05/11/2025
➡️সতর্ক হোন: ডেংগুতে ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার প্রাণঘাতী হতে পারে⬅️
বর্ষার সিজন শেষ কিন্তু মশার সিজন শেষ হয়নি, বরং আরো বেড়েছে!
এখন চেম্বার/হাসপাতালে অনেক জ্বরের রুগী আসছে , যার ৮০% আল্টিমেটলি দেখা যায় হয় ডেঙ্গু না হয় চিকুনগুনিয়া।
কিন্তু অজ্ঞতা বলেন অথবা কোয়াকদের/ফামেসিওয়ালাদের উপর অগাধ বিশ্বাসের কারনেই বলেন, বেশিরভাগ রুগী antibiotics এবং pain killer খেয়ে আসেন, যা খুবই বিপদজনক এবং দুঃখজনক বটে!
‼️ডেঙ্গু,রোগীকে Antibiotic/NSAID দেয়া একথায় হারাম‼️
ডেঙ্গু হলে অনেকেই জ্বর বা ব্যথা কমাতে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, বা অন্য NSAID খেয়ে ফেলেন।
আবার কেউ কেউ ভাবেন, অ্যান্টিবায়োটিক খেলেই সুস্থ হয়ে যাবো!
কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক❗️
🔴 কেন NSAID খাওয়া বিপদজনক চলুন জেনে নেই..
✔️ ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি অনেক বেশি। NSAIDs জাতীয় ওষুধ (যেমন আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক,ন্যাপ্রকযেন) রক্ত জমাট বাঁধা কমিয়ে দেয়, ফলে নাক, মাড়ি বা অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে যাকে আমরা Dengue Haemorrhagic Fever বলি, যেটা প্রানঘাতী হতে পারে!
✔️ ডেঙ্গু সাধারণত লিভারকে কিছুটা ড্যমেজ করে তার উপর এই জাতীয় ওষুধ লিভার ড্যমেজ আরো বাড়িয়ে দেয়।
✔️ এছাড় ডেংগুতে কিডনির কার্যক্ষমতা (renal function) প্রভাবিত হতে পারে, আর NSAIDs কিডনিতে রক্তপ্রবাহ কমিয়ে acute kidney injury-র ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
🔴 এবং ডেঙ্গুতে কোনো প্রকার অ্যান্টিবিউটিক খেয়েও লাভ হবে না ,কারণ ডেঙ্গু ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়ার নয়।
তাই অ্যান্টিবায়োটিকের এখানে কোন রোল নেই,
বরং শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় এবং লিভারের উপর চাপ পড়ে।
🔹 সবাই সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন 🔹
চেম্বার -
সিটি স্পেশালাইজড হসপিটাল
টেকেরহাট বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে(তেলের পাম্প সংলগ্ন),রাজৈর,মাদারীপুর |
সময়-
প্রতি মঙ্গল এবং বুধবার সকাল ১০.০০টা - সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত
সিরিয়ালের জন্য - 01324447242,01324447243