Dr.Fahad khan Milkey - ডা. ফাহাদ খান মিলকী

Dr.Fahad khan Milkey  - ডা. ফাহাদ খান মিলকী Dr. Fahad
MBBS(DU)

Follow..

https://www.instagram.com/dr.fahadkhanmilkey?igsh=MXEwcmV3a3FjZWowdA==

https://www.youtube.com/.fahadkhanmilkey

প্রতিদিন একটু একটু করে সুস্থতার পথে হাঁটুন। সঠিক স্বাস্থ্যজ্ঞান, টিপস ও অনুপ্রেরণা পেতে পেজটি ফলো করুন।

✅ হঠাৎ প্রেসার বেড়ে গেলে খুব দ্রুত যা খাবেন ! জেনে নিন এবং শেয়ার করুন !হঠাৎ প্রেসার বেড়ে গেলে- হাই ব্লাড প্রেসার বা উচ্চ...
13/04/2026

✅ হঠাৎ প্রেসার বেড়ে গেলে খুব দ্রুত যা খাবেন ! জেনে নিন এবং শেয়ার করুন !

হঠাৎ প্রেসার বেড়ে গেলে- হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেকেই। সঠিক খাদ্যগ্রহণের মাধ্যমে এর থেকে দূরে থাকা সম্ভব। উচ্চ রক্তচাপ কমানোর জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে, যাতে থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম।

কারণ খাদ্যের এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাদ্য যেমন দই ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম।

তাজা ফল যেমন আপেল, কলা আর শাকসবজি হচ্ছে পটাশিয়ামের ভালো উৎস। টমেটোতেও আছে বেশ পটাশিয়াম। বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায় দানা শস্য বা গোটা শস্য, বিচি জাতীয় খাবার, বাদাম, শিমের বিচি, ডাল, ছোলা, লাল চালের ভাত, লাল আটা, আলু, সবুজ শাকসবজি, টমেটো, তরমুজ, দুধ ও দই ইত্যাদিতে।

কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাবার প্রতিদিন খেতে হবে ২ থেকে ৩ সার্ভিং। এক সার্ভিং দুধ বা দুধজাত খাবার মানে আধা পাউন্ড বা এক গ্লাস দুধ অথবা এক কাপ দই।

ফল ৪ থেকে ৫ সার্ভিং প্রতিদিন। টুকরো টুকরো করে কাটা আধা কাপ ফল কিংবা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস এতে হবে ফলের এক সার্ভিং। ফলের রসের চেয়ে আস্ত ফলই ভালো।

শাকসবজি প্রতিদিন প্রয়োজন ৪ থেকে ৫ সার্ভিং। শাকসবজির এক সার্ভিং মানে এক কাপ কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক।

দানা শস্য প্রতিদিন দরকার ৭ থেকে ৮ সার্ভিং। দানা শস্যের এক সার্ভিংয়ের উদাহরণ হলো এক স্লাইস রুটি অথবা আধাকাপ ভাত বা এক কাপ পরিমাণ গোটা দানা শস্য।

বিচি জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন ৪ থেকে ৫ সার্ভিং। বিচি জাতীয় খাবারের এক সার্ভিংয়ের উদাহরণ হলো এক কাপের তিন ভাগের এক ভাগ বাদাম বা আধাকাপ রান্না করা শিম বা মটরশুঁটি।
-Health Tips

A Giant Splenic cyst..
12/04/2026

A Giant Splenic cyst..

  day's ❤️  Life ❤️ডা. ফাহাদ খান মিলকী
12/04/2026

day's ❤️
Life ❤️

ডা. ফাহাদ খান মিলকী

  /হাম Outbreak ও সচেতনতামূলক কিছু কথা ★Measles (মিজেলস) কী?এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা measles virus‑এ...
29/03/2026

/হাম Outbreak ও সচেতনতামূলক কিছু কথা

★Measles (মিজেলস) কী?

এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা measles virus‑এর মাধ্যমে ছড়ায়। এটি প্রধানত শিশুদের মধ্যে বেশি হয়, যদিও বয়স্করাও আক্রান্ত হতে পারে।

★ কিভাবে ছড়ায়?

আক্রান্ত ব্যক্তি যখন কাশি বা হাঁচি দেয়, ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে; সুস্থ মানুষ এটি শ্বাসের মাধ্যমে নিলেই সংক্রমিত হতে পারে।

ভাইরাস সংক্রমিত ব্যক্তির শ্বাস‑প্রশ্বাস বা থুতুর ফোঁটা দুই ঘন্টা পর্যন্ত বাতাস/পৃষ্ঠে জীবিত থাকতে পারে।

একই ঘরে থাকলে প্রায় ৯০% অকার্যকরী টিকা‑নেওয়া বা ইমিউনিটি নেই/ কম এমন মানুষ সংক্রমিত হবে।

সংক্রমণ ক্ষমতা খুব বেশি, আক্রান্ত ব্যক্তি একাই প্রায় ১০–১৮ জনকে সংক্রমিত করতে পারে যদি ভ্যাকসিন না নেয়।

★ উপসর্গ (Symptoms)

সাধারণত সংক্রমণের ৭–১৪ দিনের মধ্যে শুরু হয়।

১) জ্বর
২) কাশি এবং শ্বাসকষ্ট
৩) নাক দিয়ে পানি বের হওয়া
৪) চোখ লাল হওয়া ও চোখ দিয়ে পানি পড়া (conjunctivitis)
৫) মুখের ভিতরে ছোট ছোট সাদা দাগ (Koplik spots)
— এগুলি র‌্যাশ হওয়ার আগেই দেখা যায়।

র‌্যাশ — প্রথমে মুখ/ঘাড় থেকে শুরু হয়ে শরীরের ওপর থেকে নিচে ছড়িয়ে পড়ে।

** র‌্যাশ হওয়ার ৪ দিন আগে থেকেই এবং র‌্যাশের ৪ দিন পরে পর্যন্ত সংক্রমিত করতে পারে।

★ ঝুঁকিপূর্ণ গ্রুপ

১) টিকা না নেওয়া শিশু
২) শিশুদের মধ্যে ০–৫ বছর
৩) অপুষ্ট শিশু
৪) রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন দুর্বল ব্যক্তি
৫) গর্ভবতী নারী
এরা কম‑বেশি জটিলতায় পড়তে পারে।

★ জটিলতা

১) ফুসফুসের সংক্রমণ (Pneumonia)
২) কানের সংক্রমণ
৩) মস্তিষ্কে প্রদাহ (Encephalitis)
৪) দীর্ঘমেয়াদে পুষ্টির অভাব/ইমিউন সিস্টেমে ক্ষতি
৫) খুব বিরল ক্ষেত্রে Subacute Sclerosing Panencephalitis (SSPE) – কয়েক বছর পরে মস্তিষ্কের জটিল রোগ ঘটায়।

★করণীয়

Measles (হাম) হলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বাসায় রেখে সঠিক যত্ন নিলে ভালো হয়ে যায়।তবে সতর্কতা খুব জরুরি, কারণ এটি অত্যন্ত সংক্রামক এবং জটিলতা হতে পারে।

১)আলাদা /Isolate রাখুন
২)জ্বর নিয়ন্ত্রণ করুন- প্যারাসিটামল দিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী
৩)পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দিন(পানি, স্যালাইন,সহজপাচ্য খাবার- খিচুড়ি, স্যুপ,ফল হিসেবে কলা, ভাতের সাথে ১ পিস লেবু, পরিচ্ছন্নতা নিশ্চিত হলে ডাবের পানি)
৪) Vitamin A ক্যাপসুল Measles চলাকালীন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন।
*** ৫ বছর পর্যন্ত Measles উপসর্গ না থাকলেও যে সকল শিশু ৬ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খায় নি তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করুন।
৫)বিপজ্জনক লক্ষণ দেখলে হাসপাতালে নিয়ে যান, যেমন :
শ্বাসকষ্ট
খিঁচুনি
খুব বেশি দুর্বল হয়ে যাওয়া
খাওয়া বা পানি পান বন্ধ
কান ব্যথা বা কানে পুঁজ
জ্বর ৪–৫ দিনের বেশি থাকলে

★ প্রতিরোধ
টিকা হলো প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

১) Measles, Mumps & Rubella (MMR) ভ্যাকসিন দেওয়া যায়।

২) বাংলাদেশে জাতীয় সম্প্রসারিত ভ্যাকসিনেশন কর্মসূচি অনুযায়ী- MR (Measles, Rubella) vaccine দেওয়া হয়।

সাধারণত
১) প্রথম ডোজ: ৯ মাস বয়সে
২) দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে

দুই ডোজ ভ্যাকসিন আনুমানিক ৯৭% কার্যকর। কমপক্ষে ৯৫% মানুষ টিকা নিলে রোগের সম্প্রসারণ রোধ করা যায় — একে বলা হয় Herd Immunity।

*****WHO এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, দুই ডোজই নেওয়া বাধ্যতামূলক।

(রেগুলার স্কুল, এক্সট্রা কারিকুলার শিক্ষার জায়গা-- আর্ট, গান, কারাতে ইত্যাদিতে (ভর্তির
সময়) ভ্যাক্সিন কার্ডের কপি দেওয়া বাধ্যতামূলক করার মত ব্যবস্থা সরকার নিতে পারেন)

★ বিশেষ পরিস্থিতি

***Outbreak এর সময় ৬ মাসের শিশুরাও টিকা পেতে পারে (বুস্টার হিসেবে)।

*****CATCH UP vaccination- যারা পূর্বে বিভিন্ন কারণে টিকা নিতে পারেন নি- তারা অতিসত্ত্বর ২ ডোজ টিকা ৪ সপ্তাহ ব্যবধানে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

★ সতর্কতা জনসাধারণের জন্য :

১) রোগীর কাছ থেকে দূরে থাকা
২) হাত ধোয়া, নাক ও মুখ ঢেকে রাখা- মাস্ক ব্যবহার করুন
৩) ভ্যাকসিন না নেওয়া শিশুদেরকে জনগণের সংস্পর্শ থেকে বিরত রাখা

★★★স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের সুরক্ষায় করণীয় :

১) ২ ডোজ MR/MMR টিকা নেওয়া আছে কিনা নিশ্চিত করুন।
২) সবসময় মাস্ক ব্যবহার করুন ও হাত ধুবেন (Hand hygiene maintenance)।
৩) Measles রোগী isolate/ আলাদা রাখা জরুরি।
৪) Exposure হলে দ্রুত ব্যবস্থা নেওয়া

- টিকা নেওয়া থাকলে: ২১ দিন পর্যন্ত উপসর্গ পর্যবেক্ষণ করুন
- টিকা না থাকলে: ৭২ ঘন্টার মধ্যে MR/MMR vaccine নিন

৫) উপসর্গ হলে isolate/ আলাদা থাকুন।

ডা. আসসাদে তারান্নুম,
এমবিবিএস(ডিএমসি),
বিসিএস (স্বাস্থ্য),
এমসিপিএস (শিশুস্বাস্থ্য),
এফসিপিএস (শিশুস্বাস্থ্য)।

শরীরের কোথাও infection এর জন্য ডাক্তারের পরামর্শে Antibiotic খাচ্ছেন আপনি !  হঠাৎ করে লক্ষ্য করবেন হজম হচ্ছে না খাবার। স...
26/03/2026

শরীরের কোথাও infection এর জন্য ডাক্তারের পরামর্শে Antibiotic খাচ্ছেন আপনি ! হঠাৎ করে লক্ষ্য করবেন হজম হচ্ছে না খাবার। সাথে ডায়রিয়া।
এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি Antibiotic induced Diarrhoea .
আমাদের অন্ত্রে অনেক উপকারী Bacteria থাকে। যেটা আমাদের খাদ্য হজমে সাহায্য করে। এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া কে অন্ত্রে আক্রমণ করতে দেয় না।
Antibiotic এর ফলে এই উপকারী ব্যাকটেরিয়া গুলো মারা যায়। এবং তখন বিনা প্রতিদন্দিতায় ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো অন্ত্রে infection করতে থাকে। যার কারনে হজমে সমস্যা হয়। এবং ডায়রিয়া দেখা দেয়।

👨🏻‍⚕️ এর থেকে বাচার উপায় কি?

👩🏻‍⚕️: টক দই হতে পারে ভাল একটি সমাধান। যেটাকে ভদ্র সমাজে Yogurt বলে থাকে।এতে প্রচুর উপকারী Bacteria থাকে। যেটা আপনার হজম শক্তি আবার ফিরিয়ে দিবে। এবং ডায়রিয়া কে নিয়ন্ত্রণ করবে।

বিভিন্ন pharmaceutical company বিভিন্ন নামে এই উপকারী Bacteria ওষুধ বানিয়ে বিক্রি করে। আমরা তাকে Probiotics বলি। অথচ Yogurt হতে পারে সবচেয়ে ভাল ঘরোয়া সমাধান।

#ডাঃসওগাত_এহসান ভাই

ডা. ফাহাদ খান মিলকী

24/03/2026

হোমিওপ্যাথির নামে সবচেয়ে বেশি মানুষ প্রতারিত হয় কয়েকটা জায়গায়..

১. ওজন বাড়ানো বা মোটা হওয়ার ঔষধ। এটা তো পুরোটাই স্টেরয়েড বলা যায়। এই মোটা হওয়ার ঔষধ আসলে গ্রামের মহিলারা খায়। অনেকে হালকা পাতলা রোগা শুকনো থাকে। ওজন বাড়ানোর আশায় এরা এক ফাইল দুই ফাইল ঔষধ খেয়ে এরপর কুশিং নিয়ে চলে আসে৷ মেজরিটি যায়গায় দেখা যায় এরা ঔষধ বন্ধ করার পর এড্রেনাল ক্রাইসিস নিয়ে হস্পিটালে ভর্তি হয়। এখানে কিছু রোগী বাঁচে আর কিছু রোগী মারা যায়।

২. এজমা

এজমার জন্য হারবাল আর হোমিওপ্যাথিক ঔষধ এর নামে আল্টিমেটলি হাই ডোজ স্টেরয়েড আর সালবিউটামল গুড়ো মেশানো হয়। এই হাই ডোজ স্টেরয়েড পেয়ে যা হওয়ার তাই হয়।

অনেকে বলতে পারেন যে আমরাও এজমা তে স্টেরয়েড আর সালবিউটামল দেই। পার্থক্য কি? পার্থক্য এখানে ডোজিং এবং রুট অফ এডমিনিস্ট্রেশনে।

৩. ব্যাথা

নানা রকম জয়েন্টে ব্যাথা হাড়ে ব্যাথার জন্য কবিরাজ হোমিওপ্যাথি এই সেই নানা যায়গায় এরা স্টেরয়েড পায়। লম্বা সময় ধরে স্টেরয়েড পায়। এরপর একবারে তেশ মারার পর কুশিং নিয়ে হস্পিটালে আসে।

৪. যৌন সমস্যা

বিভিন্ন হারবাল, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি খেয়ে একটা বড় অংশই আসলে যেটুক ছিলো সেটাও হারিয়ে এরপর আমাদের কাছে আসে। কেউ কেউ আবার ফার্মেসি থেকে একবারে কয়েকটা ভায়াগ্রা নিয়ে খেয়ে পরে সেটার সাইড ইফেক্ট নিয়েও হস্পিটালে আসে।

আসলে মডার্ন মেডিসিন রেজিস্ট্রার্ড ডাক্তার বাদে অন্য কেউ প্রেসক্রাইব করার অথোরিটি এমনি এমনি রাখে না। এসিব ঔষধ কিভাবে রোগীকে দিয়ে হয় তার সুস্পষ্ট বিধিমালা আছে।

অসুস্থ হলে নূন্যতম একজন এমবিবিএস পাশ ডাক্তার দেখান।

আর্থিক সমস্যা হলে সরকারি হাসপাতালে ৫/১০ টাকার টিকিট কেটে সেখানে দেখান। সামর্থ্য ভালো হলে যেই ডাক্তারকে ভালো লাগে তার কাছে দেখান।

ভুয়া ডাক্তার, ফার্মেসিওয়ালা, কবিরাজ বা এসব বেজায়গায় গিয়ে নিজের শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি করবেন না।

ক্রেডিট : ডা.মুর্তজা শাহরিয়ার ভাই

ঈদ মুবারক!🌙— তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ) ❤️✨ঈদ মুবারক 🌙✨
20/03/2026

ঈদ মুবারক!🌙
— তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'
(تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ) ❤️✨

ঈদ মুবারক 🌙✨

একটি কমলার একটি টুকরোতেই তার মৃত্যু হয়েছিল। নিচে ওই রোগীর অটপসির ঘটনা তুলে ধরা হলো ।একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক ব...
17/03/2026

একটি কমলার একটি টুকরোতেই তার মৃত্যু হয়েছিল। নিচে ওই রোগীর অটপসির ঘটনা তুলে ধরা হলো ।

একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি বসে ফল খাচ্ছিলেন।
হঠাৎ করেই তিনি কমলার একটি টুকরো গিলতে গিয়ে শ্বাসরোধে আক্রান্ত হন।

সেই এক টুকরো কমলা লারিংক্স (কণ্ঠনালী) পেরিয়ে ট্রাকিয়া (শ্বাসনালী)–এর ভেতরে আটকে যায় এবং পুরোপুরি বাতাস চলাচল বন্ধ করে দেয়।

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ফুসফুসে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায়।

এই অবস্থাকে বলা হয় Mechanical Asphyxia — অর্থাৎ কোনো বস্তু দ্বারা শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে ঘটে প্রাণঘাতী শ্বাসরোধ।

যখন শ্বাসনালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন—

• শরীরের অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়
• ১–২ মিনিটের মধ্যেই মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে
• প্রায় ৪–৬ মিনিটের মধ্যে স্থায়ী মস্তিষ্কের ক্ষতি শুরু হতে পারে

অটপসির সময় দেখা যায়, যে বস্তুটি শ্বাসনালী বন্ধ করেছিল সেটি শ্বাসনালীর গভীরে আটকে ছিল — কমলার সেই টুকরোটি পুরো ট্রাকিয়াকে সিল করে দিয়েছিল।

যেসব পরিস্থিতিতে শ্বাসরোধের ঝুঁকি বাড়ে:

• খুব দ্রুত খাবার খাওয়া
• চিবানোর সময় কথা বলা বা হাসা
• অ্যালকোহল বা সেডেটিভ গ্রহণ করা
• গিলতে সমস্যা হয় এমন স্নায়বিক রোগ
• বয়স্ক ব্যক্তিদের দুর্বল কাশি রিফ্লেক্স

এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাইমলিখ ম্যানুভার (Heimlich maneuver) বুকের ভেতরে হঠাৎ চাপ তৈরি করে আটকে থাকা বস্তুটিকে বাইরে বের করে আনতে সাহায্য করে।

সঠিক সময়ে ব্যবস্থা না নিলে, খুব ছোট একটি খাবারের টুকরোও সম্পূর্ণভাবে শ্বাস বন্ধ করে দিতে পারে।

এটি আমাদের মনে করিয়ে দেয়—
কখনও কখনও খুব সাধারণ জিনিসও, যেমন একটি ফলের টুকরো, কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ⚠️

আল্লাহ আমাদের এসকল বিপদ আপদ থেকে রক্ষা করুন আমীন

~Medical Media

16/03/2026

Iftaar with 07 boys ❤️.
May be the last time 💔.

memory

15/03/2026

বালিখলা, কিশোরগঞ্জ।

# keep memory

৬১ বছর বয়সী এক পুরুষ রোগী মুখের ভিতরে অস্বস্তির অভিযোগ নিয়ে বিভাগে আসেন, যা প্রায় ছয় মাস ধরে চলছিল। রোগীর ইতিহাসে জা...
15/03/2026

৬১ বছর বয়সী এক পুরুষ রোগী মুখের ভিতরে অস্বস্তির অভিযোগ নিয়ে বিভাগে আসেন, যা প্রায় ছয় মাস ধরে চলছিল।

রোগীর ইতিহাসে জানা যায় যে তার আগে বাক্কাল মিউকোসা (গালের ভেতরের আস্তরণ)-এর ক্যান্সার ধরা পড়েছিল এবং তার চিকিৎসা করা হয়েছিল। চিকিৎসার অংশ হিসেবে তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয় এবং আক্রান্ত অংশ অপসারণের জন্য সার্জারি করা হয়। পরে রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ ব্যবহার করে সার্জিক্যাল রিকনস্ট্রাকশন করা হয়।

মুখের ভেতরের পরীক্ষায় দেখা যায়, বাম দিকের বাক্কাল মিউকোসার পৃষ্ঠ থেকে বিভিন্ন চুলের মতো ফাইবার গজিয়ে মুখের ভেতরে বেরিয়ে এসেছে এবং কিছু অংশ তালু পর্যন্ত পৌঁছেছে।

রোগীকে এই চুলগুলো লেজার দিয়ে অপসারণ (laser excision) করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এই প্রক্রিয়াটি করতে অস্বীকার করেন।

মুখের ক্যান্সারের চিকিৎসার পর সার্জিক্যাল রিকনস্ট্রাকশনের একটি অত্যন্ত বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হলো মুখের ভেতরে চুলযুক্ত ফ্ল্যাপ (hairy intraoral flap)। এটি সাধারণত ঘটে কারণ যে স্থান থেকে টিস্যু নিয়ে ফ্ল্যাপ তৈরি করা হয়, সেখানে চুলের ফলিকল (hair follicles) থাকতে পারে।

মুখের ভেতরে এমন চুলযুক্ত ফ্ল্যাপ থাকলে রোগীর নিরবচ্ছিন্ন অস্বস্তি হতে পারে এবং এটি তার জীবনযাত্রার মান (quality of life) উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।

~Medical Media

আল্লাহ আমাদের সকল রোগবালাই থেকে মুক্তি দান করুন ,আমীন।

জেনে রাখা ভালো।Health Tips
10/03/2026

জেনে রাখা ভালো।

Health Tips

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Fahad khan Milkey - ডা. ফাহাদ খান মিলকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share