মনের মনন

  • Home
  • মনের মনন

মনের মনন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মনের মনন, Mental Health Service, Islamic University, .

মনের মননের বন্ধুরা,বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে, আমরা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মানসিক স্ব...
10/10/2023

মনের মননের বন্ধুরা,

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে, আমরা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে লড়াই করা সকলের প্রতি আমাদের সমর্থন প্রকাশ করতে চাই।

মানসিক স্বাস্থ্য আমাদের সার্বিক স্বাস্থ্যের একটি অপরিহার্য অংশ, তবে এটি প্রায়ই অবহেলিত এবং উপেক্ষিত হয়। আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, যেমন আমাদের শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ।

আপনি কিভাবে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারেন?

১. নিজের সম্পর্কে সচেতন থাকুন। আপনার অনুভূতি, চিন্তা এবং আচরণের প্রতি মনোযোগ দিন।
২. নিজেকে ভাল রাখুন। শারীরিক ব্যাयाম করুন, স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুম নিন।
৩. সামাজিক সম্পর্ক বজায় রাখুন। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান এবং নতুন মানুষের সাথে দেখা করুন।
৪. পেশাদার সাহায্য নিন। যদি আপনি আপনার মানসিক স্বাস্থ্যের সাথে সংগ্রাম করছেন, তাহলে একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের সাথে কথা বলুন।

আপনি একা নন। আমরা সবাই মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জের মুখোমুখি হই। আমরা ঐক্যবদ্ধ হয়ে মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে লড়াই করতে পারি এবং আমাদের সমাজকে সবার জন্য আরও বেশি সহায়ক এবং আন্তরিক করতে পারি।

#মনেরমনন
#প্রশান্তি



08/10/2023

মনেন মননের আয়োজনের সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে IUMIMEA-Islamic University Mime Action
কৃতজ্ঞতা তাদের প্রতি, আমাদের সাথে থাকার জন্য 🪷

আমাদের সাথে থাকা হাসিখুশি, প্রানবন্ত মুখ গুলি 🪷ধন্যবাদ BodyTree কে আমাদের পাশে থাকার জন্য বিশেষ কৃতজ্ঞতা Proshanti - প্র...
08/10/2023

আমাদের সাথে থাকা হাসিখুশি, প্রানবন্ত মুখ গুলি 🪷

ধন্যবাদ BodyTree কে আমাদের পাশে থাকার জন্য
বিশেষ কৃতজ্ঞতা Proshanti - প্রশান্তি -র প্রতি।

🪷
08/10/2023

🪷

আয়োজনের কিছু স্থির চিত্র।ধন্যবাদ BodyTree কে আমাদের সাথে থাকার জন্যবিশেষ কৃতজ্ঞতা Proshanti - প্রশান্তি -র প্রতি।    " ম...
07/10/2023

আয়োজনের কিছু স্থির চিত্র।
ধন্যবাদ BodyTree কে আমাদের সাথে থাকার জন্য
বিশেষ কৃতজ্ঞতা Proshanti - প্রশান্তি -র প্রতি।
" মন আমার, মন ভালো রাখার দায়িত্বও আমার।"

আমাদের আয়োজন "আমার মন, আমার ভালো থাকা"
07/10/2023

আমাদের আয়োজন "আমার মন, আমার ভালো থাকা"

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেডিটেশন ও মানসিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টো....

06/10/2023

শুভ সকাল,
আমাদের অনুষ্ঠান আর মাত্র ১০ মিনিটের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে, সকলের উপস্থিত একান্তই কাম্য।

ভ্যেনু : মীর মোশাররফ হোসেন ভবন, ৪র্থ তলা, ৪৩৫ নং কক্ষ।

দেখতে দেখতে সময় ফুরিয়ে গেলো, আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মনের মনন' আয়োজিত "মেডিটেশন ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা"...
05/10/2023

দেখতে দেখতে সময় ফুরিয়ে গেলো, আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মনের মনন' আয়োজিত "মেডিটেশন ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা"। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সায়মা সাফীস সুমী।

অনুষ্ঠানের সময়সূচি
*এন্ট্রি - সকাল ৯:৩০-১০.০০
*অতিথি পরিচয়পর্ব - সকাল ১০.০০-১০:৩০
*অনুষ্ঠানের মূল অধ্যায় - সকাল ১০:৩০- দুপুর ০১:০০
*স্ন্যাকস্ বিতরণ ও নামাজ এবং দুপুরের খাবার বিরতি - ১:০০-২:০০
*পূনরায় অনুষ্ঠান শুরু : দুপুর ২:০০- ৩:৩০ টা পর্যন্ত
এবং সবশেষে রয়েছে বিশেষ আকর্ষণ - মূকাভিনয় এবং নৃত্য প্রদর্শন।

ভ্যেনু : মীর মশাররফ হোসেন ভবন, তৃতীয় তলা ৩৪২ নং কক্ষ।

🪷🪷আমাদের কাজ এবং আপনাদের প্রশ্ন🪷🪷🔷 মনের মনন কি কোনো সংগঠন?- জ্বি না। এটা মেডিটেশন এবং মানষিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক একটা...
04/10/2023

🪷🪷আমাদের কাজ এবং আপনাদের প্রশ্ন🪷🪷

🔷 মনের মনন কি কোনো সংগঠন?
- জ্বি না। এটা মেডিটেশন এবং মানষিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক একটা প্রজেক্ট।

🔶 আপনারা আগে কোনো প্রোগ্রাম করেছেন?
- জ্বি না। এটাই আমাদের প্রথম উদ্যোগ।

🔷 এটা কোন ডিপার্টমেন্ট থেকে করছেন?
- কোনো একটি বা দুইটা ডিপার্টমেন্ট না, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় আমাদের এই আয়োজন।

🔶 আপনাদের গেস্ট স্পিকার কে? উনি কি অভিজ্ঞ?
- আমাদের স্পিকার হিসেবে থাকবেন সায়মা সাফিজ সুমী, ফাউন্ডার, প্রশান্তি।
সারা বাংলাদেশের বিভিন্ন যায়গায় সেমিনার করার অভিজ্ঞতাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়েও ওনার আলোচনার অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালের ১৭ অক্টোবর ইকোনোমিকস ক্লাবের উদ্যোগে সুমী আপা আমাদের ক্যাম্পাসে এসে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

🔷 এটা কি ফ্রি সেমিনার?
- জ্বি না। এটার শুভেচ্ছা মূল্য মাত্র ১০০/-
যেহেতু প্রথম প্রোগ্রাম তাই আমাদের কোনো ফান্ড বা ডোনেশন নেই। তাই আপনার দেওয়া শুভেচ্ছামূল্য দিয়েই অনুষ্ঠানের খরচ বহন করা হবে।

🔶 ৬ ই অক্টোবর মনের মননের অনুষ্ঠানে আসলে আমি এখান থেকে কি পাবো?
- কিছুই পাবেন না! জ্বি ধরে নিন কিছুই পাবেন না। এক্সপেকটেশন লেভেল রাখেন জিরো। এর পরে যতটুকুই পাবেন সেটাই বোনাস।

🔷 ১০০/- টাকা খরচ করে আসবো অথচ আপনারা বলছেন কিছুই পাবো না? এটা কেমন কথা?
- অবশ্যই পাবেন। কিন্তু কি পাবেন এটা আপনাকে এসে এক্সপ্লোর করতে হবে। আমরা আর কোনো স্পয়েলার দেবো না।
🔸আপনি যখন টিকিট কেটে সিনেমা হলে সিনেমা দেখতে যান, আপনি কি সিনেমার কাহিনি জানেন?
না তো! শুধু মাত্র অভিনেতা, অভিনেত্রী কারা এতোটুকুই জানেন। তাই না?
🔹আপনি যেবার প্রথম স্কুলে গিয়েছিলেন, আপনার বাবা মা নিয়ে গিয়েছিলো। আপনি কি জানতেন আপনি কেনো যাচ্ছেন? কি কি শিখবেন? কি কি পাবেন?
একদমই না। আপনি এক্সপ্লোর করেছিলেন।

প্রতিদিন আমাদের কত টাকাই তো না চাইতে অযথা খরচ হয়ে যায়। প্রতিদিন কত কত সময় অপচয় হয়। আসুন না এবার কিছু টাকা আর কিছু সময় নিজের যত্নে ব্যয় করি! নিজের মনের যত্নে ব্যয় করি!

#মনেরমনন #আমারমন #আমারভালোথাকা
#মেডিটেশন #যত্ন #মানষিকস্বাস্থ্য #প্রশান্তি

03/10/2023

IUMIMEA-Islamic University Mime Action আমাদের "মেডিটেশন ও মানসিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক কর্মশালায়" থাকছে ভিন্নরকম এক উপস্থাপনা নিয়ে।
এই আয়োজন আপনার জন্য!
এই সুন্দর সময়োপযোগি আয়োজনে অংশ নিতে রেজিস্ট্রেশন করুণ এখনই
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/y61Zw2AsqnDWb88n8

ধন্যবান BodyTree একটি মানবিক আয়োজনে আমাদের সাথে থাকার জন্য

Address

Islamic University

7003

Telephone

+8801738775111

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনের মনন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram