ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার

  • Home
  • Bangladesh
  • Gangni
  • ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার

ফিজিওথেরাপি  এন্ড হিজামা  সেন্টার কুষ্টিয়া রোড,করতোয়া কুরিয়ারের পাশে,গাংনী,মেহেরপুর ( আরাত ফিজিওথেরাপি ও হিজামা সেন্টার)

26/02/2023

"যখন কেউ রাসূলুল্লাহ সা:- এর কাছে এসে মাথাব্যথার কথা বলত,
তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন।"
[আবু দাউদ ; ৩৮৫৮]

02/01/2023
হাটু ব্যাথা এবং হাত সোজা করতে না পারা এই বাচ্চাটাকে কিছুদিন আগে নিয়ে এসেছিলো আমার কাছে,অ্যসেসমেন্ট করে বুঝলাম বাচ্চাটার ...
25/12/2022

হাটু ব্যাথা এবং হাত সোজা করতে না পারা এই বাচ্চাটাকে কিছুদিন আগে নিয়ে এসেছিলো আমার কাছে,অ্যসেসমেন্ট করে বুঝলাম বাচ্চাটার নী জয়েন্ট ফিক্সড হয়ে গেছে ৭০ পারসেন্ট,, আলহামদুলিল্লাহ কিছুদিন ফিজিওথেরাপি দেওয়ার পর বাচ্চাটি মোটামুটি সু্স্থ,,,যারা ব্যাথা নিয়ে ভুগছেন তারা চলে আসুন আরাত ফিজিওথেরাপি সেন্টারে,,কুষ্টিয়া রোড,পল্লিবিদ্যুৎ পাড়া,আখ সেন্টারের পাশে,,মোবাইলঃ০১৩০৩৮২৬৮০০

ফ্রি ফ্রি ফ্রি বিজয় দিবস উপলক্ষে আরাত ফিজিওথেরাপি  এন্ড হিজামা  সেন্টার এ ২ দিন ব্যাপি রোগী দেখা ফ্রি ১৬ থেকে ১৭ তারিখ,,...
11/12/2022

ফ্রি ফ্রি ফ্রি বিজয় দিবস উপলক্ষে আরাত ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার এ ২ দিন ব্যাপি
রোগী দেখা ফ্রি ১৬ থেকে ১৭ তারিখ,, তাই চলে আসুন আরাত ফিজিওথেরাপি সেন্টারে,,,

আমি আপনাদের জন্য নিয়ে এলাম Sweet Slim Belt�Made in India মেদ ভুরি ? আর নয় ভাবনার বিষয়,এসেগেছে " Sweat Slim Belt "। মাত্র...
03/12/2022

আমি আপনাদের জন্য নিয়ে এলাম Sweet Slim Belt�
Made in India
মেদ ভুরি ? আর নয় ভাবনার বিষয়,
এসেগেছে " Sweat Slim Belt "। মাত্র ২ সপ্তাহ ব্যবহারে
আপনি আপনার মেদহীন ফিগার দেখে অবাক হয়ে যাবেন।
পন্যের বিবরণ:
বডি শেপ সুন্দর করবে, মেদ ভুড়ি সাথে সাথেই লুকিয়ে রাখবে এবং ঘামের মাধ্যমে মেদ কমাবে। ব্যায়াম করার সময় খুবই কাজের একটা বেল্ট। ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে।
❆ এটা রীতিমত ব্যবহারে আপনার ফিগার শেপ এর মধ্যে থাকবে।
❆ এটা আপনি বাসায়, হাঁটার সময়, কাজের মধ্যে, শপিং এ, জগিং এ ব্যবহার করতে পারবেন।
❆ এটা আপনার শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে।
❆ আপনাকে দেখতে স্লিম মনে হবে।
❆ নিজেকে আরও আকর্ষনীয় করে তুলতে Sweat Slim Belt হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।
তাই এখুনি অর্ডার করুন,,
Mobile:01303826800

হঠাৎ কোমরে ব্যাথা? কারন ও প্রতিকারকোমর ব্যাথা আজকাল সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশে শতকরা ৩০-৪০ ভাগ মানুষ এ ...
24/10/2022

হঠাৎ কোমরে ব্যাথা? কারন ও প্রতিকার
কোমর ব্যাথা আজকাল সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশে শতকরা ৩০-৪০ ভাগ মানুষ এ ধরণের সমস্যার সম্মুখীন। একটু সতর্কতা ও বাড়তি কিছু সচেতনতাই পারে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে।তাহলে চলুন জেনে নেই এর কারন ও কীভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি, একই সঙ্গে কোমর ব্যাথা হলে আমরা কি চিকিৎসা নিব এ সম্পর্কে।
মেরুদণ্ডের গঠনঃ
আমাদের মেরুদন্ড ৩৩ টি হাড় দ্বারা গঠিত এর মধ্যে ঘার এর ৭টি, পিঠে ১২ টি, কোমরে ৫ টি হাড় এর মাঝে ২৩টি ইন্টার ভারটিব্রাল ডিস্ক থাকে। স্যাক্রাম ৫টি ও কক্সিস ৪টি করে ভারটিব্রা এর সমস্টি। এদের মাঝে কোন ডিস্ক থাকেনা।
কোমর ব্যাথার কারনঃ
কোমর ব্যাথার অনেক কারণ রয়েছে-এর মধ্যে
১। ডিস্ক প্রলাপস
২। মাসল স্পাজম
৩। ভারটিব্রা ফ্রাকচার বা হাড় ভেঙ্গে যাওয়া, সাধারণত আঘাত থেকে হয়ে থাকে
৪। কমপ্রেশন ফ্রাকচার অফ ভারটিব্রা ইত্যাদি অন্যতম
সাধারণত অনেকক্ষণ এক ভাবে বসে থাকা, শক্ত চেয়ার ব্যাবহার করা, ভারী জিনিস তোলা, পিড়িতে বসা, দুর্ঘটনা জনিত আঘাত, পড়ে গিয়ে কোমরে আঘাত থেকে এ ধরণের সমস্যা দেখা দেয়।
লক্ষনঃ
১। কোমরে তীব্র ব্যাথা
২। ব্যাথা কোমর থেকে পায়ের দিকে যাওয়া
৩। পায়ে ঝিন ঝিন সিন সিন করা
৪। বেশী ক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমর ধরে আসা
৫।হাঁটা চলা করলে কোমরে তীব্র ব্যাথা হওয়া
৬। প্রস্রাব- পায়খানায় সমস্যা দেখা দেয়া ইত্যাদি

চিকিৎসাঃ
চিকিৎসা নির্ভর করে লক্ষণ বা উপসর্গের উপর
ডিস্ক প্রলাপসঃ ডিস্ক প্রলাপস এর চিকিৎসা নির্ভর করে এর গ্রেড এর উপর
গ্রেড-১ঃ সামান্য ডিস্ক প্রলাপস হলে নিয়মিত ব্যাকট্রেচিং এক্সারসাইজ বা কোমরের ব্যায়াম, কিছু ওষুধ এবং লাম্বার কোরসেট বেল্ট ব্যাবহারে ধিরে ধিরে সেরে যায়।
গ্রেড-২ঃ মধ্যম মাত্রায় ডিস্ক প্রলাপস এ কোমরে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন ও এর সঙ্গে নিয়মিত ব্যায়াম করলে ও ওষুধ সেবনে ভালো ফল পাওয়া যায়।
গ্রেড-৩ঃ অতি মাত্রায় ডিস্ক প্রলাপস এর ক্ষেত্রে সাধারণত সার্জারির পরামর্শ দেয়া হয়।
মাইক্রোলাম্বার ডিকম্প্রেশন সার্জারি সাধারণত করা হয়। লেজার সার্জারিতে খুব একটা ভালো ফল পাওয়া যায়না।
মাসলস্পাজমঃ এ ধরণের সমস্যায় সাধারণত ব্যায়াম,মাসল রিলাকজেন্ট ওষুধ দেয়া হয়।
কমপ্রেশন বা ডেফিনিটিভ ভারটিব্রাল ফ্রাকচারঃ এর ক্ষেত্রে সাধারণত সার্জারির পরামর্শ দেয়া হয়। ফ্রাকচার এর ধরন অনুযায়ী সার্জারির ধরন নির্ধারিত হয়ে থাকে।
এই সকল সমস্যার সমাধানে হিজামা /কাপিং থেরাপী খুব ভালো পরিমানে কাজ করে।
যোগাযোগঃসরকারি ডিগ্রি কলেজ রোড,গাংনী,মেহেরপুর,ফোনঃ০১৭২০৬০৪১৩৬

‼️হঠাৎ ঘাড় ও কোমরে ব্যথা, কী করবেন?ঘাড় ও কোমরে হঠাৎ ব্যথা দেওয়াটা অস্বাভাবিক নয়। বিষয়টিকে অনেকে গুরুত্ব দিতে চান না। সঠি...
22/10/2022

‼️হঠাৎ ঘাড় ও কোমরে ব্যথা, কী করবেন?

ঘাড় ও কোমরে হঠাৎ ব্যথা দেওয়াটা অস্বাভাবিক নয়। বিষয়টিকে অনেকে গুরুত্ব দিতে চান না। সঠিক সময়ে রোগ চিহ্নিত করে চিকিৎসা নিলে সুফল পাওয়া যায়।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অস্ট্রেলিয়া লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক,

ঘাড় ও কোমরে ব্যথার ধরন বোঝাতে আমরা দুটি কেস স্টাডি দেখব।

* কেস স্টাডি - ১

আমিনুল সাহেব। বয়স চল্লিশ ছুঁইছুঁই। অফিসে যাবেন বলে সকাল সকাল ঘুম থেকে উঠেছেন। গোসল করতে গিয়ে হঠাৎ তীব্র ঘাড় ব্যথায় আক্রান্ত হলেন। বেশ কয়েকদিন ধরেই সামান্য ঘাড় ব্যথা অনুভব করছিলেন। সকালে উঠে ঘাড়ে ঠান্ডা পানি ঢালতেই ঘাড়ের পেশিতে টান ধরে ব্যথা সৃষ্টি হয়েছে। এসব ক্ষেত্রে বেশিরভাগ সময়েই আমরা ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করে থাকি। কিন্তু শুধু ব্যথানাশক দিয়ে চিকিৎসা করলে তীব্র স্বল্পমেয়াদি (Acute) ব্যথা দীর্ঘমেয়াদি (Chronic) ব্যথায় রূপান্তরিত হতে পারে। কিন্তু ঠিক কোন পেশিতে টান লেগেছে তা নির্ণয় করে হাসপাতালে ভর্তি থেকে ম্যানিপুলেটিভ ফিজিওথেরাপি প্রয়োগ করলে স্বল্প সময়েই ব্যথা নিয়ন্ত্রণ করা যায়। ম্যানিপুলেটিভ থেরাপি ব্যর্থ হলে তিন থেকে চার সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে।

* কেস স্টাডি-২

পলাশ পাল, তাড়াহুড়া করে সামনে ঝুঁকে পায়ের মোজা পরতে গিয়ে কোমরে খিঁচুনি দিয়ে তীব্র ব্যথা শুরু হয়েছে। তিনি কোমর সোজাই করতে পারছেন না। ইতিহাস নিয়ে জানা গেল, তিনি দিনে কমপক্ষে ১২/১৩ ঘণ্টা চেয়ারে বসে কাজ করেন। দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করার ফলে এবং শারীরিক পরিশ্রম না করায় তার কোমরের পেশিগুলো দুর্বল হয়ে পড়েছে। তাই ত্রিশ বছর বয়সেই তিনি কোমরব্যথায় আক্রান্ত হয়েছেন। এমআরআই করে দেখা গেল, পলাশ সাহেবের Lumber 4-5 vertebrae-এর মধ্যবর্তী ডিস্ক পেছনের দিকে সরে গিয়ে নার্ভের গোড়ায় চাপ প্রয়োগ করেছে। এক্ষেত্রে রোগীর জন্য ৩ দিনের পূর্ণ বিশ্রামসহ ম্যানিপুলেটিভ ও ইলেকট্রোথেরাপির সমন্বিত চিকিৎসা প্রয়োজন।
তাই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।
যোগাযোগঃ০১৩০৩৮২৬৮০০

Address

Gangni
MEHERPUR

Opening Hours

09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share