TouHid Medicine Corner

TouHid Medicine Corner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TouHid Medicine Corner, Medical and health, college gate, Ishwargonj, Mymensingh.

02/10/2025

গ্যাস দেয়া বা নেবুলাইজেশনকে ভয় পাওয়ার কোন কারনেই নেই।

আমরা কিন্তু বাবুদেরকে ঠিকই Brodil, purisol,ventisol,pulmolin,salmolin,windal etc সিরাপ খাওয়াচ্ছি।

ওই একি জিনিস গ্যাস আকারে দেয়া হয় যখন বুকে আওয়াজ বেশি থাকে বা জাম বেশি থাকে তখন।গ্যাস আকারে দিলে ডিরেক্ট ফুসফুসে যায় এতে সাইড ইফেক্টও বেশি হওয়ার চান্স থাকে৷

তাই কোন ডাক্তার যদি আপনার বাবুকে গ্যাস বা নেবুলাইজেশন দিতে বলে, নির্ভয়ে দিয়ে দেন। এতে অভ্যাস টভ্যাসের কোন ব্যাপার নেই।

ডা. সাদিক হাসনাইন
শিশু স্বাস্থ্য চিকিৎসক

আমরা সবাই যদি স্ট্রোক চেনার এই ছোট্ট কৌশলটা শিখে ফেলি, হয়তো একদিন সেটা আমাদের প্রিয়জনের জীবন বাঁচিয়ে দিতে পারে।---একট...
17/08/2025

আমরা সবাই যদি স্ট্রোক চেনার এই ছোট্ট কৌশলটা শিখে ফেলি, হয়তো একদিন সেটা আমাদের প্রিয়জনের জীবন বাঁচিয়ে দিতে পারে।

---

একটি সত্য ঘটনা, যা বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি

একটি জমজমাট অনুষ্ঠানে, হাসি-আনন্দে ভরা মুহূর্তে, এক ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেলেন।
সবাই ছুটে গেলেন তাঁর দিকে।
তিনি উঠে দাঁড়ালেন, হাসলেন, বললেন—

> “কিছু হয়নি, নতুন জুতোর হিল মেঝের টাইলসে আটকে গিয়েছিল।”

কেউ কেউ এম্বুলেন্স ডাকতে চাইলো, কিন্তু তিনি হাত নেড়ে বললেন—“প্রয়োজন নেই।”
তিনি আবার খাবার নিলেন, অতিথিদের সঙ্গে গল্প করলেন, এমনকি অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকলেনও।
তবুও… কেউ খেয়াল করেনি, তাঁর শরীর যেন অল্প কেঁপে কেঁপে উঠছে।

---

পরদিন দুপুরে

ভদ্রমহিলার স্বামী ফোন করলেন—

> “তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

সেদিন সন্ধ্যা ছয়টার মধ্যে তিনি মারা গেলেন।
ডাক্তাররা বললেন—অনুষ্ঠানের সময়ই তিনি স্ট্রোক করেছিলেন।
যদি তখন কেউ চিনতে পারতেন, হয়তো ফলাফল অন্য রকম হতো।

---

স্ট্রোকের আসল বিপদ

স্ট্রোক সবসময় তৎক্ষণাৎ মৃত্যু ঘটায় না। অনেককে সারা জীবনের জন্য বিছানায় শুয়ে থাকতে হয়—হাত-পা অকেজো, মুখ বেঁকে যাওয়া, কথা হারানো… একা, অসহায়, নির্ভরশীল।
সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো—আমরা প্রায়শই বুঝতেই পারি না, কী ঘটছে।

---

সময়ই জীবন

বিশেষজ্ঞরা বলেন—স্ট্রোকের পর প্রথম ৩ ঘণ্টা হচ্ছে “গোল্ডেন টাইম”। এই সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিতে পারলে অনেক সময় সম্পূর্ণ সুস্থ করা সম্ভব।
কিন্তু এর জন্য প্রথমে চেনা শিখতে হবে।

---

স্ট্রোক চেনার সহজ ৩ ধাপ – S T R

যখন সন্দেহ হবে, রোগীকে এই তিনটি কাজ করাতে বলুন—

1. S – Smile
তাঁকে হাসতে বলুন। মুখের একপাশ বেঁকে গেলে সতর্ক হন।

2. T – Talk
তাঁকে একটি সহজ বাক্য বলতে বলুন, যেমন:

> “আজকের দিনটা সুন্দর।”
কথা জড়িয়ে গেলে, ভুল উচ্চারণ হলে সতর্ক হন।

3. R – Raise both hands
তাঁকে দুই হাত একসাথে তুলতে বলুন। এক হাত দুর্বল হয়ে নামতে থাকলে দেরি না করে হাসপাতালে নিন।

---

আরেকটি বাড়তি টিপস – Tongue (জিভ)

যদি সুযোগ থাকে, রোগীকে জিভ বের করতে বলুন।
জিভ যদি বেঁকে একদিকে চলে যায়, তাও স্ট্রোকের লক্ষণ হতে পারে।

---

আপনার করণীয়

📌 S, T, R – এই তিন ধাপ মনে রাখুন।
📌 যে কোনও একটি পরীক্ষায় সমস্যা হলে সময় নষ্ট করবেন না।
📌 সরাসরি নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং ডাক্তারকে বিস্তারিত বলুন।

একটি জীবন বাঁচানো মানে—একটি পরিবার বাঁচানো।
আজ শিখুন, কাল হয়তো এটি আপনার হাতেই হবে কারও শেষ ভরসা।

02/08/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।

তীব্র জ্বর আসবে, ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে,!!
সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে।
শরীরে ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে।

প্রেসার লো করবে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে।

আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না। সকলেই সাবধানে থাকুন। শরীরের ইমিউনিটি বাড়ান, সকালে তুলসী, আদা, লবঙ্গ, দারুচীনি ছেচে ( পারলে এক চামচ মধু দিয়ে) রং চা পান করুন, ভাল ফল পাবেন।

আমাদের নতুন মেডিসিন দোকান [তৌহিদ মেডিসিন কর্নার] এখন থেকে আপনাদের সেবায় নিয়োজিত!বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর ৬ তারিখে আমরা...
19/01/2025

আমাদের নতুন মেডিসিন দোকান [তৌহিদ মেডিসিন কর্নার] এখন থেকে আপনাদের সেবায় নিয়োজিত!

বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর ৬ তারিখে আমরা যাত্রা শুরু করেছি আপনাদের স্বাস্থ্যসেবা আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে।

আমাদের ফার্মেসীতে পাবেন:
💊 মানসম্পন্ন ওষুধ।
🩺 স্বাস্থ্য সাপ্লিমেন্ট।
✔️ কসমেটিক ও বেবি কেয়ার পণ্য।
💉 ফ্রি ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস চেকআপ।

📍 ঠিকানা:কলেজ গেইটের বিপরীতে, ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ
📞যোগাযোগ-01725005070
আমাদের এই নতুন যাত্রায় পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের ফার্মেসীতে আসুন এবং সেরা সেবার অভিজ্ঞতা নিন।
সুস্থ থাকুন, ভালো থাকুন! ❤️

আমাদের পেজ ফলো করুন এবং সাপ্তাহিক অফার ও স্বাস্থ্য টিপস সম্পর্কে জানুন।

আসসালামু আলাইকুম।"স্বাগতম তৌহিদ মেডিসিন কর্নারের পেইজে! 🏥আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা শুরু করেছি [তৌহিদ মেডিস...
19/01/2025

আসসালামু আলাইকুম।

"স্বাগতম তৌহিদ মেডিসিন কর্নারের পেইজে! 🏥
আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা শুরু করেছি [তৌহিদ মেডিসিন কর্নার]।

আমাদের কাছে পাবেন:
💊 মানসম্পন্ন ওষুধ।
🩺 সঠিক স্বাস্থ্য পরামর্শ।
🏠 ফ্রি ডেলিভারি পরিষেবা (নির্দিষ্ট এলাকার জন্য)।

আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু নিয়ে আমরা আছি আপনার পাশে।
📍 আমাদের ঠিকানা:ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেইটের বিপরীতে,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।
📞 যোগাযোগ: 01725005070
বিকাশ-01711486925

আমাদের পেজ ফলো করুন এবং নতুন অফার ও স্বাস্থ্য টিপস পেতে সঙ্গে থাকুন!

ভালো থাকুন, সুস্থ থাকুন❤️।

Address

College Gate, Ishwargonj
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when TouHid Medicine Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram