Ahnaf Medicine Corner

Ahnaf Medicine Corner Medical & Science

এই ফার্মেসিতে বিদ্যমান ব্যাবস্থাপনা এবং যে সকল সেবা প্রদান করা হয়ঃ  ১। ফার্মেসিটি একজন সি - গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্...
10/12/2024

এই ফার্মেসিতে বিদ্যমান ব্যাবস্থাপনা এবং যে সকল সেবা প্রদান করা হয়ঃ

১। ফার্মেসিটি একজন সি - গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্টের দ্বারা পরিচালিত হয়।

২। এই ফার্মসিতে নির্দেশিত তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা হয়।

৩। তাপ সংবেদনশীল ঔষধ রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়।

৪। বিশ্বস্ত উৎস হতে ঔষধ সংগ্রহ করা হয়।
ঔষধ সংগ্রহ, মজুদ ও বিক্রয়ের রেকর্ড সংগ্রহ করা হয়।

৫। এই ফার্মেসিতে নকল, ভেজাল, কাউন্টারফিট, মিসব্রান্ডেড, মেয়াদ উত্তীর্ণ ও সরকারি ঔষধ ক্রয় - বিক্রয় করা হয় না।

৬। ফার্মাসিস্ট কর্তৃক ঔষধের যথাযথ সেবনবিধি বুঝিয়ে দেওয়া হয় এবং ঔষধ সম্পর্কে তথ্য প্রদান করা হয়।

৭।ঔষধের বিরুপ প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন করা হয়।

***এই ফার্মেসিটি সর্বক্ষন একজন ডি এম এফ (D M F) ডাক্তার দ্বারা পরিচালিত। যার মাধ্যমে আপনি ফ্রি চিকিৎসা সেবা নিতে পারবেন। ***

এখান থেকে আপনার প্রয়োজনীয় নিরাপদ ও মান সম্পন্ন ঔষধ সংগ্রহ ও সেবন করুন।

ইয়া আল্লাহু!   ইয়া রাহমানু!!   ইয়া রাহীম!!! ১২ ই রবিউল আউয়াল এবং মহান মুর্শিদ, হযরত শাহ্ মাতুয়াইলী (রহ:) এর ওফাত দিবস (২...
17/09/2023

ইয়া আল্লাহু! ইয়া রাহমানু!! ইয়া রাহীম!!!
১২ ই রবিউল আউয়াল এবং মহান মুর্শিদ, হযরত শাহ্ মাতুয়াইলী (রহ:) এর ওফাত দিবস (২৩ সেপ্টেম্বর) উপলক্ষে

★২৮ সেপ্টেম্বর, ২০২৩★ বৃহস্পতিবার।

ঈদে মিলাদুন্নবী (সা:)
এবং
মহা পবিত্র ফাতেহা শরীফ

জশনে জুলুস মাতুয়াইল কোনাপাড়া স্ট্যান্ড থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ৯.০০ ঘটিকায় শুরু হবে। মাতুয়াইল ওয়াবদা রোড হয়ে দরবার শরীফে পৌছাবে।

এইবছর দরবার শরীফে দুটি মহা পবিত্র অনুষ্ঠান এক ই দিনে মহা ধুমধামের সহিত উদযাপিত হবে। অফুরন্ত ফায়েজ, বরকত ও রহমত হাসিলের অপেক্ষায় ভক্তকুল।

04/10/2022

পূজা শব্দের অর্থ কি ?
*******-******-******

পূজা বলতেই আমরা বুঝি ঢাক-ঢোল পিটিয়ে ফুল,ফল দিয়ে কিছু মন্ত্র পাঠ করা।
কিন্তু তা নয়।
ভগবানকে আপনি পূজা কিভাবে করবেন ?
পূজা = পূ + জা ।
পূ = পূনঃ, জা = জাগরন !
--- অর্থাৎ পূজা মানে পূনঃজাগরন ।

-অর্থাৎ মনের ভেতরে বার বার বা পুনরায় ভগবানকে জাগিয়ে তোলাকেই ভগবানের পূজা বলে।

ভগবানকে সন্তুষ্ট করার জন্য গয়া
কাশী তীর্থে যেতে হয় না।

বড় বড় মন্দিরে লক্ষ টাকা খরচ
করে ঢাক-ঢোল পিটিয়ে তাকে সন্তুষ্ট
করতে হয় না।

আপনার মনের মন্দিরে যে পরমেশ্বর বর্তমান আছে।
তাকে জাগিয়ে তুলুন, উপলদ্ধি করুন।
তাতেই তিনি সন্তুষ্ট।

------- সংগৃহীত

24/01/2022
02/05/2021

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!
নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!

২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!

৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ
পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র

৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!

৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।

৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে,
কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই
প্রোটিন বেশি বেশি খেতে হয়।

৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।

৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের
কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।

৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।

১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।

১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।

১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।
নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।

১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....
নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।

১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়।
নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।

১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।

Address

Jamalgonj Road Pakarmatha
Joypurhat
5900

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801716328221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf Medicine Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram