Lazz Pharma Feni Branch

Lazz Pharma Feni Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lazz Pharma Feni Branch, Medical and health, Jabbar Market (Opposite of Green Tower), Feni.

12/07/2020

আবারও সংবাদ শিরোনামে লাজফার্মা। গতকাল উত্তরায় যে নকল ঔষধ কারখানা আবিষ্কার করেছে গোয়েন্দা পুলিশ, তার নাম এস বি কর্পোরেশন। তারা আমদানী করা ঔষধের পরিবর্তে নিজেরা ঔষধ বানিয়ে নকল ঔষধ সাপ্লাই করত দোকানে দোকানে। ঔষধের প্যাকিং দেখে কারো বোঝার সাধ্য নেই যে সেটা নকল।তারা এসব ঔষধ সারাদেশে বিক্রি করত।
যাইহোক ধরা পড়ল এস বি কর্পোরেশন। কতিপয় মিডিয়া সংবাদ শিরোনাম করল লাজফার্মাকে! লাজফার্মা থেকে উদ্ধার বলে ছবিতে দেখাচ্ছে এস বি কর্পোরেশনের ভেতরটা, আর সাইনবোর্ড দেখাচ্ছে লাজফার্মার।লাজফার্মায় প্রাপ্ত কী ওষুধ কতটা পেল,সে বিষয়ে বিস্তারিত কোনো সংবাদ না বলে ঢালাও ভাবে লাজফার্মাকে এই কূকীর্তির সাথে অভিযুক্ত করে সংবাদ পরিবেশনকে আমি নীতি বিবর্জিত সাংবাদিকতা বলে মনে করি।
আমি মিডিয়ার এই দায়িত্বজ্ঞ্যানহীন কর্মের কারণে দীর্ঘদিনে অর্জিত লাজফার্মার সুনাম ক্ষুন্নের জন্য দু:খ প্রকাশ করছি। সৎ ঔষধ ব্যবসায়ের যে ধারা আমরা এদেশে প্রতিষ্ঠা করেছি, সেটা ভুল উপস্থাপনায় বিতর্কিত হোক, সেটা কখনও আমরা দায়িত্বশীল প্রচার মাধ্যমের কাছে আশা করি না। দেশের সংবাদ মাধ্যমগুলোর কাছে আমার বিনীত আর্জি-সারা জীবন নকল-ভেজালের বিরুদ্ধে একাকী লড়াই করে প্রাপ্ত আমার অর্জনকে প্রশ্নের মুখোমুখি করবেন না।হলুদ সাংবাদিকতায় কোনো সুফল বয়ে আনে না।
মনে রাখবেন নকল-ভেজালের বিরুদ্ধে মাঠে থেকে নিরন্তর লড়াই করে যাচ্ছি আমরা। সেরা বেশে সারা দেশে আমরা ঔষধসেবায় যে অবদান রেখেছি, সে কথা মনে রেখে কেউ আমাদের ভুল বুঝবেন না।
——————————————————
শেয়ার করুন প্লিজ।

21/04/2020
21/04/2020

মা করোনাভাইরাসে নিশ্চিতভাবে সংক্রমিত হলে বা সংক্রমণের লক্ষণ নিয়ে যে অবস্থাতেই থাকুক না কেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ মাকে তাঁর দু'হাত ভালো করে জীবাণুমুক্ত করে, হাঁচি-কাশির সঠিক নিয়ম মেনে এবং মাস্ক ব্যবহার করে তাঁর ছোট শিশুকে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়; কারণ:

✅ মায়ের দুধে থাকা অ্যান্টিবডি এবং জৈব উপাদান সমূহ শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এবং করোনাভাইরাসের বিরুদ্ধে শিশুর শরীরে প্রতিরোধক তৈরী করে,

❎ করোনাভাইরাস মায়ের দুধের মাধ্যমে ছড়ায় না।

17/04/2020

একবার ভেবেছেন কি !
বাজারে কেউ কোনো ঔষধ পাচ্ছেন না, পেলেও দাম চড়া আর ঘন্টায় ঘন্টায় দাম বাড়ছে এমন কি টাকা অগ্রিম দিয়েও ওষুধ পাচ্ছেন না তখন কি হবে?
ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছেন একের পর এক রোগী মারা যাচ্ছে শুধুমাত্র ঔষধের সাপ্লাই না থাকার কারণে । সমস্ত স্কিল ফিজিসিয়ানরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও মৃত্যু আটকাতে পারছেন না ওষুধ নেই বলে ।

আপনি হয়তো সমাজের সবথেকে বিত্তশালী আর ক্ষমতাবান তাই ডাক্তারকে বংশ উদ্ধার করেছেন রোগী মারা যাওয়ার জন্য কিন্তু মানবিক ডাক্তাররাও যে বড় অসহায় এই মুহূর্তে কারণ ওষুধ নেই ।

যাওবা কিছু আছে তাও চলে গেছে হাসপাতাল সিন্ডিকেট আর কালোবাজারিদের দখলে কারণ সেটার মনিটরিংয়ের জন্য ফার্মাসিস্ট নেই । ওষুধ প্রয়োগের যথার্থতা তো তাদের হাতেই থাকা উচিৎ ছিল।

পৃথিবীর এই ক্রান্তিলগ্নে উপরের কোন একটাও কি হচ্ছে ?
হচ্ছেনা
কিন্তু কেন !!!

কারণ বাজারে ওষুধের পর্যাপ্ত মজুদ আছে সেই সাথে নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং উৎপাদন থেকে রোগী পর্যন্ত পৌছানোর সকল দায়িত্ব ফার্মাসিস্টদের উপর অর্পিত থাকে ।

এখন পর্যন্ত একজন ফার্মাসিস্টও বলেন নাই আর প্ল্যান্টে যাবোনা , আর ওষুধ বানাবো না ।
করোনা ঝুঁকি নিয়েও প্রতিদিন নিয়ম করে আগের মতোই অফিস করতে হচ্ছে তাকে । তার জন্য কিন্তু কোন প্রণোদনা ভাতা আসেনি ।

এমনকি সরকারের মন্ত্রণালয় গুলো ফার্মাসিস্ট নামটাই হয়তো জানেন না । এখন পর্যন্ত কোন মিডিয়া বা উচ্চ পর্যায়ের কারো মুখ থেকে এই অভাগা “ফার্মাসিস্ট” নামটা পর্যন্ত উচ্চারিত হয়নি ।

কারণ আমরা তো ফার্মাসিস্ট। আমরা তো কামলা , আমাদের জীবনের কোন দাম এই জাতির কারও কাছেই নেই আর তো সরকারের কাছে, সেটা তো অনেক দূরের কথা। তারা তো আমাদের নামই কখনো শোনেন নি ।

এতকিছুর পরও 200 জন ফার্মাসিস্ট হসপিটালে কোরোনা রোগীর সেবার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত আছে। আপনারা প্রয়োজন বোধ করলেই তারাও এই যুদ্ধে ঝাঁপিয়ে পরবে।

জাতির এই চরম মুহূর্তে বিবেকের তাড়নায় এখনও দেশের ৯৭% চাহিদার ওষুধ উৎপাদন করে যাচ্ছে ফার্মাসিস্টরা । কারণ তারাও যে দেশটাকে বড্ড বেশি ভালোবাসে মায়ের মত।

তারা হসপিটালে স্বেচ্ছাসেবক নয় সেবক হতে চায় তাদের সুযোগটা দিন । স্বাস্থখাতকে আরও সমৃদ্ধ করুন সবাই মিলে।

ওষুধ শিল্প যদি ফার্মাসিস্টদের হাত ধরে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শিল্প হতে পারে, ১৩০ টিরও বেশি দেশে আপনার দেশের ওষুধ সুনামের সাথে রপ্তানী হতে পারে তাহলে স্বাস্থখাতও ইনশাআল্লাহ পূর্ণতা পাবে তাদের হাত ধরেই ।

আপনারা ওষুধের মত এত সেনসিটিভ বিষয় নিয়ে এখনও কেন এত উদাসীন, এমন উদাসীনতা স্বাস্থ্যখাতের জন্য সত্যি ঝুঁকিপূর্ণ । তাই গ্রাজুয়েট ফার্মাসিস্টদের সরকারি হসপিটালে নিয়োগ দিন আর ঔষধের যথার্থ প্রয়োগ নিশ্চিত করুন । এটা এখন স্বাস্থ্যখাতে সময়ের দাবি হয়ে উঠেছে।

পরিশেষে সমস্ত সম্মুখ যোদ্ধাদের মন থেকে ভালোবাসা জানাই আর আপনারা দয়াকরে তাদের মনোবল ভেঙে দেবেন না । যোদ্ধাদের মনোবল ভাঙ্গতে নেই । সেইসাথে এই যুদ্ধে যারা চলে গেছেন বা যাবেন আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নেন ।

Please wear mask.
17/04/2020

Please wear mask.

04/04/2020

All women have the right to a safe and positive childbirth experience, whether or not they have a confirmed COVID-19 infection. This includes:
-being treated with respect and dignity
-a companion of choice
-clear communication by maternity staff
-pain relief strategies
-mobility in labour where possible, and birth position of choice

Address

Jabbar Market (Opposite Of Green Tower)
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Lazz Pharma Feni Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lazz Pharma Feni Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram