Dr. Mohammad Saiful Islam

Dr. Mohammad Saiful Islam Together we can defeat Metabolic Syndrome, Obesity, Diabetes, Hypertension & Heart Disease. Prevention is better than cure.

11/05/2026

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর Karina Kayser Life Support-এ আছেন। Evercare Hospital-এ তিনি Acute Liver Failure নিয়ে ভর্তি আছেন।

কারন হিসেবে যতটা শোনা যায় Hepatitis A ও E Infection। আর আগে থেকেই তার Fatty Liver ছিলো!!

Fatty Liver অনেকেরই আছে। হয়তো আপনারও আছে। হয়তো আপনি জানেন না!!

Fatty liver নিজে থেকে মেরে ফেলে না। কিন্তু আগে থেকেই দুর্বল লিভার অনেক সময়ই নতুন কোন অসুস্থতা মোকাবিলা করতে পারেনা

Fatty Liver Reversible!! চিকিৎসক এর পরামর্শ নিন।

যারা অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত তারা সচেতন হন! খাদ্যাবাস পরিবর্তন করুন! নিয়মিত শরীরচর্চা করুন।

সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত হাসপাতালের বিছানায় না গিয়ে উপলব্ধি করুন!

নতুন দিনের স্লোগান-" পরিমিত খান সুস্থ থাকুন"




#কারিনাকায়সার
#ফ্যাটিলিভারইসএকালপ্রিট




09/05/2026

এই দুঃখজনক ঘটনাটি একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষক থাকাকালীন সময়ে!!.

এটা আমাদের জন্য খুবই হতাশার অধিকাংশ মানুষ বেসিক ফার্স্ট এইড এবং বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে জানেনা!!

দেশের প্রায় ৯৯.৯ মানুষ জানেনা কিভাবে সিপিআর দিতে হয়?!

চোকিং মানে গলায় খাবার আটকালে কি করতে হয় তা অধিকাংশ মানুষ এমনকি আমাদের প্রফেশন এর অনেকেই জানিনা আমরা!!

সরকারও এই ব্যাপারটায় নির্লিপ্ত!! যার যায় তার ১০০% যায়!! আমি, আপনি, আমরা বসে আছি কবে আমার সাথে ঘটবে?!!


সুইস ট্রপিকাল এন্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট এর একটি নীরিক্ষা বলছে,মা-বাবার শারীরিক শ্রম কিংবা শরীরচর্চার অভ্যাস শিশুর ভবিষ...
02/05/2026

সুইস ট্রপিকাল এন্ড পাবলিক হেলথ ইনস্টিটিউট এর একটি নীরিক্ষা বলছে,

মা-বাবার শারীরিক শ্রম কিংবা শরীরচর্চার অভ্যাস শিশুর ভবিষ্যৎ আচরনে ভূমিকা রাখে!!

তাই সুস্বাস্থ্যের বীজ বুনুন আপনার শরীরে যেটা বংশানুক্রমে আপনার পরবর্তী প্রজন্মে প্রবাহিত হবে!!




Photo Courtesy- The Brain Maze

স্ট্রেস সরাসরি একভাবে হৃৎপিণ্ডে আঘাত করে না। বরং এটি একাধিক পারস্পরিক সম্পর্কযুক্ত কাজের মাধ্যমে ধীরে ধীরে প্রভাব ফেলে। ...
01/05/2026

স্ট্রেস সরাসরি একভাবে হৃৎপিণ্ডে আঘাত করে না। বরং এটি একাধিক পারস্পরিক সম্পর্কযুক্ত কাজের মাধ্যমে ধীরে ধীরে প্রভাব ফেলে।

দীর্ঘমেয়াদি মানসিক চাপ শরীরে এমন কিছু স্ট্রেস হরমোন সক্রিয় করে, যা হার্ট রেট ও রক্তচাপ বাড়িয়ে দেয় এবং স্নায়ুতন্ত্রকে সবসময় এক ধরনের সতর্ক অবস্থায় রাখে। এই অবস্থা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে হৃদপিন্ডকে ক্রমাগত চাপের মধ্যে কাজ করতে হয়, ফলে বিভিন্ন চ্যালেঞ্জের পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ক্ষমতা কমে যায়।

স্ট্রেস মানুষের আচরণেও এমন পরিবর্তন আনে, যা পরোক্ষভাবে হার্টের ক্ষতি করে। দীর্ঘদিনের মানসিক চাপে থাকা ব্যক্তিদের মধ্যে ঘুমের সমস্যা, ধূমপান, অ্যালকোহল গ্রহণ, অথবা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরশীলতা বেশি দেখা যায়। এই অভ্যাসগুলো রক্তনালী ও হৃদ্‌পেশির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। পাশাপাশি, ঘুমের ব্যাঘাত রক্তচাপের স্বাভাবিক নিয়ন্ত্রণ এবং শরীরের মেরামত প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করে।

কিছু বিরল কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, তীব্র মানসিক চাপ “স্ট্রেস-ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি” বা “ব্রোকেন হার্ট সিনড্রোম” নামের একটি অবস্থার সৃষ্টি করতে পারে। এতে কোনো ধমনীতে ব্লক না থাকলেও হঠাৎ করে হৃদ্‌পেশি দুর্বল হয়ে পড়ে, এবং কখনো কখনো স্পষ্ট কোনো মানসিক ট্রিগার ছাড়াই এটি ঘটতে পারে।

তাই হৃদপিণ্ডকে সুরক্ষিত রাখতে স্ট্রেসমুক্ত থাকুন!

Photo- Doctor ASKY


28/04/2026

প্রত্যেক মানুষের জীবনে লাখো সমস্যা থাকে যতক্ষণ না সে সুস্বাস্থ্য হারায়!!!

কোন একটা অসুখ শরীরে বাসা বাঁধলে তখন তার জীবনে আসলে আর কোন সমস্যাই থাকে না!!
সব ফোকাস, সব কিছুর কেন্দ্রে থাকে শুধু ঐ রোগটি!!!

তাই সুস্থ থাকাকে উপভোগ করুন। প্রতি মূহুর্তে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন।
শরীরের যত্ন নিন। স্বাস্থ্যকর একটি জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলুন।








Video Curtesy- Seattle Science Foundation

নিয়মিত ফলমূল ও শাক- সবজি গ্রহন ত্বক ও খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে!!Photo- Nutritionfacts.org
25/04/2026

নিয়মিত ফলমূল ও শাক- সবজি গ্রহন ত্বক ও খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে!!

Photo- Nutritionfacts.org


হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে জিজ্ঞাসাগুলো মোটামুটি এমন, ১/ জ্বর হলে টিকা দিতে পারবেন কিনা...
23/04/2026

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে জিজ্ঞাসাগুলো মোটামুটি এমন,

১/ জ্বর হলে টিকা দিতে পারবেন কিনা?!
২/ আগে ২ ডোজ টিকা দেওয়া আছে আবার নিবে কিনা?!!
৩/ ৯ মাস বয়স হয়নি এখন টিকা নিতে পারবে কিনা?!
৪/ ৬ মাসের কম বয়সী বাচ্চার টিকা নিতে হবে কিনা?!
৫/ এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা?!

আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর পাবেন এই পোস্টটিতে।
আপনার শিশুকে টিকা দিন, সুরক্ষিত রাখুন।
সুস্থতার মালিক আল্লাহ, চেষ্টা আপনার হাতে!

বি: দ্র: আপনাদের যাদের বাচ্চা অপুষ্টিতে ভুগছে কিংবা ঠান্ডাজনিত সমস্যা লেগে থাকে আপনারা অবশ্যই বুস্টার ডোজটিও নিয়ে নিবেন।

#হামপ্রাদুর্ভাব



আপনার শিশু হাম আক্রান্ত হলে করনীয়?!! #হামপ্রাদুর্ভাব
16/04/2026

আপনার শিশু হাম আক্রান্ত হলে করনীয়?!!

#হামপ্রাদুর্ভাব



বর্তমানে হামের প্রাদুর্ভাব গত কয়েক বছরে আমাদের সম্মিলিত গাফিলতির ফলাফল! ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরী টিকাদা...
15/04/2026

বর্তমানে হামের প্রাদুর্ভাব গত কয়েক বছরে আমাদের সম্মিলিত গাফিলতির ফলাফল! ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরী টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।

তাই যাদের বাচ্চা হামের টিকা পায়নি তারা সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী টিকা দিন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু সমাজ থেকে হার্ড ইমিউনিটি চেইন ব্রেক হয়েছে তাই নির্দিষ্ট বয়সসীমার ( ৬ মাস - ৫ বছর) সকল শিশুকে টিকার আওতায় আনতে।

আল্লাহ বলেন: “মানুষের জন্য উহাই আছে যা সে চেষ্টা করে।” (সূরা আন-নাজম ৫৩:৩৯)
তাই দেরি না করে বাচ্চাকে টিকা দিন, সুরক্ষিত রাখুন!

#হামপ্রাদুর্ভাব



11/04/2026

'ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান’
অর্থ: ‘অতএব তোমরা উভয়ে (জ্বীন ও মানুষ) তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?’

সিজদাহ শুধুমাত্র বান্দাহর আনুগত্য প্রকাশের অন্যতম মাধ্যমই না, বরং এর রয়েছে বৈজ্ঞানিক অনেক উপকারিতা!!


"ফাবি আইয়্যি আ'লা ই রব্বুকা মা- তুকাজ্জিবান"!!অত:পর তোমরা উভয়ে তোমার মহান প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে!!Ph...
07/04/2026

"ফাবি আইয়্যি আ'লা ই রব্বুকা মা- তুকাজ্জিবান"!!

অত:পর তোমরা উভয়ে তোমার মহান প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে!!




Photo- Biology Tonic

Address

Lakshmipur
3700

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share