Dr.Sabbir Ahmed-ENT Specialist

Dr.Sabbir Ahmed-ENT Specialist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Sabbir Ahmed-ENT Specialist, Doctor, দনিয়া কলেজ রোড, শনিরআখড়া, Jatrabari.

ডা: সাব্বির আহমেদ।
MBBS(চট্টগ্রাম মেডিকেল কলেজ)
DLO(BMU-পিজি হাসপাতাল,ঢাকা)
MACS(USA)
এক্স কনসালট্যান্ট,
ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল।
সহকারী অধ্যাপক,এমএসএমসি।
নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন।

14/04/2026
🦴 ঈগলস সিনড্রোম (Eagle's Syndrome)স্টাইলয়েড প্রসেস লম্বা হয়ে যাওয়া বা স্টাইলোহাইয়েড লিগামেন্ট ক্যালসিফাইড হওয়ার কার...
18/03/2026

🦴 ঈগলস সিনড্রোম (Eagle's Syndrome)

স্টাইলয়েড প্রসেস লম্বা হয়ে যাওয়া বা স্টাইলোহাইয়েড লিগামেন্ট ক্যালসিফাইড হওয়ার কারণে সৃষ্ট একটি বিরল রোগ।

🔍 প্রধান উপসর্গ:
• গলা ও ঘাড়ে ব্যথা (সাধারণত একপাশে)
• গিলতে ব্যথা (Odynophagia)
• কানে ছড়ানো ব্যথা
• গলায় কিছু আটকে আছে এমন অনুভূতি
• ± মাথাব্যথা বা মুখমণ্ডলে ব্যথা

⚠️ মেকানিজম:
পার্শ্ববর্তী গঠন, বিশেষ করে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ ও ক্যারোটিড রক্তনালী-এর উপর চাপ বা জ্বালার কারণে উপসর্গ তৈরি হয়।

🖥️ রোগ নির্ণয়:
৩ডি রিকনস্ট্রাকশনসহ CT স্ক্যান হলো গোল্ড স্ট্যান্ডার্ড।

💊 চিকিৎসা:
• কনজারভেটিভ: ব্যথানাশক ও NSAIDs
• সার্জিক্যাল: স্টাইলয়েডেক্টমি (নির্দিষ্ট/ডেফিনিটিভ চিকিৎসা)

👉 অনেক সময় এটি সাধারণ ENT সমস্যার মতো মনে হতে পারে—তাই সঠিকভাবে শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন সংযোজন :আধুনিক এন্ডোস্কোপ ক্যামেরার মাধ্যমে নাকের হাড় বাঁকা  অপারেশন সফলভাবে সম্পন্ন করা হল আলহামদুলিল্লাহ।
06/03/2026

নতুন সংযোজন :
আধুনিক এন্ডোস্কোপ ক্যামেরার মাধ্যমে নাকের হাড় বাঁকা অপারেশন সফলভাবে সম্পন্ন করা হল আলহামদুলিল্লাহ।

The goal should be high-quality work rather than perfect work.
01/02/2026

The goal should be high-quality work rather than perfect work.



২ বছরের বাচ্চা রাতে নিশ্বাস নিতে কষ্ট হয়, ঘুমাতে পারছে না ১ সপ্তাহের বেশী।নাকের ভিতরে আলো ফেললে দেখা যায় কিছু একটা অনাকা...
30/01/2026

২ বছরের বাচ্চা রাতে নিশ্বাস নিতে কষ্ট হয়, ঘুমাতে পারছে না ১ সপ্তাহের বেশী।
নাকের ভিতরে আলো ফেললে দেখা যায় কিছু একটা অনাকাঙ্ক্ষিত জিনিস।
রোগীর লোকের পারমিশন নিয়ে আল্লাহর নামে শুরু করলাম।
২/৩ বার চেস্টা করার পর নাকের ভিতর থেকে বের করলাম পুতুলের জুতা।

আলহামদুলিল্লাহ বাচ্চা ভাল আছে।
বাচ্চাদের খেলনা নির্বাচনের ক্ষেত্রে আমাদের
সতর্ক থাকা উচিত।

টাং টাই (Tongue-Tie বা Ankyloglossia) হলো এমন একটি অবস্থা যেখানে জিহ্বার নিচের দিকের চামড়ার অংশ ( lingual frenulum ) স্...
12/01/2026

টাং টাই (Tongue-Tie বা Ankyloglossia)
হলো এমন একটি অবস্থা যেখানে জিহ্বার নিচের দিকের চামড়ার অংশ ( lingual frenulum ) স্বাভাবিকের চেয়ে বেশি পুরু বা ছোট থাকে, যা জিহ্বার নড়াচড়া সীমিত করে;

এটি মূলত শিশুদের মধ্যে দেখা যায় এবং বুকের দুধ খাওয়ানো, কথা বলা, বা জিহ্বা নাড়াতে সমস্যা তৈরি করতে পারে, তবে অনেক ক্ষেত্রে কোনো সমস্যা না-ও করতে পারে এবং প্রয়োজনে সহজ চিকিৎসার ব্যবস্থা আছে।

লক্ষণসমূহ (শিশুদের ক্ষেত্রে):

🖍️জিহ্বা উপরের দাঁত পর্যন্ত তোলা বা এদিক-ওদিক নাড়ানোয় অসুবিধা।

🖍️জিহ্বা নিচের সামনের দাঁতের বাইরে বের করতে না পারা।
জিহ্বা বের করলে সেটি হৃদয়ের মতো বা খাঁজকাটা দেখায় ( heart-shaped tongue )।
🖍️বুকের দুধ খাওয়ানোর সময় ল্যাচ করতে সমস্যা, ব্যথা বা কম দুধ পাওয়া।

✍️লক্ষণসমূহ (বড়দের ক্ষেত্রে):🗣️🗣️🗣️

🖌️কথা বলতে সমস্যা ( speech impediment )।
🖌️দাঁত পরিষ্কার রাখতে অসুবিধা।
🖌️কিছু বাদ্যযন্ত্র বাজাতে (যেমন উইন্ড ইনস্ট্রুমেন্ট) অসুবিধা।

চিকিৎসা:
অনেক সময় চিকিৎসার প্রয়োজন হয় না, তবে সমস্যা হলে একজন
নাক,কান,গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

প্রয়োজনে (Frenotomy) নামে একটি ছোট ও দ্রুত অস্ত্রোপচার করা হয়, যেখানে অতিরিক্ত টিস্যু কেটে ফেলা হয় যাতে জিহ্বা স্বাভাবিকভাবে নড়তে পারে।
টাং টাই নিয়ে উদ্বেগ থাকলে একজন ডাক্তার বা স্পেশালিস্টের সাথে পরামর্শ করা সবচেয়ে ভালো, কারণ তারা সঠিক কারণ নির্ণয় করে উপযুক্ত পরামর্শ দিতে পারেন।

মহান বিজয় দিবসে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান
16/12/2025

মহান বিজয় দিবসে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

শীতকালে বাচ্চার নাক বন্ধের সমাধাননরমাল সেলাইন নাকের ড্রপ প্রথম ও নিরাপদ সমাধান! ✅রাতে ঘুমের মধ্যে হঠাৎ দেখলেন—বাচ্চা নাক...
03/12/2025

শীতকালে বাচ্চার নাক বন্ধের সমাধান

নরমাল সেলাইন নাকের ড্রপ প্রথম ও নিরাপদ সমাধান! ✅

রাতে ঘুমের মধ্যে হঠাৎ দেখলেন—
বাচ্চা নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, কষ্ট করে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে…
মা-বাবা চিন্তায় বসে, “এখন কী করবো?”
এই সময় সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কার্যকর জিনিস—
👉 নরমাল স্যালাইন নাকের ড্রপ।

🔯নরমাল স্যালাইন নাকের ড্রপ কেন ব্যবহার করবেন?

নবজাতক ০ দিন বয়স থেকে বড়—সব বয়সে নিরাপদ

• সর্দি পাতলা করে
• নাকের ময়লা/শুকনো সর্দি নরম করে
• বাচ্চার ঘুম আর খাওয়ায় আরাম দেয়

♻️ কিভাবে ব্যবহার করবেন? (Step-by-step)

১. বাচ্চাকে বিছানায় পিঠ দিয়ে শুইয়ে, মাথা সামান্য উঁচু করে ধরুন।
২. প্রতিটি নাকে ১–২ ফোঁটা করে দিন (বড় বাচ্চার নাকে ২–৩ ফোঁটা করে দিন।
৩. ৩০–৬০ সেকেন্ড বাচ্চাকে বিছানায় পিঠ দিয়ে শুইয়ে, মাথা সামান্য উঁচু করে ধরে অপেক্ষা করুন।
৪. বাইরে বেরিয়ে আসা সর্দি নরম কাপড়/গজ দিয়ে পরিষ্কার করুন।
৫. বড় বাচ্চা হলে আলতো করে নাকে বাতাস ব্লো করতে বলুন।

☑️☑️ দিনে কতবার ব্যবহার করবেন?
Norsol/ Solo/ Nosomist /Nsol
দিনে ৫-৬ বার ব্যবহার করতে পারেন। তবে এর বেশি ব্যবহার করলেও ক্ষতি নেই। দুধ খাওয়ার আগে/ ঘুমানোর আগে ব্যবহার করলে ভাল উপকার পাওয়া যায়

✅✅ একটানা কতদিন ব্যবহার করবেন?

এই ড্রপ গুলো নরমাল স্যালাইন। এটা কোনো ওষুধ নয়— একটানা চাইলেই ৩-৪ সপ্তাহ পর্যন্ত রেগুলার ব্যবহার করতে পারেন। কোনো সাইড-ইফেক্ট নেই।

🔴 যা করবেন না❌❌❌

• নিজে থেকে কোনো Afrin/Rynex জাতীয় নাকের ড্রপ দেবেন না। কারণ এগুলো সাময়িক যা ৭ দিনের বেশি শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করা উচিত নয়।
• নাকে জোরে সাকশন দেবেন না।
• একই বোতল খোলার ৪ সপ্তাহের বেশি ব্যবহার করবেন না।

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

ধন্যবাদ.....

Address

দনিয়া কলেজ রোড, শনিরআখড়া
Jatrabari
1362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sabbir Ahmed-ENT Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category