28/04/2026
নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখতে চাইলে বৃষ্টিতে ভিজুন। দুশ্চিন্তা, ভয়, বিভিন্ন মানসিক সমস্যা, ওয়াসওয়াসা, শারীরিক দুর্বলতা, অবসাদ, জ্বীন- যাদু- নজরজনিত সমস্যার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজুন। এটা আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে ইনশা আল্লাহ।
অনেকে ভাবেন যে বৃষ্টিতে ভিজলে আরো অসুস্থ হয়ে পড়বেন বা জ্বর চলে আসবে। এই চিন্তা বরং অসুস্থতাকে প্রশ্রয় দেওয়ার অজুহাত!
বৃষ্টিতে ভিজলেই হুট করে জ্বর চলে আসা জ্বীন যাদু বা প্রচন্ড বদনজরে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ। একটু সবর করে রেগুলার ভিজলেই এই সমস্যা চলে যাবে ইনশা আল্লাহ। পাশাপাশি আরো অনেক শারীরিক- মানসিক সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ।
আপনারা বৃষ্টিতে ভিজুন। ঘরের সন্তানদেরকেও ধীরে ধীরে অভ্যস্ত করে তুলুন। এটা সুস্থতার ওয়াসীলাহ হবে ইনশা আল্লাহ।
عَنْ أَنَسٍ رضي الله عنه أنه قال: «أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ، قَالَ: «فَحَسَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ ، حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ:
«لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى» رواه مسلم (898).
অর্থঃ আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে ছিলাম এমন সময় বৃষ্টি নামল। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় আবরণ মুক্ত করে দিলেন, ফলে এতে বৃষ্টির পানি তাঁর শরীর পর্যন্ত পৌঁছালো। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! এরূপ কেন করলেন? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "কেননা এটা এইমাত্র মহান আল্লাহর নিকট থেকে এসেছে।"
[সহিহ মুসলিম]
💠 কিভাবে বৃষ্টিতে ভিজবেন?
⚡শরীরে যেসকল অবসাদ, গরমভাব, চর্মরোগ অথবা কোনো সমস্যা আছে সেখানে সরাসরি বৃষ্টির পানির ফোঁটা পড়তে দিন।
⚡পিঠ, বুক, চেহারা এসকল জায়গায় সরাসরি বৃষ্টির পানি পড়তে দিন। বিশেষত পিঠের দিকে গুরুত্ব দিন।
⚡ভিজতে খারাপ লাগলে বা কাঁপুনি লাগলে তৎক্ষনাৎ ভেজা বন্ধ করবেন না। বরং তখন শরীরের একই অংশে বৃষ্টির পানি পড়তে দিন। আস্তে আস্তে সক্ষমতা বাড়ান।
⚡ভেজার পূর্বে সুস্থতার নিয়্যাত করে নিন। ভেজাকালীন পুরো সময়টি দু'আ করুন। কারণ, হাদিসে এসেছে– বৃষ্টির সময় কৃত দু'আ ফিরিয়ে দেওয়া হয় না।
⚡বৃষ্টি শুরু হলে বৃষ্টির দু'আ পড়ুন। বৃষ্টির দু'আ–
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
উচ্চারণঃ আল্লাহুম্মা সায়্যিবান নাফি'আ।
অর্থঃ হে আল্লাহ! উপকারী বৃষ্টি দিন।
[সহিহ বুখারী]
⚡বজ্রপাত শুনলে এই দু'আ করুন–
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
অর্থঃ সে সত্ত্বা পবিত্র, বজ্র যার স্বপ্রশংস পবিত্রতা ঘোষনা করে এবং ফিরিশতারাও ভীতি সহকারে স্বপ্রশংস পবিত্রতা ঘোষনা করে। [বুখারী]
⚡বৃষ্টি অতিরিক্ত হলে এই দু'আ পড়ুন–
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ» رواه البخاري (1014).
⚡অত্যাধিক বজ্রপাত হলে বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকুন।
⚡জ্বীন যাদুগ্রস্থ রোগীরা মনোযোগের সাথে স্থির হয়ে অন্তর দিয়ে বজ্রপাতের শব্দ শোনার চেষ্টা করুন এবং সে অবস্থায় সুস্থতা ও শয়তানকে ধংসের দু'আ করতে থাকুন। শয়তানকে শরীর থেকে বের করার দু'আ করতে থাকুন। কারণ, জ্বীন বজ্রপাত ও বজ্রের শব্দ প্রচন্ড ভয় পায়।
(শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন এবং সবাইকে সুস্থ হতে সহায়তা করুন।)