Medi care

Medi care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medi care, Medical and health, Khalishpur, Khulna.

18/04/2026

শিশুদের ক্ষেত্রে তিনটি ভুল কখনোই করবেননা

12/04/2026

এই গরমে শিশুদের কি খাওয়াবেন ✅ আর কি খাওয়াবেন না ❌




09/04/2026

হামের লক্ষণ
#হাম #হামের_লক্ষন #শিশু #হামের_টিকা

30/03/2026

পোস্টটা সামনে গেলে
রেসপন্স করিয়েন।
সবার পেজ থেকে ঘুরে আসবো ।

🌸 হাম হলে কীভাবে সামলাবেন :-🌸  পোস্ট সেভ করুন ও শেয়ার করুন — কোনো মায়ের সন্তান যেন না কষ্ট পায়।  হামের প্রধান লক্ষণ:🔸 হঠ...
30/03/2026

🌸 হাম হলে কীভাবে সামলাবেন :-🌸
পোস্ট সেভ করুন ও শেয়ার করুন — কোনো মায়ের সন্তান যেন না কষ্ট পায়।

হামের প্রধান লক্ষণ:

🔸 হঠাৎ উচ্চ জ্বর (১০২–১০৪ ডিগ্রি)
🔸 চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া ও আলোয় অস্বস্তি
🔸 নাক দিয়ে পানি পড়া ও কাশি
🔸 মুখের ভিতরে সাদা সাদা দানা (Koplik spots)
🔸 ৩–৪ দিন জ্বরের পর গায়ে লালচে দানা (rash) যা মুখ থেকে শুরু হয়ে পুরো শরীরে ছড়ায়
🔸 দুর্বলতা, খেতে না চাওয়া ও চোখের সমস্যা

এই লক্ষণ দেখলেই বুঝবেন — এটা হাম।

হাম হলে একটা ওষুধ খাইয়ে ঠিক হয়ে যাবে না।
সবচেয়ে বড় চিকিৎসা হলো — আপনার সতর্ক যত্ন ও ভালোবাসা ❤️

# # # হাম সামলানোর সঠিক উপায়:

**১. জ্বর নিয়ন্ত্রণ**
প্যারাসিটামল সিরাপ দিন (প্রতি ৮ কেজি ওজনের জন্য ১ চামচ করে)।
৬ ঘণ্টা পরপর। নিজে ডোজ ঠিক করবেন না — ডাক্তার দেখিয়ে নিন।

**২. শরীরে পানি ধরে রাখুন** 💧
বাচ্চা খেতে না চাইলেও অল্প অল্প করে পানি, ডাবের পানি, ওরস্যালাইন, দুধ বা স্যুপ খাওয়ান।

**৩. ভিটামিন A অবশ্যই দিন** 👁️
হামে শরীর থেকে ভিটামিন A কমে যায়। এতে চোখ শুকিয়ে যেতে পারে, রাতকানা হতে পারে এমনকি অন্ধত্বও হতে পারে। ডাক্তারের পরামর্শে ভিটামিন A সাপ্লিমেন্ট দিন।

**৪. পুষ্টিকর খাবার**
ডিম, দুধ, মাছ, ডাল, ফলমূল (বিশেষ করে কমলা, পেঁপে, গাজর) — যত বেশি পারেন খাওয়ান। পুষ্টি যত বেশি, সুস্থ হওয়া তত দ্রুত।

**৫. চোখের যত্ন**
ঘর অন্ধকার রাখুন। হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে চোখ মুছিয়ে দিন। সমস্যা বাড়লে ডাক্তার দেখান।

**৬. কাশি ও অস্বস্তি**
হালকা গরম পানি বা লেবু পানি দিন।

**জটিলতা দেখলে দেরি করবেন না:**
শ্বাসকষ্ট, বুকে ঘড়ঘড় শব্দ, খিঁচুনি, অতিরিক্ত জ্বর বা শিশু অচেতন হয়ে গেলে **তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান**।

**প্রতিরোধই সবচেয়ে বড় চিকিৎসা**
সময়মতো **MR / MMR টিকা** দিন। একটা টিকায় আপনার সন্তানকে এই কষ্ট থেকে বাঁচান।

**অন্যদের থেকে আলাদা রাখুন** — র‍্যাশ ওঠার আগে ও পরে অন্তত ৪ দিন। হাম খুবই ছোঁয়াচে।

হাম সাধারণ জ্বর নয়, কিন্তু সচেতনতা ও সঠিক যত্নে বেশিরভাগ শিশুই পুরোপুরি সুস্থ হয়ে যায়।

আপনার একটা শেয়ার যদি একটা শিশুকে বাঁচায়, তাহলেই আমার এই লেখা সার্থক। পোস্টটি সব গ্রুপে ওয়ালে শেয়ার করুন।

Dr. Aminul Islam

29/03/2026

সারাদেশে হামের প্রকোপ বেড়ে চলছে।
শিশুর হাম হলে ৩ টি গুরুত্বপূর্ণ লক্ষন( জ্বর, র‍্যাশ, সর্দি-কাশি/চোখ লাল হয়ে যাওয়া)অবহেলা করবেন না।

02/02/2026

বাচ্চা কত শুকিয়ে গেছে 🙂‼️
৩–৪ মাসে বাচ্চাটা কত গোলগাল ছিল, আর ৬–৭ মাসে এসে হঠাৎ এত শুকনা কেন লাগছে??-পাড়ার কাকিমা, মুরুব্বিদের মন্তব্য।
“ঠিকমতো খাওয়াও না?”
“দুধ কম পাচ্ছে নাকি?”

😒 সত্যিটা হলো—এটা মোটেও শুকিয়ে যাওয়া না। এটা স্বাভাবিক ডেভেলপমেন্ট।

*জন্মের পর প্রথম ৬ মাসে বাচ্চার ওজন বৃদ্ধির হার সবচেয়ে বেশি থাকে।
এই সময় বুকের দুধ বা ফর্মুলার ফ্যাটে বাচ্চারা খুব গোলগাল দেখায়।
কিন্তু ৬ মাসের পর থেকে হাইট (লম্বা হওয়া) দ্রুত বাড়তে শুরু করে,
ওজন আগের মতো দ্রুত বাড়ে না।
** তাই চোখে দেখে বাচ্চাকে “লিন” বা রোগা মনে হয়।

🔴 নতুন খাবার শুরু করার ফেজ
৬–৭ মাসে বাচ্চা সলিড খাবার শিখছে, পেট ভরে খাচ্ছে না।
খাবার নিয়ে খেলবে, থুতু দেবে, কম খাবে—সবই স্বাভাবিক।
শুধু বুকের দুধ বা ফর্মুলার ফ্যাটে আগের মতো মোটা দেখাবে না।

🔴 অসুখও এই সময়ে বাড়ে
সর্দি, কাশি, ডায়রিয়া একটু বেশি হতে পারে।
এতে সাময়িকভাবে খাওয়া কমে যায়।
কিন্তু এর মানে এই না যে বাচ্চা দুর্বল হচ্ছে—বরং ইমিউন সিস্টেম ট্রেনিং নিচ্ছে।

🔴 জেনেটিক ফ্যাক্টরও আছে
কিছু বাচ্চা জন্মগতভাবেই গোলগাল থাকে।
আবার অধিকাংশ বাচ্চাই এই সময়ে লিন বডি টাইপে চলে যায়।
যেটা আসলে সমস্যা না, স্বাভাবিক বৈচিত্র্য।

💔 সবচেয়ে কষ্টের জায়গা কোথায়?
নতুন মায়েদের বারবার শুনতে হয়—
“বাচ্চা শুকিয়ে গেছে।”
“মা ঠিকমতো খাওয়াতে পারছে না।”
অথচ বাস্তবে—
এটা মায়ের দোষ না,
এটা বাচ্চার না খাওয়ার দোষ না
✅ এটা স্বাভাবিক গ্রোথ প্যাটার্ন
゚ #বাচ্চারখাবার

একই বাচ্চা।একই খাবার।পার্থক্য শুধু “পরিমাণ আর সময়ে”।❌ সারাদিন পেট ভরে খেলে→ পেটটাই বড় হয়✅ ঠিক সময়ে, ঠিক পরিমাণে খেলে...
25/01/2026

একই বাচ্চা।
একই খাবার।
পার্থক্য শুধু “পরিমাণ আর সময়ে”।
❌ সারাদিন পেট ভরে খেলে
→ পেটটাই বড় হয়
✅ ঠিক সময়ে, ঠিক পরিমাণে খেলে
→ শরীরটা শক্ত হয়
🔴 ভারী ডিনার + কম নড়াচড়া
= অপ্রয়োজনীয় চর্বি জমা
🟢 ভালো ব্রেকফাস্ট + ব্যালান্সড লাঞ্চ + হালকা ডিনার
= হেলদি গ্রোথ
মা হিসেবে মনে রাখুন ❤️
বাচ্চাকে বেশি খাওয়ানো মানেই ভালো মা হওয়া নয়।
বাচ্চাকে ঠিকভাবে খাওয়ানোই আসল যত্ন।
আজ আপনি যেটা বেছে নেবেন,
আগামীকাল আপনার বাচ্চার শরীর সেটারই গল্প বলবে।
👉 Healthy না Unhealthy— সিদ্ধান্তটা আজই নিন।
#মায়েদেরজন্য


#বাচ্চারখাবার

04/11/2025

🔷️পেঁপে প্রাকৃতিক ভাবে পাকা নাকি কেমিক্যাল দিয়ে পাকানো তা কিভাবে বুঝবেন?🔸️১.️ রঙ দেখে বোঝা:•▪️ কেমিক্যাল দিয়ে পাকানো পেপ...
01/11/2025

🔷️পেঁপে প্রাকৃতিক ভাবে পাকা নাকি কেমিক্যাল দিয়ে পাকানো তা কিভাবে বুঝবেন?

🔸️১.️ রঙ দেখে বোঝা:

•▪️ কেমিক্যাল দিয়ে পাকানো পেপের চামড়া বাইরে থেকে একদম হলুদ বা কমলা, কিন্তু ভেতরে কাঁচা বা সবুজচে থাকে।
•▪️ প্রাকৃতিকভাবে পাকলে রঙ ধীরে ধীরে হয় — সবুজ থেকে হলুদে পরিবর্তন হয়, আর ভেতরের রঙও সমানভাবে কমলা বা লালচে হয়।

🔸️ ২️. গন্ধ দেখে বোঝা:

•▪️ প্রাকৃতিক পাকা পেপেতে মিষ্টি সুবাস থাকে।
•▪️মেডিসিন দিয়ে পাকানো পেপেতে কোনো গন্ধ থাকে না বা অদ্ভুত রাসায়নিক গন্ধ পাওয়া যায়।

🔸️৩️ ছোঁয়া দিয়ে বোঝা:

•▪️কেমিক্যাল পাকা পেপে সাধারণত বাইরে শক্ত কিন্তু ভিতরে নরম বা জলীয় হয়।
•▪️প্রাকৃতিক পাকা পেপে সমানভাবে নরম থাকে, আঙুল দিয়ে চাপলে একটু দেবে যায়।

🔸️৪️. দাগ ও টেক্সচার দেখে:

•▪️ মেডিসিন পেপেতে কালচে দাগ, সাদা দাগ বা ফাটল দেখা যেতে পারে।
•▪️ প্রাকৃতিক পেঁপেতে এরকম কিছু থাকে না।

🔸️৫️. কেটে দেখলে:

•▪️মেডিসিন দিয়ে পাকানো পেপে ভেতরে সবুজ অংশ বা শক্ত অংশ থেকে যায়।
•▪️প্রাকৃতিক পেপে পুরোটা সমানভাবে কমলা / লালচে ও নরম হয়।

ভাবা যায়? এই সুন্দর, স্নিগ্ধ ফুলটাকে হাসপাতালের নোংরা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল,তাকে প্রস্ফুটিত হতে দিবে না বলে।!আল্লা...
03/10/2025

ভাবা যায়?
এই সুন্দর, স্নিগ্ধ ফুলটাকে হাসপাতালের নোংরা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল,তাকে প্রস্ফুটিত হতে দিবে না বলে।!

আল্লাহ তাকে বাঁচিয়েছেন।
হাসপাতালে ডাক্তার, নার্স সবার আদরে ভালোবাসায় মানুষ হচ্ছে সে।

অনেক যাচাই বাছাই পর,একটা সুন্দর, উপযুক্ত পরিবারের কাছে তার দেখভালের জন্য দেওয়া হয়।

আহারে!
কিভাবে পারে মানুষ, এমন ফুলকে ডাস্টবিনে ফেলতে!

বড় হয়ে যখন জানতে পারবে,তার জন্মানোর ইতিহাস!
তার বেঁচে থাকার ইতিহাস!

তখন কি তার আর বেঁচে থাকতে ইচ্ছা করবে?

সৈয়দা আসমা

Address

Khalishpur
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share