Patient Point

Patient Point POINT OF CARE
AT EVERY SECTOR
DIRECTLY WITH SMART DISCOUNT
HEALTH CARE SUPPORT
FOR BETTER LIFE

06/05/2026
২. কেন এই হরমোন ইমব্যালেন্স হয়?🟢কিছু গুরুত্বপূর্ণ কারণ—১) Chronic stress → Cortisol বেড়ে হরমোন সাইকেল ব্যাহত করে২) Poo...
06/05/2026

২. কেন এই হরমোন ইমব্যালেন্স হয়?

🟢কিছু গুরুত্বপূর্ণ কারণ—

১) Chronic stress → Cortisol বেড়ে হরমোন সাইকেল ব্যাহত করে
২) Poor diet → micronutrient deficiency
৩) Insulin resistance / PCOS
৪) Thyroid disorder
৫) Sleep deprivation
৬) Obesity বা অতিরিক্ত body fat
৭) কিছু মেডিকেশন (antipsychotic, antidepressant)

শরীরে হরমোন তৈরি, পরিবহন এবং ডিটক্সিফিকেশন—এই তিনটি ধাপে পুষ্টি ও লাইফস্টাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. পুষ্টিগত ব্যাখ্যা (Nutritional physiology)

🟢হরমোন নিয়ন্ত্রণে কিছু পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ—

✓Healthy fats: হরমোন তৈরির মূল উপাদান cholesterol
উৎস: বাদাম, বীজ, অলিভ অয়েল, মাছ

✓Fiber::অতিরিক্ত estrogen লিভারের মাধ্যমে বের করতে সাহায্য করে
উৎস: সবজি, ফল, whole grain

✓Magnesium: progesterone balance ও stress regulation এ সহায়ক

✓Vitamin B6: prolactin regulation এবং neurotransmitter balance এ সাহায্য করে

✓Zinc:ovarian hormone synthesis ও immune regulation এ ভূমিকা রাখে

✓Omega-3 fatty acid: inflammation কমিয়ে hormonal signaling উন্নত করে

ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ও প্রোল্যাক্টিন হরমোন ইমব্যালেন্স: কিভাবে বুঝবেন, কেন হয়, এবং কী করবেন?ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ...
06/05/2026

ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ও প্রোল্যাক্টিন হরমোন ইমব্যালেন্স: কিভাবে বুঝবেন, কেন হয়, এবং কী করবেন?

ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ও প্রোল্যাক্টিন হরমোনের ভারসাম্যহীনতা অনিয়মিত পিরিয়ড,
ওজন বৃদ্ধি,
মেজাজ পরিবর্তন,
ব্রণ,
চুল পড়া
এবং বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
এই ভারসাম্যহীনতা স্ট্রেস, PCOS, থাইরয়েড সমস্যা বা ভুল খাদ্যাভ্যাসের কারণে হয় ।
সুস্থ জীবনধারা, সুষম খাদ্য, স্ট্রেস নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শে হরমোন থেরাপি এর প্রধান সমাধান

১. হরমোন ইমব্যালেন্সের সাধারণ লক্ষণ:

🟢 Estrogen imbalance (কম বা বেশি হলে)

১)মাসিক অনিয়মিত হওয়া
২)অতিরিক্ত বা খুব কম ব্লিডিং
৩)ব্রেস্ট টেন্ডারনেস
৪)ওজন বেড়ে যাওয়া (বিশেষ করে হিপ ও থাইয়ে)
৫)মুড সুইং, উদ্বেগ
৬)ঘুমের সমস্যা
৭)স্কিন পিগমেন্টেশন বা ব্রণ

🟢Progesterone কম হলে

১)PMS (Premenstrual syndrome) বেশি হওয়া
২)মাসিকের আগে মাথা ব্যথা বা মাইগ্রেন
৩)ঘুমের সমস্যা
৪)মুড ইরিটেশন বা ডিপ্রেশন
৫)গর্ভধারণে সমস্যা
৬)শরীরে পানি জমা

🟢Prolactin বেশি হলে (Hyperprolactinemia)

১)মাসিক বন্ধ বা অনিয়মিত
২)ব্রেস্ট থেকে দুধের মতো নিঃসরণ (Galactorrhea)
৩)লিবিডো কমে যাওয়া
৪)বন্ধ্যাত্ব
৫)মাথা ব্যথা বা ভিশন সমস্যা (কিছু ক্ষেত্রে)

06/05/2026

ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ও
প্রোল্যাক্টিন হরমোন ইমব্যালেন্স: কিভাবে বুঝবেন, কেন হয়,
এবং কী করবেন ?

Fibromyalgia উপসর্গ কি কি?ফাইব্রোমায়ালজিয়ার লক্ষণগুলির মধ্যে রয়েছে পেশী ব্যথা এবং অবসাদ, যা প্রায়শই ভুল নির্ণয় করা ...
05/05/2026

Fibromyalgia উপসর্গ কি কি?

ফাইব্রোমায়ালজিয়ার লক্ষণগুলির মধ্যে রয়েছে পেশী ব্যথা এবং অবসাদ, যা প্রায়শই ভুল নির্ণয় করা হয় বা অন্যান্য ব্যাধি যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের সাথে বিভ্রান্ত হয়, তবে ব্যথা সাধারণত নরম টিস্যুতে হয় জয়েন্টগুলোতে নয়।

ফাইব্রোমায়ালজিয়ার অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে:
● সারা শরীরে তীব্র ব্যথা এবং কোমলতা
● ক্লান্তি
● স্মৃতিশক্তির দুর্বলতা এবং ঘনত্ব কমে যাওয়া (ফাইব্রো ফগ)
● গুরুতর উদ্বেগ
● বিষণ্নতা
● ঘুমাতে অসুবিধা
● আঙ্গুলের ডগা, পা, বাহু ইত্যাদিতে অসাড়তা এবং ঝাঁঝালো অনুভূতি।
● মাথা ব্যাথা এবং মায়গ্রেইনস
● আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম)
● বেদনাদায়ক ঋতুস্রাব বা পেটে ক্র্যাম্প
● প্রস্রাব করতে অসুবিধা হওয়া
● দৃষ্টি সমস্যা
● বমি বমি ভাব/বমি হওয়া
● পেশীবহুল কোমল বিন্দু এবং twitches

05/05/2026

ফাইব্রোমাইলজিয়া !!
ব্যথার পেছনের অদৃশ্য যন্ত্রণার কারন কি?

স্তন ক্যান্সার কি?চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের ম...
04/05/2026

স্তন ক্যান্সার কি?

চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়।
সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার।
কমবেশি সব নারীর স্তনেই লাম্প থাকে। এর মধ্যে কয়েকটি ক্যানসারাস ও কয়েকটি নন-ক্যানসারাস। এই ব্রেস্ট লাম্পগুলো অনেক সময় আন্ডারআর্ম বা কলার বোনের তলাতেও দেখা যায়। এছাড়া স্তনবৃন্তের আশপাশেও এই ধরনের লাম্প থাকে যেগুলো টিপলে শক্ত লাগে এবং অবস্থান পরিবর্তন করে না। এমন কিছু দেখলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ব্যথাহীন লাম্পই বেশি মারাত্মক। এই রোগের ক্ষেত্রে বংশও প্রাধান্য পায়। এর আগে পরিবারে কেউ আক্রান্ত হলে পরবর্তী জেনারেশনদেক ব্রেস্ট বা ওভারি ক্যান্সার থাকলে ঝুঁকি বেশি।

ব্রেস্ট লাম্পগুলো অনেক সময় আন্ডার আর্ম বা কলার বোনের তলায় দেখা যায়। স্তনবৃন্তের আশপাশেও এই ধরনের লাম্প থাকে, যেগুলি টিপলে শক্ত লাগে এবং অবস্থান পরিবর্তন করে না।

ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না, অথচ স্তনবৃন্ত থেকে অল্প অল্প জলীয় পদার্থ ক্ষরিত হচ্ছে দেখলে সচেতন হোন। কোনো রকম র্যাশ নেই স্তনে, তবু ইচিং বা চুলকানির মতো অনুভূতি হচ্ছে, এমন কিছু কিন্তু ক্যান্সারের লক্ষণ। অনেক সময় এর সঙ্গে নিপ্ল থেকে হালকা হালকা রস নিঃসৃত হয়, স্তনের ত্বকেও কিছুটা পরিবর্তন আসে। তাই চুলকানির মতো কিছু হলে নিজে থেকে কোনো ক্রিম বা লোশন লাগাবেন না। আগে চিকিৎসকের সঙ্গে কথা বলবেন।

স্তনবৃন্ত চ্যাপ্টা হয়ে যাওয়া, বেঁকে যাওয়া বা স্তনবৃন্তের শেপ অসমান হয়ে যাওয়া ক্যান্সারের লক্ষণ, বিশেষ করে যদি ব্রেস্টফিডিং না চলা অবস্থায়ও এই বিষয়গুলো চোখে পড়ে। সামান্য সন্দেহ হলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

স্তনে বিকৃতি বা ফোলা ভাব, স্তন লালচে হয়ে যাওয়া, স্তনে হাত দিলে ব্যথা লাগা এই রোগের লক্ষণ। পিরিয়ডের আগে অনেকের স্তন ভারী হয় ও ব্যথা হয়। এতে ভয়ের কিছু নেই। তবে, স্তনের উপরের ত্বক যদি খসখসে হয়ে গেলে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। রাতে শোয়ার সময় স্তনে ব্যথা বা অন্তর্বাস পরে থাকার সময় ঘর্ষণ বা ছড়ে যাওয়ার মতো অনুভূতি হলে চিকিৎসকের পরামর্শ নিন দ্রুত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হ...
04/05/2026

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা ৯৮ শতাংশের বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন।

প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ এ রোগে মারা যান।

স্তন ক্যান্সার কি?
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের হারও।

চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়।

সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার।

বাংলাদেশে নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সার শীর্ষে রয়েছে।

সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশের নারীরা যেখানে প্রকাশ্যে স্তন শব্দটি উচ্চারণ পর্যন্ত করতে চান না, সেখানে শরীরে প্রাথমিক কোন লক্ষণ দেখা গেলেও তারা গোপন রাখেন সেসব, যে কারণে বেশিরভাগ রোগী চিকিৎসকের শরণাপন্ন হন একেবারে শেষ পর্যায়ে।

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাজনীন নাহার বলেন, স্তন ক্যান্সারে শুধু নারীরা নন, পুরুষেরাও আক্রান্ত হতে পারেন। তবে নারীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে।

তিনি বলেছেন, "যেহেতু বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার অভাব আছে, দেখা যায় যারা চিকিৎসা নিতে আসেন, তাদের বেশির ভাগই আসেন প্রায় শেষ পর্যায়ে।

অধিকাংশ সময় তারা স্তনে একটি চাকা নিয়ে আসেন। অনেকে স্তনের বোঁটায় ঘা বা ক্ষত বা বোঁটার চারপাশে কালো অংশে চুলকানির লক্ষণ নিয়ে আসেন।"

"কারো স্তনের বোঁটা দিয়ে দুধের মত সাদা রস নিঃসৃত হতে থাকে। ব্যথা বা স্তন লাল রং হয়ে গেছে এমন লক্ষণ নিয়ে খুব কমই আসেন।"

স্তন ক্যানসার কেন হয়?
অধ্যাপক নাজনীন নাহার বলছেন, বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, তবে সেই সঙ্গে কিছুটা সচেতনতা বাড়ার কারণে এখন মানুষ চিকিৎসকের কাছেও আগের তুলনায় বেশি যায় এবং সেজন্য আমরা জানতেও পারি বেশি আগের চেয়ে।

তিনি বলছে, নানা কারণে স্তন ক্যান্সার হতে পারে।

"আমাদের জীবনাচরণে এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, সেটি একটি কারণ। এছাড়া কারো পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে হতে পারে। কারো যদি বারো বছরের আগে ঋতুস্রাব হয় এবং দেরিতে মেনোপজ বা ঋতু বন্ধ হয়, তারাও ঝুঁকিতে থাকে। সেই সঙ্গে তেজস্ক্রিয় স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।"

অধ্যাপক নাজনীন নাহার বলেন, দেরিতে সন্তান গ্রহণ, আবার যাদের সন্তান নেই, বা সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণীজ আমিষ বেশি থাকলে এবং প্রসেসড ফুড বেশি খেলে, এবং অতিরিক্ত ওজন যাদের তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে।

এছাড়া দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন।

একই সঙ্গে বয়স বাড়ার সাথে স্তন ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে ৫০ বছর বয়সের পর এই ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তখন আর করার কিছু থাকে না।

তিনি বলছেন, প্রাথমিক অবস্থায় সনাক্ত হলে স্তন ক্যান্সার ১০০ ভাগ নিরাময়যোগ্য।

কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

• স্তনে চাকা বা পিণ্ড দেখা দিলে

• স্তনের বোঁটার কোন ধরনের পরিবর্তন, যেমন ভেতরে ঢুকে গেলে, অসমান বা বাঁকা হয়ে গেলে

• স্তনের বোঁটা দিয়ে অস্বাভাবিক রস বের হলে

• স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হলে

• বাহুমূলে পিণ্ড বা চাকা দেখা গেলে

তবে অধ্যাপক নাজনীন নাহার বলছেন, বয়স ৩০ বা ৩৫ হবার পর সব নারীর উচিত নিয়মিত নিজের স্তন পরীক্ষা করে দেখা। এজন্য মূলত তিনটি পদ্ধতি প্রচলিত আছে।

• ম্যামোগ্রাম বা বিশেষ ধরনের এক্স রে, যার সাহায্যে স্তনের অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে।

• সুনির্দিষ্ট নিয়মে চাকা বা পিণ্ড আছে কিনা, চিকিৎসকের মাধ্যমে সে পরীক্ষা করানো।

• নিজে নিজে নির্দিষ্ট নিয়মানুযায়ী স্তন পরীক্ষা করা।

বাংলাদেশে স্তন ক্যানসারের চিকিৎসা
বাংলাদেশে ক্যান্সার বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতাল আছে চারটি।

বাংলাদেশ ক্যান্সার ইন্সটিটিউটসহ সরকারি বেসরকারি অনেক হাসপাতালে স্তন ক্যানসারের চিকিৎসা চলছে।

তবে, কয়েকটি বেসরকারি ও কিছু বড় সরকারি হাসপাতালে একটি করে ক্যান্সার ইউনিট থাকলেও বাংলাদেশে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা দেড়শ'র কম।

অন্যদিকে, বাংলাদেশে ক্যান্সারের যেসব চিকিৎসা ব্যবস্থা আছে, তা একদিকে অপ্রতুল এবং অন্যদিকে দীর্ঘ মেয়াদে বেশ ব্যয়বহুল।

ফলে পরিবারে কারো ক্যান্সার হলে, সেটি ঐ পরিবারের ওপর এক ধরণের দুর্যোগ ডেকে আনে।

এ সময় পরিবার এবং বন্ধুবান্ধবসহ আশেপাশের মানুষের মানসিক সহায়তা একজন রোগীকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে, যা পাওযার সুযোগ নারীদের কম।

সরকারিভাবে স্তনের ক্যান্সার নির্ণয় ও নিরাময়ে রোগীর পরিস্থিতি ভেদে খরচ পঞ্চাশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা।

বেসরকারি হাসপাতালে এ খরচ আরও বেশি।

তবে, অধ্যাপক নাহার বলেন, চিকিৎসা ব্যয় রোগীর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সনাক্ত হলে ব্যয় পরিকল্পনা করা যায়।

04/05/2026

ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার: কী লক্ষণ দেখে বোঝা যাবে? কীভাবে সাবধান হবেন?

Address

Faridpur
FARIDPURSADAR-7800

Alerts

Be the first to know and let us send you an email when Patient Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Patient Point:

Share