21/01/2026
প্রথম ছবিটায়..
বক্তব্যের উত্তেজনার চুড়ায়...
অতপর ইনশাআল্লাহ বলে সেকেন্ডেই নিশ্চুপ...
এবং ততক্ষণে অনন্তের পথে তিনি!
আহা জীবন!
কেন এমন হয়?
মূলত স্ট্রেস দায়ী....উত্তেজনায় শরীরে স্ট্রেস হরমোনের আনাগোনা বেড়ে যায়....বাড়ে হৃদস্পন্দন!...
সংকুচিত হয় হার্টের রক্তনালী...হয় স্পাজম...
Coronary Spasm!
ব্যাস অক্সিজেন স্বল্পতায় ভোগে হার্ট...
হতে পারে অনিয়মিত হৃদস্পন্দন...!
Arrhythmia!
Cardiac Arrhythmia.
এভাবেই থেমে যায় হার্ট...
থেমে যায় জীবন...সফর শেষ হয় এই দুনিয়ার!
দায়ী কি কেবলই স্ট্রেস?...একদম না।
আগে থেকেই হার্টে ব্লক থাকা...ব্যায়াম না করা...
ধুমপান করা..ডায়াবেটিস প্রেসার কন্ট্রোলে না রাখা...
নিয়মিত চেকআপ না করা...এসবই মূল কারণ!
আসুন হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন হই।
আপনি আমি সবাই যাব....যেতেই হবে...
বেঁচে থাকাটা তাই হোক অর্থবহ!
( সংগৃহীত)