18/07/2025
আসসালামু আলাইকুম,
---
"একটা ছোট শিশু… যাকে দেখলেই মায়ায় মন ভরে যায়। কিন্তু , এই ফুটফুটে শিশুটিই যখন কষ্টে জর্জরিত? বারবার ফিরে আসা সর্দি-কাশি, নিঃশ্বাস নিতে কষ্ট, রাত ঘুমহীন যন্ত্রণা… মা-বাবার দুশ্চিন্তার যেন শেষ থাকে না ।"
এমন একটি কেস নিয়ে আজকের আলোচনা,
---
শিশুর ঘন ঘন সর্দি-কাশি
প্রয়োগকৃত ঔষধ: ফসফরাস
রোগীর পরিচয়:
নাম: (গোপন রাখা হয়েছে)
বয়স: ৬ বছর
লিঙ্গ: মেয়ে
মূল অভিযোগ:
প্রায় প্রতি ১-২ সপ্তাহ পরপর সর্দি-কাশি দেখা দেয়
এক সপ্তাহ ভালো থাকে, পরের সপ্তাহেই অসুস্থ
কাশি শুরু হলে খুবই কষ্টকর—মনে হয় বুক ফেটে যাবে
কাশির সময় মুখ বন্ধ রাখতে পারে না, সারারাত নিদ্রাহীন অবস্থায় কাশি
এমন ঘন ঘন অসুস্থতায় শিশুর শরীর ও স্বাস্থ্য ভেঙে পড়ছিল
তাপমাত্রা ও আচরণ সংক্রান্ত লক্ষণ:
ফ্যান ছাড়া ঘুমাতে পারে না, এমনকি শীতকালেও
মা কাশির সময় ফ্যান বন্ধ করলে ঘুমিয়ে থাকলেও জেগে উঠে আবার ফ্যান চালায়
ঠান্ডা পানি, বরফের আইসক্রিম খেতে খুব পছন্দ—আসক্তির মতো লুকিয়ে খায়
কাশি থাকা সত্ত্বেও ঠান্ডা জিনিস খাওয়ার ইচ্ছে প্রবল
শারীরিক গঠন :ফর্সা, টানা টানা চোখ, মায়াবী চেহারা,এক কথায় সুন্দর।
মানসিক ও আবেগজনিত লক্ষণ:
অন্ধকারে ঘুমাতে পারে না, খুব ভয় পায়
রুমের লাইট বন্ধ করা হলে ঘুম আসে না
ঘুমানোর পর লাইট বন্ধ করতে হয়
খুব চঞ্চল, বুদ্ধিমান ও প্রাণবন্ত শিশু
পূর্বের চিকিৎসা ইতিহাস:
আগে সর্দি-কাশির জন্য সাধারণভাবে পেটেন্ট সিরাপসহ নানা এলোপ্যাথি ওষুধ দেওয়া হতো
সাময়িক উপকার মিললেও আবার ফিরে আসতো রোগ
প্রয়োগকৃত হোমিওপ্যাথিক ঔষধ:
ফসফরাস (LM পটেন্সিতে) — শিশুর শারীরিক ও মানসিক লক্ষণের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়।
ফলো-আপ ও ফলাফল:
কয়েক সপ্তাহের মধ্যেই সর্দি-কাশির পুনরাবৃত্তি বন্ধ হয়
রাতে কাশির জন্য জেগে ওঠা বন্ধ হয়েছে
ঘুমের গুণমান উন্নত হয়েছে
শিশুর স্বাস্থ্য ও ওজন বাড়তে শুরু করেছে
ভয় ও মানসিক অস্থিরতা কমে আসছে
---
অভিভাবক ও চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ :
শিশুদের ঘন ঘন সর্দি-কাশির জন্য অনেক অভিভাবক আছেন দ্রুত উপশম পেতে চায় ধৈর্য ধরে না তাই কিছু কিছু চিকিৎসক সিরাপ দিয়ে ফেলেন—যেমন পেটেন্ট ঔষধ । এতে সাময়িক উপশম হয় ঠিকই, কিন্তু রোগটি ভিতরে ভিতরে থেকে যায়। ফলে কিছুদিন পর আবার একই সমস্যা ফিরে আসে।তাই অভিভাবকদের বুঝতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হলে একটু ধৈর্য সহকারে নিতে হবে।
হোমিওপ্যাথি আমাদের শেখায়:
“রোগ নয়, রোগীকে চিকিৎসা করো।”
শিশুদের যখন ছোটবেলায়ই এই সমস্যাগুলো ভালোভাবে চিকিৎসা করা যায়, তখন ভবিষ্যতের বড় কোনো জটিল রোগের আশঙ্কা অনেকাংশে কমে যায়।
শিশুর শারীরিক লক্ষণ যেমন কাশি, ঠান্ডা সহ্য করার ক্ষমতা, পছন্দ-অপছন্দ—তার সাথে মানসিক লক্ষণ যেমন ভয়, আবেগ, ঘুমের অভ্যাস—এসব কিছু মিলিয়ে সঠিক ঔষধ নির্বাচন করলে স্থায়ী উপকার সম্ভব।
---
উপসংহার:
এই শিশুর ক্ষেত্রে ফসফরাস সম্পূর্ণরূপে মানানসই ছিল। কারণ তার শীতলতার প্রতি টান, ঠান্ডা খাবারের প্রতি আগ্রহ, কাশি চলাকালীন কষ্ট, এবং মানসিক ভয়—সবকিছুই ফসফরাসের উপযুক্ত চিত্র ফুটে উঠেছে।
তবে মনে রাখতে হবে—প্রত্যেক শিশুই আলাদা। তাই সঠিক কেস টেকিংয়ের মাধ্যমেই সঠিক ও স্থায়ী চিকিৎসা সম্ভব।
---
পরিশেষে কিছু কথা,
আপনার সন্তান বারবার অসুস্থ হচ্ছে?
তাহলে একবার হোমিওপ্যাথির দ্বারে আসুন। কারণ আমরা শুধু রোগ নয়, একটা শিশুর সুস্থ জীবন গড়ে তুলতে চেষ্টা করি-ইনশাআল্লাহ্
---
True Remedy Homeopathy
Mymensingh.