মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম

মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম, Physical therapist, থানা রোড অষ্টগ্রাম, Kishoreganj.

ব্রেইন-স্ট্রোক,প্যারালাইসিস,আর্থ্রাইটিস,কোমড়,ঘাড়,হাটু,পায়ের গোড়ালি,মেরুদন্ড,কনুই ব্যাথা এবং ফ্রোজেন শোল্ডারসহ সব ধরনের ফিজিও থেরাপি চিকিৎসা দেওয়া হয় ।
যোগাযোগ : মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম কিশোরগঞ্জ । মোবাইল: 01776645035.

ইউটিউব /ফেসবুক দেখে ব্যথা কমানোর ব্যায়াম করা ত যায়,ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার কি দরকার আছে?___________________________...
14/10/2025

ইউটিউব /ফেসবুক দেখে ব্যথা কমানোর ব্যায়াম করা ত যায়,ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার কি দরকার আছে?
___________________________________________

জ্বি, দরকার আছে।ম্যানুয়াল থেরাপির জন্য ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। ব্যায়াম ও ম্যানুয়াল থেরাপি এক বিষয় নয়।

ম্যানুয়াল থেরাপি হলো এমন একটি দক্ষতাভিত্তিক ফিজিওথেরাপি চিকিৎসা যেখানে ফিজিওথেরাপিস্ট নিজ হাতে রোগীর জয়েন্ট, পেশি ও সফট টিস্যুতে কাজ করেন—যাতে ব্যথা কমে, মুভমেন্ট ফিরে আসে এবং শক্ত হয়ে যাওয়া জায়গাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়। এটি কোনও সাধারণ ব্যায়াম নয়, বরং নিখুঁত হাতের নিয়ন্ত্রণ ও অ্যানাটমি জ্ঞানের সমন্বয়ে করা চিকিৎসা।

চলুন জেনে নেওয়া যাক ম্যানুয়াল থেরাপির প্রধান টেকনিকগুলো—

১. জয়েন্ট মোবিলাইজেশন (Joint Mobilization)
এই টেকনিকে জয়েন্টকে ধীরে ধীরে, নিয়ন্ত্রিতভাবে নাড়িয়ে দেওয়া হয়। এতে জয়েন্টের ব্লকেজ দূর হয়, স্টিফনেস কমে এবং মুভমেন্ট রেঞ্জ বাড়ে। যেমন ফ্রোজেন শোল্ডার বা নেক স্টিফনেসে এটি খুব কার্যকর।

২. জয়েন্ট ম্যানিপুলেশন (Joint Manipulation)
এটি একটু দ্রুত ও সুনির্দিষ্ট চাপের মুভমেন্ট, যাকে অনেক সময় “joint cracking” বলা হয়। সঠিকভাবে প্রয়োগ করলে তাৎক্ষণিকভাবে জয়েন্টের ব্লকেজ খুলে যায় ও ব্যথা কমে। এটি শুধু ফিজিওথেরাপিস্টের মাধ্যমেই নিরাপদ।

৩. সফট টিস্যু মোবিলাইজেশন বা মাসাজ (Soft Tissue Mobilization / Massage)
এই পদ্ধতিতে পেশি ও টিস্যুতে বিভিন্ন ধরনের স্ট্রোক ও প্রেসার দেওয়া হয় যাতে রক্ত চলাচল বাড়ে, পেশির টান কমে এবং ব্যথা উপশম হয়। দীর্ঘদিনের মাংসপেশির টাইটনেস বা স্পাজমে এটি দারুণ ফল দেয়।

৪. মায়োফ্যাসিয়াল রিলিজ (Myofascial Release)
পেশির ওপরের স্তরে থাকা “ফ্যাসিয়া” নামক টিস্যু অনেক সময় শক্ত হয়ে যায়, ফলে ব্যথা ও নড়াচড়ায় বাধা তৈরি হয়। এই টেকনিকে ফ্যাসিয়ায় ধীরে ধীরে চাপ ও স্ট্রেচ দেওয়া হয়, যাতে টিস্যু ঢিলে হয়ে মুভমেন্ট স্বাভাবিক হয়।

৫. ট্রিগার পয়েন্ট থেরাপি (Trigger Point Therapy)
শরীরের নির্দিষ্ট ছোট ছোট জায়গায় ব্যথার গিঁট বা “ট্রিগার পয়েন্ট” তৈরি হয়। ফিজিওথেরাপিস্ট সেই জায়গায় প্রেসার দিয়ে ব্যথার উৎস খুলে দেন, ফলে রেফার্ড পেইন (যা অন্য জায়গায় ছড়ায়) কমে যায়।

৬. মাসল এনার্জি টেকনিক (Muscle Energy Technique – MET)
এতে রোগীর পেশির হালকা কনট্রাকশন ব্যবহার করে জয়েন্ট বা পেশির টাইটনেস কমানো হয়। এটি এক ধরনের অ্যাকটিভ টেকনিক যেখানে ফিজিওথেরাপিস্ট ও রোগী দুজনেই অংশ নেয়।

ম্যানুয়াল থেরাপি এই সব টেকনিকের সমন্বয়ে কাজ করে শরীরকে প্রাকৃতিকভাবে পুনরুদ্ধার করে। এটি কেবল ব্যথা কমায় না, বরং শরীরের ভারসাম্য, চলাফেরার ক্ষমতা এবং আত্মবিশ্বাসও ফিরিয়ে আনে। মনে রাখবেন—এই চিকিৎসা শুধুমাত্র ফিজিওথেরাপিস্টের কাছেই নিরাপদ ও ফলপ্রসূ।

ছবিতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটার নাম টেন্স থেরাপি।ফিজিওথেরাপিতে এটা ব্যাপক ব্যবহার হয়। এটার রয়েছে অনেকগুলো মোড(Mode)...
13/10/2025

ছবিতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটার নাম টেন্স থেরাপি।
ফিজিওথেরাপিতে এটা ব্যাপক ব্যবহার হয়।
এটার রয়েছে অনেকগুলো মোড(Mode),একেকে মোডের একেক রেজাল্ট।
বুঝার জন্য নিচে কোমড় ব্যথা আর হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস এর ডোজ উল্লেখ করছি:

🚨 Acute low back pain:

Mode: Conventional

Frequency: 100 Hz

Pulse width: 70 µs

Intensity: Comfortable tingling

Time: 25 min

🚨 Chronic knee OA pain:

Mode: Low frequency

Frequency: 4 Hz

Pulse width: 200 µs

Intensity: Gentle muscle twitch

Time: 30 min

বুঝতেই পারলেন রোগ অনুযায়ী ডোজ পৃথক হয়।
এবার আসেন সাদা পাতা মানে ইলেকট্রোডগুলো কোথায় বসাতে হয়?এটা আসলে শরীরের এনাটমি জেনে ডার্মাটোম অনুযায়ী বসাতে হয়। আবার কিছু কৌশলও আছে, সে অনুযায়ীও বসানো যায়। যেমন:

Over the pain site

Along the nerve root

Acupuncture point

Contralateral limb
তাহলে এই ৪ কৌশলগুলো ডিটেইলস জানা দরকার।

এখন মনে করেন এত জটিলতায় না গিয়ে হরদম টেন্স মনমতো লাগিয়ে দিলেন। তাহলে কি হতে পারে? সেটি প্রথম কমেন্টে দেখুন।

এসব জটিলতার জন্য টেন্স বা কাঁপুনি মেশিন ব্যবহারের আগে ফিজিওথেরাপিস্ট থেকে প্রেসক্রিপশন করে নেওয়া নিরাপদ।

ঘাড়ের রেডিকুলোপ্যাথিতে (Cervical Radiculopathy) মন চাইলেই আল্ট্রাসাউন্ড থেরাপি / UST দেওয়া যায় না। ---------------------...
12/10/2025

ঘাড়ের রেডিকুলোপ্যাথিতে (Cervical Radiculopathy) মন চাইলেই আল্ট্রাসাউন্ড থেরাপি / UST দেওয়া যায় না।
---------------------------------------------------------------------------------

অনেকে মনে করেন, ঘাড়ে ব্যথা হাতে ছড়ায় মানেই আল্ট্রাসাউন্ড (UST) দিতে হবে।
কিন্তু আসলে বিষয়টি এত সহজ নয়।
UST দিতে হয় রোগের পর্যায়, অবস্থান ও টিস্যুর অবস্থা বুঝে।

কখন UST দেওয়া যায় :

যখন ব্যথা মূলত মাংসপেশির টান বা soft tissue irritation এর কারণে হয়
যখন তীব্র নার্ভ ব্যথা কমে গিয়ে muscle spasm বা fibrosis বেশি থাকে
এ সময় চিকিৎসার লক্ষ্য থাকে tissue healing, circulation বৃদ্ধি এবং pain reduction

এই অবস্থায় দেওয়া যেতে পারে নিম্নোক্তভাবে:

এলাকা: ঘাড়ের পাশের অংশে (paraspinal cervical region), তবে সরাসরি হাড়ের ওপর নয়
Mode: Subacute অবস্থায় Pulsed, Chronic অবস্থায় Continuous
Intensity: Subacute এ 0.8–1.0 W/cm², Chronic এ 1.2–1.5 W/cm²
সময়: ৫ থেকে ৮ মিনিট
পদ্ধতি: coupling gel ব্যবহার করে ধীরে ধীরে বৃত্তাকারভাবে প্রয়োগ

কখন দেওয়া যাবে না:
তীব্র অবস্থায় (acute radiculopathy) যেখানে ব্যথা, ঝিনঝিনি বা অবশভাব থাকে
এ সময় ultrasound এর deep heat দিলে nerve irritation ও ফোলাভাব বেড়ে যেতে পারে

spinal cord বা vertebral column এর ঠিক ওপর প্রয়োগ করা যাবে না
carotid sinus বা সামনের ঘাড়ে প্রয়োগ করা যাবে না
metal implant বা pacemaker থাকলে দেওয়া নিষিদ্ধ

মনে রাখবেন

Cervical Radiculopathy-তে UST দেওয়ার আগে জানতে হয় রোগের পর্যায়, টিস্যুর অবস্থা ও ব্যবহারের সঠিক কৌশল।
ফিজিওথেরাপি কেবল মেশিন চালানো নয়, এটি বৈজ্ঞানিক সিদ্ধান্তের প্রয়োগ।

🩺 PLID Physiotherapy  সচেতনতা👉 “ফিজিওথেরাপি নেওয়ার পরেও কেন ব্যথা পুরোপুরি সারে না?”অনেক সময় আমরা PLID বা ডিস্ক প্রোলাপ্...
12/10/2025

🩺 PLID Physiotherapy সচেতনতা

👉 “ফিজিওথেরাপি নেওয়ার পরেও কেন ব্যথা পুরোপুরি সারে না?”

অনেক সময় আমরা PLID বা ডিস্ক প্রোলাপ্সের ব্যথা নিয়ে অর্থোপেডিক/নিউরো ডাক্তারের কাছে যাই।
ডাক্তার MRI রিপোর্ট দেখে বলেন 👉 “ডিস্ক প্রোলাপ্স, নার্ভ রুট কমপ্রেশন।”
এরপর কিছু মেডিকেশন ও পেইন কিলার দেন এবং বলেন — কিছু থেরাপি বা ব্যায়াম করতে।

প্রেসক্রিপশনে অনেক সময় এরকম লেখা থাকে 👇

Lumbar Traction

UST

IFT / IIR

SWD

আপনি প্রেসক্রিপশন নিয়ে সরাসরি থেরাপি সেন্টারে গিয়ে বলেন — “ডাক্তার এগুলো লিখেছে, এগুলোই দিন।”
এই থেরাপিগুলো আসলে ফিজিওথেরাপির মাত্র ২০%, যাকে বলে 👉 Electrotherapy।

---

⚠️ এখন প্রশ্ন হলো –

বাকি ৮০% ফিজিওথেরাপি কোথায়?

শুধু এই ২০% ইলেকট্রোথেরাপি নিয়ে ২১ দিন, ১ মাস, এমনকি ৬ মাস চিকিৎসা নিলেও অনেকে সুস্থ হন না।
এরপর বলেন 👉 “বড় হাসপাতালে, বড় ডাক্তারের কাছে ফিজিওথেরাপি নিয়েছিলাম — কোনো লাভ হয়নি, অপারেশনই এখন শেষ উপায়।”
কারণ, আপনি আসলে সম্পূর্ণ (100%) ফিজিওথেরাপি চিকিৎসা পাননি।

ধরুন, PLID–এ আপনার ডিস্কের জেল বের হয়ে নার্ভে চাপ দিচ্ছে।
SWD, IFT বা UST এগুলো কি সেই জেলকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে পারবে? ❌
বরং, যদি Spinal Canal Stenosis থাকে বা পা অবশ/ঝিনঝিন করে, অনেক সময় Traction দেওয়া যায় না — দিলে ক্ষতি বাড়তেও পারে।

---

🧠 তাহলে আসল সমাধান কী?

MRI রিপোর্ট ও ফিল্ম নিয়ে একজন গ্রাজুয়েটেড ফিজিওথেরাপিস্টের কাছে যান।
উনি আপনার 👉

রিপোর্ট ও ফিল্ম বিশ্লেষণ করবেন,

ব্যথার মূল কারণ বের করবেন,

PLID কোন পর্যায়ে, কোন মাংসপেশির সমস্যা আছে, কারভেচার ঠিক আছে কি না—এসব যাচাই করে
আপনার জন্য সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করবেন।

---

💡 প্রোপার ফিজিওথেরাপির কাঠামো:

২০% — ইলেকট্রোথেরাপি (Machine Therapy)

৪০% — Correction, Mobilization/Manipulation, Mechanizing Exercise

১০% — Strengthening Exercise

৩০% — ADL (Home Exercise) ও Lifestyle Modification

👉 শুধু মেশিন থেরাপি নয়,
👉 শুধু ব্যায়ামও নয়,
👉 সঠিক ব্যথার উৎস অনুযায়ী পূর্ণাঙ্গ চিকিৎসাই হল আসল ফিজিওথেরাপি।

---

🗣️ শেষ কথা:

👉 কোন ব্যায়াম আপনার জন্য উপযুক্ত — সেটা শুধুমাত্র একজন ফিজিওথেরাপিস্টই ঠিক করতে পারবেন, অন্য ডাক্তার শুধু রেফার করবেন, বিস্তারিত ব্যায়াম নির্ধারণ নয়।
👉 প্রতিটি ক্ষেত্রে যেমন আলাদা বিশেষজ্ঞ থাকে, তেমনি ফিজিওথেরাপির চিকিৎসার জন্যও আপনাকে যেতে হবে ফিজিওথেরাপিস্টের কাছেই।

🎯 সচেতন হোন, সঠিক জায়গায় চিকিৎসা নিন, অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ান।

আপনারা যারা কনুই এর বাহিরের দিকে ব্যথায় (ল্যাটারাল এপিকন্ডালাইটিস/ টেনিস এলবো) ভুগছেন, অবশ্যই এলবো সাপোর্ট ব্যবহার করবেন...
09/10/2025

আপনারা যারা কনুই এর বাহিরের দিকে ব্যথায় (ল্যাটারাল এপিকন্ডালাইটিস/ টেনিস এলবো) ভুগছেন, অবশ্যই এলবো সাপোর্ট ব্যবহার করবেন। এটি আপনার দৈনন্দিন কাজকর্মে সহযোগিতা করবে।

কেনো ফিজিওথেরাপিস্ট থেকেই ফিজিওথেরাপি প্রেসক্রিপশন নেওয়া দরকার?---------------------------------------------------------...
06/10/2025

কেনো ফিজিওথেরাপিস্ট থেকেই ফিজিওথেরাপি প্রেসক্রিপশন নেওয়া দরকার?
---------------------------------------------------------------------

উত্তর:

1. বিশেষায়িত জ্ঞান

ফিজিওথেরাপিস্টগণ ৪–৫ বছর ধরে শুধু movement science, exercise therapy, electrotherapy, neurology, orthopaedics, cardiopulmonary rehabilitation, pain management ইত্যাদি শিখে।

সঠিক modality (যেমন TENS, IFT, UST, Laser, Exercise, PNF ইত্যাদি) কখন, কাকে, কতক্ষণ, কত ফ্রিকোয়েন্সিতে দিতে হবে — এটা জানেন শুধুমাত্র ফিজিওথেরাপিস্ট।

2. ব্যক্তিভিত্তিক চিকিৎসা পরিকল্পনা

প্রতিটি রোগীর বয়স, রোগের স্টেজ, সার্জারির পর কত দিন হয়েছে, ব্যথার মাত্রা, কন্ডিশনের জটিলতা — এসব অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রেসক্রিপশন লাগে।

একজন ফিজিওথেরাপিস্ট patient assessment করে ব্যক্তিগতকৃত প্রেসক্রিপশন তৈরি করতে পারেন।

3. ঝুঁকি এড়ানো

ভুল modality দিলে মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন—

ভাঙা হাড়ে আগে UST দিলে ভাঙন জোড়া লাগা ব্যাহত হতে পারে।

Cancer patient এ ডীপ হিট দিলে টিউমার বেড়ে যেতে পারে।

Cardiac patient এ vigorous exercise দিলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

এগুলো চিহ্নিত করা ফিজিওথেরাপিস্টের দায়িত্ব।

Health Tips.... Upper trapezium muscle Pain VS Drinking Waterব্যথা শরীরের এক কমন সমস্যা, যা প্রায় বিভিন্ন কারনে হয়ে থাকে...
01/10/2025

Health Tips....

Upper trapezium muscle Pain VS Drinking Water
ব্যথা শরীরের এক কমন সমস্যা, যা প্রায় বিভিন্ন কারনে হয়ে থাকে, বিশেষ করে হাতের কাজ বেশি করলে, পরিমিত পানি পান না করলে, ঘুম কম হলে, অধিক মানসিক চাপ এ থাকলে দেখা যায় কাঁধের উপরি ভাগ ( upper trapezium muscle ) ব্যথা হয়।
এমতবস্থায়,
১. বেশি করে পানি পান করুন,
২. একটু বিশ্রাম নিন, বিশেষ করে হাতের কাজ থেকে বিরত থাকুন।
৩. বরফ এর ঠান্ডা শেক নিন
৪. হাত উপরের উঠানো, নামানো স্বাভাবিক কিছু ব্যায়াম করুন।
৫. Upper trapezius muscle হালকা ম্যাসাজ করুন, যেন মাসল টা রিলিজ হয়।
৬. চেষ্টা করুন মানসিক চাপ পরিহার করুন এবং নিজেকে প্রফুল্ল রাখুন।
৭. পরিমিত ঘুমের অভ্যাস করুন।

আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ২০২৫💝World PT Day 2025 💝
08/09/2025

আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ২০২৫💝

World PT Day 2025 💝

🩺 সারভাইকাল স্পন্ডাইলোসিস👉 সারভাইকাল স্পন্ডাইলোসিস হলো ঘাড়ের হাড় (cervical spine) ও তার আশেপাশের ডিস্ক, লিগামেন্ট এবং জয়...
07/09/2025

🩺 সারভাইকাল স্পন্ডাইলোসিস

👉 সারভাইকাল স্পন্ডাইলোসিস হলো ঘাড়ের হাড় (cervical spine) ও তার আশেপাশের ডিস্ক, লিগামেন্ট এবং জয়েন্টে বয়সজনিত পরিবর্তনের কারণে তৈরি হওয়া সমস্যা। একে সাধারণভাবে "neck arthritis" বা "ঘাড়ের হাড় ক্ষয়" বলা হয়।

🔎 সাধারণ কারণ:

• বয়সজনিত হাড় ও ডিস্ক ক্ষয়
• খারাপ পোস্টার (যেমন দীর্ঘক্ষণ মোবাইল/কম্পিউটার ব্যবহার)
• হাড়ে ক্যালসিয়াম জমে যাওয়া (bone spur)
• ঘাড়ে পুরনো আঘাত

⚠️ উপসর্গ:

• ঘাড়ে ব্যথা ও শক্ত হয়ে যাওয়া
• কাঁধ ও হাতে ব্যথা ছড়িয়ে যাওয়া
• হাত-পায়ে ঝিনঝিনি বা দুর্বলতা
• মাথাব্যথা (ঘাড়ের পেছন দিক থেকে শুরু হয়)
• ঘাড় নড়াচড়ায় সীমাবদ্ধতা

🧾 ডায়াগনোসিস
• X-ray / MRI → ডিস্ক, হাড় ও নার্ভ প্রেসার দেখা যায়।

💪 ফিজিওথেরাপি ট্রিটমেন্ট
1. Pain Relief: Heat therapy, TENS, Ultrasound

2. Exercises:
• ঘাড়ের হালকা মবিলিটি এক্সারসাইজ
• আইসোমেট্রিক নেক এক্সারসাইজ
• পোস্টার কারেকশন

3. Manual Therapy: Gentle traction, soft tissue mobilization

4. Lifestyle Advice:
• লম্বা সময় মোবাইল/ল্যাপটপে নিচু হয়ে বসা এড়িয়ে চলা।
• সঠিক বালিশ ব্যবহার (low pillow)।
• কাজের মাঝে স্ট্রেচিং।

ফিজিওথেরাপি সেবা নিতে যোগাযোগ করুন :
মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম
মোবাইল :01776645035

Plantar Fasciitis – পায়ের গোড়ালির ব্যথার সমাধান• আপনি কি ঘুম থেকে উঠেই প্রথম পা ফেলতে গিয়ে গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব কর...
04/09/2025

Plantar Fasciitis
– পায়ের গোড়ালির ব্যথার সমাধান

• আপনি কি ঘুম থেকে উঠেই প্রথম পা ফেলতে গিয়ে গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব করেন❓
• অথবা অনেকক্ষণ দাঁড়িয়ে বা হাঁটার পর মনে হয় গোড়ালিতে যেন কাঁটার মতো ব্যথা করছে❓
👉 এটাই হতে পারে Plantar Fasciitis।

🔎 Plantar Fasciitis কী?
Plantar fascia হলো আমাদের পায়ের নিচে গোড়ালি থেকে আঙুল পর্যন্ত থাকা একটি শক্ত টিস্যু ব্যান্ড। যখন এই টিস্যুতে অতিরিক্ত চাপ, টান বা প্রদাহ হয়, তখনই তৈরি হয় Plantar Fasciitis।

⚠️ ঝুঁকির কারণসমূহ
• দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা।
• অতিরিক্ত ওজন।
• হাই হিল বা সাপোর্টহীন জুতা ব্যবহার।
• খেলোয়াড়দের অতিরিক্ত দৌড়ঝাঁপ।
• ফ্ল্যাট ফুট বা অস্বাভাবিক আর্চ।

🩺 সাধারণ লক্ষণ
• সকালে ঘুম থেকে উঠে প্রথম হাঁটার সময় ব্যথা।
• দিনের শেষে গোড়ালিতে তীব্র ব্যথা।
• গোড়ালির নিচে টান ধরা অনুভূতি।
• দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে ব্যথা বেড়ে যাওয়া।

💡 ফিজিওথেরাপিতে চিকিৎসা পদ্ধতি
✅ ব্যথা কমানোর জন্য আল্ট্রাসাউন্ড -SWD, TENS, Cryotherapy ইত্যাদি।
✅ পায়ের জন্য বিশেষ স্ট্রেচিং ও স্ট্রেংথেনিং এক্সারসাইজ।
✅ সঠিক ফুটওয়্যার ও অর্থোটিক সাপোর্ট পরামর্শ।
✅ ম্যানুয়াল থেরাপি ও টেপিং টেকনিক।
✅ দৈনন্দিন জীবনে পায়ের ব্যবহার সম্পর্কে সচেতনতা।

🟢 কেন ফিজিওথেরাপি জরুরি?
ফিজিওথেরাপি ছাড়া শুধু ওষুধ খেলে সাময়িক আরাম পাওয়া যায়, কিন্তু সমস্যার মূল কারণ দূর হয় না।
👉 ফিজিওথেরাপি নিলে ব্যথা কমে, হাঁটাচলায় স্বাভাবিকতা ফিরে আসে, এবং পুনরায় ব্যথা হওয়ার ঝুঁকি কমে যায়।

ফিজিওথেরাপি চিকিৎসা নিতে যোগাযোগ করুন
মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম




হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক সব বিপদের মূলে লুকিয়ে আছে লবণ!খাবারে লবণ কমানো কেন জরুরি?আমাদের দেশে লবণ ছাড়া খাবার যেনো কল...
19/08/2025

হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক সব বিপদের মূলে লুকিয়ে আছে লবণ!

খাবারে লবণ কমানো কেন জরুরি?
আমাদের দেশে লবণ ছাড়া খাবার যেনো কল্পনাই করা যায় না। ভাত, তরকারি, ভর্তা কিংবা আচার—সবকিছুতেই আমরা একটু বেশি লবণ চাই। অনেকে তো খাবারের প্লেটে বসে আলাদা করে লবণ দিয়ে নেন। কিন্তু জানেন কি, এই সামান্য অভ্যাসই আমাদের শরীরের জন্য বড় বিপদের কারণ হতে পারে?

অতিরিক্ত লবণ খাওয়া আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। রক্তচাপ যখন দীর্ঘ সময় বেশি থাকে, তখন তা ধীরে ধীরে হৃদযন্ত্র ও মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে। স্ট্রোক, হার্ট অ্যাটাক কিংবা কিডনি ফেলিওরের মতো ভয়ংকর রোগের মূল চালক হতে পারে শুধু এই এক চিমটি অতিরিক্ত লবণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, একজন সুস্থ মানুষের প্রতিদিনের লবণের প্রয়োজন মাত্র ৫ গ্রাম, যা একটি চা-চামচের সমান। অথচ আমাদের অনেকের খাদ্যাভ্যাসে এর দ্বিগুণ বা তারও বেশি লবণ ঢুকে যাচ্ছে অজান্তেই। ভাজাপোড়া, ফাস্টফুড, চিপস, আচার কিংবা রেস্তোরাঁর খাবারে লুকিয়ে থাকে প্রচুর লবণ, যা আমরা বুঝতেই পারি না।

🧂 একটি বাস্তব গল্প

কয়েক বছর আগে ঢাকার এক স্কুল শিক্ষক, মিজান স্যার, হঠাৎ একদিন প্রচণ্ড মাথা ব্যথা আর মাথা ঘোরা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেলো তাঁর রক্তচাপ অনেকদিন ধরেই স্বাভাবিকের চেয়ে বেশি। তিনি জানতেনই না যে প্রতিদিনের অভ্যাস ধীরে ধীরে তাঁকে অসুস্থ করে তুলছিল।

ডাক্তারের সাথে কথা বলে জানা গেলো, তিনি প্রতিদিনই ভাতের সাথে আচার খেতেন, আর প্রায়ই রান্নার পরও খাবারের ওপর আলাদা করে লবণ ছিটিয়ে নিতেন। তিনি ভাবতেন “এতে আর কী হবে!” কিন্তু সেই অবহেলা থেকেই শুরু হয়েছিল তাঁর উচ্চ রক্তচাপ, যা তাঁকে হাসপাতাল পর্যন্ত নিয়ে এসেছিল। পরে তাঁকে কড়াভাবে লবণ কমাতে বলা হয়। জীবনযাত্রায় পরিবর্তন আনার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

🛡️ কীভাবে লবণ কমানো যায়?
• টেবিলে আলাদা করে লবণ না রাখা।
• আচার, চিপস, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার কম
খাওয়া।
• রান্নায় ধীরে ধীরে লবণ কমিয়ে আনা, যাতে জিভ নতুন
স্বাদে অভ্যস্ত হয়।
• ফলমূল ও শাকসবজি খাওয়া বাড়ানো, যেগুলো শরীরকে
প্রাকৃতিকভাবে সুস্থ রাখে।

লবণ জীবনকে স্বাদ দেয়, কিন্তু অতিরিক্ত লবণ জীবনকেই হুমকির মুখে ফেলে দেয়। তাই আজ থেকেই একটু সচেতন হোন। মনে রাখবেন, আজকের একটি ছোট পরিবর্তন আপনাকে আগামী দিনের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

#লবণকমখাই #হৃদযন্ত্রেরসুরক্ষা #রক্তচাপনিয়ন্ত্রণ #সুস্থহৃদয়

Address

থানা রোড অষ্টগ্রাম
Kishoreganj
2308

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেহরাব ফিজিওথেরাপি সেন্টার, অষ্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share