07/12/2023
❤️❤️বাবা❤️❤️
তুমি কি জানো আমি ধীরে ধীরে তুমি হয়ে যাচ্ছি🙂এখন আমার শরীরেও ঘামের গন্ধ হয়,বাসের ভিড়ে ঝুলে ঝুলে বাড়ি ফিরি। দুটো সাদা শার্টে অনায়াসে কাটাতে পারি এক বছর। আমিও এখন বাটা জুতা পরি মজবুত দেখে,চুল কাটি ধানের সাইজে। আমিও এখন গম্ভীর তোমার মতো,হাসির উপকরণ গুলো কেমন তুচ্ছ লাগে।
❤️❤️বাবা ❤️❤️
তুমি কি জানো আমি ধীরে ধীরে তুমি হয়ে যাচ্ছি🙂
তুমি বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়তে, আর আমি ভাবতাম তুমি পৃথিবীর নিশ্চিন্ত এক মানুষ। এখন বুঝি ক্লান্তির কাছে তুমি ছিলে অসহায়। তোমার মত আমিও এখন জীবন নয় জীবিকার পিছনে ছুটে চলা মানুষ।
❤️❤️বাবা❤️❤️
তুমি কি জানো আমি ধীরে ধীরে তুমি হয়ে যাচ্ছি🙂
তুমি আমায় বেচে থাকতে শিখিয়েছো,টিকে থাকতে নয়, টিকে থাকার লড়াইয়ে তাই হয়তো ক্লান্ত আমি। যদি আর একবার বায়না ধরার সুযোগ পেতাম তবে তোমার কাছে বায়না ধরতাম। বাবা আমি পালিয়ে যাই, বাবা আমি পালাতে চাই🙏
❤️❤️আল্লাহ ক্ষমা করে দিও পৃথিবীর সকল বাবাকে❤️❤️