Psychology Department Kazi Azimuddin Collage, Gazipur

Psychology Department Kazi Azimuddin Collage, Gazipur � Stay connected, stay inspired

✨ একটি সকাল, অনেক গল্প ✨২৫শে ডিসেম্বরের এক শীতের সকালে আজিম উদ্দিন কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টে হৃদয়ের এক মিলনমেলা অনু...
01/01/2026

✨ একটি সকাল, অনেক গল্প ✨

২৫শে ডিসেম্বরের এক শীতের সকালে আজিম উদ্দিন কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টে হৃদয়ের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। সিনিয়র ও ২৪-২৫ ব্যাচের জুনিয়রদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ ও আলোচনার এই আয়োজনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত।

সেশনের শুরুতে জুনিয়রদের জন্য পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন কার্যকরী টিপস ও পরামর্শ শেয়ার করা হয়। পাশাপাশি সামনে ডিপার্টমেন্টের বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের রূপরেখা নিয়েও আলোচনা হয়। শীতের ছুটির মধ্যেও যারা অংশগ্রহণ করেছেন, তাদের উদ্যম ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়।

যারা এবার আসতে পারেননি, তাদের জন্যও রয়েছে আন্তরিক শুভেচ্ছা। সামনে আরও অনেক সুযোগ থাকবে একসাথে শেখা ও গড়ে তোলার।

একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে
সাইকোলজি ডিপার্টমেন্ট, কাজী আজিম উদ্দিন কলেজ

মনোবিজ্ঞান বিভাগে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম তখন। সবকিছুই ছিল নতুন—মানুষ, জায়গা, স্বপ্ন। ঠিক সেই সময় খবর পেলাম ...
24/11/2025

মনোবিজ্ঞান বিভাগে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম তখন। সবকিছুই ছিল নতুন—মানুষ, জায়গা, স্বপ্ন। ঠিক সেই সময় খবর পেলাম ২০২৪ সালের ৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে BPA-এর সেমিনার হবে। সাইকোলজির প্রতি আগ্রহ থাকায় জানতে চাইলাম, কিন্তু কোথাও ঠিকমতো তথ্য পাচ্ছিলাম না। পরে ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারলাম কনিকা আপু এই প্রোগ্রামে যাবেন। তাঁর সাথে প্রথম কথা বলেই মনে হয়েছিল—আমরা ঠিক হাতটাই ধরেছি। আপুর গাইডেন্সে রেজিস্ট্রেশন করলাম, আর অপেক্ষা করতে থাকলাম সেই দিনের।

৮ জুন আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়ে পৌঁছালাম প্রোগ্রামে। তখনই দেখা হলো ড. মোহাম্মদ রওশন আলী স্যারের সাথে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। স্যারের কথা, তাঁর শান্ত স্বভাব, আর জ্ঞান—সবই যেন মনের ভিতর এক গভীর আলোর জন্ম দিল। মনে হলো, সত্যিই সঠিক পথটাই বেছে নিয়েছি।

পুরো ইভেন্টজুড়ে ছিল শেখা, হাসি, আড্ডা, ছবি, বন্ধুত্ব—আর কনিকা আপুর অবিরাম যত্ন। প্রোগ্রামের পর আপু আমাদের নিয়ে গেলেন লালবাগ কেল্লায়। সেই ছোট্ট ট্রিপ, দুইতলা বাসে ফেরার পথে গান—সব মিলিয়ে দিনটা হয়ে উঠেছিল এমন এক স্মৃতি, যা আজও মনে পড়লে মন ভালো হয়ে যায়।

তারপর ধীরে ধীরে এক বছর কেটে গেল। ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে এখনও সেকেন্ড ইয়ারে উঠিনি, কিন্তু আলহামদুলিল্লাহ সেই দিনটাকে কেন্দ্র করেই শুরু হলো আমাদের সত্যিকারের সাইকোলজি জার্নি। এরপর থেকে অনেক অনলাইন ও অফলাইন ইভেন্টে অংশ নিয়েছি। অভিজ্ঞতা বেড়েছে, স্বপ্ন বড় হয়েছে, আর নিজের পথটা আরও পরিষ্কার হয়েছে। ইনশাআল্লাহ, একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাবো।

সবশেষে, হৃদয় থেকে ধন্যবাদ কনিকা আপুকে। উনি পথ দেখিয়েছিলেন বলে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। আপু না থাকলে হয়তো আমাদের গল্পটা এত সুন্দর হতো না। আপু, আপনি আমাদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা।

আমাদের প্রিয় জুনিয়রদের জন্য—সাইকোলজি শুধু বই পড়ার বিষয় নয়। এটি মানুষের মন বোঝার, নিজেকে ও অন্যকে চেনার, আর জীবনের ছোট বড় জটিলতা বুঝার এক অনন্য পথ। ছোট ছোট সুযোগগুলো নাও, প্রোগ্রামে অংশগ্রহণ করো, সিনিয়রদের কাছ থেকে শেখো—সবকিছুই তোমাদের জন্য শক্ত ভিত্তি হয়ে যাবে। তোমরাও একদিন নিশ্চয়ই নিজের জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে—“সাইকোলজি পড়া আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি।” এগিয়ে যাও, চেষ্টা করো, স্বপ্ন পূরণ করো। 🌿✨

10/10/2025

🌍 বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস *২০২৫*

থিম: “Mental Health is a Universal Human Right”
(মানসিক স্বাস্থ্য একটি সার্বজনীন মানবাধিকার)

We talk about fitness, but what about our mind? 💚

💭 কখনও মনে হয় —

সব ঠিক আছে, কিন্তু ভেতরে কেমন যেন ভার লাগে?
রাতে ঘুম আসে না,
অফিসে মন বসে না,
মানুষের ভিড়েও নিজেকে একা লাগে?

এই অনুভূতিগুলো “দুর্বলতা” নয় —
এগুলো মানসিক ক্লান্তির লক্ষণ।
আর এটাকে যত্ন নেওয়াই সচেতনতার শুরু।

📊 কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

🔹 WHO-এর তথ্য অনুযায়ী প্রতি ৮ জনের মধ্যে ১ জন মানসিক সমস্যায় ভোগেন।
🔹 প্রতি বছর প্রায় ৭ লাখ মানুষ আত্মহত্যা করেন, যাদের বেশিরভাগই মানসিকভাবে ভীষণ চাপে থাকেন।
🔹 কিন্তু অর্ধেকেরও বেশি মানুষ চিকিৎসা নেন না — কারণ তারা ভাবে “মানুষ কী বলবে?”

🌿 মানসিক স্বাস্থ্য ভালো থাকলে:

✅ সম্পর্ক থাকে মজবুত
✅ মনোযোগ বাড়ে
✅ সিদ্ধান্ত নিতে সহজ হয়
✅ জীবনের প্রতি ইতিবাচকতা ফিরে আসে

⚠️ আর অবহেলা করলে দেখা দেয় — ঘুমের সমস্যা, উদ্বেগ, রাগ, একাকীত্ব, এমনকি আত্মহত্যার চিন্তাও।

💚 নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া শুরু করো আজই:

🗣️ মন খারাপ লুকিও না — কারও সঙ্গে কথা বলো

🚶‍♀️ প্রতিদিন ২০ মিনিট হাঁটো — শরীর নড়লে মনও নড়ে

🍎 সঠিক খাবার ও ঘুম রাখো

📵 ফোন থেকে কিছুটা দূরে থাকো

🧘 ধ্যান করো, গভীর নিঃশ্বাস নাও

🧑‍⚕️ বিশেষজ্ঞের সাহায্য নাও — এটা দুর্বলতা নয়, সচেতনতা

💬 মনে রেখো:

“মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয় — এটি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার।”
নিজের মনকে ভালোবাসো, যত্ন নাও, কথা বলো।
কারণ সুস্থ মনই শক্ত জীবনের ভিত্তি। 💫
Let’s make mental health a priority not an afterthought.

Name: Rubina Islam Rafa
Department :Psychology
Session: 24-25
College: Kazi Azimuddin University College,Gazipur.

10/10/2025

🌿 বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫

মোহাম্মদ নাঈমুর রহমান পারভেজ
অনার্স অধ্যয়নরত - মনোবিজ্ঞান বিভাগ, কাজী আজিম উদ্দিন কলেজ, গাজীপুর।

আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কত কিছুই না করি — পড়াশোনা, কাজ, পরিবার, সম্পর্ক, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, আর এইসবের মাঝে একটিবারও ভাবি না — “আমি কেমন আছি?

জীবনের প্রতিটা ধাপে আমরা মানসিকভাবে লড়াই করি। কখনো পারিবারিক সমস্যা, কখনো সম্পর্কের জট, আবার কখনো নিজের প্রতি অনিশ্চয়তা আমাদের মনকে ভারী করে তোলে। মাঝে মাঝে মনে হয় — “আমি পারছি না”, “সব নষ্ট করে ফেলেছি”, “আমার কারণে সবাই কষ্ট পাচ্ছে”…

কিন্তু সত্যিটা হলো — আমরা সবাই মানুষ। আমাদের মনও বিশ্রাম চায়, ভালোবাসা চায়, নিজের প্রতি সহানুভূতি চায়। ওভারথিংকিং, দুশ্চিন্তা, আত্মঅবিশ্বাস – এগুলো আমাদের ভেতর থেকে ক্ষয় করে ফেলে। অথচ আমরা শরীরের যত্ন নিতে পারি, কিন্তু মনের যত্ন নিতে ভুলে যাই।

মানসিক স্বাস্থ্য মানে শুধু অসুস্থ না থাকা নয়, বরং নিজের অনুভূতি বোঝা, নিজেকে ভালোবাসা, এবং জীবনের ভারসাম্য বজায় রাখা।

এই ১০ই অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আসুন আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি —
👉 নিজের মনকে যত্ন দেবো,
👉 যাদের প্রয়োজন তাদের পাশে থাকবো,
👉 আর নিজের মানসিক সুস্থতাকে শরীরের মতোই গুরুত্ব দেবো।

কারণ, সুস্থ মনই পারে সুস্থ জীবন গড়তে। 🌱

ভিডিও:- এমআরএম মিজান
অনার্স অধ্যয়নরত - মনোবিজ্ঞান বিভাগ, কাজী আজিম উদ্দিন কলেজ, গাজীপুর।

Another successful program of our Psychology Department is over. And special thanks to Light Up Bangladesh-LUB for organ...
21/09/2025

Another successful program of our Psychology Department is over. And special thanks to Light Up Bangladesh-LUB for organizing such a beautiful awareness program.💫

✨ কাজী আজিমুদ্দিন কলেজ সাইকোলজি ডিপার্টমেন্ট ওরিয়েন্টেশন ২০২৪-২৫ ✨আলহামদুলিল্লাহ, আজ ১১ই সেপ্টেম্বর আমাদের প্রিয় সাইকোলজ...
11/09/2025

✨ কাজী আজিমুদ্দিন কলেজ সাইকোলজি ডিপার্টমেন্ট ওরিয়েন্টেশন ২০২৪-২৫ ✨

আলহামদুলিল্লাহ, আজ ১১ই সেপ্টেম্বর আমাদের প্রিয় সাইকোলজি ডিপার্টমেন্টের ২৪-২৫ সেশনের (২৪-২৫ ব্যাচ) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনের পেছনে ২১-২২, ২২-২৩ এবং ২৩-২৪ ব্যাচের ছাত্রছাত্রীদের গত দুই মাসের কঠোর পরিশ্রম, পরিকল্পনা ও টিমওয়ার্ক লুকিয়ে আছে।

📖 প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুন্দরভাবে যাত্রা শুরু হয়। এরপর প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে জুনিয়রদের বিভিন্ন প্রশ্ন ও দুশ্চিন্তার সমাধান করার চেষ্টা করা হয়।

🎂 বিশেষ উল্লেখ করতে চাই ২৩-২৪ সেশনের সুমাইয়া আক্তার মিম-এর বানানো দারুণ কেকটির কথা। কেকটির থিম ছিল একেবারে সাইকোলজি রিলেটেড এবং স্বাদও ছিল অসাধারণ—পুরো অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলেছে।

আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ— রনি স্যার, ঝিনু ম্যাম, ববি ম্যাম— আন্তরিকভাবে আমাদের সঙ্গে ছিলেন, জুনিয়রদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়েছেন এবং অনুষ্ঠানকে শুভেচ্ছা জানিয়েছেন। 🙏 আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারও উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছেন।

✨ সবকিছু শেষে আমরা তিন ব্যাচ একসাথে মিলেই আনন্দে ভরপুর কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছি, যা এই আয়োজনকে আরও স্মরণীয় করে তুলেছে।

💐 এই সফল আয়োজনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।
আমাদের জুনিয়রদের জন্য রইল উষ্ণ শুভেচ্ছা—স্বাগতম সাইকোলজি পরিবারে! ❤️

22/08/2025

আপনি যখন দীর্ঘ সময় একা থাকেন এবং অন্যদের সাথে মেলামেশা বন্ধ করে দেন, তখন শুধু একা লাগার অনুভূতিই হয় না— আপনার মস্তিষ্কেও পরিবর্তন আসে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত মানুষের সাথে কথা না বলা বা সময় না কাটালে আপনার শেখার ক্ষমতা, স্মৃতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। এমনকি ভবিষ্যতে ডিমেনশিয়ার (স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যাওয়া বা ভুলে যাওয়া) মতো রোগের ঝুঁকিও বাড়ে।

এছাড়াও দীর্ঘ সময় একা থাকলে মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ অংশ ছোট হয়ে যায়— যেমন প্রিফ্রন্টাল কর্টেক্স (চিন্তা ও পরিকল্পনার জন্য), হিপোক্যাম্পাস (স্মৃতির জন্য), এবং অ্যামিগডালা (আবেগ নিয়ন্ত্রণের জন্য)।

এর ফলে আপনি আবেগ নিয়ন্ত্রণে দুর্বল হয়ে পড়তে পারেন, স্ট্রেস বেশি অনুভব করতে পারেন এবং হুমকি বা নেতিবাচক বিষয়ের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে যেতে পারেন।

একা থাকার কারণে মস্তিষ্কে স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায়। এমনকি মানুষের মুখের অভিব্যক্তি বুঝতে, সহানুভূতি দেখাতে এবং সহজে সম্পর্ক গড়তে আপনার সক্ষমতাও কমে যেতে পারে।

যদিও পরে মানুষের সাথে মেলামেশা শুরু করলে অনেকটা উন্নতি সম্ভব, কিন্তু খুব দীর্ঘ সময় ধরে বা ছোটবেলা থেকেই একা থাকলে এর ক্ষতি অনেক সময় স্থায়ী হয়ে যেতে পারে।

📌 বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন: সুস্থ মস্তিষ্ক, ভালো মানসিক স্বাস্থ্য এবং তীক্ষ্ণ চিন্তাশক্তি ধরে রাখতে মানুষের সাথে অর্থবহ যোগাযোগ রাখা খুব জরুরি।

Collected

13/08/2025

*:দৃষ্টি আকর্ষণী নোটিশ:*
১৬তম মনোবিজ্ঞান সম্মেলন উপলক্ষে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি (বিপিএ)'র ম্যাগাজিন ' *মনোসমাচার* প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
এ উপলক্ষে মনোবিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট সকলের নিকট থেকে লেখা আহবান করা হচ্ছে।
লেখা অবশ্যই-
১. মনোবিজ্ঞান সম্পর্কিত এবং
জীবন ঘনিষ্ঠ হতে হবে;
২. লেখার ফন্ট: বিজয় সুতুনী
এমজে, ১২ ফন্ট
৩. শব্দ সংখ্যা: ১০০০-১৫০০
৪. লেখা পাঠাবেন নিচের
ইমেইলে: rowshan.p30@gmail.com
৫. লেখা পাঠাতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে।

ধন্যবাদ ও শুভেচ্ছাসহ-
রওশন আরা পারভেজ
সহ-দফতর সম্পাদক, বিপিএ

31/07/2025

We Are Looking For Future Psychologist 🦆🌺🔥
Yeeeeeee🙂🪄

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায় আহত আমাদের ছোট ছোট সন্তান সহ সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের জন্য লাইফস্প্র...
23/07/2025

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায় আহত আমাদের ছোট ছোট সন্তান সহ সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের জন্য লাইফস্প্রিং উত্তরা ব্রাঞ্চে আগামী ৩ মাস বিনামূল্যে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হবে।
কিছু ক্ষত এতোটাই দাগ কেটে যায় যে সেখান থেকে স্বাভাবিক হয়ে ফিরে আসতে প্রয়োজন ভরসা, সাহস ও প্রফেশনাল সাপোর্ট।
মাইলস্টোন স্কুলের সকল শিক্ষার্থী, পরিবার ও শিক্ষকদের এই কঠিন সময়ে পাশে আছি আমরা, নির্দ্বিধায় কল করুনঃ 09638 505 505

মন খারাপ করলেও শ্বাস নেওয়া বন্ধ করা যায় না — এই মুহূর্তে মানসিক স্বাস্থ্যের যত্ন নিন!! 🧠🕊️বিমান বিস্ফোরণের পরে যেন সময়টা...
23/07/2025

মন খারাপ করলেও শ্বাস নেওয়া বন্ধ করা যায় না — এই মুহূর্তে মানসিক স্বাস্থ্যের যত্ন নিন!! 🧠🕊️

বিমান বিস্ফোরণের পরে যেন সময়টাও থমকে গেছে! দুর্ঘটনার ভয়াবহতা আমাদের সবাইকে আতঙ্কিত ও বিধ্বস্ত করে দিয়েছে!শুধু কয়েকটা খবর না, বরং একেকটা নাম' একেকটা ছোট্ট জীবন' একেকটা পরিবার...
Milestone স্কুলের ছোট ছোট শিশুগুলোর মুখ এখনো চোখে ভাসছে! সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে ওদের ছবি, স্কুল ইউনিফর্মে ভেজা হাসিমুখগুলো, যেগুলো এখন শুধুই স্মৃতি হয়ে গেছে! একটি মুহূর্ত... আর সব ওলট-পালট!

এই ধাক্কা শুধু পরিবারগুলোকেই না পুরো সমাজকেই কাঁপিয়ে দিয়েছে! আমরা যারা দূর থেকে দেখছি তারাও স্বাভাবিক নই! মাথায় ভারী একটা চাপ বুকের মধ্যে জমে থাকা ব্যথা, আমরাও ভেঙ্গে পড়ছি নিঃশব্দে কাঁদছি না পারছি বলতে না পারছি বুঝতে—এই কষ্টটা কোথায় রাখবো.?
এটাই secondary trauma —
যেটা সরাসরি না হলেও আমাদের মনের উপর ধীরে ধীরে আঘাত করে!

📍 এমন ভয়াবহ ঘটনার পর আমাদের উচিত — নিজেদের মনের যত্ন নেওয়া! কারণ ট্রমা ছোঁয়াচে ছোট ছোট শিশু, কিশোর-কিশোরী, এমনকি বড়রাও এমন সময় হতবিহ্বল হয়ে পড়ে! আতঙ্ক, দুঃস্বপ্ন, অবচেতনে অপরাধবোধ, কিংবা ভবিষ্যতের প্রতি একধরনের অজানা ভয় তৈরি হয়! এই মুহূর্তে দরকার আরও একটু কোমল হওয়া আরও একটু সহানুভূতিশীল হওয়া! আমরা যদি একটু মানুষ হই কেউ একজন একটু ভরসা খুঁজে পাবে!

তাই এই কঠিন সময়ে, দয়া করে—
১. নিয়মিত একটু করে ব্রেক নিন সোশ্যাল মিডিয়া থেকে!
২. বারবার দুর্ঘটনার ছবি, ভিডিও না দেখে কিছু সময় নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখুন! দোয়া করুন চুপ করে থেকে না — আল্লাহর কাছে কাঁদুন!
৩. কাছের মানুষদের একটু জড়িয়ে ধরুন জিজ্ঞেস করুন, সে ঠিক আছে কি-না!
৪. বাচ্চাদের পাশে থাকুন — ওদের সামনে যদি নিউজ আসে সহজ ভাষায় বুঝিয়ে বলুন যেন তারা ভয় না পায়!
৫. মেডিটেশন করুন, হালকা এক্সারসাইজ করুন, নিজের খেয়াল রাখুন! 🧘‍♀

📌 মনে রাখুন:
মানসিকভাবে ভেঙ্গে পড়লে শরীরও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে! তাই দয়া করে নিজের যত্ন নিন! কেউ ভালো নেই—সেটা সত্যি কিন্তু আমরা একে অপরের পাশে থাকলেই একটু একটু করে ভালো থাকা সম্ভব! জীবন থেমে থাকে না, কিন্তু ক্ষত থেকে উঠতে সময় লাগে—সে সময়টা দিন নিজেকে!

আপনি একা নন আমরা সবাই মিলে কাঁদবো, থামবো, আবার একটু একটু করে হাঁটবো...🤝🤍

Name: Nishat Tasmin Priya
Department :Psychology
Session: 23-24
College: Kazi Azimuddin University College,Gazipur.

শোকবার্তাআমরা, কাজী আজিম উদ্দিন কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা মাইলস্টোন কলেজে আজকের ভয...
21/07/2025

শোকবার্তা

আমরা, কাজী আজিম উদ্দিন কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা মাইলস্টোন কলেজে আজকের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যারা অকালে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি।
আহতদের দ্রুত সুস্থতা ও নিরাপদ পুনরুদ্ধার কামনা করছি।
এই দুঃখের সময়ে আমরা সকলে একসাথে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।

Address

Dhaka
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Psychology Department Kazi Azimuddin Collage, Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category