DCU Students Mental Health Alliance

DCU Students Mental Health Alliance মানসিক শান্তিই জীবনের শক্তি!

30/03/2026

১. এইচএসসিতে (HSC) জিপিএ একটু কম আসছে তাই আবার এক্সাম দিবো কি? উত্তর হইলো না। জীবন থেকে ১ বছর নষ্ট করবেন না। শিক্ষার বয়স দয়া করে বাড়াবেন না।

২. এই বছর ভালো কোথাও চান্স পাই নাই। ভালো পাবলিকে হয় নাই, হেন তেন। পরের বার আবার ট্রাই করবো কি? না, করবেন না। বরং নিজের পছন্দসই সাবজেক্ট পাইলে ওইটায় মন দিয়ে পড়াশোনা করবেন। ভালো সিজিপিএ রাখবেন। আর ফার্স্ট ইয়ার থেকে পেপার পাবলিকেশন করতে পারেন কি না আস্তে আস্তে চেষ্টা করবেন।

৩. ভালো সাবজেক্ট পাই নাই, ফ্যামিলির চাপে এক জায়গায় ভর্তি হয়ে গেছি, কী করবো? যেই সাবজেক্টে পড়তেছেন ওই সাবজেক্ট যদি একদমই ভালো না লাগে তবুও ইয়ার লস দিবেন না। আপনি ওইটা কন্টিনিউ করবেন, আর নেক্সট টাইম এক্সাম দেওয়ার থাকলে দিতে পারেন। তবে যেই সাবজেক্টেই পড়েন না কেন আপনি অন্য সাবজেক্ট, বা কাছাকাছি ডোমেইনের স্কিলগুলা ডেভেলপ করলে সাবজেক্ট আপনার জন্য খুব একটা সমস্যা হবে না।

৪. আর্টসের স্টুডেন্ট। কী সাবজেক্ট নিবো? আর আমার সাবজেক্টের ফিউচার কী? এইটা আপনাকেই খুঁজতে হবে। সায়েন্সের তুলনায় আপনার জব মার্কেট কম হবে। তাই আপনাকে একদম শুরু থেকেই জবের প্রিপারেশন প্ল্যানে থাকা লাগবে। যেই সাবজেক্টেই পড়েন না কেন এইটা ভুলে যান যে exactly ওই সাবজেক্টেই জব পাবেন। বা ওই সাবজেক্টে আপনাকে জব দিবে। আপনার ১০ বছর আগের সিনিয়ররা কে কোথায় আছে ওইটা খোঁজ নেন। ফেসবুকে অ্যাড হোন। তাদের শিক্ষাজীবন থেকে চাকরিজীবনের গতিপথ দেখলেই আপনি আন্দাজ করতে পারবেন আপনার পাশ করার পর কেমন সময় লাগতে পারে, আপনার কোন কোন সেক্টরে জব থাকতে পারে। ওইভাবে নিজেকে একদম ফার্স্ট ইয়ার থেকে গুছানো শুরু করেন।

© Manjurul Ahsan

28/03/2026

সরকারি বাঙলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. দিলারা হাফিজ আর আমাদের মাঝে নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

অধ্যাপক ড. দিলারা হাফিজ ছিলেন দেশের শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮১ সালে টাঙ্গাইল সরকারি কুমুদিনী কলেজে প্রভাষক হিসেবে বিসিএস (শিক্ষা) ক্যাডারে তাঁর কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ-এ শিক্ষকতা করেছেন। ২০১৪ সালে তিনি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মহোদয়ের সহধর্মিণী ছিলেন।

তার এই মৃত্যুতে সরকারি বাঙলা কলেজ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত৷ আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

28/03/2026

[একজন মানুষকে ছাড়া আমি বাঁচবো না এর চেয়ে বড় সেলফিশ চিন্তা আর কিছু হইতে পারে না। ]

কিছুদিন আগে বুয়েটের একটা ছেলে মারা গেলো ক্যান্সারে। বয়স ছিলো ২৩ এর মতো। এক ঝাঁক স্বপ্ন নিয়ে যখন তার বয়সী ছেলেমেয়েরা দুনিয়াতে নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত তখন তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছিলো যে অ্যাগ্রেসিভ (aggressive) কেমো নিয়ে আরও ১-১.৫ মাস বাঁচবে নাকি শেষ কিছুদিন শান্তিতে বাসায় কাটাবে চিকিৎসা বন্ধ করে।

যেহেতু ক্যান্সার অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট, আর তার ভালো হওয়ার কোনো সুযোগ নাই, বরং তার কাছে এই কেমো ট্রিটমেন্টটা অসহ্য লাগতেছিলো, তাই সে ট্রিটমেন্ট আর অ্যাগ্রেসিভ ওয়েতে কন্টিনিউ করতে চায় নাই। অন্তত তার পোস্ট থেকেও তাই-ই বুঝা যায়।

সে মারা যাওয়ার পর তার কিছু বন্ধু তার মৃত্যুর সময়ের কিছু ঘটনা শেয়ার করলো। এর মধ্যে একটা ঘটনা এমন ছিলো যে বমির সাথে তার ভেতরের অর্গান বের হয়ে আসতেছিলো। নিজেকে একটু ওই জায়গায় বসান যেইখানে আপনার শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো গলে গলে মুখ দিয়ে বের হয়ে আসতেছে।

মৃত্যুটা ঠিক কতটা ভয়ংকর ছিলো।

স্পেশাল চাইল্ড বা আপনারা যারা প্রতিবন্ধী হিসেবে জানেন তাদের একটা ঘটনা বলি। এক বাচ্চা মেয়েকে তার বাবা-মা ১০ বছর ধরে গলার নানা ধরনের এক্সারসাইজ করাইছে শুধু এইটা বলানোর জন্য যে তার নামটা কী। দীর্ঘ ১০ বছরের এক্সারসাইজ আর কেয়ারের পর এখন সে নামটা বলতে পারে।

কিছু বাচ্চা আছে যারা শুধু সালাম দিতে পারে। আর কোনো সেন্টেন্স, বা কথাও বলতে পারে না।

আরেকটা ঘটনা শেয়ার করি।

আমার ভাইয়ের ছেলে একজন স্পেশাল চাইল্ড। একবার ওকে খাবার খাওয়াচ্ছিলো। ও বারবার মুখ থেকে খাবারটা ফেলে দিচ্ছিলো। ভাবি খুব বিরক্ত হয়ে ওরে কয়েকটা চর-থাপ্পড় দেয় (এইটা মাথায় রাখতে হবে, সারাদিন ওর টয়লেট পরিষ্কার করা, ওর খাওয়া-দাওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ভাবিকেই করতে হয়, ইনফ্যাক্ট ভাবির গোটা লাইফটা তার এই স্পেশাল চাইল্ডের টেক কেয়ারেই চলে গেছে, তাই হুদাই কেউ আলগা পিরিত বা জাজ করবেন না)।

২-৪টা চর-থাপ্পড় খেয়ে ও খাবারটা খেয়ে নেয় ভয়ে। রাতের বেলা ওর প্রচণ্ড জ্বর আসে, আর একপর্যায়ে বেচারা প্রায় সেন্সলেস হয়ে যায়। রাতে ওই অবস্থায় ভাইয়া ওকে নিয়ে হসপিটালে যায়।

ডাক্তার দেখার পর বললো যে ওর খাদ্যনালীতে ঘায়ের মতো হইছে, তাই ওকে কোনো খাবার দিলেই ও ফেলে দিতো। কিন্তু জোর করার কারণে ও ভয়ে খেয়ে ফেলছে।

এইটা কেন বললাম?

এই বাচ্চার জায়গায় আপনি নিজেকে একটু বসান। একটা বাচ্চা বলতে পর্যন্ত পারতেছে না যে সে কষ্টে আছে, এর চেয়ে বড় অসহায় আর কী হইতে পারে?

এইবার নিজেকে প্রশ্ন করেন আপনি ঠিক কতটা স্বার্থপর?

কেউ একজন ছেড়ে গেছে শুধু তার সাথে একটু কথা বলতে পারতেছেন না, বা সে অন্য কারও সাথে আছে এই জন্য আপনি খাওয়া-দাওয়া করতেছেন না, ঘুমাইতেছেন না, নিজের টেক কেয়ার করতেছেন না। অথচ আপনি কত লাকি এইটা আপনি একবারও ভাবছেন?

নিজেকে প্রশ্ন করেন আপনাকে এতটা ব্লেসিং করার পরও আপনি যখন শুকরিয়া আদায় করেন না, আপনি যখন শুধু একটা অমানুষ ছেড়ে গেছে এই জন্য মরে যেতে চান, তো ওইটা সেলফিশ চিন্তা ছাড়া আর কি কিছু হইতে পারে?

একজন মানুষকে ছাড়া আমি বাঁচবো না এর চেয়ে সেলফিশ চিন্তা আর কিছু হইতে পারে না।

এখন থেকে যখন এমন স্বার্থপরের মতো চিন্তা করবেন তখন আশেপাশের মানুষের কষ্ট দেখে আশা করি একটু হইলেও উপলব্ধি করবেন যে আপনি কতটা লাকি।

©Monjurul Ahsan

21/03/2026

ইদে কাজ না থাকায় ঢাকেবীর আয়োজনে "কোন বাড়ীর মেয়েরে তুই"

প্রিয় সেন্ট্রালিয়ান ভাই ও বোনেরা!আত্মহত্যা কোনো সমাধান নয়,বরং অভিশাপ। এমন কিছু কেউ কখনো মাথায় আনবেননা,প্লিজ।
17/03/2026

প্রিয় সেন্ট্রালিয়ান ভাই ও বোনেরা!

আত্মহত্যা কোনো সমাধান নয়,বরং অভিশাপ।
এমন কিছু কেউ কখনো মাথায় আনবেননা,প্লিজ।

17/03/2026

আত্মহত্যায় কি সমাধান?

দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।ওই শিক্ষার্থীর নাম দীপা দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়া গ্রামের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান নিহতের স্বামী ও স্থানীয় বাসিন্দারা। পরে আজ বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২১–২২ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান রাব্বি জামালপু...
14/03/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২১–২২ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান রাব্বি জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।তার জানাজার নামাজ বাদ জোহর, নিজ বাড়ি বকশিগঞ্জ (জামালপুর)-এ অনুষ্ঠিত হবে।

#ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয়

যাকে সত্যিকারের ভালোবাসেন,তাকে আগলে রাখুন🖤💞
10/03/2026

যাকে সত্যিকারের ভালোবাসেন,তাকে আগলে রাখুন🖤💞

02/03/2026

আত্মহত্যার চিন্তাই করা যাবে না, শেষ পর্যন্ত লড়াইটা করে যেতে হবে।

Video Collect :
Manjurul Ahsan

28/02/2026

ব্রেকিং🔥
নার্সিং ভর্তি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মায়ের বকুনি, অভিমান করে আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যা।

22/02/2026

প্রকৃতির মাঝে নিজেকে খুজে নিন!
হতাশা থেকে মুক্তির এটাই একমাত্র প্রন্থা🖤

Address

Dhaka
Jamalpur Sadar Upazila
2050

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCU Students Mental Health Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share