Bismillah Pharmacy

Bismillah Pharmacy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bismillah Pharmacy, Medical and health, Shibchar, Madaripur, Dhaka, Madaripur.

11/12/2025
27/10/2025

গত ১৮/১০/২৫ইং রাতে ফার্মেসীতে চুরির সিসিটিভি ফুটেজ

21/09/2025

🧒 শিশুদের কিছু সাধারণ সমস্যা ও প্রাথমিক চিকিৎসা গাইডলাইন 🩺
(ঘরেই রাখুন, সময়মতো কাজে আসবে!)

---

🔥 জ্বর হলে
🔹 Drop Napa / Ace / Renova
📌 ওজন × ০.২ = মিলি → প্রতি ৬ ঘণ্টা পর পর (জ্বর ১০০°F/+ হলে)

🔹 Syp Napa / Ace / Renova
📌 প্রতি ৮ কেজির জন্য ১ চামচ, ৪ কেজির জন্য ½ চামচ → প্রতি ৬ ঘণ্টা পর পর

---

🤧 সর্দি / ঠান্ডা / এলার্জি হলে
🔹 Syp Tofen / Fenat / Toti
👶 ৬মাস - ৩বছর: ½ চামচ × ২ বেলা
👧 ৩বছর+: ১ চামচ × ২ বেলা

---

👃 নাক বন্ধ বা সর্দির জন্য ড্রপ
🔹 Drop Solo / Norsol / Nosomist
👶 ০-২ বছর: ২ ফোঁটা করে উভয় নাসিকায়, ২-৬ ঘণ্টা পর পর (প্রয়োজনে)

🔹 Drop Rynex / Xylocon / Oxynex 0.025%
👧 ২ বছর+: ২ ফোঁটা করে দিনে ২-৩ বার (সর্বোচ্চ ৫ দিন)

---

🗣️ কফযুক্ত কাশি
🔹 Drop Ambrox / Ambolyt / Mucosol
👶 ০-৬ মাস: ০.৫ মিলি × ২ বেলা
👶 ৬-১২ মাস: ১ মিলি × ২ বেলা
👧 ১-২ বছর: ১.২৫ মিলি × ২ বেলা

🔹 Syp Ambrox / Ambolyt / Boxol
👧 ২-৫ বছর: ½ - ১ চামচ × ৩ বেলা
👧 ৫-১০ বছর: ১ - ১.৫ চামচ × ৩ বেলা

---

😮‍💨 শুকনো কাশি
🔹 Drop Mirakof / Miraten / Bukof
👶 ২-১২ মাস: ০.৫ মিলি × ৩-৪ বেলা
👧 ১-৩ বছর: ১ মিলি × ৩-৪ বেলা

🔹 Syp Mirakof / Miraten / Bukof
👧 ৩-৬ বছর: ১ চামচ × ৩ বেলা
👧 ৬-১২ বছর: ২ চামচ × ৩ বেলা

---

🪱 কৃমি হলে
🔹 Syp Alben / Almex
👶 ১-২ বছর: ১ চামচ (রাতে) → ১ম দিন ও ৭ দিন পর
👧 ২ বছর+: ২ চামচ (রাতে) → প্রতি ৪-৬ মাস পর পর
⚠️ লক্ষণ ছাড়া না খাওয়ানোই ভালো

---

💩 ডায়রিয়া হলে
🔹 Syp Zinc / Ziton / Zesup
📌 প্রতি ১০ কেজিতে ১ চামচ, ৫ কেজিতে ½ চামচ → ২ বেলা × ১৪ দিন

🔹 ORS স্যালাইন
📌 যত কেজি, তত চামচ পানির সাথে → প্রতিবার পাতলা পায়খানা বা বমি হলে

---

😔 অরুচি হলে
🔹 Syp Bicozin I
👶 ১ বছরের কম: ½ চামচ × ১ বেলা (১ মাস)
👧 ১ বছরের বেশি: ১-২ চামচ × ১ বেলা (১ মাস)

🔸 বিকল্প: Syp Zinc / Ziton / Zesup → পূর্বের নিয়মে ১ মাস পর্যন্ত

---

📌 বি. দ্রঃ
এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। প্রয়োজনে আপনার হাতের কাছেই থাকবে! 🧾

🟦 Collected

---

ঠান্ডা, সর্দি আর কাশিতে অতিষ্ঠ?এক কাপ গরম লেবু চা এ মিলবে সমাধান।লেবুর সাইট্রিক অ্যাসিড ও চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট শরীর...
08/09/2025

ঠান্ডা, সর্দি আর কাশিতে অতিষ্ঠ?
এক কাপ গরম লেবু চা এ মিলবে সমাধান।
লেবুর সাইট্রিক অ্যাসিড ও চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।

27/08/2025

🧬 Generic: Vitamin B1 + B6 + B12

Brand Name-
Neuro B
Neurobest
Solbion
Neobion
ইত্যাদি
📌 স্নায়ুর দুর্বলতা ও ব্যথায় ব্যবহার হয়।
🤒 হাত-পা ঝিনঝিন বা অবশভাব কমায়।
💪 শরীরকে চাঙ্গা ও শক্তি জোগায়।

📌 স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফলো করুন 👉 Abdullah Medicine Tips 🩺
🤲 সুস্থ থাকুন, পাশে আছি ইনশাআল্লাহ।

মুখের ব্র*ণ ছো'প ছো'প কালো দাগ ভালো হবে মাএ কয়েক দিনে। শুধু মাএ রাতে ব্যবহার করবেন। #ব্রন
15/08/2025

মুখের ব্র*ণ ছো'প ছো'প কালো দাগ ভালো হবে মাএ কয়েক দিনে।
শুধু মাএ রাতে ব্যবহার করবেন।
#ব্রন

14/08/2025

✅ নামাজের বৈজ্ঞানিক উপকারিতা :
১) নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক বৃদ্ধি পায়।

২) আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের চোখ যায় নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে বা সিজদাহর জায়গায় স্থির অবস্থানে থাকে, ফলে মনোযোগ বৃদ্ধি পায়।

৩) নামাজের মাধ্যমে আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।

৪) নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে।

৫) নামাজ মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলাঙ্গতা লোপ পায়।

৬) নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে। যেমন, ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয়; এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।

৭) নামাজে ওজুর সময় মুখমণ্ডল ৩ বার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।

৮) ওজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেস তৈরি হয়; ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলি রেখা কমে যায়।

৯) কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে; এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে।

১০) নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়।

১১) কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয়; ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।

তাছাড়া সবচেয়ে বড় কথা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ।

আল্লাহ যেন আমাদের সবাইকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। 🤲🤲
(-আমিন-)

14/08/2025

চুলকানি থেকে হতে পারে যেসব মারাত্মক রোগ!

আপনি জানেন, ত্বকের শুষ্কতায় চুলকানি অনুভূত হয়। একারণে যাদের ত্বকে চুলকানির প্রবণতা রয়েছে, তাদের শীতের দিনগুলোতে চুলকানি বেড়ে যায়। এছাড়া চুলকানি কিছু চর্মরোগের সাধারণ বৈশিষ্ট্য।চুলকানি মারাত্মক রোগের লক্ষণ না হলেও হেলাফেলা করবেন না। কারণ এমন কিছু রোগ রয়েছে যেগুলোর অন্যতম উপসর্গ চুলকানি।

কিডনি রোগ: শেষ পর্যায়ের কিডনি রোগ অথবা ক্রনিক রেনাল ফেইলিউরে ভুক্তভোগীদের শরীরে তীব্র চুলকানি অনুভূত হতে পারে। প্রকৃতপক্ষে ৪২ শতাংশ ডায়ালাইসিস রোগীর তীব্র মাত্রার চুলকানি হতে পারে। যদিও বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি কেন কিডনি রোগ চুলকানি সৃষ্টি করে। কিন্তু চিকিৎসকরা ধারণা করছেন- শরীরে বিষাক্ত পদার্থ জমার কারণে চুলকানি অনুভূত হয়। কারণ কিডনি রক্তপ্রবাহ থেকে বর্জ্য অপসারণে তখন ব্যর্থ হয়।

লিভারের রোগ: শরীরের সর্বত্র চুলকানি লিভারের রোগের নীরব লক্ষণ হতে পারে। যেখানে শেষ পর্যায়ের কিডনি রোগে অবিরত চুলকানি অনুভূত হয়, সেখানে এ ধরনের চুলকানি লিভার রোগের প্রাথমিক উপসর্গ। ইয়েল স্কুল অব মেডিসিন ডিপার্টমেন্ট অব ডার্মাটোলজির সহকারী অধ্যাপক ক্যাথলিন কুক সুজি বলেন, ‘লিভার শরীরকে বিষমুক্ত করার জন্য সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হলে বাইল অ্যাসিডের মতো বাইপ্রোডাক্ট জমতে থাকে, যা চুলকানির উদ্রেক করে। চিকিৎসা করতে হলে বাইল অ্যাসিড অপসারণ করার ওষুধ খেতে হবে।’

ডার্মাটোগ্রাফিয়া: হালকা চুলকানোর পর অল্প লালচে ফুলে গেলে এবং ফোলা স্থান ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে চলে গেলে একে ডার্মাটোগ্রাফিয়া বা ডার্মাটোগ্রাফিজমের (এক ধরনের ক্রনিক হাইভস বা আমবাত) লক্ষণ ধরে নেয়া হয়। এটি হচ্ছে এক্সট্রিম স্কিন কন্ডিশন, যেখানে ত্বক স্পর্শে সেনসেটিভ হয়ে পড়ে ও অত্যধিক হিস্টামিন নিঃসরণ করে। এর কারণ এখনো স্পষ্ট নয়, কিন্তু চিকিৎসকেরা ধারণা করেন মানসিক চাপ, ইনফেকশন, অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ ও ওষুধ দ্বারা এটি উদ্দীপ্ত হতে পারে। শরীরের সেই অংশের ডার্মাটোগ্রাফিয়া তীব্র হতে পারে যা অন্য ত্বক বা কাপড়ের সংস্পর্শে বেশি আসে। এ ধরনের চুলকানি খুব তীব্র হলে চিকিৎসক প্রদাহ প্রশমনের জন্য অ্যান্টিহিস্টামিন প্রেসক্রাইব করতে পারেন।

মেরুদণ্ডের রোগ: পিঠের ওপরের অংশে মধ্যভাগে দীর্ঘস্থায়ী চুলকানি নার্ভ ম্যালফাংশন বা ত্রুটিপূর্ণ স্নায়ু কার্যক্রমের উপসর্গ হতে পারে। এ ধরনের চুলকানিকে নিউরোপ্যাথিক ইচ বলে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের রোগ সংক্রান্ত চুলকানি। চিকিৎসার পূর্বে চিকিৎসক প্রথম নিশ্চিত হবেন- চুলকানির উৎপত্তি মেরুদণ্ডের রোগ থেকে কিনা।
গবেষণায় দেখা গেছে, মেরুদণ্ডের রোগ (বয়স বা ইনজুরি জনিত) স্নায়ু চাপে রাখে। ফলে ত্বকে চুলকানি অনুভব হতে পারে। নিউরোপ্যাথিক চুলকানি শরীরের একপাশ অথবা উভয়পাশে হতে পারে। চুলকিয়ে প্রশমিত করা না গেলে তা বড় সমস্যার লক্ষণ হতে পারে। ডা. রোসি বলেন, ‘একজিমার লোকেরা চুলকিয়ে ভালো অনুভূতি পায়, কিন্তু স্নায়ুর সমস্যা সংক্রান্ত চুলকানিতে চুলকিয়েও আরাম পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে এ চুলকানি তীব্র হয়ে থাকে। কেউ কেউ বলেন, এ অনুভূতি পোকামাকড় হাঁটার মতো।’

আসসালামু ওয়ালাইকুম
13/08/2025

আসসালামু ওয়ালাইকুম

Address

Shibchar, Madaripur, Dhaka
Madaripur
7933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram