02/05/2026
"ভাঙ্গা হাড়ে ,কখনোই #অপচিকিৎসা নয়"
ভিডিওর মহিলাটির, কনুইয়ের জোড়ার উপরের হাড় (Humerus Fracture) ভেঙে যাওয়ার পর সঠিক চিকিৎসার পরিবর্তে বনাজি/অপচিকিৎসা নেওয়ার করুণ পরিণতি এটি।
ভাঙা হাড় জোড়া লাগেনি, বরং রোগী পেয়েছেন তীব্র কষ্ট। হাতে ফোস্কা পড়েছে, হাড় এখনো নড়াচড়া করছে, ব্যথায় স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে গেছে।
আঘাত বা হাড় ভাঙলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ভুল চিকিৎসা সাময়িক ভরসা দিলেও পরে বড় জটিলতা তৈরি করতে পারে।
আমরা আশাবাদী , ভিডিওর এই মহিলার যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থতার চেষ্টা করবো। সবাই উনার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং আপনার /আপনার আশেপাশে কেউ আঘাত পেলে সবসময় চিকিৎসকের পরামর্শ নিবেন।
👉আস্থা,নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়
&
#শিক্ষামূলক_পোস্ট #হাড়ভাঙা #অপচিকিৎসা