Dr. Reza

Dr. Reza রজতশুভ্র�

২৭ বছরের এক নারী…সাধারণ একটা ব্যথানাশক—Ibuprofen খেয়েছিলেন।আমরা যে ওষুধটা জ্বর, ব্যথা হলেই খুব স্বাভাবিকভাবে খেয়ে ফেলি।শ...
20/04/2026

২৭ বছরের এক নারী…
সাধারণ একটা ব্যথানাশক—Ibuprofen খেয়েছিলেন।
আমরা যে ওষুধটা জ্বর, ব্যথা হলেই খুব স্বাভাবিকভাবে খেয়ে ফেলি।
শুরুটা
হালকা জ্বর, শরীর ব্যথা… ঠিক যেন ফ্লু।
কিন্তু কয়েক দিনের মধ্যেই
শরীরে ছোট ছোট ফোসকা…
তারপর সেই ফোসকা বাড়তে লাগলো…
ত্বক আলগা হয়ে ঝরে পড়তে শুরু করলো…
ঠিক যেন আগুনে পোড়া মানুষের মতো।
ডায়াগনোসিস
Toxic Epidermal Necrolysis
একটা বিরল কিন্তু ভয়ংকর অবস্থা
যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজের ত্বককেই শত্রু ভেবে আক্রমণ করে।
ভাবতে পারেন?

প্রচুর পানি (fluid) বের হয়ে যায়
একের পর এক অঙ্গ ঝুঁকিতে পড়ে
তাকে দ্রুত ICU-তে নেওয়া হয়…
কোমায় রাখা হয়…

সবচেয়ে অবাক করার বিষয়
তার শরীরের প্রায় ৯৫% ত্বক নষ্ট হয়ে গিয়েছিল…

“একটা পেইন কিলার খেয়ে নেই…”
“ডাক্তারের কাছে যাওয়া লাগবে না…”
যারা এমন করেন এখনই সচেতন হই
সব ওষুধ সবার শরীরে একইভাবে কাজ করে না।

***নতুন কোনো ওষুধ খাওয়ার পর যদি
র‍্যাশ হয়
ফোসকা পড়ে
অস্বাভাবিক জ্বর আসে
তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান।

#ডা_আব্দুর_রহমান

Dr. Reza
Dr-Tanvir Reza

20/04/2026

আমাদের প্রথম বেবির সময়টাতেই আমরা নরমাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি৷ সর্বোচ্চ চেষ্টা বলতে নিয়মিত চেকআপে থাকা, খাবারদাবার, হাঁটাচলা, সেবাযত্ন ইত্যাদি।

ডেলিভারির সময়ে যখন হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার চেক করে বললেন পানির পরিমাণ অনেক কম। এমন অবস্থায় নরমাল ডেলিভারি কোনোভাবেই সম্ভব নয়। সিজারেই যেতে হবে।

আমরা ডাক্তারের সাথে কোনোরকম বাদানুবাদ করিনি। নরমালেই করতে হবে এমন গোঁ-ও ধরিনি। শুধু বলেছি—‘একটু ভাবতে দিন।’

এই ‘একটু ভাবনার’ সময়ে আমরা কী করেছি?

সম্পূর্ণ ভিন্ন আরেকটা হসপিটালে গিয়ে, পুনরায় চেকআপ করালাম। আগের ডাক্তারের কোনো বক্তব্য তাদের জানাইনি আমরা। সেখানেও একই কথা—পানি বেশ কম৷ নরমালে সম্ভব নয়, সিজার করতে হবে।

এবার আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হলো৷ আমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, সিজারের সিদ্ধান্ত নিয়ে ফেললাম এবং প্রথম হসপিটাল, যে হসপিটালে নিয়মিত আমরা চেকআপে ছিলাম, সেখানেই অপারেশান হয়।

প্রথমবার সিজার হলে, পরেরবারগুলোতেও সিজার করাতে হয়—এটাই নিয়ম। তবুও, শুভাকাঙ্খীদের কাছে এমন একজন গাইনি ডাক্তারের সন্ধান পেলাম যিনি প্রথমবার সিজার হলেও, দ্বিতীয়বারে সাকসেসফুলি নরমাল ডেলিভারি করাতে পারেন বলে নামডাক আছে। আমরা তার দ্বারস্থ হলাম। তার তত্ত্বাবধানে মেয়ের মা’কে রাখা হলো পুরোটা সময়। ডেলিভারির সময় যখন উপস্থিত, তিনি টেস্ট করে বললেন, প্রথম সিজারের স্কার থিকনেস (Scar Thickness) খুব কম৷ নরমাল ডেলিভারিতে গেলে সমস্যা হতে পারে। না যাওয়াটাই রিস্ক-ফ্রি।

ব্যস, আমরা আলহামদুলিল্লাহ বলে চলে এলাম। প্রথমবার যে হসপিটাল আর যে গাইনি ম্যাডামের তত্ত্বাবধানে সিজার হয়েছিল, তার কাছে এসে অপারেশানের ডেইট নিলাম। পরেরদিনই অপারেশান হয় আর আমাদের দ্বিতীয় রাজকন্যা দুনিয়ায় আসে, আলহামদুলিল্লাহ।

এতকিছু বলার কারণ হলো, চারপাশে কিছু ভাইদের দেখি নরমাল ডেলিভারির জন্য গোঁ ধরে বসে থাকে। ডাক্তাররা যতই বলে—যা কন্ডিশান তাতে নরমাল ডেলিভারি সম্ভব না কোনোভাবেই, কিন্তু তারা তা মানতে নারাজ। তারা নরমালেই করাবে, তাতে যা হয় হবে!

যা হয় হবে মানে??

মানে, যদি এতে স্ত্রীর জীবনহানি হয়—তবুও।
যদি এতে গর্ভের বাচ্চাটার ক্ষতি হয়—তবুও।

আমি জানি যে, সিজার করাতে পারলে হসপিটালওয়ালার লাভ বেশি৷ একটা অপারেশান, অনেক টাকা। কিন্তু, সবসময় যে সবখানে একটা লাভ-ক্ষতির ব্যাপার থাকে তা তো না। একজন ডাক্তারের কথা আপনার অবিশ্বাস হলে, অন্য একজনের কাছে যান। ক্রসচেক করেন। রিপোর্টগুলো বেশ কয়েকটা জায়গায় পাঠিয়ে যাচাই করে, তারপর সিদ্ধান্ত নেন। যদি আপনার সিদ্ধান্তই হয় যে, দুনিয়া উল্টে গেলেও আপনি নরমাল ডেলিভারি ছাড়া কিছু মানবেন না, তাহলে তো হয় না।

একটু আগে একজন ভাইয়ের ঘটনা শুনলাম। তিনি খুবই গোঁ ধরেছিলেন যে, নরমাল ডেলিভারি ছাড়া অন্য কোনো অপশনে উনি যাবেনই না। ঠিক তাই করলেন৷ উনার স্ত্রীর নরমাল ডেলিভারির অবস্থা না থাকলেও, উনি জোর করে নরমাল ডেলিভারির দিকে গেলেন।

ফলাফল?

স্ত্রীর অবস্থা করুণ হয়ে পড়ে।
বাচ্চাটার অটিজমের মতো সমস্যা হয়ে যায়।

পরে যদিও তিনি ভুল বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেল!

অনেকগুলো বাচ্চাকাচ্চায় ঘর ভরে থাকবে—এমনটা আমরাও চাই। কিন্তু, আমি তো আমার স্ত্রীর জীবন, নতুন অনাগত ভ্রুণটার জীবন নিয়ে বাজি ধরতে পারি না একটা শখ পূরণ করতে।

আল্লাহর কাছে বলি, তৃতীয়বারে তিনি যেন আমাদেরকে জময ভ্রুণ বা ট্রিপল ভ্রুণ উপহার দেন৷ সুস্থভাবে যেন তাদেরকে দুনিয়াতে তিনি নিয়ে আসেন। আল্লাহর কাছে চাইছি, যদি তিনি কল্যাণ রাখেন তাহলে দিবেন৷ কল্যাণ না থাকলে দিবেন না—সিম্পল অ্যাস দ্যাট।

অধিক বাচ্চাকাচ্চার বাবা হওয়ার জন্য কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলা—এটা কোনো দায়িত্ববান পুরুষের কাজ হয় কখনো?
-আরিফ আজাদ (জনপ্রিয় লেখক)




Dr. Reza
Dr-Tanvir Reza

পড়াশোনায় গতি আনতে চাইলে পরিবেশটাই সবচেয়ে বড় ফ্যাক্টর।লাইব্রেরিতে বসে পড়ার একটা আলাদা শক্তি আছে—চারপাশে সবাই মনোযোগ দিয়ে ...
17/04/2026

পড়াশোনায় গতি আনতে চাইলে পরিবেশটাই সবচেয়ে বড় ফ্যাক্টর।

লাইব্রেরিতে বসে পড়ার একটা আলাদা শক্তি আছে—চারপাশে সবাই মনোযোগ দিয়ে পড়ছে, সেই পরিবেশ নিজে থেকেই আপনাকে ফোকাসড করে তোলে। পাশের মানুষটা চুপচাপ পড়ছে, এটুকুই অনেক সময় নিজের গতি বাড়ানোর জন্য যথেষ্ট।

আর বাসায় পড়লে একটা জিনিস মনে রাখবেন—বেডরুম মানেই আরাম, ঘুম, অলসতা। তাই সম্ভব হলে বেডরুম এড়িয়ে চলুন। যদি এড়ানো না যায়, তাহলে কখনো শুয়ে বা হেলান দিয়ে পড়বেন না। ডাইরেক্ট টেবিলে বসে পড়ুন, যেন ব্রেন বুঝে—এটা রেস্ট না, এটা কাজের সময়।

ছোট ছোট এই অভ্যাসগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে।
ফোকাসড পরিবেশ + সঠিক পজিশন = ইফেক্টিভ স্টাডি 🚀



Dr. Reza
Dr-Tanvir Reza

অভিনন্দন।।শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন দুই ছাত্র,দুই লিজেন্ড। প্রফেসর এফ.এম.সিদ্দীকী ও প্রফেসর রফিকুস সালে...
16/04/2026

অভিনন্দন।।

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন দুই ছাত্র,
দুই লিজেন্ড।

প্রফেসর এফ.এম.সিদ্দীকী ও প্রফেসর রফিকুস সালেহীন। সদ্য নিয়োগ প্রাপ্ত বিএমইউ(বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । একজন শেবাচিম অষ্টম ব্যাচের একজন বারোতম ব্যাচের। সফল ফিজিসিয়ান ও সফল জেঃ সার্জন। শিক্ষক এবং গবেষক। তাদের হাতে ছাত্র গড়ার দায়িত্ব অর্পন অবশ্যই সরকারের প্রশংসনীয় সিদ্ধান্ত।

আল্লাহ তাদের এই গুরু দায়িত্ব পালনে সহায় হোন।




Dr. Reza
Dr-Tanvir Reza

ভদ্রলোকের নাম নুর ইসলাম, উনি একজন "সাপুড়িয়া" । জীবনের দীর্ঘ ৩৫ বছর ধরে এই কাজে ব্যয় করেছেন। গত ২-৪-২৬ তারিখে এক বাসায় সা...
07/04/2026

ভদ্রলোকের নাম নুর ইসলাম, উনি একজন "সাপুড়িয়া" । জীবনের দীর্ঘ ৩৫ বছর ধরে এই কাজে ব্যয় করেছেন।
গত ২-৪-২৬ তারিখে এক বাসায় সাপ ধরতে গিয়ে, উনি এই সাপের কামড়ের শিকার হন । উনি আর দেরি না করে, তাৎক্ষণিকভাবে হাসপাতালে চলে আসেন । উনার কথামতো এটি বিষাক্ত King kobra সাপ।

উনাকে সাপের বিষ ধ্বংসকারী "এন্টি-ভেনম" দিয়ে চিকিৎসা দেওয়া হয় , আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন ।
আমি তাকে জিজ্ঞেস করলাম - আপনি কেন হাসপাতালে আসলেন? আপনারাই তো অসংখ্য মানুষের সাপের বিষ নামান ।
ভদ্রলোক: বাবা, এটা তো বিষাক্ত সাপ ।
আমি: তার মানে আপনারা যে সাপগুলোর বিষ নামান, সেই সাপগুলোর বিষ থাকে না ??
ভদ্রলোক: না বাবা, সেগুলো অবিষাক্ত সাপ ।
আমি: তাহলে তো ঐ সাপগুলোর বিষ না নামালেও, কোনো সমস্যা হওয়ার কথা না ।
ভদ্রলোক: হ্যা বাবা , ঐগুলোর বিষ না নামালেও সমস্যা নাই । কিন্তু বিষাক্ত সাপ হলে, হাসপাতালে যেতে হবে ।

সেদিন যেই ৪-৫ বার উনার সাথে কথা বলছিলাম , প্রতিবারই বলছেন - বাবা, হাতটা কঠিন যন্ত্রণা করছে । আর প্রতিবারই গভীর উদ্বেগের সাথে একটাই প্রশ্ন - বাবা,কোনো আশংকা আছে কি??

মূল মেসেজ:
আমার-আপনার আশেপাশের যাকেই সাপে কামড়ায়, আমরা আর ওঝার কাছে না গিয়ে, সরাসরি হাসপাতালে নিয়ে যাবো..... কারণ, বিষাক্ত সাপ কামড় দিলে, এন্টিভেনম দেওয়া ছাড়া রোগীকে বাঁচানো সম্ভব নয়...
#আমরা মাঝেমধ্যেই দেখতে পাই, ওঝার বিষ নামাতে গিয়ে অনেক মনুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে...

#অনেক সরকারি হাসপাতালে ফ্রিতে এন্টিভেনম পাওয়া যায়, বাইরে হতে কিনতে গেলে শুধু এন্টিভেনম বাবদই সর্বনিম্ন ১০হাজার+ টাকা লাগে ...

বি:দ্র: আজকে এই ভদ্রলোক আমাকে দেখতে পেয়ে, ডেকে নিয়ে তার শারীরিক পরিস্থিতি জানায় এবং আমি তার ঘটনাটা জনসচেতনতার উদ্দেশ্যে শেয়ার করার অনুমতি চাইলে, তার ছবি ব্যবহার করে পোস্ট করার অনুমতি দেন ।

ডা. গোলাম আহাদ খাঁন
ইন্টার্ণ চিকিৎসক
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল

Happy Doctors' Day🤍
30/03/2026

Happy Doctors' Day🤍

এগুলা বাস্তবায়ন হলে ভিজিট নিব ১ টাকা । আর যে রুগী একবার দেখাবে তাকে জীবনে আর ভিজিট ই দিতে হবে না😃
23/03/2026

এগুলা বাস্তবায়ন হলে ভিজিট নিব ১ টাকা । আর যে রুগী একবার দেখাবে তাকে জীবনে আর ভিজিট ই দিতে হবে না😃

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category