Biswas Community Eye Hospital

Biswas Community Eye Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Biswas Community Eye Hospital, Hospital, Kazi Miyajan Road, (Next to Electricity Office) Kazipara, Kumarkhali.

20/04/2026
আমি মর্নিং সান প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অ...
14/04/2026

আমি মর্নিং সান প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্যখাতে অবদানের জন্য আমাকে সম্মাননা প্রদান করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্বীকৃতি আমাকে মানুষের সেবায় আরও উৎসাহিত করবে।
মর্নিং সান প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত কর্তৃপক্ষের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সবাইকে ধন্যবাদ।

18/03/2026

ঈদ মোবারক 🌙
এই আনন্দঘন দিনে সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সুস্বাস্থ্য।
আপনাদের সকলের জন্য রইলো দোয়া ও ভালোবাসা।
— বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল
কুমারখালী, কুষ্টিয়া।

বিজয়ের মাসকে ঘিরে শিশু-কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী...
24/12/2025

বিজয়ের মাসকে ঘিরে শিশু-কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে অবস্থিত বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের নিজস্ব ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাস।

বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসতিয়াক আহমেদ আবির, কুমারখালী প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশুদের আঁকা ছবিতে উঠে আসে মহান মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের গৌরবগাথা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের নিজস্ব ভবনে পুরস্কার বিতরণ করা হবে জানিয়েছে আয়োজকরা

📣 ছোট্ট শিল্পীদের জন্য বড় এক সৃজনশীল মঞ্চ!আমাদের বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল আয়োজন করেছে একটি আনন্দঘন চিত্রাংকন প্র...
19/12/2025

📣 ছোট্ট শিল্পীদের জন্য বড় এক সৃজনশীল মঞ্চ!
আমাদের বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল আয়োজন করেছে একটি আনন্দঘন চিত্রাংকন প্রতিযোগিতা! 🎉

🔹 ক’ গ্রুপ:
১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত
বিষয়: উন্মুক্ত
🔹 খ’ গ্রুপ:
৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত
বিষয়: মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস

এটি হবে সৃজনশীলতার এক অসাধারণ প্রদর্শনী — যেখানে রঙ আর কল্পনার মিশ্রণে ফুটে উঠবে শিশুদের স্বপ্ন ও ভাবনা!

🏆 পুরস্কার, সার্টিফিকেট এবং আনন্দের মুহূর্তগুলো অপেক্ষা করছে আপনার জন্য!

🔔 অভিভাবক ও শিশুদের জন্য এটি এক মূল্যবান অভিজ্ঞতা — চোখের স্বাস্থ্য ও সৃজনশীলতা নিয়ে আনন্দ-উৎসবে ভরা দিন!

📍 স্থান: বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পশ্চিমে, কুমারখালী, কুষ্টিয়া।
📅 তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৫
⏰ সময়: সকাল ১০:০০

আপনার সন্তানকে সঙ্গে নিয়ে আসুন এবং সৃষ্টির এই আনন্দে অংশ নিন! ❤️

#বিশ্বাসচক্ষুহাসপাতাল #চিত্রাংকন২০২৫ #শিশুসৃজনশীলতা

Address

Kazi Miyajan Road, (Next To Electricity Office) Kazipara
Kumarkhali
7010

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Community Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category