Bismillah Pharmacy

Bismillah Pharmacy এখানে সকল প্রকার ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায়?
*নির্দিষ্ট এরিয়ার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়।

01/05/2024
30/12/2023
এজমা
30/07/2023

এজমা

30/07/2023
12/07/2023
14/06/2023

বিষাক্ত লিচুর বীজ পেটে গেলেই হতে পারে বিপদ

বাজারে এখন লিচু বেশ সহজলভ্য। অনেকেই এই ফল খেতে পছন্দ করেন। ছোট-বড় সবাই লিচুর স্বাদে মুগ্ধ। তবে লিচু খেতে গিয়ে এর বীজ গিলে ফেলার ঘটনা অনেকের সঙ্গেই ঘটে।

আবার অনেকে উপকারী মনে করেও এই বীজ খেয়ে থাকেন কোনো না কোনোভাবে। তবে জানলে অবাক হবেন, লিচুর বীজ খুবই ক্ষতিকর হতে পারে স্বাস্থ্যের জন্য।

হেলথশটের তথ্য অনুসারে, লিচুর বীজে প্রাকৃতিক বিষাক্ত পদার্থ আছেম, যা মানবদেহের জন্য বিপজ্জনক হতে পারে।

শুধু তাই নয়, বেশ কিছু গবেষণায় দেখা গেছে লিচুর বীজে একটি নির্দিষ্ট ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, যা রক্তে গ্লুকোজের মাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এমনকি মস্তিষ্কের প্রদাহেরও কারণ হতে পারে।

শুধু লিচুর বীজ নয়, এমন আরও কিছু ফলের বীজ আছে, যা বিষাক্ত। এগুলো ভুল করে খেয়েও ফেললেও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফলের বীজ ক্ষতিকর-

আপেল বীজ

প্রতিদিন একটি আপেল ডাক্তারদের দূরে রাখে, এ কথা সবারই জানা। পুষ্টির পাওয়ার হাউজ হলো আপেল। নিয়মিত আপেল খাওয়া স্বাস্থ্যকর হলেও এর বীজ গিলে ফেললে বা ইচ্ছে করে চিবিয়ে খেলে বিপদ হতে পারে।

এই বীজ বিষাক্ত হওয়ার কারণ হলো এতে অ্যামিগডালিন নামক একটি যৌগ থাকে। আপনি যখন আপেলের বীজ চিবিয়ে খান, তখন যৌগটি হাইড্রোজেন সায়ানাইড নিঃসৃত করে, যা মৃত্যুও ঘটাতে পারে।

তবে এটি তখনই ঘটে যখন আপনি প্রতি কিলোগ্রাম হাইড্রোজেন সায়ানাইড প্রায় ১.৫২ মিলিগ্রাম গ্রহণ করেন।

কাঁচা কিডনি বিনস

কাঁচা কিডনি মটরশুটিতে ফাইটোহেম্যাগ্লুটিনিন নামক রাসায়নিকের উচ্চ ঘনত্ব আছে, যা লোহিত রক্তকণিকাগুলোকে একত্রিত করে। তাই কম কাঁচা কিডনি বিন খেলে ডায়রিয়া হতে পারে।

টমেটো বীজ

টমেটো খেতে কার না ভালো লাগে? তবে জানলে অবাক হবেন, টমেটোর ছোট বীজ মারাত্মক স্বাস্থ্যগত প্রভাব ফেলতে পারে। গবেষণায় বলা হয়েছে, টমেটোর বীজ খেলে কিডনিতে পাথর হতে পারে।

টমেটোর বীজে অক্সালেটের উপস্থিতির কারণে এটি ঘটে, যা কিডনিতে পাথর গঠনে সহায়তা করে। তাই অতিরিক্ত টমেটো খাওয়া এড়িয়ে চলুন।

আরও কিছু ফল আছে, যার বীজ অত্যন্ত বিষাক্ত। যেমন- এপ্রিকট, বরই, চেরি ও পীচ। এসব ফলের বীজে সায়ানোজেনিক যৌগ থাকে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

সূত্র: হেলথশটস

21/03/2023

প্রস্রাবের রং দেখে জেনে চিনে নিন রোগ

প্রতিদিন শরীরের এক থেকে দুই লিটার পানি প্রস্রাব আকারে বেরিয়ে যায়। শরীর থেকে বিষাক্ত ও অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেওয়ার কাজটি করে কিডনি। সাধারণত প্রস্রাবের রং পানির মতো কিংবা হালকা বাদামি হতে পারে। এ রং নির্ভর করে পানি পানের পরিমাণ, খাদ্য কিংবা কোনো রোগ বা ওষুধের ওপর।

তবে বিভিন্ন কারণে তা ঘোলাটে, লাল, গাঢ় হলুদ, কমলা, নীল কিংবা সবুজ রঙের হতে পারে। কাজেই শুধু প্রস্রাবের রং দেখেই শরীরের অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব।

প্রস্রাবের রং অস্বাভাবিক মানেই রোগ নয়। যেমন পানি কম খেলে প্রস্রাব হলুদ হতে পারে। গাজর বা ভিটামিন-বি ও ভিটামিন-সি বেশি খেলে প্রস্রাব কমলা রঙের হতে পারে। এমনকি যক্ষ্মার ওষুধ রিফামপিসিন কিংবা ফেনোপাইরাজিনের কারণে প্রস্রাবের রং কমলা হতে পারে।

তবে হেপাটাইটিস হলে প্রস্রাব গাঢ় হলুদ বর্ণ ধারণ করে। বেশি খেলে বা দুধ পানে ঘোলাটে প্রস্রাব হতে পারে। তবে প্রচুর পানি পানে তা দূর করা যায়। না কমলে এবং প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া থাকলে ধরে নেওয়া যায় ইনফেকশনের জন্য এমন হচ্ছে। বেশি পানি পানে প্রস্রাব বর্ণহীন হয়।

উচ্চ মাত্রার ক্যালসিয়াম থাকলে প্রস্রাব হালকা নীল হয়। বিট, ব্ল্যাকবেরি জাতীয় খাবারে প্রস্রাব লাল হতে পারে। তবে প্রস্রাবের রং লাল হওয়ার অন্যতম কারণ রক্ত বা রক্তের উপাদান। কাজেই রোগ সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে শরীরে অন্য কোনো উপসর্গ আছে কি না, দেখতে হবে। খাবার, পানি বা কোনো ওষুধ গ্রহণ ছাড়া প্রস্রাবের রং পরিবর্তন হলে এবং ওপরের লক্ষণগুলো দেখা গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ডা. মো. অহিদুজ্জামান: কনসালট্যান্ট, ইউরোলজি বিভাগ, বিএসএমএমইউ

21/03/2023

প্রস্রাবের রং জানান দেবে সুস্থ আছেন কি না

শরীরের সব ধরনের বর্জ্য পদার্থ প্রস্রাবের মধ্য দিয়ে বের হয়ে যায়। প্রস্রাবের চাপ, গতি, রং এমনকি এর গন্ধ পর্যন্ত শারীরিক সুস্থতা কিংবা অসুস্থতার ইঙ্গিত দিতে পারে। বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের ক্ষেত্রে এজন্যই প্রস্রাব পরীক্ষা করা হয়।
প্রস্রাবের রং অভ্যন্তরীণ স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। ডিহাইড্রেশনের কারণে প্রস্রাবের রং গাঢ় হলুদ হতে পারে, অন্যদিকে প্রস্রাবের সঙ্গে রক্ত বের হওয়ার লক্ষণ হতে পারে মূত্রাশয় ক্যানসারের।

এছাড়া গোলাপি, বাদাপি, বেগুনি বা সাদা রঙের প্রস্রাবও হতে পারে দৈনিন্দিন বিভিন্ন কারণে। বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবের নিজের কোনো রং বা গন্ধ নেই। প্রতিদিন যেসব খাবার, পানীয় বা ওষুধ খাওয়া হয় তার উপর নির্ভর করে প্রস্রাবের রঙে পরিবর্তন আসতে পারে।

এছাড়া শারীরিক বিভিন্ন রোগব্যাধির কারণেও প্রসাবের রং ভিন্ন হতে পারে। প্রস্রাবের রঙের মাধ্যমে অনেক ব্যাধি নির্ণয় করা যেতে পারে-
ফ্যাকাশে হলুদ প্রস্রাব
শরীর দ্বারা উৎপাদিত ইউরোবিলিন পিগমেন্টের কারণে, সাধারণ প্রস্রাবের রং ফ্যাকাশে হলুদ হয়। আপনি কতটা পানি পান করেন তার উপর নির্ভর করে প্রস্রাবের রং গাঢ় হলুদ পর্যন্ত হতে পারে।

শরীরে পানিশূন্যতার সৃষ্টি হলে প্রস্রাবের রং গাঢ় হলুদে পরিণত হয়। এমনটি দেখলে সতর্ক হতে হবে ও বেশি করে পানি পান করুন।
বর্ণহীন প্রস্রাব

আপনি যদি শরীরের প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করেন তাহলে কিডনি বর্ণহীন প্রস্রাবের আকারে অতিরিক্ত পানি নির্গত করবে। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে হাইড্রেটেড থাকি তাহলে প্রস্রাব প্রায়শই বর্ণহীন হয়।
গাঢ় হলুদ প্রস্রাব
ঘন হলুদ প্রস্রাব ঘন ঘন জন্ডিসের ফলে হয়। আপনি যদি বি কমপ্লেক্স ভিটামিন, সালফাসালাজিন (আলসারেটিভ কোলাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়), বা ফেনাজোপাইরিডিন (মূত্রনালীর সংক্রমণ থেকে অস্বস্তি দূর করতে ব্যবহৃত) ওষুধ খান তাহলে আপনার প্রস্রাব গাঢ় হলুদ বা কমলা দেখাতে পারে।

লালচে প্রস্রাব
মূত্রনালির অভ্যন্তরীণ রক্তপাতের কারণে প্রস্রাবের রং লাল হতে পারে যেমন- পাথর, ক্যানসার বা সংক্রমণের কারণে। প্রাথমিক গ্লোমেরুলার ব্যাধির (যা গ্লোমেরুলোনফ্রাইটিস নামে পরিচিত) কারণেও প্রস্রাব লালচে হতে পারে।
গাঢ় বাদামি প্রস্রাব
গাঢ় বাদামিরঙা প্রস্রাবকে কখনই উপেক্ষা করবেন না কারণ এটি মূত্রাশয় বা কিডনি ক্যানসারের প্রথম ইঙ্গিত হতে পারে। কিডনিতে পাথর ও মূত্রনালির সংক্রমণের কারণেও গাঢ় বাদামিরঙা প্রস্রাব হতে পারে।
এছাড়া ডিহাইড্রেশন, মূত্রনালির সংক্রমণ বা দীর্ঘমেয়াদী ইউরিন ক্যাথেটার ব্যবহারের কারণেও এমনটি হতে পারে। তবে যাই হোক না কেন, প্রসাবের রযে পরিবর্তন দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Address

কমলাঘাট খাদ্য গোডাউন শরীয়ত নগর।
Munshiganj
1501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram