আদত-Adot

আদত-Adot নিরোগ থাকার পূর্বশর্ত ভেজালহীন খাদ্যগ্রহণ ও কায়িকশ্রম। নিরোগ জীবনের খোঁজে “আদত” আপনার পাশে।

02/01/2025
,"নতুন বছরের আগমন সবার জীবনে সুখ, শান্তি, এবং সমৃদ্ধি নিয়ে আসুক। এই বছরটি হোক আপনার সমস্ত স্বপ্ন পূরণের বছর। নতুন বছরের...
01/01/2025

,"নতুন বছরের আগমন সবার জীবনে
সুখ, শান্তি, এবং সমৃদ্ধি নিয়ে আসুক।
এই বছরটি হোক আপনার সমস্ত স্বপ্ন পূরণের বছর। নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইলো।"

নবজাতকের শীতকালীন যত্নআত্তি: ১) শীতকালে নবজাতকের মা ও অন্য যারাই বাচ্চার দেখাশোনা করবেন তাদের বারবার হাত ধুয়ে নিতে হবে। ...
31/12/2024

নবজাতকের শীতকালীন যত্নআত্তি:

১) শীতকালে নবজাতকের মা ও অন্য যারাই বাচ্চার দেখাশোনা করবেন তাদের বারবার হাত ধুয়ে নিতে হবে। এতে রোগ – জীবাণু শিশুর কাছে কম যাবে।🫁

২) শীতকালে নবজাতকের যত্নআত্তি করার সময় খেয়াল রাখতে হবে যে, ঘরে যাতে ঠাণ্ডা বাতাস না আসতে পারে। তবে দিনের বেলা দরজা–জানালা খোলা রেখে পর্যাপ্ত আলো–বাতাসের ব্যবস্থা করতে হবে। 🏡

৩) নবজাতককে গরম কিন্তু আরামদায়ক পোশাক পরিয়ে রাখতে হবে। । শীতের প্রকোপ কমাতে নবজাতকের হাত ও পায়ে মোজা পরিয়ে রাখতে হবে।🧦

৪) নবজাতক শিশুকে ম্যাসাজ করতে হবে। এতে তার শরীরের রক্ত–সঞ্চালন বৃদ্ধি পায়। ভালো বেবি অয়েল দিয়ে বাচ্চাকে ম্যাসাজ করাতে হবে। 🥥

৫) জন্মের ৩ দিন পর থেকে শিশুকে প্রতিদিন গোসল বা গা মুছিয়ে দিয়ে হবে। শীতের সময়ে একদিন পরপর গোসল করানো ভালো। গোসলের সময় খেয়াল রাখতে হবে যে, মাথা ভেজানোর পরে খুব দ্রুত মাথা ভালো করে মুছে ফেলতে হবে। গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। 💧

৬) নবজাতক শিশুর ত্বক খুব সংবেদনশীল, তাই তাদের ত্বককে সবসময় মসৃণ রাখতে হবে। এজন্য ভালো মানের বেবি লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে। যেকোনো বেবি প্রোডাক্ট ব্যবহার করার আগে তার মান যাচাই করে নিতে হবে। সেই সাথে মেয়াদ উত্তীর্ণের তারিখও দেখে নিতে হবে। 🛍️

৭) শীতকালে জন্ম নেয়া বাচ্চাদের বেলায় খেয়াল রাখতে হবে যাতে বাচ্চার সর্দি–জ্বর না হয়। নবজাতকের ঠাণ্ডা খুব খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। এই ঠাণ্ডা– সর্দি থেকেই বাচ্চার নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে, যা নবজাতকের জন্য খুব ক্ষতিকর।🧣

প্রতিদিন একটা পিস বিট, কাঁচা হলুদ পরিমাণ মতো, আদা এক টুকরো, আমলকী একটা আর লেবুর রস সাথে পিঙ্ক সল্ট অল্প আর সেই রসে কিছু ...
30/12/2024

প্রতিদিন একটা পিস বিট, কাঁচা হলুদ পরিমাণ মতো, আদা এক টুকরো, আমলকী একটা আর লেবুর রস সাথে পিঙ্ক সল্ট অল্প আর সেই রসে কিছু চিয়া সিড। হয়ে গেলো দিনের বুস্টার।

সকাল বেলা রোজ।

রান্নায় সরিষার তেলের উপকারিতা:১. হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে২. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ৩. হজম ক্ষমতা উন্নত করে৪. ...
30/12/2024

রান্নায় সরিষার তেলের উপকারিতা:

১. হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে
২. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ
৩. হজম ক্ষমতা উন্নত করে
৪. প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল গুণ
৫. ত্বক ও চুলের জন্য উপকারী
৬. শরীর গরম রাখতে সাহায্য করে
৭. ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

মধুর গুণাগুণ ও উপকারিতাশক্তি প্রদায়ী: মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। ...হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম ...
30/12/2024

মধুর গুণাগুণ ও উপকারিতা

শক্তি প্রদায়ী: মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। ...
হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। ...
কোষ্ঠকাঠিন্য দূর করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। ...
রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক।

শীতকালে পিঠাপুলি তৈরিতে ব্যবহৃত হয় নলেন বা খেজুরের গুড়। শুধু স্বাদ বাড়াতেই নয়, নানা অসুখের প্রতিরোধক হিসেবেও ব্যবহৃত হয় ...
30/12/2024

শীতকালে পিঠাপুলি তৈরিতে ব্যবহৃত হয় নলেন বা খেজুরের গুড়। শুধু স্বাদ বাড়াতেই নয়, নানা অসুখের প্রতিরোধক হিসেবেও ব্যবহৃত হয় খেজুরের গুড়। এমনকি আয়ুর্বেদশাস্ত্রেও এই গুড়ের ব্যবহার দেখা গেছে। এর কিছু গুণাগুণ হলো :

♦ রস থেকে তৈরি প্রাকৃতিক এই খেজুর গুড়ে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও খনিজ থাকায় এটি শরীরের জন্য দারুণ উপকারী। এতে থাকা আয়রন দেহের নানা কাজে লাগে। চিনি বা কৃত্রিম চিনির চেয়ে এটি অনেক উপকারী।
♦ খেজুরের গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে। যাঁরা রক্তস্বল্পতার ভুগছেন, তাঁরা খেজুরের গুড় খেলে উপকার পাবেন।
♦ হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী।
♦ শরীরের ভেতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই খাবার। ডায়াবেটিস রোগীদের খেজুরের গুড় খাওয়া ঠিক নয়।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদত-Adot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram