Zakir ভাই 095

Zakir ভাই 095 Md.Zakir Hossain. Gabtali, Bogura

13/05/2026
11/05/2026

‼️ তারা 'দালাল’ নয়, তারা চিকিৎসা ব্যবস্থার অন্যতম সহযোগী! গ্রেফতারকৃতদের মুক্তি চাই ‼️

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী হয়রানি ও দালালির অভিযোগে ১৯ জন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভসহ (MR) ৪৫ জনকে আটক করেছে পুলিশ।
রিপ্রেজেন্টেটিভদের (MR) ‘দালাল’ আখ্যা দিয়ে প্রিজন ভ্যানে তুলে নেওয়ার দৃশ্য অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। দিনের পর দিন পরিশ্রম করে, গ্র্যাজুয়েশন শেষ করে যারা একটি সম্মানজনক পেশায় নিয়োজিত, তাদের এভাবে হেনস্তা করা কোনোভাবেই কাম্য নয়।
মুলতঃ জানা যায় পুলিশ হাসপাতালে দালাল ধরতে গিয়ে তাদের না পেয়ে অবস্থানরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার করেন।

👉 কেন এই গ্রেফতারকে আমি অযৌক্তিক বলছি ?
১. মেডিকেল আপডেটের যোগসূত্র:
চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন ড্রাগ, ফর্মুলা এবং গবেষণার তথ্য ডাক্তারদের কাছে পৌঁছে দেওয়া রিপ্রেজেন্টেটিভদের প্রধান কাজ। আমরা ডাক্তাররা হাজারো ওষুধের তথ্য সবসময় আপডেট রাখতে পারি না, এমআর-রা এই আপডেটেড তথ্যগুলো আমাদের প্রদান করেন।

২. শিক্ষিত ও পেশাদার:
এরা সাধারণ কোনো দালাল নন, বরং বিজ্ঞানের ছাত্র (বেশিরভাগ গ্র্যাজুয়েটেড) যারা ফার্মাকোলজি, ওষুধের কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আমাদের তথ্য সরবরাহ করেন।

৩. ফার্মাসিউটিক্যাল শিল্পের মেরুদণ্ড:
দেশের ঔষধ শিল্প ও চিকিৎসার মানোন্নয়নে তাদের অবদান অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর নির্দেশিকা অনুযায়ী, ঔষধের গুণাগুণ ও সঠিক ব্যবহার চিকিৎসকদের জানানো তাদের দায়িত্বের মধ্যেই পড়ে।
(1st comment এ লিংক দেওয়া আছে)

৪. রোগীর নিরাপত্তা:
নতুন ড্রাগের কার্যকারিতা বা 'ড্রাগ ইন্টারেকশন' (একটি ওষুধের সাথে আরেকটি ওষুধের প্রতিক্রিয়া) সম্পর্কে আমাদের নিয়মিত আপডেটেড তথ্য প্রদান করে তারা পরোক্ষভাবে রোগীর নিরাপত্তাই নিশ্চিত করছেন।

৫. পেশাগত দায়িত্ব পালন:
মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোম্পানির নীতি এবং বিএমডিসি (BMDC) এর নীতিমালার আওতায় পেশাগত দায়িত্ব পালন করেন, যার মাধ্যমে চিকিৎসকরা নতুন ও সাশ্রয়ী ঔষধ সম্পর্কে জানতে পারেন।

👉 দালাল কারা?
যারা রোগীদের ভুল বুঝিয়ে নিম্নমানের ওষুধ কিনতে বাধ্য করে, বা অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট করায়, অথবা এক হাসপাতালের রোগীকে বুঝিয়ে অন্য হাসপাতালে নিয়ে যায় - তারাই দালাল। কিন্তু পেশাদার এমআর-রা ডাক্তারদের সাথে পেশাগত বৈজ্ঞানিক তথ্য বিনিময় করেন।

👉 অনেক সময় হাসপাতাল বা চেম্বারে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু এর মানে এই নয় যে তাদের 'দালাল' হিসেবে গ্রেফতার করতে হবে।
👉 প্রতিটা হাসপাতাল কর্তৃপক্ষ এমআর ভিজিটের সময় নির্ধারণ করে দিলে এমআর কর্তৃক সৃষ্ট জটলা বা ভীড় সহজেই দূর করা যায়।
👉 এমআর জব টি অনেক চ্যালেন্জিং ও কম্পিটিশন হওয়ায় এবং কোম্পানির ফিক্সড টার্গেট নির্ধারণ করে দেওয়ায় প্রতিটি এমআর, এরিয়া ম্যানেজার চরম স্ট্রেসে থাকেন। এটার ব্যাপারেও সরকারি ভাবে এবং প্রতিটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্তৃপক্ষের বিশেষ নজর দিতে হবে।

🚫 অতএব, ভুল বোঝাবুঝি বা অতি উৎসাহী হয়ে পেশাদার এমআর'দের 'দালাল' আখ্যা দিয়ে হেনস্তা করা বন্ধ করুন। গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিন এবং পেশাদারদের কাজের পরিবেশ নিশ্চিত করুন।

ডাঃ তারেক আহমদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
পরিচালক, লোহাগাড়া জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম।

10/05/2026

বান্দার মনের কষ্ট একমাত্র তার রব ছাড়া কেউ বোঝেনা।

08/05/2026

ভারতের মুসলিমদের জন্য কেউ পারলে একটা কাজ করেন। ভালো ইম্প্যাক্ট হবে ইনশাআল্লাহ।
প্রায় সব আরব কান্ট্রির top 5 প্রবাসী সংখ্যা দেখলে পাবেন ইন্ডিয়ান নাম। শুধু সৌদি ছাড়া বাকিগুলোতে ইন্ডিয়ানই সবচেয়ে বেশি মনে হয়।
তাই আরবের লোকদের ভালোভাবে জানা উচিত ইন্ডিয়াতে মুসলমানদের সাথে কি কি হয়।
---
ইন্ডিয়ার মুসলিমদের সাথে গেরুয়ারা যেসব জুলুম করে, মুসলিম বিদ্বেষী উগ্র বক্তব্য দেয়, এগুলোতে আরবি সাবটাইটেল দিয়ে টুইটারে এবং ইউটিউব আপলোড করেন।
পর্যাপ্ত হ্যাশট্যাগ এবং সঠিক টাইটেল দিবেন যেন আরবদের কাছে পৌঁছায়।
এবং আল্লাহর কাছে সফলতার দোয়া করবেন...
Abdul Hi Muhammad Saifullah

08/05/2026

গ্রামের শান্তিই আলাদা।শহরের ইট পাথুরে কোন মজা নাই

02/04/2026
ফার্মাসিউটিক্যালস ফিল্ড: প্রতিটি প্রেসক্রিপশনের পেছনে এক একটি সংগ্রামের গল্প…এই ছবিগুলো শুধু কয়েকজন মানুষের দাঁড়িয়ে থ...
01/04/2026

ফার্মাসিউটিক্যালস ফিল্ড: প্রতিটি প্রেসক্রিপশনের পেছনে এক একটি সংগ্রামের গল্প…
এই ছবিগুলো শুধু কয়েকজন মানুষের দাঁড়িয়ে থাকা দৃশ্য না—
এগুলো আমাদের ফিল্ড কলিগদের প্রতিদিনের বাস্তবতা।
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা,
ডক্টরের সিরিয়ালের অপেক্ষা,
হাতের ফাইল, ব্যাগ, আর বুকভরা আশা—
এইভাবেই শুরু হয় একটি প্রেসক্রিপশনের যাত্রা।
একজন MIO সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
ডক্টরের কাছে প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করে,
প্রেসক্রিপশন earn করে,
মার্কেট ডিমান্ড তৈরি করে—
তারপরই আসে সেই sales।
কিন্তু এই এক একটি প্রেসক্রিপশনের পিছনে থাকে—
✅ অনেক শ্রম
✅ অনেক ঘাম
✅ অনেক ত্যাগ
✅ অনেক অপেক্ষা
✅ অনেক কাঠখড় পোড়ানো
এই সেক্টরে প্রতিটি পয়সা ১০০% হালাল কিনা জানিনা।
এটি আসে পরিশ্রমের বিনিময়ে।
তবুও যখন এই ফিল্ড কলিগরা
উপেক্ষিত হয়, অবমূল্যায়িত হয়,
তখন সেই কষ্টের ভাষা থাকে না…
চুপচাপ দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো
হয়তো মনে মনে বলে—
“আমাদের পরিশ্রমের বিচার একদিন হবেই।”
আমরা কি কখনো ভেবেছি?
✅ এই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোই মার্কেট তৈরি করে
✅ এই মানুষগুলোর ঘামেই কোম্পানি বড় হয়
✅ এই মানুষগুলোর পরিশ্রমেই ব্র্যান্ড দাঁড়ায়
সম্মান দিন ফিল্ড কলিগদের,
কারণ প্রতিটি প্রেসক্রিপশন মানেই এক একটি সংগ্রাম।
❤️ আপনি যদি ফিল্ডে কাজ করে থাকেন—নিজেকে রেসপেক্ট দিন
✍️ আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন
🔁 শেয়ার করুন, যেন সবাই এই বাস্তবতা দেখে
ফিল্ড কলিগদের সম্মান মানেই ফার্মা সেক্টরের সম্মান।



21/01/2026

বাংলাদেশের প্রায় ৮৫% আলেম, ইসলামিক স্কলার পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে জামায়াত ইসলামিকে সাপোর্ট করে।এই ৮৫% আলেম যদি রাজাকার, ধর্মব্যবসায়ী হয় তাহলে, আলহামদুলিল্লাহ আমি ধর্ম ব্যবসায়ী, রাজাকার।কারণ আমি সবসময় আলেম সমাজ এবং ইসলামের পক্ষে।
(যদিও আমি কোন দলের কোন পদে নাই

Address

Lohagar

Alerts

Be the first to know and let us send you an email when Zakir ভাই 095 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share