06/09/2025
আমাদের আশেপাশে অনেকেই মনে করেন, কৃমির ওষুধ খাওয়া কোনো দরকারি বিষয় নয়। কেউ কেউ তো আবার এ নিয়ে হাসিঠাট্টাও করেন।
কিন্তু সত্য হলো—
কৃমি কোনো সাধারণ বিষয় নয়!
🪱 কৃমি হলো ভয়ংকর, স্বার্থপর চোর ও দস্যু—
যা অদৃশ্যভাবে আমাদের শরীরের পুষ্টি চুরি করে
এবং ধীরে ধীরে শরীরকে দুর্বল করে ফেলে।
আসুন কৃমি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নেয়া যাক....
কৃমি হলো এক ধরনের পরজীবী কীট (Parasite), যা মানুষের বা প্রাণীর শরীরে ঢুকে বাস করে এবং শরীর থেকে খাবার শোষণ করে বেঁচে থাকে। বিনিময়ে কোনো উপকার করে না, বরং ক্ষতি করে।
সাধারণ কৃমি (Intestinal Worms) যেগুলো পাকস্থলী ও অন্ত্রে বসবাস করে।
অবস্থান : প্রধানত পাকস্থলী ও অন্ত্রে বাস করে।
উদাহরণ.. আসকারিস (গোলকৃমি), হুকওয়ার্ম, পিনওয়ার্ম, টেপওয়ার্ম।
সংক্রমণ পদ্ধতি:
ময়লা খাবার ও পানি
খালি পায়ে হাঁটা,
অপরিষ্কার হাত, অস্বাস্থ্যকর টয়লেট ইত্যাদি।
লক্ষণ :
*পেট ব্যথা, ফাঁপা।
*ক্ষুধামন্দা বা অস্বাভাবিক ক্ষুধা
*রক্তশূন্যতা
*ওজন কমে যাওয়া
*শিশুদের বৃদ্ধি ব্যাহত হওয়া
এক কথায় পেটের সমস্যা, অপুষ্টি, রক্তশূন্যতা।
এবার আসুন একটি ভয়ংকর তথ্য জানাই।
আমরা সাধারণত ভাবি, কৃমি শুধু পাকস্থলী বা অন্ত্রে থাকে। এটা সত্য—বেশিরভাগ কৃমিই অন্ত্রেই বাস করে।
কিন্তু কিছু কৃমি খুবই শীর্ষচতুর এবং শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও ঢুকে পড়তে পারে।
এর ফলে শুধুমাত্র পেট নয়, শরীরের অনেক অংশ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। এদেরকে বলা হয়
(Tissue / Systemic Worms) বা অন্ত্রের বাহিরের কৃমি।
এদের অবস্থান লসিকা নালী, রক্তনালী, পেশী, লিভার, ফুসফুস, মস্তিষ্ক ইত্যাদি।
অন্ত্রের বাইরে কৃমির
সংক্রমণ:
মশা কামড়ে থেকে ফাইলেরিয়া , মাংস খাওয়া (Trichinella), কুকুর/প্রাণীর মল (Echinococcus)
লক্ষণ :
হাত-পা ফুলে যাওয়া (ফাইলেরিয়া), পেশীতে সিস্ট, লিভার/ফুসফুসে cyst, শ্বাসকষ্ট, মস্তিষ্কে সমস্যার ঝুঁকি ইত্যাদি।
চিকিৎসা।
নির্দিষ্ট সময়ের পরপর সঠিক নিয়মে ডি-ওয়ার্মিং ওষুধ বা Anthelmintic তথা কৃমিনাশক ঔষধ খাওয়া।
অন্ত্রের বাহিরের কৃমির ক্ষেত্রে Anthelmintic এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শে অন্যান্য ঔষধ প্রয়োজনে সার্জারী ও করা।
চলুন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে।
অন্ত্রের কৃমি এবং অন্ত্রের বাইরে থাকা কৃমি–এর সংক্রমণ প্রতিরোধ কিভাবে করবেন?
অন্ত্রের কৃমি (Intestinal Worms) প্রতিরোধ।
*পরিষ্কার হাত ধোয়া.
খাবারের আগে, টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া।
*খাবার ও পানি পরিচ্ছন্ন রাখা
কাঁচা শাক-সবজি, ফল ভালো করে ধুয়ে খাওয়া।
*সুরক্ষিত পানি ব্যবহার।
* ময়লা মাটি বা বালিতে খালি পায়ে হাঁটা এড়ানো কারণ হুকওয়ার্মের মতো কৃমি মাটির মাধ্যমে শরীরে ঢোকে।
*পরিবেশ পরিচ্ছন্ন রাখা
ময়লা জমতে দেবেন না।
*স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা।
২. অন্ত্রের বাইরে কৃমি (Tissue / Systemic Worms) প্রতিরোধ...
*মশা নিয়ন্ত্রণ
ফাইলেরিয়া বা অন্যান্য মশাবাহিত কৃমি প্রতিরোধে মশারি ব্যবহার ও স্থায়ী পানি জমতে না দেওয়া।
*কুকুর বা অন্যান্য প্রাণীর সঙ্গে সংস্পর্শ কমানো..
Echinococcus সংক্রমণ এড়াতে কুকুরের মলের সংস্পর্শে না আসা।
*মাংস ও মাছ ভালোভাবে রান্না করা...
Trichinella বা টিস্যু কৃমি প্রতিরোধে।
*পরিষ্কার পানি ব্যবহার
Schistosoma সংক্রমণ এড়াতে।
*নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।
ঝুঁকিপূর্ণ এলাকায় থাকলে নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা।
✨ স্বাস্থ্য, ঔষধ ও রোগ সম্পর্কিত আরও তথ্যবহুল পোস্ট পেতে ভিজিট করুন এই পেজে।