HealMart

HealMart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HealMart, Family medicine practice, Madartek, Sabujbagh, Dhaka.

Your Health, Our Care
ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়।প্রয়োজনীয় মেডিসিন পাচ্ছেন ঘরে বসেই! * ✅ ১০০% অরিজিনাল ওষুধের গ্যারান্টি।
​✅ দ্রুত ও নিরাপদ হোম ডেলিভারি।
আপনার সুস্থতা আমাদের কাছে অগ্রাধিকার।

. সুষম খাবার: প্রতিদিনের খাদ্যতালিকায় শর্করা, আমিষ এবং প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত তেল-চর্বি ও চিনিযু...
17/03/2026

. সুষম খাবার: প্রতিদিনের খাদ্যতালিকায় শর্করা, আমিষ এবং প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত তেল-চর্বি ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

17/03/2026

বর্তমান বিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন আমাদের যান্ত্রিক ও অতি প্রাকৃতিক করে তুলেছে। প্রাকৃতিক জীবনযাত্রা থেকে মানুষকে কৃত্রিম, অসুস্থ ও ক্ষতিকর জীবন যাপনের প্রতি ঠেলে দিচ্ছে এই তথ্য-প্রযুক্তির উন্নয়ন ও বিশ্বায়ন প্রক্রিয়া। প্রাকৃতিক জীবনযাত্রা থেকে সরে আসার কারণে বিশ্বজুড়ে মানুষের শরীর-মন-আত্মার ওপর প্রবল বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে আমরা অতিমাত্রায় অসুস্থ হয়ে পড়ছি। সুস্থ ও সুন্দর জীবনের জন্য আমাদের নিজেদের বদলাতে হবে। পরিবেশ, ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, অন্যকে বদলানোর জন্য গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের জানতে হবে কোনটি স্বাস্থ্যকর নিরাপদ খাবার আর কোনটি অস্বাস্থ্যকর খাবার, কোনটি নিরাপদ ওষুধ আর কোনটি ক্ষতিকর ও অপ্রয়োজনীয় ওষুধ। আমরা হয়তো জানি না, লাইফস্টাইল পরিবর্তন করে বেশির ভাগ ক্ষেত্রে আমরা ওষুধ ছাড়াই সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারি। স্বাস্থ্যকর পরিবেশে বসবাস, সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান বর্জন করা, লবণ, চর্বি, ট্রান্সফ্যাট ও বিপুল ক্যালরিসমৃদ্ধ খাবার পরিহার, মদপান না করা, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা, পর্যাপ্ত নিরুপদ্রব ঘুম এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন আমাদের অনেক রোগের হাত থেকে রক্ষা করতে পারে। সুস্থ জীবন যাপনের জন্য স্বাস্থ্য পরিচর্যা, রোগ, রোগের উৎপত্তি, প্রতিরোধ ও প্রতিকার এবং ওষুধ কম্পানি ও চিকিৎসকদের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য সবারই কিছু সাধারণ জ্ঞান অর্জন অবশ্যই দরকার। কারণ শরীর ও রোগ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে এবং রোগকে সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি জোগায়। এই শক্তিতে বলীয়ান হয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে রোগ প্রতিহত ও প্রতিরোধ করতে পারলে ওষুধের ওপর আমাদের নির্ভরশীলতা কমে যাবে।

17/03/2026

সুস্থ মন, সুস্থ দেহ ও সুন্দর জীবন

সবাইকে ঈদ ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক ২০২৬ 🌙✨এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সবার জীবন ভরে দিন সুখ, শান্...
17/03/2026

সবাইকে ঈদ ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক ২০২৬ 🌙✨

এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সবার জীবন ভরে দিন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। সকল দুঃখ-কষ্ট দূর হয়ে যাক, আসুক নতুন আশার আলো। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে কাটুক আনন্দময় প্রতিটি মুহূর্ত।

আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং আমাদের জীবনকে করুন আরও সুন্দর ও বরকতময়।

ঈদ মোবারক! 🤲💖

ওষুধ কোম্পানির দায়িত্বশীল ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা ওষুধের MRP প্রতি পাতার টাকা হিসাব হিসাব করে ধরবেন। কখনো কাস্টম...
13/03/2026

ওষুধ কোম্পানির দায়িত্বশীল ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা ওষুধের MRP প্রতি পাতার টাকা হিসাব হিসাব করে ধরবেন। কখনো কাস্টমার থেকে এক টাকা দেড় টাকা । হিসাব করে নেওয়া যায় না ।এজন্য ওষুধ দোকানদার দের। কিনা দামের চেয়ে ও কমে ওষুধ বিক্রি করতে হয়। এতে ওষুধের ব্যবসায় দের অনেক লোকসান গন্তে হয়।😂

১. ইফতারের আধ্যাত্মিক গুরুত্ব​রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ইফতারের সময় দোয়া কবুল হয়। সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়...
06/03/2026

১. ইফতারের আধ্যাত্মিক গুরুত্ব
​রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ইফতারের সময় দোয়া কবুল হয়। সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে থাকার পর বান্দা যখন খাবারের সামনে বসে হুকুমের অপেক্ষা করে, সেই মুহূর্তটি অত্যন্ত বিনয় ও ধৈর্যের।
​২. জনপ্রিয় ইফতারি আইটেম
​বাঙালি সংস্কৃতিতে ইফতারের থালায় বৈচিত্র্যের শেষ নেই। সাধারণত যেসব খাবার বেশি দেখা যায়:
​খেজুর ও পানি: সুন্নতি তরিকায় ইফতার শুরু হয় খেজুর দিয়ে।
​শরবত: লেবুর শরবত, রুহ আফজা বা ফলের রস।
​ভাজাপোড়া: পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও ছোলা-মুড়ি (বাঙালির চিরচেনা ইফতার)।
​ফলমূল: তরমুজ, শসা, আপেল ও পেঁপে।
​মিষ্টি জাতীয়: জিলাপি বা ফিরনি।
​৩. স্বাস্থ্যসম্মত ইফতারের টিপস
​সারাদিন পেট খালি থাকার পর হঠাৎ ভারী খাবার খেলে শরীরের ওপর চাপ পড়তে পারে। তাই সুস্থ থাকতে:
​প্রচুর পানি পান করুন: ইফতার থেকে সেহরি পর্যন্ত শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি।
​ভাজাপোড়া কমান: অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে।
​প্রাকৃতিক চিনি: কৃত্রিম চিনির চেয়ে ফলের মিষ্টতা শরীরের জন্য বেশি উপকারী।

06/03/2026

১. দুরুদ শরীফ পাঠ
​নবী করীম (সা.) বলেছেন, জুমার দিন আমার ওপর বেশি বেশি দুরুদ পাঠ করো। আসরের ঠিক আগের সময়টিতে দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে দিয়ে দুরুদ পাঠে মশগুল হওয়া মনের প্রশান্তি বাড়ায়।
​২. সুরা কাহাফ (যদি পড়া না হয়ে থাকে)
​যদি সকাল বা জুমার নামাজের আগে সুরা কাহাফ পড়া না হয়ে থাকে, তবে আসরের আগে এটি পড়ে নেওয়া উত্তম। কারণ সূর্যাস্তের আগেই এই আমলটি শেষ করা সুন্নত।
​৩. ছোট দোয়া ও ইস্তেগফার
​আসরের নামাজের আগে কিছুটা সময় নির্জনে বসে "আস্তাগফিরুল্লাহ" বা "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি" পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। এটি অন্তরকে ইবাদতের জন্য প্রস্তুত করে।
​৪. আসরের নামাজের প্রস্তুতি
​আসরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়ার বা নামাজে বসার মানসিক প্রস্তুতি নিন। জুমার দিনের বিকেলের দোয়া কবুলের যে বিশেষ মুহূর্তটি রয়েছে, তার জন্য নিজেকে আধ্যাত্মিকভাবে তৈরি করার এটাই উপযুক্ত সময়।
​একটি গুরুত্বপূর্ণ তথ্য:
অনেক হাদিস বিশারদ মনে করেন, জুমার দিনের সেই কাঙ্ক্ষিত 'দোয়া কবুলের সময়'টি হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। তাই আসরের আগের এই সময়টুকু মূলত সেই মহেন্দ্রক্ষণের জন্য 'ওয়ার্ম-আপ' বা প্রস্তুতিমূলক সময় #জুন্মা #মেবারক

06/03/2026

সবাইকে জুমা মোবারক

02/03/2026

পাকিস্তানের বিভিন্ন শহরে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে ব্যাপক প্রো-ইরান বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কিছু মানুষ নিহত হয়ে গেছে।

02/03/2026

🌿 মানবতার কথা
মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত।
অর্থ নয়, ভালোবাসাই মানুষকে বড় করে তোলে।
কারো মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আসল সফলতা।
মানুষকে সম্মান দিলে সম্মানই ফিরে আসে।
ছোট্ট একটি সহানুভূতি কারো জীবনের বড় শক্তি হতে পারে।

02/03/2026

মাশাআল্লাহ

02/03/2026

প্রাকৃতিক সৌন্দর্য

Address

Madartek, Sabujbagh
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when HealMart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram