্তজনের

26/02/2026

L.F.S HOME শুধুই একটি প্ল্যাটফর্মই না। এখানে প্রতিটি শব্দ চিন্তায়, চিন্তাগুলো দর্শনে, দর্শনগুলো আত্ম জিজ্ঞাসায় রূপ নিবে।

26/02/2026

বৃত্ত, বুনিয়াদ, বিলাস
জগতে এই তিন পাগলের বাস

26/02/2026

শব্দ, চিন্তা ও আত্মজিজ্ঞাসার এই ভুবনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা।
সাহিত্য, দর্শন ও মনোবিজ্ঞানের আলোচনায় যুক্ত হতে নির্দ্বিধায় লিখুন।
আপনার ভাবনা মূল্যবান।

Address

গেরুয়া, জাবি ক্যাম্পাস সংলগ্ন, সাভার
Dhaka
4589

Alerts

Be the first to know and let us send you an email when L.F.S HOME posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to L.F.S HOME:

Share