Save a life give blood

Save a life give blood Donate Blood.... save life.Every blood donor is a real Hero.

06/11/2024

তিনি নাকি পাগল! How courageous the common people are!

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট। তিনি একজন ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং রিপাবলিকান পার্টির সদস্য। তাঁর প্রেসিডেন্সিতে করছাড়, অভিবাসন নিয়ন্ত্রণ, এবং বাণিজ্য নীতিতে পরিবর্তন এনেছিলেন। ট্রাম্পের সময় বহির্বিশ্বে মার্কিন সম্পর্ক এবং জলবায়ু নীতি নিয়ে বিতর্ক তৈরি হয়। তাঁর প্রশাসন সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক এবং রাজনৈতিক বিভাজনকেও আরও তীব্র করে তোলে। ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, তিনি অভিবাসন ও পরিবেশ সংক্রান্ত বেশ কিছু কঠোর নীতির প্রতিশ্রুতি দিয়েছেন​​।
এখন কিছু বলবেন তাকে নিয়ে!😁

28/08/2024

দয়া করে পুরাতন কিছুতে হাত দিবেন না। হাত দিলে আপনারি ক্ষতি হবে!

27/08/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

মায়ের যত্ন ও বাবা যত্ন সমান সমান🌱🫰

27/08/2024

বুঝতে পারছি আপনারা মাফিয়া হাসিনার সুবিধাভোগী ছিলেন, নয়তো দক্ষিণ এশিয়ার একজন সেরা খেলোয়াড়,বড় ইভেন্টে সিনিয়র জাতীয় দলের একমাত্র প্রাপ্তি সাফ জয়ী অধিনায়ক ও বাংলাদেশের সর্বকালের সেরা গোলকিপার আমিনুল ভাইকে বারবার মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপসহ র***ক্তাক্ত করা হয়েছে তখন আপনাদের বিবেক কোথায় ছিল?সাকিব বাংলাদেশের জুয়া,শেয়ার বাজার কেলেঙ্কারি,দেশের সাথে বেইমানি করে জুয়ারিদের সাথে বৈঠক করে আইসিসি কর্তৃক নিষিদ্ধ, স্বর্ন পাচার,ভোট ডাকাতিসহ অনেক অপকর্মের সাথে জড়িত।হ্যাঁ হতে পারে সে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার কিংবা ক্রিকেটার।কিন্তু একজন ভালো খেলোয়াড় হলেই সে ভালো মানুষ হবে এটা কে বলছে?তাছাড়া কেনো দুই সেরাকে নিয়ে দুই রকম অভিমত থাকবে? প্রশ্ন জাতির কাছে?

25/08/2024

ভাল্লাগে
'শিক্ষিত' মানুষজন আমার খুব ভাল্লাগে! এদের সাথে মেলামেশা করতে ভাল্লাগে, এদের পাশে বসে থাকতে ভাল্লাগে, এরা যখন কথা বলে তখন এদের মুখের দিকে চেয়ে থাকতে ভাল্লাগে! এদেরকে দূর থেকে দেখতেও আমার প্রচন্ড ভাল্লাগে!

এরমানে এই না যে, আমি কাউকে অশিক্ষিত বলতেছি! আমার কাছে শিক্ষিত তারাই 'যারা জায়গা বুঝে কথা বলতে জানে, মানুষকে সম্মান দিতে জানে,যেকোনো সিচুয়েশন স্মার্টলি হ্যান্ডেল করতে জানে,নিজেকে পরিপাটি রাখতে জানে,অপমান করার সুযোগ থেকেও যারা চুপ থাকে, আর সুন্দর আচরণ করতে জানে!'

এমন শিক্ষাগুলো আসলে 'পরিবার হতে আসে, পরিবেশ হতে আসে, নিজের মানসিকতা হতে আসে' প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুটা ম্যাটার করে জাস্ট! আমার কাছে শিক্ষিত মানুষজন সবচেয়ে বেশি সুন্দর! ❤️ সুশিক্ষা শিখতে চর্চা করতে হয়।

আমার কথায় রাগ করে আবার অশিক্ষিত পরিচয় দিয়েন না। 🇧🇩♥️

25/08/2024

ভলান্টিয়ারদের প্রতি দিক নির্দেশনাঃ

১/ যদি বোট নিয়ে আসতে চান, অবশ্যই স্পিড বোট আনবেন। ৩০ ফিট বা ৪০ ফিটের বড় বোট আনবেন না। বড় বোট পানিতে ক্রেন দিয়েও নামানো যাচ্ছেনা এবং কোনোভাবে গেলেও সব জায়গায় এই বোট ঢুকতে পারছেনা।

২/ স্পিডবোটে প্রচুর পরিমাণে জ্বালানি প্রয়োজন। তাই, সাথে করে ২৫ লিটার এর ব্যারেলে অকটেন নিয়ে যাবেন। প্রতি ২৫ লিটারের জন্য ১ লিটার করে মোবিল নিয়ে যাবেন।

মনে রাখবেন, খাবার কিনতে পাওয়া যাবে। কিন্তু অকটেন কিনতে পাওয়া যাবেনা। তাই ট্রাকে করে বেশি করে অকটেন ও মোবিল নিয়ে যান।

৩/ ওখানে মোবাইল নেটওয়ার্ক অলমোস্ট ডেড। গ্রামীণ সিম নিয়ে যাবেন। মাল্টিপল নাম্বার নিয়ে যেতে পারলে খুব ই ভাল।

৪/ সাঁতারে খুব ই দক্ষ এমন মানুষ ছাড়া কাউকে স্পিডবোটে পাঠাবেন না। ৬-৮ সিটার স্পিডবোটে ১জন চালক, ২ জন সাঁতারু ছাড়া বাকিরা সবাই ফিল্ডে অবস্থান করবেন। পানিতে নামবেন না।

৫/ স্পিডবোট একবার নেমে গেলে উঠানো যাবেনা, তাই চাইলেও সন্ধ্যার দিকে ফিরে আসতে পারবেন না। তাই রাতে ঘুমানোর প্রস্তুতি নিয়ে যান। প্রস্তুতি মানে বালিশ কম্বল না। একটা রেইনকোট।

৬/ যথেষ্ট পরিমাণে পাওয়ার ব্যাংক নিয়ে যান।

৭/ মনে রাখবেন, একদিন টানা কাজ করলেই আপনার ভোলান্টিয়াররা টায়ার্ড হয়ে যাবে। রিসোর্স ফুরিয়ে যাবে। স্পিডবোট কিন্তু পানিতেই থাকবে। তাই, চট্টগ্রাম থেকে নতুন ভোলান্টিয়ার যেন অকটেন এবং খাবার নিয়ে আসার জন্য রেডি থাকে, সেই প্রস্তুতি নিয়ে রাখবেন।

যদি এটা করার সামর্থ্য না থাকে, প্লিজ ভোলান্টিয়ারিং করতে যাবেন না। আই রিপিট, যাবেন না। মারা খাবেন।

৮/ যখন ই সুযোগ পাবেন, পরিবারের কাছে খবর পাঠাবেন যে আপনি ঠিক আছেন।

৯/ নিজের জীবনের রিস্ক নিবেন না। একজন মানুষকে বাঁচাতে গিয়ে আরেকজন মরলে দুইজন ই মরবে।

১০/ শেষে বলতে চাই, ভোলান্টিয়ারদের এত এত কষ্ট, আত্মত্যাগ মন ভরে যাওয়ার মতন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক।

নৌকা কি কারো বাপের ? মানে ভুলে যাস ক্যান ভাই নৌ কা একটি যানবাহন।তেমন টা ভাবলে তো ধান থেকে চাল, চাল থেকে ভাত, তাহলে না খা...
22/08/2024

নৌকা কি কারো বাপের ?
মানে ভুলে যাস ক্যান ভাই নৌ কা একটি যানবাহন।
তেমন টা ভাবলে তো ধান থেকে চাল, চাল থেকে ভাত, তাহলে না খাইয়া ম র তি হবি নৌকা ওয়ালাদের🥱

22/08/2024

ও ছোট ভাই আমারে একটু উঁ-চু জায়গায় তুলে দাও, আমার পেটে ৯ মাসের বা-চ্চা।💔😥
~ এক আপুর আ-র্ত-না-দ

🚫 সবাইকে সতর্ক করুন 🚫আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংক...
21/08/2024

🚫 সবাইকে সতর্ক করুন 🚫

আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে। ইতি মধ্যে ১৯০ ও বেশি গ্রাম বন্যা কবলিত 😭😭

করণীয় :
~ মোবাইলে চার্জ রাখুন।
~ শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।
~প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।
~ যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
~ ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।
~ গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।
~ সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র‍্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)
~ গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
~ বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভা-রত!
গত কাল মধ্যরাতে নোয়াখালী-ফেনী পানিতে তলিয়ে গেল। বন্যার শঙ্কায় লক্ষীপুর-কুমিল্লা সহ আরও কয়েকটা জেলা..আল্লাহ তায়ালা সবাই কে হেফাজত করুন 🤲

- জনস্বার্থে পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইলো 🙏

21/08/2024

সম্পর্ক নিয়ে,যারা অশান্তিতে আছেন লেখাটি তাদের জন্য।

▪️সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস।
এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল, যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের দ্বিতীয় হলো সন্মান।
যে সম্পর্কে সন্মান নেই একজন একজনকে সন্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস।
এই সেক্রিফাইস টা যদি দু'জন দু'জনকে সেক্রিফাইস করতে না পারে, সে সম্পর্ক টিকে থাকে না।

▪️সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি।
সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না।
তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না।

এবার আসি মূল কথায়⬇

🚫একটা সম্পর্কের মধ্যে উপরের ৪টি কথাই খুবই গুরুত্বপূর্ণ।
বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর,যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন।

▪️বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন। দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন।

▪️আপনি জানেন আপনার দোষ তারপর ও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু।

▪️এক/দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না।নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন।

▪️কখনো ডিভোর্সের কথা কখনো মাথায় ও আনবেন না।ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না।আপনি মনে করেন যে, ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো,আসলে তা কখনো হয় না,সমাজের এক/দুইটা ডিভোর্সী ভাই/বোন দেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন? তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন,নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন।

▪️আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা? কি কারণে বিছিন্ন হতে চাচ্ছেন এগুলোর সমাধান খুঁজুন। ওই বিষয় গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই।
রাগ / অহংকার / জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না।

▪️এসব কথা গুলো যদি আপনি মানতে না পারেন,তাহলে আপনার জন্য সংসার নয়।আপনি কখনোই কোথাও সুখী হবেন না।

▪️ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষ গুলো।ভালো থাকুক প্রিয় মানুষ গুলো।
😍

20/08/2024

আজ থেকে সব দাবি স্থগিত করা হলো। 🚫

18/08/2024

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের
ভূমিকা পালন করছে।-
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে
পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা
বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট
কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন
বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চুম্মা-চাটি,আরো কত কি করে !!
আবার ব্রেকাপ।
লজ্জা -শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ
হয়ে যায়।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করেনা।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
tongue emoticon
এখন বুঝি।
আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে
আসতে- ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য করুণ।

আর যাদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটা বিশেষ ভাবে তাদের জন্য..
©®★

Address

Faridpur, Dhaka
Faridpur
7820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save a life give blood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram