04/08/2025
আবহাওয়াজনিত কারণে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে সর্দি, কাশি। সাধারণত কাশি দু-একদিনের মধ্যে এমনি এমনিই সেরে যায়। কিন্তু শুকনো কাশি, তিনদিনেও সারছে না, বুকে করাত দিয়ে কাঠ চেড়ার মতো শব্দ হয়, এসব লক্ষণ থাকলে ঘরোয়া এই রিমেডিটি ট্রাই করতে পারেন।
মধু-আদা-তুলসী রিমেডি
উপাদান:
আদা কুচি ২ টেবিল চামচ
তুলসী পাতা ১০–১৫টি
কালোজিরা ১ চা চামচ
লবঙ্গ ৩–৪টি
গোলমরিচ (গুঁড়া) ১/২ চা
খাঁটি মধু ১/২ কাপ (১২০ মি.লি.)
পানি ২ কাপ (সেদ্ধ করার জন্য)
প্রস্তুত প্রণালী:
২ কাপ পানিতে আদা, তুলসী পাতা, লবঙ্গ, কালোজিরা ও গোলমরিচ একসাথে দিয়ে সেদ্ধ করুন। ফুটে পানি অর্ধেক হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে তাতে খাঁটি মধু মেশান (গরম পানিতে মধু মেশাবেন না)।
একটি কাঁচের জারে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখবেন না। ঠান্ডা শুকনো জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় রাখুন, ৫–৭ দিন ভালো থাকবে।
সেবনবিধি:
প্রাপ্তবয়স্ক: দিনে ৩ বার ১ চা চামচ করে।
শিশু (৫ বছরের বেশি): দিনে ২ বার আধা চা চামচ করে। খালি পেটে খাওয়া এবং খাওয়ার পর হালকা গরম পানি পান করা ভালো। অতিরিক্ত ঝাঁজ বা ত্বক সংবেদনশীল হলে গোলমরিচের পরিমাণ আরও কম দিবেন।
সতর্কতা:
ঠান্ডা বাতাস, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বৃষ্টিতে ভেজা, ঠান্ডা পানি, ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। প্যানিকড হবেন না, মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাবেন না।
জনসচেতনতায়:
Hazari's Remedy