07/03/2026
টনসিলের অপারেশন করলে কি বাচ্চাদের খাওয়ার রুচি বাড়ে?
অনেক অভিভাবকই এই প্রশ্নটি করেন।
সাধারণভাবে টনসিল অপারেশন (Tonsillectomy) সরাসরি খাওয়ার রুচি বাড়ানোর জন্য করা হয় না।
তবে কিছু ক্ষেত্রে অপারেশনের পরে বাচ্চাদের খাওয়ার রুচি ও ওজন বাড়তে দেখা যায়।
কারণগুলো হলো—
১.বারবার টনসিল ইনফেকশন থাকলে বাচ্চাদের গলা ব্যথা ও অস্বস্তি থাকে, ফলে তারা ঠিকমতো খেতে চায় না।
২.টনসিল বড় হলে খাবার গিলতে কষ্ট হয়।
৩.অনেক সময় নাক ডাকা বা ঘুমের সমস্যা থাকে, যার কারণে বাচ্চা ঠিকমতো বিশ্রাম পায় না।
অপারেশনের পরে এসব সমস্যা কমে গেলে বাচ্চা স্বাভাবিকভাবে খেতে পারে এবং রুচিও বাড়তে পারে।
তবে এর সাথে মনে রাখতে হবে—
শুধু খাওয়ার রুচি বাড়ানোর জন্য টনসিল অপারেশন করা হয় না, অপারেশন করলে খাবার রুচি বাড়তে পারে।
নাক কান গলা রোগ বিষয়ক যেকোন সমস্যার একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
—
ডাঃ আশফাক উদ্দিন আরিফ
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)
ডি এল ও ( বিএমইউ)
(সাবেক পিজি হাসপাতাল)
ডি এ ( এসওএমসি)
সিসিডি (বারডেম)
এফ সি পি এস(পার্ট-২
অটোল্যারিংগোলজি- হেড & নেক সার্জারি
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
ডাঃ আশফাক উদ্দিন আরিফ
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
ডিএ,ডিএলও,এফ সি পি এস (পার্ট-২)
নাক কান গলা( ইএনটি)বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন।
এখানে পাওয়া যাবে নাক, কান, গলা , থাইরয়েড ও মাথা- ঘাড় সম্পর্কিত সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা ও সার্জারি সেবা।