Dr. Md. Abdul Ahad - ডাঃ মোঃ আব্দুল আহাদ

Dr. Md. Abdul Ahad - ডাঃ মোঃ আব্দুল আহাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md. Abdul Ahad - ডাঃ মোঃ আব্দুল আহাদ, Surgeon, পশ্চিম রাজাবাসর, বানিয়াপাড়া, ৬ নং ওয়ার্ড, ২ নং মন্মথপুর ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।, Dinajpur.

যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং), এনসিপি।
সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স(এনএইচএ)।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি।

রেসিডেন্ট, এম.এস(নিউরোসার্জারী)
নিউরোসার্জারী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।

22/05/2026

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি শেষে জুমআর নামাজ আদায় করে বের হওয়ার পরপরই সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। প্রকাশ্যে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ, হকিস্টিক দিয়ে আঘাত এবং নেতাকর্মীদের রক্তাক্ত করা,
এসব কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির ভাষা হতে পারে না।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং ব্যক্তিগত মালামালও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি দেশের জন্য অশনিসংকেত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ দাবি করছি।

গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের রাজনৈতিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।

দেশব্যাপী শিশু ধ র্ষ ণ, হ/ত্যা, ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।দিনাজপুরের প্রতিবাদী ছাত...
20/05/2026

দেশব্যাপী শিশু ধ র্ষ ণ, হ/ত্যা, ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

দিনাজপুরের প্রতিবাদী ছাত্র, জনতাকে উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান রইলো।

আগামীকাল সকাল ১১ টায়।
লোকেশন: দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার (বড়মাঠ) ।
আয়োজনে: জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলা।

স্বাস্থ্যখাতে সংস্কার ও হামে আক্রান্ত শিশুমৃত্যুর প্রতিবাদে আয়োজিত গণ কবিতায় সংহতি জানাতে উপস্থিত থাকবেন ডা. মোঃ আব্দুল ...
19/05/2026

স্বাস্থ্যখাতে সংস্কার ও হামে আক্রান্ত শিশুমৃত্যুর প্রতিবাদে আয়োজিত গণ কবিতায় সংহতি জানাতে উপস্থিত থাকবেন ডা. মোঃ আব্দুল আহাদ।

বর্তমান স্বাস্থ্যব্যবস্থার নানা সংকট, অব্যবস্থাপনা ও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সচেতনতা তৈরির এই আয়োজন আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের জীবন ও নিরাপত্তার প্রশ্নে এখনই দায়িত্বশীল পদক্ষেপ প্রয়োজন।

১৯ মে, ২০২৬
বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৮টা
জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ, ঢাকা

মানবিক ও নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার দাবিতে সকল সচেতন মানুষকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ✊

17/05/2026

🪷🪷

"শরীয়তপুর সদর হাসপাতালে ডিউটিরত ডাক্তার নাসির এর উপর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে ন্যাশনাল হেলথ ...
16/05/2026

"শরীয়তপুর সদর হাসপাতালে ডিউটিরত ডাক্তার নাসির এর উপর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)"

গতকাল রাত ১ টায় শরীয়তপুর সদর হাসপাতালে ডিউটিরত ডাক্তারের উপর রোগীর স্বজনের দ্বারা হামলা করা হয়েছে।এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল হেলথ এলায়েন্স(এনএইচএ) এর আহবায়ক প্রফেসর ডা. শাদরুল আলম চৌধুরী ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) এর আহবায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ মহোদয়ের সদয় অনুমতিক্রম...
13/05/2026

ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) এর আহবায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ মহোদয়ের সদয় অনুমতিক্রমে
"হাম" নামক জাতীয় দূর্যোগ মোাকাবিলায় সার্বিক সহযোগিতার জন্য ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) এর পক্ষ থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নিযুক্ত ভলান্টিয়ারদের তালিকা প্রদান করা হল।

(নামের তালিকা জৈষ্ঠ্যতার ভিত্তিতে নয়)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল:

১. ডা. মো. জুলফিকার
880 1710-498909

২. ডা. মাশুক
+880 1835-512550

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল

১. ডা. সাইয়েদ
+880 1706-520987

২. ডা. সানি
+880 1558-959650

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতাল

১. ডা. তন্নী শেখ
+880 1999-398779

২. আল আমিন
+880 1718-662463

৩. ডা. হাবিব
+880 1533-794744

৪. ডা. তাওফিক ইমন
+880 1310-938573

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

১. ডা. আব্দুল্লাহ আল মামুন
+880 1608-073642

২. ডা. মাজহারুল ইসলাম।
+880 1540-752487

ঢাকা ডিএনসিসি হাসপাতাল

১. ডা. মো. মনিরুজ্জামান
+880 1770-591529

২. ডা. উসামা
+880 1826-711924

ডা.এম আর খান শিশু হাসপাতাল (মিরপুর-২)

ডা. আশিকুর রহমান শুভ
+880 1676-565118

বার্তাপ্রেরক,
ডা. মো. আব্দুস সালাম
দপ্তর সম্পাদক
ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)

ফুলবাড়ীর তরুণদের স্বপ্ন, সাহস আর পরিবর্তনের প্রত্যাশা থেকেই নতুন নেতৃত্বের উত্থান।এনসিপি মনোনীত ফুলবাড়ী পৌরসভা মেয়র পদপ্...
13/05/2026

ফুলবাড়ীর তরুণদের স্বপ্ন, সাহস আর পরিবর্তনের প্রত্যাশা থেকেই নতুন নেতৃত্বের উত্থান।

এনসিপি মনোনীত ফুলবাড়ী পৌরসভা মেয়র পদপ্রার্থী

মোঃ শিহাব হোসাইন ভাইকে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তরুণদের অংশগ্রহণই একটি সুন্দর, সচেতন ও উন্নত সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা, এলাকার উন্নয়ন নিয়ে ভাবনা এবং নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা সত্যিই প্রশংসনীয়।

আশা করি জনগণের ভালোবাসা, সততা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিনি ফুলবাড়ী পৌরসভার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দোয়া ও শুভকামনা রইলো।

ডা. মোঃ আব্দুল আহাদ
যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং), এনসিপি।
সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি।

ফুলবাড়ী উপজেলার মানুষের ভালোবাসা ও আস্থার জায়গা থেকেই নতুন প্রজন্মের তরুণ নেতৃত্বের এগিয়ে আসা।এনসিপি মনোনীত ফুলবাড়ী উপজে...
12/05/2026

ফুলবাড়ী উপজেলার মানুষের ভালোবাসা ও আস্থার জায়গা থেকেই নতুন প্রজন্মের তরুণ নেতৃত্বের এগিয়ে আসা।

এনসিপি মনোনীত ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
জনপ্রিয় তরুণ নেতৃত্ব

মোঃ ইমরান চৌধুরী নিশাদ - ভাইকে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা, তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন এবং একটি সুন্দর ও উন্নত ফুলবাড়ী গড়ার প্রত্যয় এসবই তাকে সাধারণ মানুষের কাছে আলাদা গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।

আমি বিশ্বাস করি, সততা, যোগ্যতা ও জনগণের ভালোবাসাকে সঙ্গে নিয়ে তিনি ফুলবাড়ী উপজেলার উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দোয়া ও শুভকামনা রইলো।

ডা. মোঃ আব্দুল আহাদ
যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং), এনসিপি।
সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি।

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। ❤️মায়ের দোয়া আমাদের সাহস দেয়,মায়ের ত্যাগ আমাদের সামনে এগিয়ে যেতে শেখায়...
10/05/2026

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। ❤️

মায়ের দোয়া আমাদের সাহস দেয়,
মায়ের ত্যাগ আমাদের সামনে এগিয়ে যেতে শেখায়।
একজন মা শুধু একটি পরিবার নয়, একটি প্রজন্ম গড়ে তোলেন।

বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

যেসব মায়েরা নিঃস্বার্থভাবে পরিবার, সমাজ ও সন্তানের জন্য প্রতিদিন লড়াই করে যাচ্ছেন
তাদের প্রতিটি ত্যাগ ও ভালোবাসার প্রতি জানাই বিনম্র সম্মান।

সবাই নিজের মায়ের জন্য সবসময় একটু সময় রাখুন,
কারণ মা-ই আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় শক্তি।

— ডা: আব্দুল আহাদ
যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং), এনসিপি।
সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি।

07/05/2026

প্রিয় পার্বতীপুর ও ফুলবাড়িবাসী ❤️

আপনারা যারা এনসিপিতে যোগদান করতে চান,
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মানুষের জন্য কাজ করতে চান,
তাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। 🇧🇩

আপনি ছাত্র, শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, শ্রমিক কিংবা যেকোনো পেশায় থাকুন না কেন
দেশ ও মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকলেই আপনি আমাদের সহযাত্রী হতে পারেন।

আমরা বিশ্বাস করি,
একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রয়োজন সচেতন তরুণদের অংশগ্রহণ।
পরিবর্তন দূর থেকে আসে না,
পরিবর্তন শুরু হয় আমাদের নিজেদের এলাকা থেকেই। ✊

ফুলবাড়ি ও পার্বতীপুরের তরুণ সমাজকে সাথে নিয়ে আমরা একটি নতুন ভবিষ্যৎ গড়তে চাই।
আপনারাও এই পরিবর্তনের অংশ হোন।

📌 নিচের কমেন্টে ফর্মের লিংক দেওয়া আছে।
সেখানে আপনার তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
আমরা খুব দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ❤️

— ডা: মোঃ আব্দুল আহাদ
যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং), এনসিপি।
সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি।

#নতুনবাংলাদেশ #ফুলবাড়ি #পার্বতীপুর #তরুণদেরআহ্বান #ডাআব্দুলআহাদ #জনতারশক্তি #বাংলাদেশ

আজ ৫ মে — শাপলা গণহত্যা দিবসএই দিনটি শুধু একটি তারিখ নয়,এটি ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়যেখানে নিরীহ মানুষের রক্তে রঞ্জি...
05/05/2026

আজ ৫ মে — শাপলা গণহত্যা দিবস

এই দিনটি শুধু একটি তারিখ নয়,
এটি ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়
যেখানে নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ।

শাপলার প্রতিটি রক্তবিন্দু
সত্য ও ন্যায়ের পক্ষে এক অমোচনীয় সাক্ষী।

আমরা ভুলে যাইনি সেই অন্ধকার রাত,
ভুলব না শহীদদের ত্যাগ।
তাদের রক্তই আমাদের প্রতিরোধের ভাষা,
ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার শক্তি।

আসুন, আজকের দিনে
👉 শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই
👉 অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকি
👉 সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হই

আল্লাহ শহীদদের জান্নাত নসিব করুন 🤲

#শাপলা_গণহত্যা #৫মে #শহীদদের_শ্রদ্ধা #বাংলাদেশ #ডাআব্দুলআহাদ

Address

পশ্চিম রাজাবাসর, বানিয়াপাড়া, ৬ নং ওয়ার্ড, ২ নং মন্মথপুর ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।
Dinajpur
৫২৫০

Telephone

+8801581090197

Website

https://www.youtube.com/@DrMdAbdulAhad

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Abdul Ahad - ডাঃ মোঃ আব্দুল আহাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Abdul Ahad - ডাঃ মোঃ আব্দুল আহাদ:

Share

Category