Nur Medical Hall

  • Home
  • Nur Medical Hall

Nur Medical Hall আসসালামুআলাইকুম
আমাদের পেইজে আপনাকে স্বাগতম।

06/12/2025
ভূমিকম্পের সময় করণীয়। ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে, সাবধানতা অবলম্বন করতে হবে।
06/12/2025

ভূমিকম্পের সময় করণীয়।
ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে, সাবধানতা অবলম্বন করতে হবে।

🩺 যখন ব্যথা ও গ্যাস্ট্রিক একসাথে মোকাবিলা করতে হয়!💊 Naproxen + Esomeprazole ট্যাবলেট🔹 কেন খাওয়া হয় এই কম্বিনেশনটি?✅ দীর্...
14/07/2025

🩺 যখন ব্যথা ও গ্যাস্ট্রিক একসাথে মোকাবিলা করতে হয়!
💊 Naproxen + Esomeprazole ট্যাবলেট

🔹 কেন খাওয়া হয় এই কম্বিনেশনটি?

✅ দীর্ঘস্থায়ী জয়েন্ট ব্যথা ও আর্থ্রাইটিসে
✅ কোমর, পিঠ, হাঁটু ও মাংসপেশীর ব্যথায়
✅ মাথাব্যথা ও মাইগ্রেনে
✅ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সুরক্ষিত রাখতে Esomeprazole

🔹 কম্বিনেশনটি কিভাবে কাজ করে?
🔸 Naproxen ব্যথা ও জ্বালাভাব কমায়
🔸 Esomeprazole পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি কমিয়ে গ্যাস্ট্রিক প্রতিরোধ করে

🕒 ব্যবহারবিধি:
➤ খাবারের আগে বা পরে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করুন
➤ দীর্ঘমেয়াদে খেলে নিয়মিত পেট চেক-আপ জরুরি

⚠️ সতর্কতা:
🚫 যারা আলসার বা কিডনির সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন
🚫 গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের সাবধানে ব্যবহার করতে হবে

❤️ ব্যথার সাথে যেন না বাড়ে গ্যাস্ট্রিকের ঝামেলা!
📍 নূর মেডিকেল হল— বিশ্বস্ত স্বাস্থ্যসেবা,
আপনার পাশে সবসময়!

✅ 📌 থাইরয়েডের সমস্যা – কীভাবে বুঝবেন? বিস্তারিত জেনে নিন!আমাদের গলায় থাকা ছোট গ্রন্থি – থাইরয়েড গ্ল্যান্ড – শরীরের মে...
06/07/2025

✅ 📌 থাইরয়েডের সমস্যা – কীভাবে বুঝবেন? বিস্তারিত জেনে নিন!

আমাদের গলায় থাকা ছোট গ্রন্থি – থাইরয়েড গ্ল্যান্ড – শরীরের মেটাবলিজম বা শক্তি খরচের হার নিয়ন্ত্রণ করে।
এই থাইরয়েড হরমোন শরীরের প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকলাপ প্রভাবিত করে।

যখন থাইরয়েড ঠিকমতো কাজ করে না, তখন দুই রকম সমস্যা দেখা দিতে পারে –

---

🌿 ১️⃣ Hypothyroidism (হাইপোথাইরয়েডিজম – থাইরয়েড হরমোন কম উৎপাদন হয়)

➡️ থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শরীরের কার্যকলাপ ধীর হয়ে যায়।
✅ সাধারণ লক্ষণগুলো হলো –
✔️ সবসময় ক্লান্তি লাগে, সহজেই অবসাদগ্রস্ত হয়ে পড়া
✔️ ওজন বেড়ে যাওয়া, এমনকি খাবার কম খেলেও
✔️ ঠান্ডা সহ্য করতে না পারা
✔️ ত্বক শুষ্ক হয়ে যাওয়া
✔️ কোষ্ঠকাঠিন্য (প্রস্রাবে বাধা নেই, কিন্তু মলত্যাগে কষ্ট হয়)
✔️ চুল ঝরা বা পাতলা হয়ে যাওয়া
✔️ মনোযোগ কমে যাওয়া বা মন খারাপ থাকা
✔️ মাসিক অনিয়ম (মেয়েদের ক্ষেত্রে)

✅ চিকিৎসা –
✔️ রক্ত পরীক্ষায় TSH, T4 দেখে ডাক্তার সঠিক ডোজ ঠিক করেন
✔️ সাধারণত থাইরয়েড হরমোনের ট্যাবলেট খেতে হয় নিয়মিত
✔️ নিয়মিত রক্তপরীক্ষা করে ডোজ ঠিক রাখা দরকার

---

🌿 ২️⃣ Hyperthyroidism (হাইপারথাইরয়েডিজম – থাইরয়েড হরমোন বেশি উৎপাদন হয়)

➡️ শরীরে থাইরয়েড হরমোন বেশি হলে শরীরের গতি বাড়িয়ে দেয়।
✅ সাধারণ লক্ষণগুলো হলো –
✔️ অতিরিক্ত অস্থিরতা বা রাগ
✔️ সহজেই রেগে যাওয়া, নার্ভাস হওয়া
✔️ ওজন কমে যাওয়া, খিদে বেশি থাকা সত্ত্বেও
✔️ গরম সহ্য না হওয়া (সবসময় গরম লাগে)
✔️ ঘাম বেশি হওয়া
✔️ হাত কাঁপা (Tremor)
✔️ হার্টের স্পিড বেড়ে যাওয়া বা ধড়ফড় করা
✔️ ঘুমের সমস্যা

✅ চিকিৎসা –
✔️ এন্টি-থাইরয়েড ওষুধ
✔️ কখনো রেডিওআইডিন থেরাপি
✔️ কোনো ক্ষেত্রে সার্জারি
✔️ নিয়মিত থাইরয়েড ফাংশন টেস্ট

---

🩺 ✅ কখন ডাক্তার দেখাবেন?
✔️ যদি ওপরের উপসর্গগুলো কয়েক সপ্তাহ ধরে থাকে
✔️ হঠাৎ ওজন কমে বা বেড়ে যায়
✔️ হার্টবিট খুব বেড়ে যায় বা খুব কম হয়
✔️ ঘুমের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি বা অস্থিরতা দেখা দেয়

✅ থাইরয়েডের সমস্যা সহজে ধরা যায় রক্তের পরীক্ষায়।
➡️ TSH, Free T4, T3 টেস্ট করে জানা যায় সমস্যার ধরন।
➡️ দ্রুত সঠিক চিকিৎসা নিলে জীবন স্বাভাবিক রাখা সম্ভব।

---

💚 ✅ গুরুত্বপূর্ণ পরামর্শ:
✔️ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ শুরু বা বন্ধ করবেন না
✔️ নিয়মিত ফলোআপ এবং রক্তপরীক্ষা করুন
✔️ সঠিক চিকিৎসায় ৯০–৯৫%

পাকস্থলীর প্রধান কাজ হলো খাবার হজম করা, আর এর জন্য এটি শক্তিশালী অ্যাসিড এবং এনজাইম ব্যবহার করে। কিন্তু এই অ্যাসিড এতটাই...
03/07/2025

পাকস্থলীর প্রধান কাজ হলো খাবার হজম করা, আর এর জন্য এটি শক্তিশালী অ্যাসিড এবং এনজাইম ব্যবহার করে। কিন্তু এই অ্যাসিড এতটাই প্রভাবশালী যে, তা শুধু খাবারই নয়, চাইলে পাকস্থলীর নিজের কোষকেও হজম করে ফেলতে পারে। তাহলে প্রশ্ন আসে-পাকস্থলী কেন নিজেই নষ্ট হয়ে যায় না?

এর উত্তর লুকিয়ে আছে একটি অসাধারণ প্রাকৃতিক ব্যবস্থায়। পাকস্থলীর অভ্যন্তরীণ প্রাচীন একটি স্নিগ্ধ মিউকাস বা শ্লেষ্মার আস্তরণ দিয়ে আবৃত থাকে, যা অ্যাসিড থেকে এর নিজস্ব কোষগুলোকে রক্ষা করে। তবে এই আস্তরণ চিরস্থায়ী নয়। প্রতিনিয়ত অ্যাসিডের সংস্পর্শে এসে এটি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য শরীর প্রতি পাঁচ দিন পরপর এই আস্তরণটি পুনরায় তৈরি করে,একটি সম্পূর্ণ নতুন লাইনিং। এই পুনর্নবীকরণ প্রক্রিয়ার ফলে পাকস্থলীর কোষগুলো নিজের ক্ষয় রোধ করতে সক্ষম হয় এবং নিজেকে হজম করা থেকে বাঁচে।

"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?" সূরা আর রহমান

⏩যেসব কারণে বন্ধ করতে হবে ফাস্টফুড খাওয়া ⏪স্বাস্থ্যকর খাবার গ্রহণ ‌ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণে সচেতনতা সত্ত্বেও ‌এখন...
03/07/2025

⏩যেসব কারণে বন্ধ করতে হবে ফাস্টফুড খাওয়া ⏪
স্বাস্থ্যকর খাবার গ্রহণ ‌ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণে সচেতনতা সত্ত্বেও ‌এখনো মানুষের স্থূলতার একটি প্রধান কারণ ফাস্টফুড গ্রহণ। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বোস্টন ইউনিভার্সিটি পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, ৩০ বছর আগে ফার্স্টফুড যতটা অস্বাস্থ্যকর ছিল এখন তার চেয়ে বেশি অস্বাস্থ্যকর এবং এটি ক্রমবর্ধমানভাবে মানুষের স্থূলতা বাড়িয়ে চলেছে। গবেষণায় বলা হয়েছে, ফার্স্টফুডের আকার, এতে ব্যবহৃত ক্যালোরি এবং সোডিয়াম কনটেন্ট গত তিন দশক ধরে বেড়েছে। এই স্থূলতা ও সংশ্লিষ্ট রোগ বৃদ্ধির জন্য আমাদের খাদ্য পরিবেশের পরিবর্তনকে দায়ী করেছেন গবেষকরা। তাঁরা বলেছেন, গত কয়েক দশক ধরে অস্বাস্থ্যকর ফার্স্টফুড বৃদ্ধির ঘটনা এর ফলে স্থূলতায় মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হয়ে উঠেছে।

গবেষণার ফল ‘জার্নাল অব দ্য একাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স’-এ প্রকাশিত হয়েছে।

১৯৮৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ফার্স্টফুড রেস্তোরাঁগুলোর ১০টিতে পরিবর্তনের ওপর এই গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, ফার্স্টফুডের ক্যাটাগরির সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে স্থূলতার জন্য দায়ী উপাদানের ব্যবহারও।

গবেষণা বলছে, ফার্স্টফুডে ক্যালোরির পরিমাণ বৃদ্ধির কারণ হলো মূল খাবার আইটেম ও ডেজার্টের আকার ও পরিমাণ বৃদ্ধি। ১০টি মেনুর পুরো ক্যাটাগরিজুড়ে দেখা গেছে তাতে ব্যবহৃত সোডিয়ামের পরিমাণও বেশি। এদিকে, ডেজার্টে দেখা গেছে আয়রণ ও ক্যালসিয়ামের মাত্রা বেশি যা হাঁড়ের স্বাস্থ্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ পুষ্টি।

মৌসুম পাল্টাচ্ছে। এই গরম, তো এই বৃষ্টি। এই সময় অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বরে। কিন্তু জ্বর নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা ...
03/07/2025

মৌসুম পাল্টাচ্ছে। এই গরম, তো এই বৃষ্টি। এই সময় অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বরে। কিন্তু জ্বর নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে।

গা গরম মানেই জ্বর
অনেকে গা গরম লাগা বা শরীর ম্যাজম্যাজ করাকেই জ্বর বলে থাকেন। অনেকে বলেন, আমার তো সব সময়ই গায়ে জ্বর থাকে। কেউ বলেন, জ্বর থাকে, কিন্তু থার্মোমিটারে ধরা পড়ে না! আসলে গা গরম বোধ হওয়া মানেই জ্বর নয়। শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটের ওপরে না গেলে তাকে জ্বর বলা ঠিক নয়। জ্বরের সমাধান নিতে চিকিৎসকের কাছে যাওয়ার আগে বাড়িতে থার্মোমিটারে কয়েকবার জ্বর মাপুন।

জ্বর মানেই খারাপ কিছু
যেকোনো জীবাণু বা খারাপ কিছুর বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরোধ জ্বর। তাই জ্বর খারাপ কিছু নয়। অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া ও নানা ধরনের জীবাণু প্রতিনিয়ত আমাদের আক্রমণ করছে। এর বিরুদ্ধে লড়াই করার প্রথম পদক্ষেপ হচ্ছে জ্বর। তাই জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

জ্বর ওঠামাত্র নামিয়ে ফেলতে হবে
জ্বর বাড়া ঠিক নয়, অনেকক্ষণ থাকাও ঠিক নয়—এ ধারণা অনেকের। জ্বর ১০১ ডিগ্রির ওপরে ওঠামাত্র যেকোনো উপায়ে জ্বর নামাতে হবে, নইলে সর্বনাশ হতে পারে—এ ধারণারও কোনো ভিত্তি নেই। বেশির ভাগ জ্বর কয়েক ঘণ্টা পরপর আসে, কিছুক্ষণ থেকে আবার নেমে যায়। খুব কম জ্বরই একটানা চলতে থাকে। এটা নির্ভর করে কারণের ওপর। আর জ্বরে খারাপ লাগা ও অস্বস্তি হয় বলে জ্বর নামাতে হয়, কিছু না করলেও ক্ষতি নেই।

জ্বরের জন্য চাই আলাদা পথ্য
একসময় জ্বর হলে রোগীকে আলাদা পথ্য দেওয়া হতো। এখনো অনেকে রোগীকে স্যুপ, জাউ ইত্যাদি দিয়ে থাকেন। আসলে জ্বরের জন্য কোনো খাবার খেতে নিষেধ নেই। এমনকি ঠান্ডা খাবারও। বরং জ্বরের সময় যথেষ্ট পুষ্টিকর খাবার খাওয়া চাই। আরেকটা কথা, জ্বরের কারণে পানিশূন্যতা হয়। তাই পানি পান করতে হবে প্রচুর।

যতবার জ্বর, ততবার প্যারাসিটামল
জ্বর দিনের মধ্যে যতবারই ওঠে, ততবারই প্যারাসিটামল দিয়ে নামানোর চেষ্টা করারও দরকার নেই। মাত্রাতিরিক্ত প্যারাসিটামল ক্ষতিকর হতে পারে। অনেকের ধারণা, মুখে খাবার বড়ির মাত্রা নির্দিষ্ট থাকলেও সাপোজিটরির কোনো মাত্রা নেই, যত খুশি দেওয়া যায়। এটাও ঠিক নয়।

জ্বরের চিকিৎসা অ্যান্টিবায়োটিক?
জ্বর মানে সংক্রমণ, আর অ্যান্টিবায়োটিক ছাড়া এর চিকিৎসা অসম্পূর্ণ—এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। নানা কারণেই জ্বর আসতে পারে। এর অনেকগুলোতেই অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। যেমন ভাইরাসজনিত জ্বর, ফ্লু, অ্যালার্জিজনিত জ্বর

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nur Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nur Medical Hall:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram