16/01/2026
মাঝে মাঝে কিছু পেশেন্ট দেখা এমন কিছু সন্তুষ্টি দেয় যে সঠিক সময়ে সঠিক পরামর্শ দিতে পারার জন্য মনে একটা আত্মতৃপ্তি আসে।
এ পেশেন্ট টাকে আমি এখন থেকে তিন মাস আগে দেখেছিলাম। আমি যখন তাকে দেখলাম তখন আমার কাছে মুখের পাশের ক্ষতটা ক্যান্সার মনে হয়েছে এবং আমি রোগীটাকে রেফার করি। আর রুগিটা চিকিৎসা নিয়ে আসার পরের অবস্থার ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পেশেন্ট টা অনেক গরিব তো আমি তাকে ভিজিট ছাড়াই দেখলাম। দেখে আমার কাছে ক্যান্সার সন্দেহ হয়ায় একটা পরীক্ষা করলাম, পরীক্ষা করে মোটামুটি কনফার্ম হয়ে গেল যে এটা ক্যান্সার। এরপরে রোগীটাকে আমি ঢাকা মেডিকেল কলেজে রেফার করি। এরপরে রোগীটা চিকিৎসা নিয়ে এসে আমার সাথে আবার দেখা করে এবং আমি দেখলাম যে তার ক্যান্সারটা আমি যেটা সন্দেহ করেছি সেটাই এবং আমার ডায়াগনোসিসেই তার ট্রিটমেন্ট কমপ্লিট করে সে আসে। গ্রামের প্র্যাকটিস করতে হলে জিপি প্র্যাকটিস করতে হয় আর জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে ছোট ছোট সফলতা গুলোই আমাদেরকে রোগের চিকিৎসা দিতে উৎসাহ দেয়৷