Dr. Joy - Oral & Dental Surgeon

Dr. Joy - Oral & Dental Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Joy - Oral & Dental Surgeon, Medical and health, Dhaka.

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ!নতুন বছরের প্রতিটি মুহূর্ত আপনার জন্য নিয়ে আসুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ!

নতুন বছরের প্রতিটি মুহূর্ত আপনার জন্য নিয়ে আসুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।

Plaque and stain buildup can occur even at a young age. After gentle professional scaling, the teeth and gums look much ...
12/04/2026

Plaque and stain buildup can occur even at a young age. After gentle professional scaling, the teeth and gums look much cleaner and healthier. 🦷

Regular scaling helps to:
• Remove plaque and stains
• Prevent gum inflammation
• Improve breath
• Keep the smile fresh and bright

Scaling is safe, simple, and very important — especially during teenage years, when oral hygiene can be challenging.

Early care today means fewer problems tomorrow 🤍

সব দাঁতের চিকিৎসা এক নয় — বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক ডায়াগনোসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ।১২ বছর বয়সী এক রোগী ব্যথা ও...
06/04/2026

সব দাঁতের চিকিৎসা এক নয় — বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক ডায়াগনোসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১২ বছর বয়সী এক রোগী ব্যথা ও ফোলা নিয়ে আমার কাছে আসেন। জানা যায়, ৩–৪ মাস আগে একটি দুধ দাঁতে Root Canal Treatment করা হয়েছিল। চিকিৎসাটি করা হয়েছিল কোনো এক্স-রে ছাড়াই এবং সঠিক ডায়াগনোসিস ছাড়াই। কয়েক মাস পর থেকেই রোগীর ব্যথা ও ফোলা শুরু হয়।

এক্স-রে করলে দেখা যায় দাঁতের ভেতরে gutta-percha ব্যবহার করা হয়েছে। Primary (দুধ) দাঁতে gutta-percha ব্যবহার করা উচিত নয়, কারণ এটি শিকড়ের সাথে শারীরবৃত্তীয়ভাবে রিসর্ব হয় না। ফলে এটি স্থায়ী দাঁতের স্বাভাবিক eruption-এর পথে বাধা সৃষ্টি করতে পারে এবং কখনও কখনও developing permanent tooth-এর উপর চাপ বা deviation তৈরি করতে পারে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো — পূর্ববর্তী চিকিৎসাটি একজন স্বীকৃত ডেন্টাল সার্জনের মাধ্যমে করা হয়নি। একজন দাঁতের চিকিৎসকের ন্যূনতম BDS ডিগ্রি থাকা অত্যাবশ্যক। যথাযথ প্রশিক্ষণ ও সঠিক ডায়াগনোসিস ছাড়া চিকিৎসা করলে এ ধরনের জটিলতা তৈরি হতে পারে।

সমস্যাটি শনাক্ত করে দাঁতটি অপসারণ করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসার ফলে রোগী এখন সম্পূর্ণ সুস্থ।

Right diagnosis. Safe treatment. Healthy smile. 🤍

01/04/2026

A confident smile can change how you feel every day.

Schedule your smile assessment today. 🦷

Eid Mubarak 🌙
21/03/2026

Eid Mubarak 🌙

রমজানে দাতঁ ও মুখের যত্নে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।রোজার সময় অনেকেই অনুভব করেন:• মুখ শুকিয়ে যাওয়া• মুখে দুর্গন্ধ• মাড়ি ...
18/02/2026

রমজানে দাতঁ ও মুখের যত্নে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।

রোজার সময় অনেকেই অনুভব করেন:
• মুখ শুকিয়ে যাওয়া
• মুখে দুর্গন্ধ
• মাড়ি থেকে রক্ত পড়া
• দাঁতে প্লাক জমা
কারণ রোজার সময় পানি না খাওয়ায় লালা (saliva) কম তৈরি হয়। আর লালাই আমাদের মুখকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয়।

🦷 রমজানে কীভাবে দাঁতের যত্ন নেবেন?
-- সেহরির পর ও ইফতারের পর ব্রাশ করুন
-- রাতে অবশ্যই ফ্লস ব্যবহার করুন
-- জিহ্বা পরিষ্কার করুন
-- ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন
-- অতিরিক্ত মিষ্টি ও স্টিকি খাবার এড়িয়ে চলুন
-- ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন

অনেকের প্রশ্ন রোজা রেখে কি দাঁতের চিকিৎসা করা যায়?
জি, যায়। চেকআপ, স্কেলিং, ফিলিং, এমনকি ইনজেকশন নিলেও রোজা ভাঙে না — যদি ইচ্ছাকৃতভাবে কিছু গিলে ফেলা না হয়।
এসব লক্ষণ অবহেলা করবেন না:
• দাঁতে তীব্র ব্যথা
• মাড়ি ফুলে যাওয়া
• রক্তপাত
• অতিরিক্ত সেনসিটিভিটি।

রমজান হোক ইবাদতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার মাসও!
সুস্থ দাঁত ও সুন্দর হাসি রাখুন পুরো মাস জুড়ে। 🦷

ডা. জয় বনিক।
বিডিএস
ওরাল এন্ড ডেন্টাল সার্জন।

For Smile consultations, ask me how.
04/02/2026

For Smile consultations, ask me how.

অনেক রোগীই জিজ্ঞেস করেন—ডাক্তার, রুট ক্যানাল চিকিৎসা একদিনে কেন শেষ করা যায় না?Root Canal Treatment আসলে কয়েকটি গুরুত্বপ...
02/02/2026

অনেক রোগীই জিজ্ঞেস করেন—
ডাক্তার, রুট ক্যানাল চিকিৎসা একদিনে কেন শেষ করা যায় না?

Root Canal Treatment আসলে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপে সম্পন্ন হয়—
দাঁতের ভেতরে যে সরু পথগুলো (ক্যানাল) থাকে, সেখানে সংক্রমণ হলে শুধু ওষুধে কাজ হয় না।
এই ক্যানালগুলো ভালোভাবে পরিষ্কার করা, জীবাণুমুক্ত করা এবং সঠিক আকার দেওয়া— তারপর নিরাপদভাবে ভরাট করা হয়।

এর ফলে—
-ব্যথা কমে
-সংক্রমণ ফিরে আসে না
-দাঁত তুলতে হয় না।

সব দাঁত ও সংক্রমণ এক রকম নয়,
তাই চিকিৎসার সময়ও সবার জন্য এক হয় না।
(রোগীর কেস ও ক্লিনিক্যাল কন্ডিশনের উপর নির্ভর করে Single Visit Root Canal Treatment করা যেতে পারে।)

আপনার দাঁত, আপনার যত্ন—সময়মতো চিকিৎসাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

Looking back. Looking ahead. Lookinginward. And finally, seeing how far I still have to go.Dr. Joy BanikBDS(DU)Oral & De...
29/01/2026

Looking back. Looking ahead. Looking
inward. And finally, seeing how far I still have to go.

Dr. Joy Banik
BDS(DU)
Oral & Dental Surgeon .

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Joy - Oral & Dental Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share