Obs & Gynae Care BY Dr. Purobi Das Bakshi

Obs & Gynae Care BY Dr. Purobi Das Bakshi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Obs & Gynae Care BY Dr. Purobi Das Bakshi, Doctor, 22 KDA Avenue, Islam Tower, Moylapota, Khulna.

MBBS (M.M.C) , BCS (HEALTH) , MS (OBSTETRICS & GYNECOLOGY)
Assistant Professor,
Obstetric & Gynecology Department,
Khulna Medical College and Hospital,
Khulna.

গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কমে গেলে তাকে সাধারণত অ্যানিমিয়া বলা হয়। এটি মা ও শিশুর উভয়ের জন্য কিছু ঝুঁকি তৈরি করতে পারে।সম্...
21/05/2026

গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কমে গেলে তাকে সাধারণত অ্যানিমিয়া বলা হয়। এটি মা ও শিশুর উভয়ের জন্য কিছু ঝুঁকি তৈরি করতে পারে।

সম্ভাব্য সমস্যাগুলোঃ

* অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
* মাথা ঘোরা বা শ্বাসকষ্ট
* হার্টবিট বেড়ে যাওয়া
* রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
* শিশুর ওজন কম হওয়া
* সময়ের আগে প্রসবের ঝুঁকি
* গুরুতর ক্ষেত্রে প্রসবের সময় জটিলতা হতে পারে

করনীয়ঃ

* আয়রনসমৃদ্ধ খাবার বেশি খাওয়া
* কলিজা
* পালং শাক
* ডাল
* বিট
* খেজুর
* ডিম
* লাল মাংস
* ভিটামিন C যুক্ত খাবার খেলে আয়রন শোষণ ভালো হয়
* লেবু
* কমলা
* আমলকি
* ডাক্তার যে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট দেন, নিয়মিত খেতে হবে
* চা বা কফি খাবারের সাথে না খাওয়াই ভালো, কারণ এগুলো আয়রন শোষণ কমায়
* প্রয়োজন হলে CBC বা Hb টেস্ট করে মাত্রা নিয়মিত দেখা উচিত

সাধারণভাবে গর্ভাবস্থায় হিমোগ্লোবিন ১১ g/dL এর নিচে হলে সতর্ক হওয়া প্রয়োজন। খুব কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সহকারী অধ্যাপক ডা: পূরবী দাস বকসী
গাইনী ও প্রসূতি বিভাগ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ,খুলনা।
সিরিয়াল: 01886-888589

“অপারেশন থিয়েটারের প্রতিটি মুহূর্ত শুধুই একটি চিকিৎসা প্রক্রিয়া নয়,এটি একজন মানুষের নতুন করে সুস্থ জীবনে ফিরে আসার সং...
19/05/2026

“অপারেশন থিয়েটারের প্রতিটি মুহূর্ত শুধুই একটি চিকিৎসা প্রক্রিয়া নয়,
এটি একজন মানুষের নতুন করে সুস্থ জীবনে ফিরে আসার সংগ্রাম।
অগণিত দায়িত্ব, অসীম মনোযোগ আর অভিজ্ঞ হাতের সমন্বয়ে গড়ে ওঠে প্রতিটি সফল অস্ত্রোপচার।

একজন চিকিৎসকের কাছে প্রতিটি রোগী শুধু একটি কেস নয়,
বরং একটি পরিবার, একটি বিশ্বাস এবং একটি জীবনের দায়িত্ব।
মানবতার সেবায় নিরলস এই পথচলাই আমাদের অনুপ্রেরণা।”

18/05/2026

Obs & Gynae Care BY Dr. Purobi Das Bakshi

খুলনায় গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন খুঁজছেন?ডাঃ পূরবী দাস বক্‌সীএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (গাই...
17/05/2026

খুলনায় গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন খুঁজছেন?
ডাঃ পূরবী দাস বক্‌সী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (গাইনি অ্যান্ড অবস্)
গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন
সহকারী অধ্যাপক,
খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনা।
বিএমডিসি রেজিঃ নং- এ-৬২১২২

ডাঃ পূরবী দাস বক্‌সী নারী স্বাস্থ্য, গর্ভধারণ এবং প্রজনন সম্পর্কিত সকল সমস্যার একজন অভিজ্ঞ চিকিৎসক। তিনি আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় বিশেষভাবে পারদর্শী।

💊 তিনি যে সকল রোগের চিকিৎসা প্রদান করেন:
✔ গর্ভকালীন যত্ন ও নিরাপদ প্রসব: গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, পরামর্শ এবং যেকোনো জটিলতার সুচিকিৎসা।
✔ বন্ধ্যাত্ব: সন্তান ধারণে অক্ষম দম্পতিদের জন্য বিশেষ পরামর্শ ও আধুনিক চিকিৎসা।
✔ মাসিক সংক্রান্ত জটিলতা: অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তক্ষরণ এবং ব্যথাযুক্ত মাসিকের কার্যকর সমাধান।
✔ জরায়ুর টিউমার ও অন্যান্য রোগ: জরায়ুর টিউমার, ফাইব্রয়েড এবং অন্যান্য জটিলতার জন্য ঔষধ বা অপারেশনের মাধ্যমে চিকিৎসা।
✔ ইনফেকশন ও প্রদাহ: যোনিপথে চুলকানি, জ্বালাপোড়া, সাদাস্রাব এবং প্রস্রাবের ইনফেকশনসহ সকল ধরনের স্ত্রীরোগের চিকিৎসা।
✔ গাইনি সার্জারি: সিজারিয়ান সেকশন, জরায়ুর অপারেশনসহ সকল ধরনের গাইনি সার্জারিতে তিনি অত্যন্ত দক্ষ।
✔ নারীদের যেকোনো গোপন বা জটিল স্বাস্থ্য সমস্যায় তিনি অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে সেরা চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।

📌চেম্বার ও সাক্ষাতের সময়সূচীঃ
🏥চেম্বার: সিটিজেন ল্যাব ডক্টর এন্ড ডায়াগনষ্টিক
সময়ঃ সময়ঃ দুপুর ২ টা - ৪ টা এবং সন্ধ্যা ৬ - রাত ৮ টা
সাক্ষাতের দিনঃ শনি থেকে বৃহস্পতি
🏠ঠিকানা: ২২ কেডিএ এভিনিউ, ময়লাপোতা মোড়, খুলনা।
সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: 01886-888589

মা দিবসের শুভেচ্ছা...মা হওয়া শুধুই একটি সম্পর্ক নয়, এটি এক অসীম ভালোবাসা, ত্যাগ আর সাহসের নাম।একজন মা নিজের সব কষ্ট ভুলে...
10/05/2026

মা দিবসের শুভেচ্ছা...

মা হওয়া শুধুই একটি সম্পর্ক নয়, এটি এক অসীম ভালোবাসা, ত্যাগ আর সাহসের নাম।
একজন মা নিজের সব কষ্ট ভুলে সন্তানের হাসিতে খুঁজে নেন জীবনের সবচেয়ে বড় সুখ। 💖

এই মা দিবসে সকল মায়েদের জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
বিশেষ করে সেই সকল মায়েদের, যারা মাতৃত্বের প্রতিটি ধাপ সাহসের সাথে অতিক্রম করছেন।

আপনার সুস্থতা ও নিরাপদ মাতৃত্বই আমাদের অঙ্গীকার।
নিয়মিত গাইনি চেকআপ, সঠিক পরামর্শ ও সচেতনতা নিশ্চিত করতে পাশে আছি সবসময়।

সকল মায়ের প্রতি রইলো মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

#মা_দিবস #মাতৃত্ব #নারীস্বাস্থ্য

গর্ভাবস্থার ১ম মাসে যেসব বিষয়ে সতর্ক থাকবেন... গর্ভাবস্থার প্রথম মাস মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে স...
09/05/2026

গর্ভাবস্থার ১ম মাসে যেসব বিষয়ে সতর্ক থাকবেন...

গর্ভাবস্থার প্রথম মাস মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সামান্য অসতর্কতাও ঝুঁকির কারণ হতে পারে। তাই কিছু বিষয় অবশ্যই এড়িয়ে চলা উচিত।

🚫 যা করা উচিত নয়ঃ
চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন
অতিরিক্ত ভারী কাজ বা ওজন তোলা
ধূমপান, অ্যালকোহল বা নেশাজাতীয় কিছু গ্রহণ
অতিরিক্ত মানসিক চাপ ও রাত জাগা
ফাস্টফুড ও অপরিষ্কার খাবার খাওয়া
অতিরিক্ত চা/কফি পান
দীর্ঘ সময় না খেয়ে থাকা

✅ যা করবেনঃ
পর্যাপ্ত বিশ্রাম নিন
পুষ্টিকর খাবার খান
প্রচুর পানি পান করুন
নিয়মিত গাইনি চিকিৎসকের পরামর্শ নিন

সহকারী অধ্যাপক ডা: পুরবী দাস বকসী
MBBS (MMC), BCS (Health)
MS (Gynae & Obs)
সহকারী অধ্যাপক,
প্রসূতি ও গাইনি বিভাগ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

📍 চেম্বার: Citizen Lab
২২ কেডি এভিনিউ, ময়লাপোতা মোড়, খুলনা
🕑 রোগী দেখার সময়ঃ
দুপুর ২টা – ৪টা
সন্ধ্যা ৬টা – ৮টা
(শনি থেকে বৃহস্পতিবার)
01886-888589

মা ও শিশুর সুস্থতায় নিয়মিত গাইনি পরামর্শ নিন।

মিসেস বলাকা ( ছদ্মনাম),৪৩ বছর বয়স, গত ১.৫.২৬ তারিখ এসেছিলেন ৩৮ সপ্তাহের প্রেগনেন্সি নিয়ে,তার  প্রসব বেদনা ছিল ২ দিনের,বা...
04/05/2026

মিসেস বলাকা ( ছদ্মনাম),
৪৩ বছর বয়স, গত ১.৫.২৬ তারিখ এসেছিলেন ৩৮ সপ্তাহের প্রেগনেন্সি নিয়ে,তার প্রসব বেদনা ছিল ২ দিনের,বাচ্চার হার্ট বিট ও ছিল প্রায় না থাকার মত, আমরা হারাতে বসেছিলাম দুটি মূল্যবান প্রান।

রোগীটিকে পাওয়ার পর দ্রুত তার চিকিৎসা শুরু করে বাচ্চা ডেলিভারি করানো হয়।

❤️আমরা মায়ের বুকে তুলে দিতে পেরেছি তার অমূল্য ধন❤️

বিলম্বিত প্রসব (Prolonged Labour) হলো এমন একটি অবস্থা যখন প্রসব বেদনা বা ডেলিভারির প্রক্রিয়া স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দীর্ঘ হয়, সাধারণত প্রথমবার মা হতে যাওয়া নারীদের ক্ষেত্রে ২৪ ঘণ্টা এবং আগের সন্তান থাকা নারীদের ক্ষেত্রে ১৮ ঘণ্টার বেশি সময় ধরে প্রসব বেদনা চললে তাকে বিলম্বিত বা দীর্ঘায়িত প্রসব বলা হয় ।

✅ বিলম্বিত প্রসবের কারণসমূহ:
১. জরায়ুর পেশির সংকোচন দুর্বল হলে বা কমে গেলে ।
২.বাচ্চার মাথা বড় হওয়া, ভুল অবস্থানে থাকা।
৩. মায়ের পেলভিস বা শ্রোণীদেশ সরু হলে।
৪. অহেতুক ভয়, উদ্বেগ বা ক্লান্তি ।
৫.জরায়ুমুখ ঠিকমতো না খোলা বা প্রসবপথের বাধা ।

🔅বিলম্বিত প্রসবের ঝুঁকি ও জটিলতা:
১.বাচ্চার সমস্যা: বাচ্চার শ্বাসকষ্ট, মস্তিষ্কে অক্সিজেন কম যাওয়া, এমনকি মৃত্যু ঝুঁকি থাকে।
২.মায়ের সমস্যা: জরায়ুতে সংক্রমণ, প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ , প্রসবজনিত ফিস্টুলা এবং অতিরিক্ত ক্লান্তির কারণে প্রসব বেদনা বন্ধ হয়ে যাওয়া।

💠প্রতিকার ও করণীয়:
প্রসব বেদনা দীর্ঘায়িত হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।

🟢যত্ন: গর্ভবতী মাকে পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি খাওয়াতে হবে।

🔴সতর্কতা: প্রসব বেদনা শুরুর পর নির্দিষ্ট সময়ের বেশি হলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হোন।

সহকারী অধ্যাপক ডা: পূরবী দাস বকসী
এম বি বি এস (এম এম সি)
বিসিএস (স্বাস্থ্য)
এম এস (অবস এন্ড গাইনি)
সহকারী অধ্যাপক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
যোগাযোগ : 01886-888589

যেসব সমস্যায় অবশ্যই গাইনি চিকিৎসকের পরামর্শ নেবেন:• মাসিক অনিয়ম বা অতিরিক্ত ব্যথা• অতিরিক্ত বা অস্বাভাবিক রক্তপাত• সাদা ...
27/04/2026

যেসব সমস্যায় অবশ্যই গাইনি চিকিৎসকের পরামর্শ নেবেন:
• মাসিক অনিয়ম বা অতিরিক্ত ব্যথা
• অতিরিক্ত বা অস্বাভাবিক রক্তপাত
• সাদা স্রাব (লিউকোরিয়া) সমস্যা
• তলপেটে দীর্ঘদিন ব্যথা
• গর্ভধারণ সংক্রান্ত জটিলতা
• পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ বিষয়ক পরামর্শ
• মেনোপজ সংক্রান্ত সমস্যা

সহকারী অধ্যাপক ডা: পূরবী দাস বকসী
এম বি বি এস (এম এম সি)
বি সি এস (স্বাস্থ্য )
এম এস (অবস এন্ড গাইনি )
সহকারী অধ্যাপক
অবস & গাইনি বিভাগ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা
যোগাযোগ : 01886-888589

সুপ্রভাত।।। তুলির প্রতিটি সূক্ষ্ম আঁচড়ে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে একটি মুখ, যেন ক্যানভাসে নয়—বাস্তবেই দাঁড়িয়ে আছে সে।শ...
25/04/2026

সুপ্রভাত।।।

তুলির প্রতিটি সূক্ষ্ম আঁচড়ে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে একটি মুখ, যেন ক্যানভাসে নয়—বাস্তবেই দাঁড়িয়ে আছে সে।
শিল্পীর ধৈর্য, ভালোবাসা আর নিখুঁত পর্যবেক্ষণ মিলিয়ে তৈরি হচ্ছে এক অনন্য সৃষ্টি, যেখানে ছবি আর বাস্তবের মাঝে পার্থক্যটাই হারিয়ে যায়।

শুভ সকাল।।।
24/04/2026

শুভ সকাল।।।

Address

22 KDA Avenue, Islam Tower, Moylapota
Khulna
9260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obs & Gynae Care BY Dr. Purobi Das Bakshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category