Dr. Sahana Razzaque Ali

Dr. Sahana Razzaque Ali ⚕️Doctor 👩‍⚕️
gynaecologist & obsterrician. medical mentor. create awareness on Maternal health , pregnancy 🤰 & motherhood..
(1)

Talk on maternal wellness & reply to questions of followers . Share real life moments through🎥 video’s .

15/04/2026

PCOD - পলিসিস্টিক ওভারি সিনড্রোম- মহিলাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় ।

মেনোপজ কেয়ার 🌸“মেনোপজ নারীদের জীবনের একটি স্বাভাবিক পর্যায়। এই সময়ে হরমোন পরিবর্তনের কারণে কিছু শারীরিক ও মানসিক সমস্যা ...
15/04/2026

মেনোপজ কেয়ার 🌸

“মেনোপজ নারীদের জীবনের একটি স্বাভাবিক পর্যায়। এই সময়ে হরমোন পরিবর্তনের কারণে কিছু শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে, তবে সঠিক যত্ন ও চিকিৎসকের পরামর্শে স্বাভাবিক জীবনযাপন সম্ভব।”

মেনোপজ কী?
১২ মাস ধরে মাসিক বন্ধ থাকলে তাকে মেনোপজ বলা হয়। সাধারণত ৪৫–৫৫ বছরের মধ্যে ঘটে

সাধারণ লক্ষণ
✅ হট ফ্ল্যাশ (হঠাৎ গরম লাগা)
✅ অতিরিক্ত ঘাম, বিশেষ করে রাতে
✅ মুড সুইং বা বিরক্তি
✅ ঘুমের সমস্যা
✅ যোনি শুষ্কতা
✅ ওজন বৃদ্ধি

শারীরিক পরিবর্তন
✅ হরমোন (ইস্ট্রোজেন) কমে যায়
✅ হাড় দুর্বল হতে পারে (অস্টিওপোরোসিসের ঝুঁকি)
✅ হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে

কীভাবে নিজের যত্ন নেবেন
✅ সুষম ও পুষ্টিকর খাবার খান
✅ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন
✅ নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন
✅ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
✅ ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন

মানসিক যত্ন
⚠️ স্ট্রেস কমানোর চেষ্টা করুন
⚠️ মেডিটেশন বা যোগব্যায়াম করতে পারেন
⚠️ পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান

কখন ডাক্তারের কাছে যাবেন
⚠️ অতিরিক্ত রক্তপাত হলে
⚠️ তীব্র মানসিক অস্থিরতা বা ডিপ্রেশন হলে
⚠️ হাড়ে ব্যথা বা দুর্বলতা বেশি হলে

চিকিৎসা ও পরামর্শ
⚠️ প্রয়োজন হলে হরমোন থেরাপি নেওয়া যেতে পারে
⚠️ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (বোন ডেনসিটি, ব্লাড প্রেসার) করুন

মেনোপজ কোনো রোগ নয়, এটি জীবনের একটি স্বাভাবিক ধাপ। সঠিক যত্ন, সচেতনতা ও ইতিবাচক মনোভাবই এই সময়টিকে সহজ ও স্বাভাবিক করে তুলতে পারে।

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

ডা. সাহানা রাজ্জাক আলী
এমবিবিএস, এমসিপিএস, ডিজিও
ল্যাপারোস্কপিক সার্জন
সহযোগী অধ্যাপক (অবঃ),
গাইনী এন্ড অবস্‌
খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনা।

🏥 চেম্বার:
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার রুম নং- ৫০১১, ৬০১১
ব্লক- এইচ, বাড়ি নং-২২, রোড নং-০৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

📞 সিরিয়ালের জন্য : ০১৭৯১-৯২৪৫৭৮, ০১৭১১-২৯৭৫৬১
রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা (শুক্রবার বন্ধ)

14/04/2026

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
# bangkanewyear # Anwarkhanmodernmedicalcollege

পহেলা বৈশাখের শুভেচ্ছা। 🥳 হাসি আর খুশিতে ভরে উঠুক সারা বছর।
14/04/2026

পহেলা বৈশাখের শুভেচ্ছা। 🥳
হাসি আর খুশিতে ভরে উঠুক সারা বছর।

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-ডা. সাহানা রাজ্জাক আলীএমবিবিএস, এমসিপিএস, ডিজিওল্যাপারো...
14/04/2026

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

ডা. সাহানা রাজ্জাক আলী
এমবিবিএস, এমসিপিএস, ডিজিও
ল্যাপারোস্কপিক সার্জন
সহযোগী অধ্যাপক (অবঃ),
গাইনী এন্ড অব্স
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার রুম নং- ৫০১১, ৬০১১
ব্লক- এইচ, বাড়ি নং-২২, রোড নং-০৮, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

📞 সিরিয়ালের জন্য : ০১৭৯১-৯২৪৫৭৮, ০১৭১১-২৯৭৫৬১
রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা (শুক্রবার বন্ধ)

13/04/2026

গর্ভবতী মায়েদের প্রতিদিন ৮-৯ ঘণ্টা ঘুমানো -বাচ্চা ও মায়ের জন্য উপকারী ।
#গর্ভবতী মায়েদের প্রতিদিন ৮-৯ ঘণ্টা ঘুমানো উচিৎ- বাচ্চা ও মায়ের জন্য উপকারী ।
’shealth

13/04/2026

🤰 গর্ভাবস্থায় কতটুকু ঘুম প্রয়োজন? 😴
➰➰➰🌀🌀🌀🌀🌀➰➰➰➰
👩🏻‍🦰 এই সময় শরীরের ভেতর অনেক বড় পরিবর্তন ঘটে, তাই এই সময়ে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।
🚨 প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা গভীর ও মানসম্মত ঘুমের প্রয়োজন। তবে গর্ভাবস্থার প্রথম এবং শেষ তিন মাসে (Trimesters) শরীর বেশি ক্লান্ত থাকে, তাই এই সময়ে রাতে ঘুমের পাশাপাশি দুপুরে অল্প সময়ের জন্য (৩০-৬০ মিনিট) বিশ্রাম নেওয়া ভালো।
🎇 গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুমের উপকারিতা
পর্যাপ্ত ঘুম মা এবং শিশু দুজনের জন্যই অপরিহার্য।
এর প্রধান উপকারিতাগুলো হলো:
১.🎢গর্ভস্থ শিশুর বিকাশ
আপনি যখন ঘুমান, তখন আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা প্লাসেন্টার মাধ্যমে শিশুর কাছে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাতে সাহায্য করে। এটি শিশুর সঠিক বৃদ্ধিতে সহায়তা করে।
২. 🎢রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
ঘুমের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম পুনর্গঠিত হয়। পর্যাপ্ত ঘুম মাকে বিভিন্ন সংক্রমণ এবং সাধারণ অসুস্থতা থেকে দূরে রাখে।
৩. 🎢মানসিক প্রশান্তি ও মেজাজ নিয়ন্ত্রণ
হরমোনের পরিবর্তনের কারণে গর্ভাবস্থায় মেজাজ খিটখিটে হওয়া বা উদ্বেগ বাড়া স্বাভাবিক। ভালো ঘুম মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত রাখতে সাহায্য করে।
৪. 🎢শারীরিক শক্তি বজায় রাখা
গর্ভাবস্থায় শরীর অনেক বেশি কাজ করে (যেমন রক্ত উৎপাদন বৃদ্ধি)। পর্যাপ্ত ঘুম শরীরের হারানো শক্তি ফিরে পেতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে।
৫. 🎢গর্ভাবস্থার জটিলতা কমানো
গবেষণায় দেখা গেছে, যারা পর্যাপ্ত ঘুমান তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ (Preeclampsia) এবং অকাল প্রসবের (Preterm birth) ঝুঁকি অনেকটা কমে যায়।
🎯 ভালো ঘুমের জন্য কিছু টিপস❇️❇️
☑️বামে ফিরে শোয়া: গর্ভাবস্থায় বাম দিকে ফিরে শোয়া সবচেয়ে নিরাপদ। এটি হৃৎপিণ্ড থেকে জরায়ু এবং কিডনিতে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে।
☑️বালিশের ব্যবহার: পেট এবং হাঁটু বা পিঠের নিচে বালিশ ব্যবহার করলে আরাম পাওয়া যায়।
☑️হালকা ব্যায়াম: দিনের বেলা হালকা হাঁটাহাঁটি করলে রাতে ভালো ঘুম হয়।
☑️খাবার ও পানীয়: ঘুমানোর অন্তত ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন এবং অতিরিক্ত ক্যাফেইন (চা বা কফি) এড়িয়ে চলুন।



. Sahanarazzaqueali

12/04/2026

স্ত্রী গর্ভবতী 🤰 হলে স্বামীতার সঙ্গে ঝগড়ায় জড়াবেন না।

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-ডা. সাহানা রাজ্জাক আলীএমবিবিএস, এমসিপিএস, ডিজিওল্যাপারো...
12/04/2026

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

ডা. সাহানা রাজ্জাক আলী
এমবিবিএস, এমসিপিএস, ডিজিও
ল্যাপারোস্কপিক সার্জন
সহযোগী অধ্যাপক (অবঃ),
গাইনী এন্ড অব্স॥
@
🏥 আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল।ধানমন্ডি- ৮। ঢাকা ॥
মা ও শিশু বিভাগ ।
সকাল ৯টা থেকে দুপুর ২ টা।
বিকাল - ৪ টা থেকে রাত ৯ টা।
ব্লক - এইচ।
সিরিয়াল সরাসরি - 📞০১৭১১২৯৭৫৬১

11/04/2026

Seminar with renowned oncologists from Thailand 🇹🇭 #

11/04/2026

🤰গর্ভবাবস্খায় ৩৭ সপ্তাহের পর একজন দায়িত্ববান ব্যক্তিকে পাশে রাখা উচিত।


Address

Farazi Para
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sahana Razzaque Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share