Dr. Borhan Sobhan

Dr. Borhan Sobhan MBBS(DU) DMU(ULTRA) DOC(SKIN & VD)
ECGP
Medical officer Hope and Health Diagnostic
Centre

চেম্বারে বসে আজকের সাধের ইফতারি।রমজান মাসের দ্বিতীয় শুক্রবার.. আল্লাহ আমাদের সকলের নেক ইচ্ছা পূরণ করুক-আমীন।
27/02/2026

চেম্বারে বসে আজকের সাধের ইফতারি।

রমজান মাসের দ্বিতীয় শুক্রবার.. আল্লাহ আমাদের সকলের নেক ইচ্ছা পূরণ করুক-আমীন।

26/02/2026

সি-মেন এনালাইসিস টেস্ট কেন করাবেন ?

ডাঃ বোরহান সোবহান
এম.বি.বি.এস(ডিইউ), সিএমউ(আল্ট্রা),ডিএমইউ(আল্ট্রা),ইসিজিপি

চেম্বারঃ-
হোপ এন্ড হেলথ ডায়াগনস্টিক সেন্টার (Testo life) ।

আরশিনগর,আমতলা,কেরানীগঞ্জ,ঢাকা।মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর রোড।

★সাপ্তাহিক বন্ধঃ- সাপ্তাহিক বন্ধ রবি,মঙ্গল,বুধ

বাকি ৪দিন
চেম্বার টাইমঃ-
সকাল ৮টা- বিকাল ৪টা

Appointment Number:-
📞 09617600100
📞 01339-864856
📞 01339-864857
📞 01334-929875

বর্তমানে Scabies একটি মহামারী।আর এটা স্কিন ডিজিজ গুলোর মধ্যে হওয়া সবচেয়ে বেশি Recurrent একটা ডিজিজ।খুব সংক্ষিপ্ত আকারে ক...
25/02/2026

বর্তমানে Scabies একটি মহামারী।আর এটা স্কিন ডিজিজ গুলোর মধ্যে হওয়া সবচেয়ে বেশি Recurrent একটা ডিজিজ।খুব সংক্ষিপ্ত আকারে কিছু কারণ আর তার প্রতিকার বলবো এই বিষয়ে

➡️প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে যে এইটা নিরাময় যোগ্য কারণ মানুষ কিছুদিন ট্রিটমেন্ট নেয়ার পরেই যখন মেডিসিন কাজ করে তখন ঔষধ খাওয়া বন্ধ করে দেয় যা এটা পুনরায় হবার অন্যতম মূল কারণ।

➡️রোগীকে রোগ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া যে রোগটি ছোঁয়াচে এবং সবার চিকিৎসা একত্রে প্রয়োজন। এই জিনিসটি না করা হলে অনেক ক্ষেত্রেই পরিবারে যারা আক্রান্ত হয় না তারা চিকিৎসা না নেয়ার ফলে তাদের আবার রোগটি হয় এবং পুরো পরিবার আবারো রোগটির সম্মুখীন হয়।

➡️রোগীর চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই উপদেশ গুলো ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যদি রোগী নিজে না বুঝতে পারে তাহলে রোগীর এটেন্ডেন্ট কে ভালোভাবে বাংলায় বুঝিয়ে বলতে হবে

➡️বাকি আরো কিছু গুরুত্বপূর্ণ উপদেশ গুলোর মধ্যে
👉নখ কাটতে বলা
👉প্রতিদিন গোসল করতে বলা
👉জামা কাপড় বিছানার চাদর ভালোভাবে গরম পানিতে ধুয়ে তারপর ইস্ত্রী করে পড়তে বলা এটলিস্ট দুই সপ্তাহ
এইগুলা আমাদের ডাক্তার দের খুবই ভালোভাবে রোগীদের বুঝায় দিতে হবে।

🔴আমাদের আন্তরিকতা এবং রোগীর সচেতনতা রোগ সম্পর্কে Scabies থেকে মুক্তি পাওয়া সম্ভব। রোগ পুনরায় হলে একই চিকিৎসা পুনরায় নিবেন একই নিয়মে রোগীদের চূড়ান্তভাবে বুঝিয়ে দিতে হবে।

24/02/2026

অতিরিক্ত রাত জাগা যৌ-ন জীবনের বিপর্যয় ?

ডাঃ বোরহান সোবহান
এম.বি.বি.এস(ডিইউ), সিএমউ(আল্ট্রা),ডিএমইউ(আল্ট্রা),ইসিজিপি

চেম্বারঃ-
হোপ এন্ড হেলথ ডায়াগনস্টিক সেন্টার (Testo life) ।

আরশিনগর,আমতলা,কেরানীগঞ্জ,ঢাকা।মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর রোড।

★সাপ্তাহিক বন্ধঃ- সাপ্তাহিক বন্ধ রবি,মঙ্গল,বুধ

বাকি ৪দিন
চেম্বার টাইমঃ-
সকাল ৮টা- বিকাল ৪টা

Appointment Number:-
📞 09617600100
📞 01339-864856
📞 01339-864857
📞 01334-929875

21/02/2026

রমজানে গ্যাসের সমস্যা – কারণ ও সমাধান

সাধারণত রমজানে খাবারের অভ্যাস ও সময় পরিবর্তন হবার কারণে অনেকেরই স্বাস্থ্য বিষয়ক প্রভাব পড়ে যার মধ্যে মূলত গ্যাসের সমস্যা,বদহজম এবং পেট ফেঁপে থাকা অনেক বেশি উল্লেখযোগ্য। নিচে আমরা খুব সহজ করে জানবো কিভাবে এই সমস্যা গুলো হয় আর এটা থেকে কিভাবে প্রতিকার পেতে পারি

১) দীর্ঘক্ষণ না খেলে অ্যাসিড জমে যায়

খাবার না খেলেও পাকস্থলী নির্দিষ্ট পরিমাণে Hydrochloric acid (HCl) তৈরি করে। রোজার সময় ১২–১৪ ঘণ্টা পেট খালি থাকে।এই সময় খাবার না থাকায় এসিড ব্যালান্স করার জন্য কিছু থাকেনা আর পরিশেষে গ্যাস জমে গিয়ে বুকে জ্বালা পোড়া ,টক ঢেকুর ইত্যাদি হয়ে থাকে।

২) গ্যাস্ট্রিক মোটিলিটি ধীর হয়ে যায়
দীর্ঘ সময় খাবার না খাওয়ার ফলে পাকস্থলীর স্বাভাবিক চলাচল বা Gastric motility কমে যায় আর পরবর্তীতে হটাৎ করে বেশি খাবার ঢুকলে পাকস্থলী একসাথে সব কিছু হজম করতে পারে না।

৩) হরমোনাল পরিবর্তন

খাবারের সময়সূচি বদলে গেলে ক্ষুধার হরমোন ও Gastrin এর নিঃসরণ প্যাটার্ন পরিবর্তিত হয়।
হঠাৎ অতিরিক্ত খাওয়ার ফলে অ্যাসিড নিঃসরণও হঠাৎ বেড়ে যায়। এতে অ্যাসিডিটি ও গ্যাসের অনুভূতি বাড়ে।

৪) ইফতারের খাবারের ধরণ

রমজানে সাধারণত ভাজাপোড়া, উচ্চ কার্বোহাইড্রেট ও চিনি সমৃদ্ধ খাবার বেশি খাওয়া হয়।
তেলযুক্ত খাবার গ্যাস্ট্রিক emptying ধীর করে ফলে CO₂ ও অন্যান্য গ্যাস তৈরি হয়।

🛑 সমাধান ও প্রতিকার

🌿 ইফতার শুরু করুন খেজুর ও পানি দিয়ে
🌿 ভাজাপোড়া কমিয়ে ফল, সালাদ, স্যুপ রাখুন
🌿 ধীরে ধীরে অল্প অল্প করে খান
🌿 ইফতার ও সাহরির মাঝে পর্যাপ্ত পানি পান করুন
🌿 সাহরিতে হালকা ও সহজপাচ্য খাবার নিন
🌿 খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়বেন না

ধন্যবাদ 😊

20/02/2026

হে মানবজাতি! তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে, অন্তরে যা আছে তার আরোগ্য, মুমিনদের জন্য হিদায়াত ও রহমত।”
— Qur’an, সূরা ইউনুস (১০:৫৭)

19/02/2026

আসসলামুলাইকুম

রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি শরীরকে রিসেট করারও একটি সুযোগ। কিন্ত আমরা অনেকেই এই মাসে ভুল খাদ্যাভ্যাস ও অনিয়মের কারণে বিভিন্ন ধরনের সমস্যা তে ভুগে থাকি।চলুন সহজ ভাবে কিছু জিনিস জেনে নেই কিভাবে আমরা এই রমজানে সুস্থ ভাবে রোজা পালন করতে পারবো 👇

সাহরিতে কী খাবেন?

✔ জটিল কার্বোহাইড্রেট (ওটস, লাল চাল, আটার রুটি)
✔ প্রোটিন (ডিম, ডাল, দুধ, চানা)
✔ ফাইবার (সবজি, ফল)
✔ পর্যাপ্ত পানি (২–৩ গ্লাস)

❌ অতিরিক্ত লবণ ও ভাজাপোড়া এড়িয়ে চলুন
❌ শুধু চা খেয়ে সাহরি করবেন না

ইফতারে কীভাবে শুরু করবেন?

✔ খেজুর ও পানি দিয়ে শুরু করুন
✔ হালকা খাবার আগে, ভারী খাবার পরে
✔ ধীরে ধীরে খাবেন, অতিরিক্ত নয়

❌ একসাথে অতিরিক্ত ভাজাপোড়া খাবেন না
❌ সফট ড্রিংকস এড়িয়ে চলুন

ইফতার থেকে সাহরি পর্যন্ত ধাপে ধাপে ৮–১০ গ্লাস পানি পান করুন এবং যত বেশি সম্ভব আল্লাহ তা`আলার জিকির করুন।

রমজানে সুস্থ থাকা মানেই ইবাদতে মনোযোগী থাকা। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

18/02/2026

আসসলামুলাইকুম সবাইকে

সকালের রোদ একটি ফ্রি মেডিসিন, কিন্তু আমরা অবহেলা করি!

প্রতিদিন সকালবেলা ১০–১৫ মিনিট রোদে দাঁড়ানো আপনার শরীরের জন্য কতটা উপকারী জানেন? আসুন জেনে নেই -

🔶 ১. ভিটামিন D তৈরির প্রাকৃতিক উপায়

🔶 ২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

🔶 ৩. মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ১০–২০ মিনিট।
হাত, মুখ ও পায়ের কিছু অংশ খোলা থাকলে ভালো ফল পাওয়া যায়।
তাই যতই কাজ থাকুক না কেনো সকালে অবশ্যই চেষ্টা করবেন গায়ে রোদ লাগাতে। ধন্যবাদ

আসসলামুলাইকুম আমি ডা.বোরহান সোবহান। আমার নতুন পেইজে সবাইকে স্বাগতম। এই পেইজে আমি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সহজ ভাষায় শ...
17/02/2026

আসসলামুলাইকুম আমি ডা.বোরহান সোবহান। আমার নতুন পেইজে সবাইকে স্বাগতম। এই পেইজে আমি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সহজ ভাষায় শেয়ার করবো, যাতে সবাই সচেতন হতে পারেন।
ভুল তথ্য নয়, প্রমাণভিত্তিক মেডিকেল জ্ঞান—এই হবে আমার লক্ষ্য ধন্যবাদ।

Address

Bosila Road, Arsinagar, (Amtola)
Keraniganj
1312

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Borhan Sobhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category