Shoshho-শস্য

Shoshho-শস্য প্রাকৃতিক ভাবে তৈরি নিরাপদ খাবার
(1)

19/04/2026

শস্য'-এর গাওয়া ঘি কোনো রেডিমেড বা ফ্যাক্টরি-প্রসেসড ঘি নয়। মানিকগঞ্জে আমাদের নিজস্ব অর্গানিক খামারে শুধু দুধের অরিজিনাল 'ক্রিমটুকু' আলাদা করে, সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে লাকড়ির চুলায় আমরা এই ঘি তৈরি করি। আর ঠিক এ কারণেই আমাদের ঘি দানাদার নয়, বরং ১০০% মসৃণ এবং এর ঘ্রাণ একেবারে অকৃত্রিম!

গরম ভাত, বিরিয়ানি কিংবা ভর্তা শস্য ঘিয়ের কয়েক ফোঁটাই আপনার যেকোনো খাবারে এনে দেবে এক রাজকীয় সুবাস ও পুষ্টির নিশ্চয়তা।

পরিমাণ: ৩৫০ গ্রাম
অর্ডার করতে: আজই ইনবক্স (Send Message) করুন অথবা হোয়াটসাপ করুন 01301-550011

৬,০০০ বছর আগে একজন মানুষ ভুল করেছিল।মাখন বেশিক্ষণ আগুনে রেখে দিয়েছিল। সাদা অংশ পুড়ে গেল, তলায় জমে রইল একটা সোনালি তরল...
15/04/2026

৬,০০০ বছর আগে একজন মানুষ ভুল করেছিল।

মাখন বেশিক্ষণ আগুনে রেখে দিয়েছিল। সাদা অংশ পুড়ে গেল, তলায় জমে রইল একটা সোনালি তরল। সে মানুষটা হয়তো ভেবেছিল নষ্ট হয়ে গেল।
তারপর একটু চেখে দেখল।

সেই "ভুল"এর নামই আজ ঘি। আর সেই একটা ভুল থেকে জন্ম নিয়েছে হাজার বছরের সভ্যতার সবচেয়ে সুগন্ধি অধ্যায়।

হরপ্পা সভ্যতার আগে থেকেই, প্রায় ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দে এই উপমহাদেশের মানুষ ঘি তৈরি করতে জানত। ঋগ্বেদে লেখা আছে, ঘি হলো দেবতাদের কাছে পৌঁছানোর সরাসরি পথ। যজ্ঞের আগুনে ঘি ঢালা মানে স্বর্গে চিঠি পাঠানো।

মজার ব্যাপার হলো, সেই সময় ঘিতে রান্না খাবারকে বলা হতো "পাক্কা খানা" আর ঘি ছাড়া রান্নাকে "কাঁচা খানা।"

মানে ঘি না হলে রান্নাই হয়নি এই ছিল সংস্কৃতি।

তারপর এলেন মোঘলরা।

আকবরের রাজকীয় রান্নাঘর ছিল একটা আলাদা রাজ্য। সম্রাট ও তার পরিবারের খাবার তদারকি করার জন্য একজন আলাদা রাজ কর্মচারী ছিলেন যাকে বলা হত "মীর বাকবাল" ।

তাঁর নিজস্ব বাজেট ছিল, হিসাবের দফতর ছিল। রান্না শুরুর আগে রাজকীয় বাবুর্চিরা বসতেন প্রধান হাকিমের সাথে। কারণ সম্রাটের থালায় যা উঠবে, সেটা শুধু সুস্বাদু হলে চলবে না, সম্রাটের স্বাস্থ্যের জন্যও হতে হবে নিখুঁত।

আইন-ই-আকবরিতে "জর্দ বিরিঞ্জ" নামের একটা রেসিপি লেখা আছে। ১০ সের চাল, কিসমিস, বাদাম, পেস্তা, জাফরান এবং তিন সের ঘি। শুধু একটা পোলাওয়ে। এটা রান্না নয় যেন এক বিলাসিতার শিল্পকলা।

মোঘল রান্নাঘরে বাবুর্চি আসতেন পারস্য থেকে, আফগানিস্তান থেকে, মধ্য এশিয়া থেকে। কিন্তু ঘি আসত এই বাংলার মাঠ থেকে। দেশি গরুর দুধের ঘি ছাড়া রাজকীয় কাবাব, দম পুখত, ইয়াখনি কিছুই সম্পূর্ণ হতো না।

ঢাকার কথা আলাদা করে বলতে হয়।

মোঘল আমলে ঢাকা ছিল বাংলার রাজধানী। ঢাকার নাম ছিল তখন জাহাঙ্গীর নগর। এখানকার নবাব-জমিদারদের দস্তরখানের গল্প শুনলে চোখ বড় হয়ে যায়।

বিখ্যাত বাকরখানি সেই রুটি যেটা আজও পুরান ঢাকার গলিতে পাওয়া যায় তৈরি হতো ময়দা, দুধ, চিনি, এলাচ আর প্রচুর ঘি দিয়ে। স্তরে স্তরে ঘি মাখিয়ে ভাঁজ করা হতো, তারপর আগুনে দেওয়া হতো। বাকরখানির ইন্টারেস্টিং ইতিহাস আরেকদিন বলব।

বাংলার নবাব-জমিদারদের দস্তরখানে ঘি ছাড়া কোনো ভোজ সম্পূর্ণ হতো না।সেই যুগে বাংলার জমিদারবাড়িতে একটা কথা প্রচলিত ছিল যে বাড়িতে ঘিয়ের গন্ধ নেই, সে বাড়ি সমৃদ্ধ নয়।

ঘি ছিল সম্পদের ভাষা, আভিজাত্যের প্রমাণ।

সেই ধারা কিন্তু থেমে যায়নি।

আজও সুর্য ওঠার আগেই দুধের হাট বসে। কৃষক আসেন দেশি গরুর তাজা দুধ নিয়ে। সেই দুধ থেকে ননী আলাদা হয়, তারপর শুরু হয় ঘণ্টার পর ঘণ্টা জ্বাল।

ঠিক যেভাবে ৬,০০০ বছর ধরে থেকে গেছে ঘিয়ের গল্প।

রাজা যায়, সাম্রাজ্য যায়, জমিদারি যায় কিন্তু খাঁটি ঘিয়ের সুগন্ধ যায় না।

হাজার বছর আগে যে ঘি যজ্ঞের আগুনে পড়ত, মোঘল সম্রাটের থালায় উঠত, জমিদারের রান্নাঘরে সুগন্ধ ছড়াত সেই ঘি এখন আপনার ঘরে পৌঁছে দিচ্ছে শস্য।

শস্য গাওয়া ঘি ৬,০০০ বছরের পুরনো ডেলিকেসি।

ধোয়া ওঠা গরম ভাতের সাথে একটু ঘি, আহা!বাংলা নতুন বছরটা সবার শুরু হোক এভাবেই।শুভ নববর্ষ
14/04/2026

ধোয়া ওঠা গরম ভাতের সাথে একটু ঘি, আহা!

বাংলা নতুন বছরটা সবার শুরু হোক এভাবেই।

শুভ নববর্ষ

মানিকগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল থেকে খাঁটি দুধ সংগ্রহ করে চার পুরুষ ধরে ঘি বানানোর কারিগর ঘোষদের হাতে দুধ থেকে ক্রিম আলাদা...
13/04/2026

মানিকগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল থেকে খাঁটি দুধ সংগ্রহ করে চার পুরুষ ধরে ঘি বানানোর কারিগর ঘোষদের হাতে দুধ থেকে ক্রিম আলাদা করে সেই ক্রিম জ্বাল দিয়ে এই খাঁটি ঘি তৈরি হয়।

কোন ধরনের ভেজাল ,কেমিক্যাল মেশানো হয় না, শুধুই পিওর দুধের ক্রিম আর ঘি।

৩৫০ গ্রাম ফুড গ্রেডেড কাঁচের জারে পাওয়া যায় শস্য গাওয়া ঘি,দাম ৬৬০ টাকা।

বৈশাখ ও এর পরবর্তি দিনগুলোতে ঘি খেলে শস্যের টা খান, তৃপ্ত হবেন।

আমাদের এই মুহুর্তে চলছে বৈশাখ অফার, মিনিমাম এক হাজার টাকার পণ্য ক্রয়ে ঢাকা ও সারাদেশে হোম ডেলিভারি ফ্রি।

অর্ডার করতে হোয়াটসাপ করতে পারেন 01301550011

অথবা সরাসরি ওয়েব প্লাটফর্ম থেকে অর্ডার করতে পারবেন https://kudrah.com/category/oil

12/04/2026

শস্য নিরাপদ মসলার প্রতিটি ব্যাচ আমরা নিজের হাতে তৈরি করি। মসলা সংগ্রহ, পরিষ্কার করে রোদে শুকানো থেকে শুরু করে সঠিক মাপে আমাদের জারে ভরা সবগুলো কাজ আমরা যত্ন নিয়ে করি কারণ আমরা আমাদের পরিবারের জন্য এই মশলা তৈরি করি আর আপনি আমাদের পরিবারের মতই।

মসলা এবং অন্যান্য নিরাপদ খাবার অর্ডার করতে ভিজিট করুন www.shoshho.com

অনেকদিন ধরে তুলসীমালা চালের প্রোপার সোর্সিং খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। তুলসীমালা চাল শেরপুরের অতি পরিচিত সুগন্ধি আতপ...
06/04/2026

অনেকদিন ধরে তুলসীমালা চালের প্রোপার সোর্সিং খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি।

তুলসীমালা চাল শেরপুরের অতি পরিচিত সুগন্ধি আতপ চাল, অনেক দিন ধরেই এটা বিশেষ রান্নার জন্য ব্যবহার হয়ে আসছে। দানাগুলো ছোট আর চিকন, রান্না হলে ভাত ঝরঝরে থাকে আর একটা হালকা মিষ্টি সুবাস পাওয়া যায় যেটা পুরোপুরি প্রাকৃতিক।

এই চালটা হাস্কিং মিলে ছাঁটাই করা, তাই অতিরিক্ত পালিশ করা হয় না। কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়না সংরক্ষণের জন্য, বা সুবাস বাড়ানোর জন্য। এই চালের গন্ধটাই তার নিজের, প্রাকৃতিকভাবেই আসে।

তুলসীমালা চালকে এখন বাংলাদেশের একটি GI (Geographical Indication) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ এই চালের আসল পরিচয় ও মান শেরপুর অঞ্চলের সাথেই জড়িত।

শেরপুর অঞ্চলে বাড়ীতে জামাই বা বিশেষ অতিথি এলে এই চাল দিয়ে মেহামানদারীর রান্না করার একটা রীতি আছে। কারণ, ভাত নরম হয়, সুগন্ধ, আর সাধারণ খাবারও একটু আলাদা লাগে।

বাজারের কেমিক্যাল যুক্ত চিনিগুড়া চালের দারুণ বিকল্প এই তুলশীমালা। বাড়ীতে সাদা ভাত হিসাবে রান্না করেছিল একদিন, দারুণ সুগন্ধ , আমি বাড়ীর দরজার বাইরে থেকে ঘ্রান পেলাম!

শেরপুরের অথেন্টিক ডেলিকেসি এই GI পণ্য তুলসীমালা চাল এখন পাবেন শস্যতে।

সীমিত স্টক এসেছে, দ্রুত অর্ডার করে ফেলেন শেষ হয়ে যাবার আগে।

হোয়াটসাপ 01301-550011

29/03/2026

ভে / জাল আর সার-বিষ এর যুগে নিরাপদ মশলা পাওয়া দুরূহ। আপনি যদি এই ভিডিও টি দেখে থাকেন তবে আপনি নিরাপদ মশলার খোঁজ পেয়ে গেছেন।

আমরা চেষ্টা করি সার-বিষ মুক্ত ভাবে আমাদের নিরাপদ খাদ্য তৈরি করতে। নিজেদের হাতে মরিচ, হলুদ শুকিয়ে শস্য নিরাপদ মশলা তৈরি করি।

পরিবারের জন্য সংগ্রহ করে নিন, নতুন ব্যাচের মশলা এভেইলেবেল আছে।

অর্ডার লিংক কমেন্টে দেয়া আছে

ঘি সবাই খায়, কিন্তু খাঁটি ঘি সবাই চিনেনা। গরম ভাত বা পোলাওয়ে এক চামচ দিলেই বোঝা যায় ঘ্রাণটা আলাদা, ভারী লাগে না, মিষ্...
18/02/2026

ঘি সবাই খায়, কিন্তু খাঁটি ঘি সবাই চিনেনা।

গরম ভাত বা পোলাওয়ে এক চামচ দিলেই বোঝা যায় ঘ্রাণটা আলাদা, ভারী লাগে না, মিষ্টি আর ঘি-ময় একটা সুবাস ছড়ায় মুখের ভেতর।

এই রমজানে রান্না যাই হোক, ঘিটা ঠিক রাখুন।

শস্য খাঁটি গাওয়া ঘি ৩৫০ গ্রাম কাঁচের জারে।

অর্ডার করুন ইনবক্সে
অথবা WhatsApp 01301-550011

প্রমত্তা পদ্মা নদী ঘেঁষে মানিকগঞ্জের চরাঞ্চলের দেশি গরু থেকে দুধ সংগ্রহ করা হয়। সেই দুধ থেকে ক্রিম আলাদা করে সেই ক্রিম ব...
16/02/2026

প্রমত্তা পদ্মা নদী ঘেঁষে মানিকগঞ্জের চরাঞ্চলের দেশি গরু থেকে দুধ সংগ্রহ করা হয়। সেই দুধ থেকে ক্রিম আলাদা করে সেই ক্রিম বড় চাতালে লম্বা সময় ধরে একটি নির্দিষ্ট তাপমাত্রায় জ্বাল দেয়া হয়।

এই জ্বাল দেয়া, তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ ঘি বানানোর পুরো পদ্ধতিতে আছে কয়েক যুগ ধরে পারিবারিক ভাবে এই কাজ করার অভিজ্ঞতা। ঘোষদের এই সুনিপুণ কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতার মিশেলে তৈরি হয় এই খাঁটি গাওয়া ঘি।

শস্যের কাঁচের জার কিছুদিন রেখে দিলে দেখা যায় ঘিয়ের উপরিভাগ তেলের মত স্বচ্ছ আকার ধারণ করে এর নিচের দিকে সেমি লিকুইড আস্তর পরে।

অনেক সুঘ্রাণ নেই, জার খুললে ঘিয়ের সুঘ্রাণে সারা ঘর মৌ মৌ করবেনা, কারণ প্রাকৃতিক ও কেমিক্যাল ফ্রি ঘিতে অনেক সুঘ্রাণ হয় না।

তবে মন মাতানো মিষ্টি একটা ঘ্রান পাবেন, আর এর স্বাদ? আমাদের ঘি যারা একবার খেয়েছেন বার বার নিয়ে যাচ্ছেন।

গরম ভাতে দুই চামচ গাওয়া ঘি দিলে আর কিছু লাগেনা, এক প্লেট ভাত ঘি দিয়েই খেয়ে নিতে পারবেন।

02/02/2026

Masanobu Fukuoka - মাসানো ফুকুওয়াকা ছিলেন একজন জাপানি কৃষিবিদ, দার্শনিক এবং প্রাকৃতিক কৃষি আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক।

তিনি আধুনিক কৃষিবিজ্ঞানের একজন প্রশিক্ষিত গবেষক হয়েও একসময় উপলব্ধি করেন প্রকৃতির ওপর অতিরিক্ত মানুষের হস্তক্ষেপই কৃষির সবচেয়ে বড় সমস্যা।

এই উপলব্ধি থেকেই তিনি তৈরি করেন তাঁর বিখ্যাত Natural Farming দর্শন।
ফুকুওয়াকা বিখ্যাত হয়েছেন মূলত তাঁর “কিছু না করা” কৃষি পদ্ধতির জন্য, যা শুনতে সহজ হলেও বাস্তবে গভীর পর্যবেক্ষণ ও ধৈর্যের ফল।

তাঁর কৃষি দর্শনের চারটি মূল ভিত্তি ছিল—

জমি চাষ না করা,
রাসায়নিক সার ব্যবহার না করা,
কীটনাশক প্রয়োগ না করা এবং
আগাছা দমন না করা।

তিনি বিশ্বাস করতেন, প্রকৃতি নিজেই একটি পরিপূর্ণ ব্যবস্থা; মানুষ যদি সেটিকে সময় ও জায়গা দেয়, তবে প্রকৃতি নিজেই ভারসাম্য ফিরিয়ে আনে।

তিনি ধান, গম ও যব চাষে প্রাকৃতিক মালচিং, বীজ ছিটানো ও ফসলের অবশিষ্টাংশ জমিতে রেখে দেওয়ার মতো পদ্ধতি প্রয়োগ করেন, যা মাটির উর্বরতা বাড়ায় এবং খরচ কমায়।

তাঁর লেখা বিখ্যাত বই The One-Straw Revolution আজও বিশ্বজুড়ে প্রাকৃতিক ও পুনর্জীবনমূলক কৃষির অনুপ্রেরণা।

তিনি আমাদের শিখিয়েছেন কৃষি শুধু উৎপাদন নয়, এটি প্রকৃতি ও মানুষের মধ্যে এক ধরনের পারস্পরিক বিশ্বাস।

ফুকুওয়াকার একটি বিরল ইন্টারভিউ ভিডিও খুঁজে পেয়েছি কমেন্টে ভিডিও লিংক দিলাম।

আজ মহান এই ব্যাক্তির জন্মদিন!

শুভ জন্মদিন মাসানো ফুকুওয়াকা !

Send a message to learn more

ভ্রমনওয়ালার শোয়েব ভাই মেহামান হয়ে এসেছিলেন শস্যবাড়ীতে। শোয়েব ভাইয়ের চোখে চলুন দেখে আসি আমাদের শস্যবাড়ি।
02/02/2026

ভ্রমনওয়ালার শোয়েব ভাই মেহামান হয়ে এসেছিলেন শস্যবাড়ীতে। শোয়েব ভাইয়ের চোখে চলুন দেখে আসি আমাদের শস্যবাড়ি।

মানিকগঞ্জের আরও তিনটি ভিডিওঃ🌾মানিকগঞ্জের প্রাণ বৈচিত্র্য খামারে একদিনগ্রামীণ আবহের ষোল আনা স্বাদ নিতে ঢাকা থে...

Address

Jhitka, Manikganag
Manikganj
1831

Alerts

Be the first to know and let us send you an email when Shoshho-শস্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share