Dr. Rakib Hossain

Dr. Rakib Hossain Dr. Rakib Hossain
MBBS (CU)
CMU (Ultrasound)
DOC(Skin)

01/06/2026

রাত আটটা থেকে ঈদের রোস্টার ডিউটি শুরু করছি। রাত ১০ টার দিকে এক পেশেন্ট পার্টি ১২ বছরের বাচ্চাকে নিয়ে আসলেন ইমার্জেন্সিতে।রোগীর গত সাতদিন ধরে জ্বর,ফেস সহ শরীরের বিভিন্ন জায়গায় র‍্যাশ উঠেছে গত চারদিন ধরে।মুখের ভিতরে ঘাঁ এর জন্য গত চারদিন ধরে কিছুই খেতে পারতেছে না।চারদিন ধরে বাইরে থেকে ওষুধ খাওয়ায়েও কোন উন্নতি হয় নাই।

রোগীর হিস্ট্রি শুনে মিজেলস সাসপেক্ট করলাম। মুখে ঘাঁ হওয়ায় কিছু খেতে পারতেছে না জন্য ট্রিটমেন্ট শীটে আইভি ফ্লুইড অর্ডার দিলাম,জ্বরের জন্য ওরাল প্যারাসিটামলসহ হিস্ট্রি অনুযায়ী অন্যান্য অর্ডার দেয়া হল।রোগীকে ভর্তি রাখা হল হামের আইসোলেশন ওয়ার্ডে।ঘন্টাখানেক পরে আইসোলেশন ওয়ার্ডে ফলোআপে গিয়ে দেখি রোগীর কাঁপুনি দিয়ে জ্বর আসছে।সাপোজিটরি প্যারাসিটামল অর্ডার দিলাম।

ঘন্টাখানেক পরে হঠাৎ হাসপাতালজুড়ে চেঁচামেচি। রোগীর সাথে থাকা রোগীর এটেন্ডেন্ট( বাবা,মা,আরো দুইজন মহিলা)জোরে জোরে চিৎকার করে বলতেছে আমার ভাল মেয়েটাকে হাসপাতালে নিয়ে এলাম,এখানে চিকিৎসা দিয়ে বাচ্চা খারাপ হয়ে গেল।

সিরিয়াস এলিগেশন!

এরইমধ্যে ১৫-২০ জন জড়ো হয়ে গেল। তার মাঝেই রোগীকে এটেন্ড করলাম।সাপোজিটরি দেওয়াতে রোগীর জ্বর কমে গেছে,পালস ভাল,স্যাচুরেশন ভাল। রোগীকে কোন সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করাতে রোগী বলল কোন সমস্যা হচ্ছে না। এবারে রোগীর এটেন্ডেন্টদের একজন বলল,"স্যালাইন দেওয়াতে বাচ্চা খারাপ হয়ে গেছিল। জ্বরের সময় তো স্যালাইন দেওয়া যায় না!"

আকাশ থেকে পড়লাম। আমার ছয়বছরের পড়াশোনা,দিন রাতভর ডিউটি এক মুহুর্তেই বৃথা মনে হল।রোগীকে রেফার করে দিলাম।অন্য কোন কারণেও রোগী যদি খারাপ হত তবুও দোষ দেয়া হত আমাকেই। স্যালাইন দিয়ে ভুল চিকিৎসা দিয়ে রোগী খারাপ করে ফেলছি!

বাংলাদেশের জনগণকে চিকিৎসা দেয়া দিনদিন কঠিন হয়ে যাচ্ছে।রোগী খারাপ হলেই ভুল চিকিৎসার কথা বলে ডাক্তারকে সহজেই বিপদে ফেলে দেয়া যায়।সারাক্ষণ মাথায় এই স্ট্রেস নিয়ে,ঝুঁকি নিয়ে ঠিকঠাক চিকিৎসা দেয়া আসলে সম্ভব না।

@ঘটনাটি এক ছোট ভাইয়ের ওয়াল থেকে সংগ্রহীত..

25/05/2026
20/05/2026

২০/০৫/২০২৬ সময় :সকাল প্রায় ১১:৩০ , শরীয়তপুর সদর ।
ডক্টর মারা একটা ট্রেন্ড হয়ে গেছে , সকালে ডিউটিতে আমার মেল পেশেন্ট এর আল্ট্রাসাউন্ড করতে গিয়েছিলাম , আমার পেশেন্ট এর আল্ট্রাসাউন্ড শেষে উঠতে গিয়ে আল্ট্রা এসিসটেন্ট একটা ফিমেল পেশেন্ট এর আল্ট্রা করার অনুরোধ করেন , আমার সামনেই পেশেন্ট কে জিজ্ঞেস করে , আপনি কি স্যারকে দিয়ে আলট্রা করাতে চান ?
পেশেন্ট উত্তর দেয় “ ঠিক আছে আমার সমস্যা নাই”
আমি আলট্রা করতে বসে দেখি ওনার ইউরিন এর চাপ নাই , তাই ওনাকে বললাম , আপনি ইউরিন এর চাপ করে পরের ডক্টর দিয়ে আল্ট্রাসাউন্ড করেন ।
আমি বলে আল্ট্রা রুম ত্যাগ করব , তখন আমাকে দরজার সামনে ঘিরে ধরে কিছু লোক মোবাইল এ ভিডিও করতে করতে , আমাকে বলে আপনি পুরুষ মানুষ আল্ট্রা রুমে কেন ?।
আমার অ্যাসিস্ট্যান্ট ওনাকে উত্তর দেয় “ উনি ডাক্তার”।
উনি ক্ষিপ্ত হয়ে বলে “ উনি পুরুষ ডাক্তার কেন আল্ট্রাসাউন্ড রুম এ থাকবে “।
এতক্ষণ আমি চুপ ছিলাম “ এইবার আমি জিজ্ঞেস করলাম - “ কেন পুরুষ ডাক্তার আল্ট্রাসাউন্ড করে না “
উনি রেগে আমাকে মারার জন্য উদ্ধত হন আমাকে টান দেন আর বলেন “ না পুরুষ ডাক্তার আল্ট্রা করে না , আপনি কোন সাহসে ভিতরে গেছেন ,”
পরস্থিতি খারাপ দেখে আমার এসিসটেন্ট আমাকে টেনে আলট্রা রুমে ঢুকায় নেন ও লোকগুলোর কথা উত্তর দেন “ তাহলে পুরুষ ডাক্তার ইকোকার্ডিওগ্রাম , সিজারিয়ান সেকশন , এনেসথেসিয়া দেন কিভাবে।”
তখন উনি উত্তর দেন “ পুরুষ ডাক্তার সিজারিয়ান সেকশন করতে পারবে , কিন্তু আলট্রা করতে পারবে না “ এইটা বলে তাকেও মারতে আগায় আসে ।
পরিস্থিতি ক্রমাগত খারাপ দেখে আমি হসপিটাল এর CEO কে ফোন দেই ,পরে ওনারা বিষয়টা মোকাবেলা করে আমাকে নিরাপদে বের করে নিয়ে আসেন ।

আমি ১ ঘণ্টা বাকরুদ্ধ হয়ে যাই ।
আমার কারো প্রতি অভিযোগ নাই , আমার অভিযোগ আমার উপরেই, কেন আমি এত কষ্ট করে ঘুমহীন রাত পার করে , না খেয়ে ডাক্তারি পড়লাম ,আর কেনইবা আমি ডাক্তারি করি।
মার কেনই বা খাব না!

কোন দেশে আমরা বাস করি !!

ডা: শুভ চক্রবর্তি
সিনিয়র মেডিক্যাল অফিসার

19/05/2026

তুমি চিকিৎসাবিজ্ঞান সম্পর্কে কিছুই জানো না—ইন্টার পাস করছো কি না, সেটাও ঠিক নাই। তবুও হাসপাতালে গিয়ে ডাক্তারের ভুল ধরো। কথা ঠিক না বেঠিক?
রাগ করলা?

ভুল চিকিৎসা হয়েছে বলে চিল্লাচিল্লি করো, কিন্তু সঠিক চিকিৎসা কী হওয়া উচিত ছিল—সেটা জানো না। কথা ঠিক না বেঠিক?
রাগ করলা?

হাসপাতালে রোগীর মৃত্যু হলে বলো, “সুস্থ মানুষ পায়ে হেঁটে হাসপাতালে এসেছিল।”
কিন্তু সেই সুস্থ মানুষ হাসপাতালে কেন এসেছিল—জিজ্ঞেস করলে চুপ করে থাকো। কথা ঠিক না বেঠিক?
রাগ করলা?

উঠতে-বসতে ডাক্তারদের “কসাই” বলে গালি দাও, কিন্তু নিজের সন্তানকে ডাক্তারি পড়ানোর স্বপ্নও দেখো।
কি? কথা ঠিক না বেঠিক?
রাগ করলা?

© Rashed Shanto

AT PACHPARA.
16/05/2026

AT PACHPARA.

কিছু রোগী সেবা ডিজার্ব করে না। আবার যে  মানুষ, সে তো আর অমানুষের সাথে অমানবিক হতে পারে না।
16/05/2026

কিছু রোগী সেবা ডিজার্ব করে না। আবার যে মানুষ, সে তো আর অমানুষের সাথে অমানবিক হতে পারে না।

ছবির মানুষটি ডা.নাসির। সদর হসপিটালের ইমার্জেন্সিতে কর্মরত ছিলেন। রাতে একটা হার্ট অ্যাটাকের রুগী আসেন। তিনি চিকিৎসা দিয়ে ঢাকা নিতে বলেন। রুগীর লোকেদের ঢাকা নেওয়ার মত সামর্থ্য নেই। তাই রিস্ক বন্ডে সই দিয়ে সদর হাসপাতালেই রেখে দেয়। পরে রুগী মারা গেলে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলা হয়েছে বলে ডাক্তারকে মারা হয়।

আমি ডা. মাজহারুল ইসলাম। একটি উপজেলা হাসপাতালে সহকারী সার্জন হিসেবে আছি। আমি যখন উপজেলায় জয়েন করি, দেখি সেই উপজেলায় ছোট ইমার্জেন্সি অপারেশন গুলো হয় না কারণ সেখানে নিয়মিত কোন সার্জারি ডাক্তার নেই।

আমি জয়েনের পর ইমার্জেন্সিতে আমি থাকা অবস্থায় সাধারণত কোন অপারেশন এর রুগীকে ফেরত পাঠানো হতো না। আমি নিজেই করে দিতাম।

যদিও উপজেলার অপারেশন থিয়েটারের খুবই নাজুক অবস্থা। তার ভিতরেই আমি অনেক গুলো অপারেশন সম্পূর্ণ ফ্রিতেই করে দিয়েছি। আমার ডিউটি টাইমের বাহিরে কিংবা আমার ছুটির দিনে।

আমার পেইজে আপনারা অনেক অপারেশনের ছবি কিংবা ভিডিও দেখবেন। যেগুলো উপজেলায় আমি ফ্রিতেই করে দিতাম।

গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় একটা রুগী ইমার্জেন্সিতে আসেন। আমি দেখে রুগীর ECG করি। ECG ভালো ছিল। কিন্তু আমার মনে হয়েছিল রুগীটি হার্ট অ্যাটাক করেন। আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে। রক্তের পরিক্ষা করতে বলি। কিছুক্ষণ পর রক্তের রিপোর্ট নিয়ে আসেন। রিপোর্ট স্বাভাবিক দেখাচ্ছে। আমি বললাম - ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে নিলে ভালো হবে। উনারা বললেন- উনাদের লোক আসুক।

রুগী কিছুটা ভালো ফিল করায়। আমি বললাম আপনারা আপাতত এখানে ভর্তি থাকেন। একটু পর আবার ECG করাবো। তখন আপনারা ঢাকা নেওয়ার ব্যবস্থা কইরেন।

এই বলে চিকিৎসা দিয়ে ভর্তি দিলাম। ভর্তি হবার ১৫-২০ মিনিট পর। রুগীর লোক এসে আমাকে বললো- স্যার রুগীর প্রচুর বুক ব্যাথা হচ্ছে। আমি বললাম এখনই ঢাকা নিয়ে যান। এম্বুল্যান্স ডাকেন।

এর মধ্যে ওয়ার্ডে নার্স আমার চিকিৎসা পত্র অনুযায়ী উনাকে একটা ব্যাথা কমানোর ইঞ্জেকশন দেন। কিছুক্ষণ পর রুগীটি কার্ডিয়াক এরেস্টে ( হার্ট অ্যাটাকে ) মারা যান।

রুগীর মৃত্যু হলে- এদেশে সবচেয়ে সহজ ব্যাখ্যা; ভুল চিকিৎসা কিংবা ইঞ্জেকশন দেওয়াতে রুগীর মৃত্যু এমন মুখরোচক নিউজ। রুগীর লোকের আবেগ কে ব্যবহার করে অন্যান্য মানুষেরা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হাসপাতালে।

আমার উপজেলা হাসপাতালে ও এমন পরিবেশ হয়। কয়েকজন নার্স ও স্টাফের গায়েও হাত তুলেছিল। আমার উপজেলার UHFPO স্যার ও থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

রুগী আসার পর রুগীকে ঠিক ভাবে দেখা, সবকিছু বুঝিয়ে বলা। ও প্রাথমিক চিকিৎসা দেওয়া এসব নিয়ে রুগীর স্বজনের কোন অভিযোগ নেই ডাক্তারের বিরুদ্ধে।

তবুও হাসপাতালে একটা বিশৃঙ্খল পরিবেশ ও এমন অবস্থা সৃষ্টি হয়েছে যেন আমি বিশাল অপরাধ করে ফেলেছি। রুগীকে উপজেলায় রেখে চিকিৎসা করাটাই যেন একটা অপরাধ।

তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি। আমার ডিউটি টাইমের বাহিরে কোন এক্সট্রা সময় রুগীদের সেবা দিবো না। যেখানে সরকার আমাকে ডিউটি দিয়েছেন এর বাহিরে কোন অপারেশন করা / ইমার্জেন্সি অপারেশন করা এইগুলা বন্ধ রাখবো।

15/05/2026

🩺 ডায়াবেটিস চিকিৎসায় নতুন ভাবনা: শুধু সুগার কমানোই যথেষ্ট নয়

ডায়াবেটিস মানেই শুধু রক্তের সুগার কমানো—এ ধারণা এখন বদলাচ্ছে।
নতুন NICE গাইডলাইন অনুযায়ী চিকিৎসার লক্ষ্য এখন আরও বড়:

✅ সুগার নিয়ন্ত্রণ
✅ হার্টের সুরক্ষা
✅ কিডনির সুরক্ষা
✅ ভবিষ্যৎ জটিলতা কমানো
✅ রোগীর জীবনমান ভালো রাখা

আগে অনেক সময় শুধু Metformin দিয়ে চিকিৎসা শুরু করা হতো। পরে প্রয়োজন হলে অন্য ওষুধ যোগ করা হতো।
কিন্তু নতুন নির্দেশনায় অনেক রোগীর ক্ষেত্রে শুরু থেকেই Metformin-এর সঙ্গে SGLT2 inhibitor গ্রুপের ওষুধ দেওয়ার কথা বলা হচ্ছে।

সহজ ভাষায় বললে, SGLT2 inhibitor এমন একটি ওষুধের গ্রুপ, যা শুধু সুগার কমায় না—অনেক রোগীর ক্ষেত্রে হার্ট ও কিডনির সুরক্ষাতেও সাহায্য করে।

🔹 কাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে?

❤️ হার্টের সমস্যা থাকলে
হার্ট ফেইলিউর বা হার্টের রক্তনালির রোগ থাকলে চিকিৎসক শুরু থেকেই এমন ওষুধ বেছে নিতে পারেন, যা সুগারের পাশাপাশি হার্টকেও সুরক্ষা দেয়।

🫘 কিডনির সমস্যা থাকলে
কিডনির কার্যক্ষমতা বা eGFR দেখে ওষুধ নির্বাচন করা জরুরি। কিছু ওষুধ কিডনি রক্ষায় সাহায্য করতে পারে, তবে সব রোগীর জন্য সব ওষুধ একরকম নয়।

⚖️ ওজন বেশি থাকলে
যাদের ওজন বেশি বা স্থূলতা আছে, তাদের ক্ষেত্রে এমন ওষুধ বিবেচনা করা যেতে পারে, যা সুগার কমানোর পাশাপাশি ওজন কমাতেও সহায়তা করে।

👨‍🦱 অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়লে
কম বয়সে টাইপ–২ ডায়াবেটিস হলে শুরু থেকেই ভালোভাবে নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ সামনে দীর্ঘ সময় ধরে জটিলতার ঝুঁকি থাকতে পারে।

👵 বয়স্ক বা দুর্বল রোগীর ক্ষেত্রে
চিকিৎসা সহজ ও নিরাপদ রাখা বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওষুধ বা বেশি কড়া নিয়ন্ত্রণ অনেক সময় ক্ষতির কারণ হতে পারে।

🔸 সুগার নিয়ন্ত্রণে না এলে কী করা হয়?

চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী ধাপে ধাপে ওষুধ পরিবর্তন বা যোগ করতে পারেন, যেমন:

💉 GLP-1 RA বা Tirzepatide
💊 DPP-4 inhibitor
💊 Sulfonylurea
💊 Pioglitazone
💉 Insulin

তবে কোন ওষুধ কার জন্য ভালো হবে, তা নির্ভর করে রোগীর বয়স, ওজন, কিডনির অবস্থা, হার্টের সমস্যা, HbA1c এবং অন্যান্য ঝুঁকির ওপর।

🚫 কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা

❌ GLP-1 RA এবং DPP-4 inhibitor একসাথে ব্যবহার করা উচিত নয়।
❌ নিজের ইচ্ছামতো ডায়াবেটিসের ওষুধ শুরু, বন্ধ বা পরিবর্তন করবেন না।
❌ শুধু সুগার কমলেই চিকিৎসা শেষ—এমন ভাবা ঠিক নয়।

✅ যা সবসময় জরুরি

🥗 স্বাস্থ্যকর খাবার
🚶 নিয়মিত হাঁটা বা ব্যায়াম
⚖️ ওজন নিয়ন্ত্রণ
🩸 রক্তচাপ নিয়ন্ত্রণ
🧪 কোলেস্টেরল নিয়ন্ত্রণ
🚭 ধূমপান বন্ধ
📅 নিয়মিত ফলোআপ
🧾 HbA1c, কিডনি ফাংশন ও অন্যান্য পরীক্ষা নিয়মিত করা

🌿 শেষ কথা

ডায়াবেটিস চিকিৎসার নতুন লক্ষ্য হলো—
শুধু সুগার কমানো নয়, বরং হার্ট বাঁচানো, কিডনি বাঁচানো, জটিলতা কমানো এবং রোগীকে সুস্থ ও ভালোভাবে বাঁচতে সাহায্য করা।

তাই আপনার ডায়াবেটিস থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন।
প্রতিটি রোগীর চিকিৎসা আলাদা—কারণ প্রত্যেক মানুষের শরীর, ঝুঁকি ও প্রয়োজন আলাদা।

ডাঃ রাকিব হোসেন
এমবিবিএস(সিইউ)
ডিওসি (চর্ম)
সিএমইউ(আল্ট্রা)

 ..... 🔴 Tab. Ferric citrate (Citofer 210 mg)📌 ১ টা Tab. Citofer 210 mg (Fe++ citrate) থেকে 14 mg Fe++ absorption হয়। 📌 ...
12/05/2026

.....

🔴 Tab. Ferric citrate (Citofer 210 mg)

📌 ১ টা Tab. Citofer 210 mg (Fe++ citrate) থেকে 14 mg Fe++ absorption হয়।
📌 এটা ভরা পেটে ভালো absorb হয়।
📌 এটার dyspepsia কম হয় ফলে Patients compliance ভালো।
📌 দাম বেশি। একটা প্রায় ২৫ টাকা
📌 CKD patient এর ক্ষেত্রে Phosphate binder হিসেবে ব্যবহার করা হয়।

🔴 Tab. Ferrus ascorbate (Hemofix FZ)

📌 ১ টা Tab. Hematin FZ (Fe+++ ascorbate) থেকে 19.2 mg Fe++ absorption হয়।
📌 এটা খালি পেটে ভালো absorb হয়। এটার absorption এর জন্যে Gastric H+ দরকার হয় না। তাই যারা Long time PPI খেয়ে আসছে তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে আলহামদুলিল্লাহ।
📌 এটাতে dyspepsia একটু বেশি হয় relatively. ফলে Patients compliance কম।
📌 দাম খুব কম। একটা মাত্র ৫ টাকা।

পেশেন্টের শারীরিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে মেডিসিন প্রেসক্রাইভ করবেন।

Address

চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার
Lakshmipur

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 15:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rakib Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share