safediagnostic2021

safediagnostic2021 আসসালামু আলাইকুম, সেইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এ আপনাকে স্বাগতম।

02/10/2024
এখন বাজারে প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায়। এটি সবজি ও সালাদ হিসেবে বেশি ব্যবহার করা হয়। একজন মানুষ যদি প্রতিদিন ২-৩টা করে ...
29/09/2022

এখন বাজারে প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায়। এটি সবজি ও সালাদ হিসেবে বেশি ব্যবহার করা হয়। একজন মানুষ যদি প্রতিদিন ২-৩টা করে টমেটো খায় তাহলে অনেক উপকার পাবে। এবার জেনে নিন কাঁচা টমেটোর ৮টি গুণ।

বাদাম কেন খা‌বেন?১. হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে: বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর...
28/08/2022

বাদাম কেন খা‌বেন?

১. হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে: বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে।

২. ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়: আমেরিকার অ্যান্ড্রস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে, যা কগনিটিভ পাওয়ার, সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে।

৩. ক্যান্সারের মতো রোগ দূরে থাকে: বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে। যেমন, অ্যাক্সিডেটিভ ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে।

৪. পুষ্টির ঘাটতি দূর হয়: মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাঁকিয়ে বাসা এই প্রকৃতিক উপাদনটির শরীরে রয়েছে প্রায় ৩.৫ গ্রাম ফাইবার, ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি২, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র ১৬১ ক্যালরি প্রবেশ করে। ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় থাকে না।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়: এটি হল এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে। যেমন, অ্যাক্সিডেটিভ ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে।

৬. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে: গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাঁটলে দেখতে পাবেন কীভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পয়েছে। তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি। শরীরে যাতে কোনও ভাবেই বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কীভাবে? খুব সহজ! প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান, তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরি উপাদান শরীরে অন্দরে ভাল কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টরলের মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও।

৭. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে: শুধু ডায়াবেটিস নয়, বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেসার মারাত্মক বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর বেশি দিন যদি রক্ত চাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই দেহে যাতে কোনও সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা না দেয়, সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন।

৮. ওজন নিয়ন্ত্রণে চলে আসে: বাদাম খাওয়ার পর ক্ষিদে একেবারে কমে যায়। ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে।

৯. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে: বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই কারণেই তো ডায়াবেটিকদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ২৫-৩৮ শতাংশ কমে যায়। তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে, তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন। দেখবেন উপকার মিলবে।

১০. কোষেদের ক্ষমতা বৃদ্ধি পায়: বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষেদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনও ভাবে ক্ষতের সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনও প্রভাব পরে না।

১১. হজম ক্ষমতার উন্নতি ঘটে: বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জলে ভেজানো কাজুবাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে গ্যাস-অম্বলের প্রকোপও কমে যায়।

ডিম কেন খা‌বেন?ডিম যে শুধুমাত্র উচ্চমানের প্রোটিনে ভরপুর, তাই শুধু নয়। ডিমে অন্তত ১৩ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিনও আছ...
31/07/2022

ডিম কেন খা‌বেন?

ডিম যে শুধুমাত্র উচ্চমানের প্রোটিনে ভরপুর, তাই শুধু নয়। ডিমে অন্তত ১৩ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিনও আছে, যার মধ্যে ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন ই অন্যতম। জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, তামা ইত্যাদি খনিজ বা মিনারেলসেরও ভাণ্ডার একটি ছোট্ট ডিম। বাড়ন্ত শিশুর সম্পূর্ণ পুষ্টিতে জরুরি ফোলেট, কোলিন, ফ্যাটি অ্যাসিড, ওমেগা-৩ ইত্যাদি পরিপোষকও ডিমে সঠিক মাত্রায় উপস্থিত।

23/06/2022

আসসালামু আলাইকুম,
সু-খবর সু-খবর সু-খবর

বিশেষজ্ঞ ডাঃ দেখাতে আর নয় ঢাকা আর নয় সিলেট এখন আপনার শহরে

সেইফ ডায়াগন্সটিক এন্ড কনসালটেশন সেন্টার- শ্রীমঙ্গল রোড,( বেরীরপাড় ), মৌলভীবাজার।
নিয়মিত রোগী দেখবেন –

প্রসূতি ,স্তীরোগ বিশেষজ্ঞ ও সার্জন –
ডাঃ মাহমুদা আক্তার ( মুন্নি )- এম.বি.বি.এস ( ঢাকা ), ডি.জি.ও( বিএসএমএমইউ ) , পিজিটি ( গাইনি এন্ড অবন্স ), বিসিআইসি ( মেডিকেল )- রোগী দেখবেন প্রতি রবি ,মঙ্গল ,ও শুক্রবার বিকাল ৪.৩০মিনিট থেকে রাত ৮.৩০মিনিট পর্যন্ত ।
বাতরোগ , শ্নায়ুরোগ , হাড়ের ক্ষয়রোগ ,প্যারালাইসিস ও ব্রেইন স্টোক বিশেষজ্ঞ - ডাঃ চৌধুরী মোহাম্মদ ওয়ালীদ - এমবিবিএস ,এফসিপিএস ,এফআরসিপি ( গ্লাসগো ,স্কটল্যান্ড ) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ( ফিজিক্যাল মেডিসিন ) ,সিলেট উইমেন্স মেডিকেল কলেজ - বাত- ব্যাথার উপর উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ইন্ডিয়া ,ইন্দোনেশিয়া ,ফিলিপাইন ও আমেরিকা ), রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নবজাতক ,শিশু ,কিশোর রোগ বিশেষজ্ঞ –

অধ্যাপক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন – এমবিবিএস ,এম.ডি ( শিশু ) ,সিনিয়র কনসালটেন্ট – ইউনাইটেড হাসপাতাল,ঢাকা ,বিভাগীয় প্রধান (সাবেক),শিশু বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ ,ময়মনসিংহ – রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ,শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মেডিসিন ও নিউরোলজি-

ডাঃ বিজয় মল্লিক –এমবিবিএস (এসইউ ) , পিজিটি (নিউরোলজি ) এফসিজিপি ( কোর্স ) মেডিকেল অফিসার নিউরোলজি বিভাগ – নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাঁসপাতাল , সিলেট (এক্স) , রোগী দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৫.৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত।

সার্জারি বিশেষজ্ঞ –
ডাঃ আব্দুল মোকাদ্দেম মাসুদ – এমবিবিএস , এমআরসিএস –সাবেক ,রেজিস্টার সার্জারি বিভাগ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাঁসপাতাল , সিলেট । রোগী দেখবেন প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ( শুক্রবার বন্ধ )

মেডিসিন বাত-ব্যাথা ও ডায়াবেটিস –
ডাঃ মোঃ কামরুল হাসান –এমবিবিএস (ডিএমসি),বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন ) ,এফ.পি ইনডোর মেডিকেল অফিসার ঢাকা মেডিকেল কলেজ ও হাঁসপাতাল।রোগী দেখবেন প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

নাক , কান , গলা রোগ অভিজ্ঞ –
ডাঃ মোহাম্মদ রিয়াদ মাছনুন – এম.বি.বি.এস (শা.বি) , সি.এম.ইউ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিং ইন অটোল্যারিঙ্গোলজি এন্ড হেড-নেক সার্জারি ( ইন্টারন্যাশনাল মেম্বার অব ব্রিটিশ এসোসিয়েশেন অব অটোলজি ) রেজিস্টার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাঁসপাতাল , সিলেট ।রোগী দেখবেন প্রতি শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ।

মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ –
ডাঃ মোঃ আব্দুর রহমান এমবিবিএস , বিসিএস ( স্বাস্থ ) এফসিপিএস ( মেডিসিন ) , এমডি ( কার্ডিওলজী ) সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল , ঢাকা । রোগী দেখবেন প্রতি শুক্রবার দুপুর ১ঃ৩০ থেকে বিকাল ৪ টা

আমাদের সেবা সমুহ-
#ডিজিটাল এক্স-রে #১২ চ্যানেল ই.সি.জি #পেপ্স স্মেয়ার #ব্লাড ও ইউরিন কালচার #হরমন এনালাইসিসই (অটো) #ডুপ্লেক্স স্ট্যাডি ইকোকারডিওগ্রাফি #ইলোকট্রোলাইট #4ডি কালার ডপলার আলট্রাসনোগ্রাফি #কম্পিউটারাইজড প্যাথলজি #হজ্জ ও বিদেশ যাত্রিদের মেডিকেল চেকআপ করা হয়।
সিরিয়ালের জন্য কল করুন -01710-679024 অথবা 01701-679026

22/06/2022

সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আব্দুল মোকাদ্দেম মাসুদ এমবিবিএস , এমআরসিএস সাবেক , রেজিস্টার সার্জারি বিভাগ জালালাবাদ রাগীব - রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল , সিলেট । রোগী দেখবেন প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ২ টা ( শুক্রবার বন্ধ )

Address

Moulvibazar
Moulvibazar
3200

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801717223600

Alerts

Be the first to know and let us send you an email when safediagnostic2021 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to safediagnostic2021:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category