লেজার পাইলস্-ফিস্টুলা সেন্টার
- Home
- Bangladesh
- Khulna
- লেজার পাইলস্-ফিস্টুলা সেন্টার
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লেজার পাইলস্-ফিস্টুলা সেন্টার, Khulna : Khulna Gastro-Liver and Colon-Rectum Research Center. BMA Bhaban, 34, KDA Avenue, Khulna.
Address
Khulna : Khulna Gastro-Liver And Colon-Rectum Research Center. BMA Bhaban, 34, KDA Avenue
Khulna
9000
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when লেজার পাইলস্-ফিস্টুলা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Practice
Send a message to লেজার পাইলস্-ফিস্টুলা সেন্টার:
আমি কলোরেক্টাল সার্জন ডাঃ জওহর লাল সিংহ বলছি......
বাগেরহাট জেলার চিতলমারীতে আমার পৈত্রিক বাড়ি। গ্রামে বড় হই এবং গ্রামের স্কুলেই এসএস সি পর্যন্ত লেখাপড়া করি। অতঃপর বাগেরহাট সরকারি পিসি কলেজে এইচ এস সি, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে এমবি বি এস এবং ২০০৮ এ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে সার্জারিতে এম এস ডিগ্রি লাভ করি। বিশ্ববিদ্যালয়ে কোলন ও রেক্টাল ক্যান্সার অপারেশনে সার্জিক্যাল স্টেপলার এর প্রয়োগের উপর গবেষণা সম্পন্ন করি। তখন হতে কোলন ও রেক্টাল সার্জারিতে অধিকতর উৎসাহ নিয়ে কাজ করতে থাকি। অতঃপর ২০১২ এ আমি আমেরিকান সোসাইটি অব কোলন ও রেক্টাল সার্জন এর সদস্য পদ লাভ করি। ২০১৩ সালে আমেরিকার এরিজোনাতে মলদ্বার দিয়ে রেক্টাম এর প্রাথমিক টিউমার অপারেশনে ট্যাঁমিস (TAMIS) এর উপর প্রশিক্ষন নেই। ২০১৪ সালে সিংগাপুরে এশিয়ার বিখ্যাত কলোরেক্টাল সার্জন প্রফেসর ডাঃ গোহ হাক সু এর সঙ্গে পাইলসে লংগো অপারেশনের উপর প্রশিক্ষন নেই। ২০১৫ সালে আমেরিকার বোস্টনে রেক্টাল ক্যান্সার অপারেশন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করি। উক্ত সময়ে মলদ্বারের ফিস্টুলা, ফোড়া ও ক্যান্সারের বিস্তার নির্ণয়ে ৩৬০ডিগ্রি এন্ডোএনাল আলট্রা সাউন্ড এর উপর প্রশিক্ষন গ্রহন করি এবং দেশে প্রথমবারের মতো খুলনায় উক্ত মেশিন স্থাপন করি ও রোগীদের উপর ব্যবহার করি। কিছুদিনের মধ্যে আমাকে আমেরিকান সোসাইটি অব কোলন ও রেক্টাল সার্জন কর্তৃক ফেলোশিপ (FASCRS) ডিগ্রী দেয়া হয়। দেশে প্রথমবারের মতো কলোরেক্টাল সার্জারিতে অ্যামেরিকান ফেলোশিপ পেয়ে আমি ধন্য হই। সেপ্টেম্বর, ২০১৫ এ ভারতের দিল্লীতে এক ওয়ার্কশপে মলদ্বারের ফিস্টুলা রোগে লিফট অপারেশেন (LIFT) পদ্ধতির জনক থাইল্যান্ড নিবাসী ডাঃ অরুণ রোসানাসাকুল এর নিকট লিফট অপারেশনের প্রশিক্ষন নেই।
২৪শে জানুয়ারি, ২০১৬ এ খুলনায় উন্নত প্রযুক্তির চিকিৎসা প্রদানের লক্ষ্যে আমি “খুলনা কোলনরেক্টাম রিসার্চ সেন্টার (KCRC)” স্থাপন করি এবং অদ্ধাবধি প্রতি বৃহস্পতি ও শুক্রবার সেখানে চিকিৎসা সেবা প্রদান করছি। অক্টোবর, ২০১৬ এ আমেরিকার ওয়াশিংটনে আমি আমেরিকান কলেজ অব সার্জনস কর্তৃক ফেলোশিপ (FACS) ডিগ্রী লাভ করি।
২০১৭ সালে চীনের সাংহাই ইস্ট ইন্টারন্যাশনাল হাসপাতালে প্রফেসর চুয়াংইয়াং ফু এর নিকট কোলন ও রেক্টাল ক্যান্সারে ৩ডি মেশিনে ল্যাপারোস্কপিক অপারেশন এবং এডভান্সড কোলনস্কপির প্রশিক্ষণ গ্রহণ করি।
২০১৮ সালের জুন ও নভেম্বর মেয়াদে জাপানের টোকিওতে পরিপাকতন্ত্র, বৃহদান্ত্র ও মলদ্বারের রোগের চিকিৎসায় উচ্চ প্রযুক্তি তথা এডভান্সড এন্ডোসকপি, কোলনস্কপি, রোবট, ল্যাপারোস্কপি ও লেজার মেশিনে অপারেশনের উপর প্রত্যক্ষ প্রশিক্ষণ গ্রহণ করি। এক্ষেত্রে পরিপাকতন্ত্র, বৃহদান্ত্র ও মলদ্বারে প্রথমিক পর্যায়ের টিউমার, পলিপ ও ক্যান্সারে এন্ডোসকপিক পলিপেকটমি, এন্ডোসকপিক মিউিকুসাল রিসেকশান (EMR) ও এন্ডোসকপিক সাবমিউকুসাল ডিসেকশান (ESD) এর উপর প্রশক্ষন নেই। একটু বড় ধরণের টিউমার ও ক্যান্সারের ক্ষেত্রে এন্ডোসকপি ও ল্যাপারোস্কপি মেশিনের যৌথ প্রয়োগে অপারেশন (CELS) অংশগ্রহণ করি। উপরন্তু, ফিস্টুলা, পাইলস ও এনাল ফিশারের ক্ষেত্রে লেজার অপারেশনের উপরও প্রশিক্ষণ গ্রহণ করি।