28/09/2013
★ বর্তমান প্রেক্ষাপটে আলোচনার দাবিদার একটি পোস্ট ★
#125 :
সেদিন বাইরে থেকে হোস্টেলে ফিরছিলাম, দেখি একটু সামনেই দু'জন ছেলে কথা বলতে বলতে যাচ্ছে। তাদের কথার বিষয়বস্তু হল, ক্যাম্পাসে প্রেম। ভালো কথা খারাপ কিছুতো না।
মেজাজটা খারাপ হলো তখন যখন দেখি ধুমাইয়া বদনাম করে যাচ্ছে তারা ক্যাম্পাসের।
একজন বলে, এই ক্যাম্পাসের কোন কিছুই তো ভালো না। না আছে ভালো টিচার, না আছে ভালো পরিবেশ, না আছে সুন্দরী মেয়ে যাদের সাথে একটু কথা বার্তা বলা যায়।
আরেকজন বলছে, ঠিকই বলেছিস, আমাদের ব্যাচের এক মেয়ের শুনলাম ব্যাপক ডিমান্ড। সিনিয়র জুনিয়র সবার কাছেই। সে নাকি ঘোষনা দিয়েছে, সে এই ক্যাম্পাসে এফ্যেয়ার জীবনেও করবে না। এই ক্যাম্পাসের মতো এখানকার সব পোলারাও নাকি ক্ষেত।
জবাবে আরেকজন বলে, কেন যে ভর্তি হইলাম এখানে। সবদিক মিলিয়ে এতো খারাপ অবস্থা জানলে পা ও রাখতাম না জীবনে এখানে ....
জে-২১ ব্যাচের সেই দুইটা ছেলের কথা এতোটুকু শুনেই চান্দি দিয়ে মোটামুটি ধোয়া বের হচ্ছিল। ইচ্ছে করছিল কশে আগে একটা চড় দেই, তারপর অন্য কথা। কিন্তু পড়ে ভাবলাম, মূর্খের সাথে তর্কে যাওয়া সবচেয়ে বড় মূর্খতা।
প্রিয় ভাতৃদ্বয়, তোমাদের কাছে কিছু প্রশ্ন রইলো, উত্তরটা এখানে দেয়ার সাহস না থাকলেও নিজেরা ভেবো, অনেক ভালো হবে তোমাদের, অনেককিছু ক্লিয়ার হবে আশা করি।
১. ক্যাম্পাস যদি এতোই খারাপ হয়, তাহলে তোমাদের বাবা মা এখানে এতো টাকা দিয়ে কেন ভর্তি করিয়েছেন? উনারা নিশ্চয়ঈ তোমার খারাপ চায় না?
২. ভালো মন্দ পৃথিবীর সব খানেই আছে। সবাই চায় ভালো দিকটা প্রকাশ করতে। এই যে তোমাদের কাছে এই মেডিকেল এতো খারাপ লাগে, তাহলে কি ঢাকার বা অন্যান্য মেডিকেলগুলো খুব ভালো? খোজ নিয়ে দেখো, প্রব্লেম ওদেরও আছে। তোমরা খুত খুঁজে বেড়াও আর বলে শান্তি পাও। আর ওরা বলে না, শুধু ভালোটাই বলে, তাই ওগুলো এতো ভালো লাগে।
মনে রেখো, থুতু উপরের দিকে ছুড়লে নিজের গায়ে এসেই লাগে। যেভাবে তোমরা এই ক্যাম্পাসের দুর্নাম গাচ্ছিলে, তাতে মনে হচ্ছে এই কয় বছরে যা সুনাম কামিয়েছিল তা কমাতে তোমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আরে তোমরা এই লেভেলের গর্দভ কেন, নিজের পরিবারের দুর্নাম নিজেরাই করো!!!!
৩. এবার আসা যাক প্রেম ভালোবাসার কথায়, থাক যাদের এই ধরনের মনোভাব তাদের সাথে এ বিষয়ে আর কি বলবো, তোমরা তো এই বিষয়ে এক কাঠি না অনেক কাঠি সরেশ। এর ফলও তোমরা পাচ্ছো, আরো পাবে।
অবশেষে একটা কথাই বলতে চাই, জে —২১ এর প্রিয় ভাইবোনেরা, তোমাদের নিয়ে তো অনেক অভিযোগ, কি দরকার এভাবে বাস করে এই ক্যাম্পাসে। তোমাদের আগেও তো অনেকেই এসেছে, সবার সাথে ভালো থেকে পাশ করেও বেরিয়েছে। নিজের পরিবারের কথা চিন্তা করে, পারিপার্শ্বিকতা চিন্তা করে চেস্টা করে সবার সাথে একটু ভালোভাবে সবার সাথে মেশার চেস্টা করো। দৃস্টিভঙ্গি পরিবর্তন করো, দেখবে আমাদের এই জে আই এম সি ক্যাম্পাস অন্য অনেক কিছু থেকে অনেক সুন্দর, কারন এখানে একটি পরিবার খুঁজে পাবে তুমি, যাকে আমরা বলি, JIMC FAMILY.