FPI Shamim Dapdapia Nalchity Jhalokathi

FPI Shamim Dapdapia Nalchity Jhalokathi আমাদের প্রতিটি জন্ম হোক পরিকল্পিত, নিরাপদ ও উৎসবমুখর।

১৫/০৩/২০২৬Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery-এর অংশ হিসেবে উঠান বৈঠক সংগঠন, কাউন্সিলিং ও মোটিভেশান...
15/03/2026

১৫/০৩/২০২৬

Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery-এর অংশ হিসেবে উঠান বৈঠক সংগঠন, কাউন্সিলিং ও মোটিভেশান।
বিষয়ঃ পুষ্টি ও রোগপ্রতিরোধ বিষয়ক সচেতনতা।
স্থানঃ সিকদারবাড়ি, ইউনিটঃ ২/খ, গ্রামঃ নরোত্তমপুর, ওয়ার্ডঃ ০২(০৪), ইউনিয়নঃ দপদপিয়া।

আজকের অনুষ্ঠানে বিসিএস বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে রিসার্চ পার্সন ছিলেন বাকেরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রদ্ধেয় প্রদীপ দাস স্যার। উঠান বৈঠক শেষে স্যার দম্পতি পরিদর্শনের মাধ্যমে জরিপ সম্পাদন করেন। পরে দপদপিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১টি ফলদ ও ১টি ঔষধি গাছ রোপণ করেন।

উঠান বৈঠক ও খানা পরিদর্শনকালে পরিবার কল্যাণ সহকারীদ্বয় তাহমিনা আক্তার ও ছায়মুন বাশার তৃষা সার্বিক সহযোগিতা করেন।

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি।

০৪/০৩/২০২৬✳️✴️ মার্চ ২০২৬ মাসের মাসিক অগ্রগতি ও মূল্যায়ণ বিষয়ক পরিবার পরিকল্পনা বিভাগীয় উপজেলা সমন্বয় সভায় অংশগ্রহণ।🌹🌹🌹 ...
04/03/2026

০৪/০৩/২০২৬

✳️✴️ মার্চ ২০২৬ মাসের মাসিক অগ্রগতি ও মূল্যায়ণ বিষয়ক পরিবার পরিকল্পনা বিভাগীয় উপজেলা সমন্বয় সভায় অংশগ্রহণ।

🌹🌹🌹 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জনাব তাপস কুমার শীল স্যার, উপপরিচাক, ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। এসময় মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) জনাব গোবিন্দ লাল কুণ্ডু স্যার উপস্থিত ছিলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আল আমিন মোল্যা স্যার সভায় সভাপতিত্ব করেন।

✅✅ পরিবার পরিকল্পনা বিভাগের নলছিটি উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত সভায় অংশগ্রহণ করেন।

👉👉 স্থানঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষ, নলছিটি।

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি

💊 কোন ভিটামিনের কী উপকার? জানেন তো? 💪🥦আমরা অনেকেই ভাবি—“ভিটামিন খেলেই তো হল!”কিন্তু কোন ভিটামিন শরীরের কোন কাজে লাগে—এটা...
28/02/2026

💊 কোন ভিটামিনের কী উপকার? জানেন তো? 💪🥦

আমরা অনেকেই ভাবি—
“ভিটামিন খেলেই তো হল!”
কিন্তু কোন ভিটামিন শরীরের কোন কাজে লাগে—এটা জানাটা আরও জরুরি।
আজ সহজভাবে জেনে নিন 👇

🧠 ব্রেইন ও মেমোরি ভালো রাখতে
ভিটামিন B1, B6, B12 ও ফলিক এসিড
➡️ স্নায়ুর কাজ ঠিক রাখে
➡️ মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করে

👁️ চোখের সুরক্ষায়
ভিটামিন A, C, E, লুটেইন, জিঙ্ক
➡️ রাতকানা প্রতিরোধে সাহায্য করে
➡️ চোখের কোষকে রক্ষা করে

❤️ হৃদপিণ্ড ও রক্তের জন্য
ভিটামিন B কমপ্লেক্স, C, ওমেগা
➡️ রক্ত সঞ্চালন ভালো রাখে
➡️ হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক

💪 পেশিশক্তি বাড়াতে
ভিটামিন D, E, ওমেগা
➡️ পেশি মজবুত রাখে
➡️ ক্লান্তি কমাতে সাহায্য করে

🔥 হজমশক্তি বাড়াতে
ভিটামিন B কমপ্লেক্স
➡️ খাবার থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে

🦴 হাড় মজবুত রাখতে
ক্যালসিয়াম + ম্যাগনেশিয়াম + ভিটামিন D
➡️ হাড় ও দাঁত শক্ত করে

⚡ দুর্বলতা দূর করতে
আয়রন, ভিটামিন B12
➡️ রক্তশূন্যতা প্রতিরোধ করে
➡️ শক্তি ফিরিয়ে আনে

⚠️ মনে রাখবেন:
ভিটামিন সাপ্লিমেন্ট নিজের ইচ্ছায় না খেয়ে,
ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন।
কারণ অতিরিক্ত ভিটামিনও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

🍎 সেরা ভিটামিন আসে প্রাকৃতিক খাবার থেকে: রঙিন সবজি, ফল, ডাল, মাছ, ডিম, দুধ—
প্রতিদিনের প্লেটে যত বৈচিত্র্য, তত সুস্থতা।

২৬/০২/২০২৬Smart Family Planning Reporting-এর অংশ হিসেবে ফেব্রুয়ারি '২৬ মাসের মাসিক প্রতিবেদন সংগ্রহ, দ্বিতীয় পাক্ষিক, অগ...
26/02/2026

২৬/০২/২০২৬

Smart Family Planning Reporting-এর অংশ হিসেবে ফেব্রুয়ারি '২৬ মাসের মাসিক প্রতিবেদন সংগ্রহ, দ্বিতীয় পাক্ষিক, অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ণ সভা।

উপস্থিতিঃ Pharmacist, FWVs, FPI, FWAs & Midwife.
স্থানঃ দপদপিয়া ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ভরতকাঠি, দপদপিয়া।

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
ইউনিয়নঃ দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি
মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরঃ ০১৭২১৪২৯৬৮৬।

১৫/০২/২০২৬Smart Family Planning বাস্তবায়ন ও শতভাগ অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধনে সহযোগিতার অংশ হিসেবে সম্ভাব্য প্রসবের তারি...
15/02/2026

১৫/০২/২০২৬

Smart Family Planning বাস্তবায়ন ও শতভাগ অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধনে সহযোগিতার অংশ হিসেবে সম্ভাব্য প্রসবের তারিখ ও মৃত্যু তারিখ সম্বলিত দপদপিয়া ইউনিয়নের গর্ভবতী ও মৃত্যু তালিকার জানুয়ারি মাসের eMIS সর্বশেষ সংস্করণ ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন সচিব) জনাব জীবন রায় দাদার কাছে আজ হস্তান্তর করা হয়।

👉👉👉 জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে অনলাইন নিবন্ধনের সুযোগ গ্রহণ করুন। নিজেকে অযথা ঝামেলা মুক্ত রাখুন। বয়স বাড়ানো-কমানোর চিন্তা পরিহার করুন।

ছবি কৃতজ্ঞতাঃ RK Tawhidul.

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি
মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরঃ 01721429686.

১৪/০২/২০২৬🔰🔰🔰 Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery সফল বাস্তবায়নে অগ্রিম কর্মসূচি অনুযায়ী ফেব্রুয়ারি...
14/02/2026

১৪/০২/২০২৬

🔰🔰🔰 Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery সফল বাস্তবায়নে অগ্রিম কর্মসূচি অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬ মাসের প্রথম পাক্ষিক, অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

✅✅ উপস্থিতিঃ Pharmacist, FWV, FPI & FWAs.
🏦🏦🏦 স্থানঃ দপদপিয়া ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ভরতকাঠি, দপদপিয়া।

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি
মোবাইল ও হোয়াটসঅ্যাপঃ 01721429686

০৮/০২/২০২৬প্রসব সেবা নম্বরঃ ১৭🔰🔰🔰 আমাদের প্রতিটি জন্ম হোক পরিকল্পিত, নিরাপদ ও উৎসবমুখর। পরিবার পরিকল্পনা বিভাগ প্রতিটি ম...
08/02/2026

০৮/০২/২০২৬

প্রসব সেবা নম্বরঃ ১৭

🔰🔰🔰 আমাদের প্রতিটি জন্ম হোক পরিকল্পিত, নিরাপদ ও উৎসবমুখর। পরিবার পরিকল্পনা বিভাগ প্রতিটি মাকে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা দিতে বদ্ধপরিকর।

❤️❤️❤️ সম্মানিত দপদপিয়া ইউনিয়নবাসী,
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ দুপুর ০১টায় 👉 দপদপিয়া ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ভরতকাঠিতে অত্যন্ত দক্ষতার সাথে স্বাভাবিক প্রসব সেবার মাধ্যমে একটি ছেলেশিশুর জন্ম হয়। কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শামিমা আক্তার দক্ষহাতে প্রসব করান। Midwife ইয়াসমিন আক্তার এসময় তাঁকে সহযোগিতা করেন। জন্মের সময় শিশুটির ওজন ছিলো ০৪.০০কেজি। বর্তমানে FWV-এর তত্ত্বাবধানে মা ও নবজাতক সুস্থ আছেন।

🙏🙏🙏 আসুন, সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে দপদপিয়া ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (ভরতকাঠি) পরিবার পরিকল্পনা, গর্ভকালীন, স্বাভাবিক প্রসব সেবা গ্রহণ করুন।

✍️✍️✍️ মনে রাখবেন, সেবা প্রদানের জন্য আমরা ২৪×৭ ঘণ্টা প্রস্তুত। আপনাদের আসা কিংবা একটা ফোন কলের অপেক্ষায় দপদপিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিটি কর্মী।

🙏🙏🙏 দয়া করে, বাড়িতে প্রসব করাবেন না। এতে মা ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এমনকি অনাকাঙ্ক্ষিত মৃত্যুও ডেকে আনতে পারে।

✅✅✅ গর্ভকালীন ও ডেলিভারি সেবা পেতে যোগাযোগ করুনঃ
শামিমা আক্তার
পরিবার কল্যাণ পরিদর্শিকা
মোবাইল নম্বরঃ 01792907751

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি
👉 জরুরি প্রয়োজনে ফোন করতে পারেন 01721429686 এই নাম্বারে।

০৫/০২/২০২৬Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery-এর অংশ হিসেবে অগ্রিম কর্মসূচি পরিবর্তন সাপেক্ষে দপদপি...
05/02/2026

০৫/০২/২০২৬

Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery-এর অংশ হিসেবে অগ্রিম কর্মসূচি পরিবর্তন সাপেক্ষে দপদপিয়া ইউনিয়নের ২/ক ইউনিটের পরিবার কল্যাণ সহকারী ছায়মুন বাশার তৃষার সাথে ভরতকাঠি গ্রামের কলাতলা এলাকায় দম্পতি পরিদর্শন, উপাত্ত যাচাই, কৈশোর স্বাস্থ্যসেবা বিষয়ক কাউন্সিলিং ও মোটিভেশান।
মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি

০২/০২/২০২৬🔰🔰🔰  Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery বাস্তবায়নের অংশ হিসেবে আজ অগ্রিম কর্মসূচি অনুযায়...
02/02/2026

০২/০২/২০২৬

🔰🔰🔰 Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery বাস্তবায়নের অংশ হিসেবে আজ অগ্রিম কর্মসূচি অনুযায়ী দপদপিয়া ইউনিয়নের ২/খ ইউনিটের পরিবার কল্যাণ সহকারী তাহমিনা আক্তারের কর্মএলাকা নরোত্তমপুর গ্রামের ইউপি সদস্য সুজাত সিকদার বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে উপস্থিত মা ও কিশোরীদের মাঝে hpn etoolkit ব্যবহার করে পরিবার পরিকল্পনা, মা, শিশুস্বাস্থ্য, গর্ভকালীন সেবা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা সম্পর্কিত কাউন্সিলিং প্রদান করা হয়।
দপদপিয়া MCWC-তে গর্ভকালীন ও প্রসব সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

👉👉👉 সংশ্লিষ্ট FWA উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি

৩১/০১/২০২৬Smart Family Planning Reporting-এর অংশ হিসেবে জানুয়ারি '২৬ মাসের মাসিক প্রতিবেদন সংগ্রহ, দ্বিতীয় পাক্ষিক, অগ্র...
31/01/2026

৩১/০১/২০২৬

Smart Family Planning Reporting-এর অংশ হিসেবে জানুয়ারি '২৬ মাসের মাসিক প্রতিবেদন সংগ্রহ, দ্বিতীয় পাক্ষিক, অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ণ সভা।

উপস্থিতিঃ Pharmacist, FWV, FPI, FWAs & Midwife.
স্থানঃ দপদপিয়া ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ভরতকাঠি, দপদপিয়া।

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
ইউনিয়নঃ দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি
মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরঃ ০১৭২১৪২৯৬৮৬।

২৯/০১/২০২৬Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery-এর অংশ হিসেবে অগ্রিম কর্মসূচি অনুযায়ী দপদপিয়া ইউনিয়নে...
29/01/2026

২৯/০১/২০২৬

Smart Family Planning & MCH-ARH-N Field Service Delivery-এর অংশ হিসেবে অগ্রিম কর্মসূচি অনুযায়ী দপদপিয়া ইউনিয়নের ২/ক ইউনিটের পরিবার কল্যাণ সহকারী ছায়মুন বাশার তৃষার সাথে উত্তর জুরকাঠি গ্রামের মৃধাবাড়ি এলাকায় দম্পতি পরিদর্শন, উপাত্ত যাচাই, কৈশোর স্বাস্থ্যসেবা বিষয়ক কাউন্সিলিং, মোটিভেশান ও
✅✅✅ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত সচেতনতামূলক তথ্য প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি

২৮/০১/২০২৬দপদপিয়া ইউনিয়নের ২/খ ইউনিটের অন্তর্ভুক্ত নরোত্তমপুর গ্রামের আবুল সিকদারের বাড়িতে অনুষ্ঠিত স্যাটেলাইট ক্লিনিক ও...
28/01/2026

২৮/০১/২০২৬

দপদপিয়া ইউনিয়নের ২/খ ইউনিটের অন্তর্ভুক্ত নরোত্তমপুর গ্রামের আবুল সিকদারের বাড়িতে অনুষ্ঠিত স্যাটেলাইট ক্লিনিক ও ইপিআই কার্যক্রম সহায়তামূলক পরিদর্শন, কাউন্সিলিং, মোটিভেশান ও
✅✅✅ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রচার।

FWV রাবেয়া বসরী ও FWA তাহমিনা আক্তার পরিবার পরিকল্পনা বিভাগীয় সেবা ও HA ফরিদা পারভীন ইপিআই সেবা প্রদান করেন।
উল্লেখ্য, দপদপিয়া ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব শাহনাজ পারভীন এসময় উপস্থিত ছিলেন।

মোঃ শামীম আহম্মদ
পরিবার পরিকল্পনা পরিদর্শক
দপদপিয়া ইউনিয়ন, নলছিটি, ঝালকাঠি

Address

Dapdapia, Nalchity
Jhalokathi

Telephone

+8801721429686

Website

Alerts

Be the first to know and let us send you an email when FPI Shamim Dapdapia Nalchity Jhalokathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to FPI Shamim Dapdapia Nalchity Jhalokathi:

Share