20/04/2026
‼️সিজারিয়ান নিস / স্কার ডিফেক্ট ‼️
সিজারিয়ান সেকশনের পর যদি ক্ষত সঠিকভাবে না শুকায়, তাহলে জরায়ুর মাংসপেশির স্তর (myometrium)-এ একটি গ্যাপ তৈরি হয়। এই অবস্থাকেই সিজারিয়ান নিস বা সিজারিয়ান স্কার ডিফেক্ট (Caesarian niche / Caesarean scar defect) বলা হয়।
🍀ক্লিনিক্যাল উপসর্গ (Clinical presentation):
- মাসিকের পর হালকা রক্তপাত (post-menstrual spotting) বা দীর্ঘ সময় ধরে মাসিক হওয়া।
- দীর্ঘমেয়াদি তলপেটের ব্যথা (chronic pelvic pain), সহবাসে ব্যথা (dyspareunia)।
- লাগাতার বাদামি রঙের স্রাব।
- সেকেন্ডারি ইনফার্টিলিটি (দ্বিতীয়বার সন্তান ধারণে সমস্যা)।
🍀 কীভাবে ডায়াগনোসিস করা হয়?
- আল্ট্রাসাউন্ড
- ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড (TVS)
- হিস্টেরোস্কপি ও ল্যাপারোস্কপি
🍀 ঝুঁকির কারণ (Risk factors):
- লেবারের অ্যাডভান্সড স্টেজে সিজারিয়ান করা হলে
(>৫ ঘণ্টা active labour, >৫ সেমি সার্ভিকাল ডাইলাটেশন)।
- খুব নিচের দিকে ইনসিশন দেওয়া, যার ফলে aggressive bladder reflection হয়।
- টাইট interlocking সেলাই পদ্ধতি—এতে ischemia হয় এবং ক্ষত শুকানো ও টিস্যু রিপেয়ার খারাপ হয়।
- ইউটেরাস ক্লোজ করার সময় decidual layer বাদ পড়লে।
🍀 তাই সচেতন হোন- যত্র তত্র অদক্ষ হাতে সিজারিয়ান অপারেশন করানো থেকে পরিচিতদের সতর্ক করুন।
আর আপনি যদি এমন সমস্যায় কস্ট পেয়ে থাকেন, যোগাযোগ করুন আমাদের সেন্টারে।
Call or Whatsapp 01339-916297